আমেরিকা

দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করলেন ট্রাম্প

Unknown জানুয়ারী ২৭, ২০২৬ 0

দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৬ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া পদক্ষেপের কথা জানান। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, দক্ষিণ কোরিয়ার আইনসভা (পার্লামেন্ট) যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি কার্যকর করতে ব্যর্থ হয়েছে। তিনি পোস্টে লিখেছেন:

“চুক্তি কার্যকর করা তাদের অধিকার। কিন্তু সেই চুক্তি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শুল্ক বাড়িয়ে দিচ্ছি।”

 

নতুন এই বর্ধিত শুল্ক মূলত দক্ষিণ কোরিয়ার প্রধান রপ্তানি খাতের ওপর বড় প্রভাব ফেলবে:

  • অটোমোবাইল: গাড়ি ও যন্ত্রাংশ।

  • প্রযুক্তি: সেমিকন্ডাক্টর (চিপ) ও ইলেকট্রনিক পণ্য।

  • অন্যান্য: কাঠ, ওষুধ এবং অন্যান্য পারস্পরিক শুল্কযোগ্য পণ্য।

উল্লেখ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে প্রায় ১৩২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এই শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

ট্রাম্পের এই একতরফা শুল্ক আরোপের ক্ষমতা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আইনি বিতর্ক তুঙ্গে। মার্কিন সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে, যেখানে নির্ধারণ করা হবে যে প্রেসিডেন্ট কোনো নির্দিষ্ট দেশের ওপর এভাবে ব্যাপক শুল্ক আরোপ করতে পারেন কি না। আদালতের রায় ট্রাম্পের বিপক্ষে গেলে এই সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হয়ে পড়বে।

 

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প একের পর এক দেশের ওপর শুল্কের খড়গ নামাচ্ছেন:

  • কানাডা: ১০০ শতাংশ শুল্কের হুমকি।

  • চীন: ৩০ শতাংশের বেশি শুল্ক।

  • ভারত: ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আমেরিকা

View more
গাড়ির ঋণের সুদে কর ছাড়, নতুন সুবিধা চালু আইআরএস
গাড়ির ঋণের সুদে কর ছাড়, নতুন সুবিধা চালু আইআরএস

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: চলতি ট্যাক্স ফাইলিং মৌসুমে মার্কিন করদাতাদের জন্য নতুন একটি কর-ছাড় সুবিধা চালু হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে এখন গাড়ির লোনের সুদের ওপর কর ছাড় নেওয়া যাবে বলে জানিয়েছে IRS!   এই সুবিধাটি এসেছে বিগ বিউটিফুল বিল আইনের মাধ্যমে, যা রিপাবলিকানদের উদ্যোগে কংগ্রেসে পাস হয় এবং গত বছর প্রেসিডেন্ট ডোনাট ট্রাম্প স্বাক্ষরের মাধ্যমে আইন হিসেবে কার্যকর হয়।   কী সুবিধা পাওয়া যাবে - IRS প্রকাশিত নতুন নির্দেশনা অনুযায়ী,     •    যোগ্য গাড়ির লোনের সুদের ওপর বছরে সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত কর ছাড় নেওয়া যাবে     •    যারা স্ট্যান্ডার্ড ডিডাকসন নেন এবং যারা আইটমাইজ ডিডাকশন করেন — উভয়ই এই সুবিধা পাবেন     •    এই নিয়মের নাম দেওয়া হয়েছে নো ট্যাক্স অন কার লোন ইন্টারেস্ট   কোন গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য - এই সুবিধা পেতে হলে কিছু শর্ত মানতে হবে —     •    গাড়িটি অবশ্যই নতুন কার হতে হবে     •    গাড়িটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনতে হবে     •    গাড়িটি আমেরিকায় তৈরি মেড ইন ইউএসএ হতে হবে     •    লোন নেওয়া হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৪ এর পর     •    লিজ নেওয়া গাড়ির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়   IRS বলেছে, নতুন এই নিয়মের উদ্দেশ্য হলো আমেরিকায় তৈরি গাড়ি কেনায় উৎসাহ দেওয়া এবং করদাতাদের আর্থিক চাপ কমানো।

নুরুল্লাহ সাইদ মার্চ ২২, ২০২৬ 0
আমেরিকার এয়ারপোর্টে নতুন নিয়ম, সোমবার থেকেই আইস মোতায়েনের পরিকল্পনা

আমেরিকার এয়ারপোর্টে নতুন নিয়ম, সোমবার থেকেই আইস মোতায়েনের পরিকল্পনা

নিউয়ার্ক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমান, শান্ত কণ্ঠে দুর্ঘটনা ঠেকালেন নারী

নিউয়ার্ক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই বিমান, শান্ত কণ্ঠে দুর্ঘটনা ঠেকালেন নারী

ছবি সংগৃহীত

ইরানের খারগ দ্বীপ দখলের পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সহযোগিতা না করায় মিত্ররা ‘কাপুরুষের’ আচরণ করছে।   শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই সংঘাত সামরিকভাবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষে “জয়ী” হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, ন্যাটো মিত্ররা তেলের উচ্চমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে আগ্রহ দেখাচ্ছে না।   ট্রাম্পের ভাষায়, হরমুজ প্রণালি খুলে দেওয়া একটি “সহজ সামরিক পদক্ষেপ”, যা তেলের দাম বৃদ্ধির অন্যতম কারণ দূর করতে পারে। কিন্তু মিত্ররা এতে এগিয়ে না এসে দায় এড়িয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে ন্যাটো জোট কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটকে “কাগুজে বাঘ” বলেও আখ্যা দেন ট্রাম্প।   সপ্তাহের শুরুতে মিত্রদের সহায়তা চাইলেও পরে নিজের অবস্থান পরিবর্তন করে ট্রাম্প বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যদের সহায়তার প্রয়োজন নেই। তাঁর মতে, যুক্তরাষ্ট্র একাই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।   বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ন্যাটো জোটের ভেতরে বিদ্যমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, বাড়ল নিরাপত্তা উদ্বেগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য পেন্টাগন চায় ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্দ

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: রয়টার্স
জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ইরানি তেলের বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেলের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী Scott Bessent এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম Fox Business–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাগরে থাকা ইরানি তেল বাজারে প্রবাহ বজায় রাখতে বিধিনিষেধ শিথিলের বিষয়টি বিবেচনায় রয়েছে।   তিনি আরও জানান, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব কৌশলগত তেলের মজুত থেকেও বাজারে তেল ছাড়তে পারে, যাতে বৈশ্বিক সরবরাহে কোনো ধরনের ঘাটতি না তৈরি হয়।   এর আগে চলতি সপ্তাহের শুরুতে বেসেন্ট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো গুরুত্বপূর্ণ নৌপথ Strait of Hormuz অতিক্রম করে গন্তব্যের দিকে যাচ্ছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা মিলছে বলে তিনি মন্তব্য করেন।   তবে এ বিষয়ে বিস্তারিত নীতিগত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও জ্বালানি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান নিতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬ 0
ভয়েস অব আমেরিকার প্রধান কার্যালয়। ছবি: রয়টার্স

আদালতের নির্দেশে আবার সচল হচ্ছে ভয়েস অব আমেরিকা, সাংবাদিকদের পুনর্বহালের নির্দেশ

শত বছরের পুরনো আইন স্থগিত স্থগিত করলেন ট্রাম্প, কী এই জোন্স অ্যাক্ট?

শাহেদ ড্রোন

ওয়াশিংটনের আকাশে রহস্যময় ড্রোন: মার্কিন ভূখণ্ডে ইরানের পাল্টা হামলা শুরু?

0 Comments