সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

হোয়াইট হাউসে ট্রাম্পের ‘ঝিমুনি’, ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস ডেমোক্র্যাটদের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৬, ২০২৬ ১৭:২১
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চোখ বন্ধ করে 'ঘুমিয়ে পড়েছেন' বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্পকে 'দ্য কমান্ডার-ইন-স্লিপ' উপাধিতে ভূষিত করে তীব্র উপহাস করছে ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট জো বাইডেনকে একসময় ট্রাম্প নিজেই ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করতেন, আর এবার তাকেই পড়তে হলো একই ধরনের তীব্র সমালোচনার মুখে।

 

বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসে 'ক্লিন কোল' বা পরিচ্ছন্ন কয়লা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রশাসক লি জেলডিন এবং ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বারগাম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার চেয়ারে হেলান দিয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও, যেখানে তাকে স্পষ্টতই 'তন্দ্রাচ্ছন্ন' অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন বিরোধীরা।

 

ট্রাম্পের এই ঝিমুনির সুযোগ লুফে নিতে একটুও দেরি করেনি ডেমোক্র্যাট শিবির ও লিবারেলরা। ডেমোক্র্যাটিক পার্টির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্গাত্মকভাবে লেখা হয়, 'দ্য কমান্ডার-ইন-স্লিপ ডিউটিতে যোগ দিয়েছেন।' নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলের প্রেস অফিস থেকে মন্তব্য করা হয়, লি জেলডিনের কথা শোনার চেয়ে ঘুমানো অনেক ভালো। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের টিমও যোগ দেয় এই উপহাসে, তারা লেখে, 'ডোজি ডন' (ঝিমুনি ডন) ফিরে এসেছেন।

 

এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনও এই বিতর্কে কটাক্ষ করে বলেন, তিনি আগেই বলেছিলেন ওটা একটা ক্লোন এবং তারা হয়তো ব্যাটারি চার্জ দিতে ভুলে গেছে!

 

তবে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের এই অভিযোগ অত্যন্ত আক্রমণাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে একটি প্রগ্রেসিভ অ্যাকাউন্টের পোস্টের জবাবে লেখা হয়, যারা এসব বলছে, তাদের পোস্ট করা ক্লিপেই স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রেসিডেন্টের চোখ খোলা রয়েছে। এর আগে গত ১১ মে-ও ট্রাম্পের চোখ বন্ধ করা একটি ছবি নিয়ে একই ধরনের বিতর্ক উঠেছিল। সে সময় হোয়াইট হাউস দাবি করেছিল, প্রেসিডেন্ট কেবল চোখ পিটপিট করছিলেন। এবারও হোয়াইট হাউস বিরোধীদের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

 

এদিকে, এই ঘটনাটি মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হৃদরোগ বিশেষজ্ঞ জোনাথন রেইনার ঘটনাটিকে 'অস্বাভাবিক' বলে অভিহিত করে জানান, প্রেসিডেন্টের সাম্প্রতিক শারীরিক পরীক্ষায় তার ঘুমের ব্যাঘাতের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ টেড লিউ তো সরাসরি দাবি করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মোটেও সুস্থ নন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং ক্যাবিনেট মিটিংয়ে তিনি জেগে থাকতে পারছেন না।

 

লিউ প্রশ্ন তোলেন, কোনো কোম্পানির সিইও যদি বোর্ড মিটিংয়ে এভাবে ঘুমিয়ে পড়তেন, তবে তাকে নিশ্চিতভাবেই বরখাস্ত করা হতো। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, তিনি কখনোই প্রেসিডেন্টকে ঘুমাতে দেখেননি, বরং তিনি একদমই ঘুমান না। হোয়াইট হাউসের চিকিৎসক ড. শন বারবাবেলাও সম্প্রতি জানিয়েছেন যে, ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং তার হৃৎপিণ্ড, ফুসফুস ও স্নায়বিক অবস্থা অত্যন্ত শক্তিশালী।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ফ্লোরিডায় স্কুলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ
ফ্লোরিডায় স্কুলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, সাবেক পুলিশ কর্মকর্তা বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাইস্কুলে স্কুল রিসোর্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক পুলিশ কর্মকর্তা রেমন্ড কার্নারকে একাধিক নারীর করা অনৈতিক ও যৌন আচরণের অভিযোগের পর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে কোরাল স্প্রিংস পুলিশ ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।     কার্নার কোরাল স্প্রিংসের জে.পি. তারাভেলা হাইস্কুলে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় আট বছর স্কুল রিসোর্স অফিসার হিসেবে কাজ করেন। ২০২২ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর নেন। পরে একই বছর পার্টটাইম মৌসুমি স্কুল রিসোর্স অফিসার হিসেবে আবার কাজে ফেরেন এবং ঈগল রিজ এলিমেন্টারি স্কুলেও দায়িত্ব পালন করেন।    পুলিশ জানিয়েছে, কয়েকজন নারী তার বিরুদ্ধে যৌন প্রকৃতির অনুপযুক্ত আচরণ ও কথাবার্তার অভিযোগ করার পর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। অভিযোগ ওঠার পরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তদন্ত শেষে তাকে আর পুলিশ বিভাগে রাখা হয়নি।    তদন্তে যেসব অভিযোগ উঠে এসেছে   স্থানীয় সংবাদমাধ্যমগুলোর পর্যালোচনা করা পুলিশ বিভাগের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে বেশ কিছু গুরুতর অভিযোগের কথা উঠে এসেছে।   এক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেন, ২১ বছর বয়সে কার্নার তার পোশাকের ভেতর হাত দিয়ে টাকা রাখার চেষ্টা করেছিলেন। আরেক সাবেক শিক্ষার্থীর অভিযোগ, তিনি শিক্ষার্থী থাকা অবস্থায় কার্নার ফেসটাইমে তার সঙ্গে যোগাযোগ করে পর্নোগ্রাফি দেখান এবং অশালীন আচরণ করেন। তদন্ত প্রতিবেদনে আরও কয়েকটি যৌন আচরণ ও অনুপযুক্ত মন্তব্যের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।    লোকাল ১০-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ তদন্তে কার্নারের বিরুদ্ধে ব্যাটারি, অশ্লীল প্রদর্শন, অপ্রাপ্তবয়স্ককে অশ্লীল উপকরণ দেখানো এবং যৌন নিপীড়নের অভিযোগসহ কয়েকটি নীতিমালা লঙ্ঘনের বিষয় বহাল রাখা হয়। তবে এগুলো অভ্যন্তরীণ তদন্তের অভিযোগ ও প্রশাসনিক findings, আদালতে প্রমাণিত অপরাধ নয়।    কেন ফৌজদারি মামলা হচ্ছে না?   ঘটনাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, কার্নারের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা বা অভিযোগ আনা হচ্ছে না।   পুলিশের পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও প্রসিকিউটররা জানিয়েছেন, অভিযোগগুলোর কিছু ঘটনা আইনে নির্ধারিত স্ট্যাটিউট অব লিমিটেশনের সময়সীমা পার হয়ে যাওয়ায় সেগুলোতে ফৌজদারি মামলা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।    অর্থাৎ, পুলিশ বিভাগের অভ্যন্তরীণ তদন্তে গুরুতর অভিযোগ বহাল থাকলেও এর অর্থ এই নয় যে কার্নার কোনো ফৌজদারি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।   আরও ভুক্তভোগী আছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ   কোরাল স্প্রিংস পুলিশ প্রধান ব্র্যাড মক ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, স্কুলে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তার কাছ থেকে শিক্ষার্থী ও পরিবারের আস্থা রক্ষা এবং পেশাগত সীমারেখা বজায় রাখার দায়িত্ব আরও বেশি।   পুলিশ প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, এমন আরও কেউ থাকতে পারেন যারা একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েও বিষয়টি কখনো জানাননি। তাদের সামনে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।    কার্নার-সংক্রান্ত কোনো তথ্য থাকলে কোরাল স্প্রিংস পুলিশ বিভাগের সার্জেন্ট আর্নেস্তো ব্রুনার সঙ্গে ৯৫৪-৩৪৬-১২৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।    সূত্র: WSVN 7News, CBS News Miami

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬ ৩:৩১
ক্রেডিট কার্ডের সুদ কমাতে বললেই মিলছে ছাড়

ক্রেডিট কার্ডের সুদ কমাতে বললেই মিলছে ছাড়, সফল ৮৪ শতাংশ গ্রাহক

আলিঙ্গন বদলে দিল নবজাতকদের চিকিৎসার গল্প

এক বোন মৃত্যুর মুখে, আরেক বোনের সেই আলিঙ্গন বদলে দিল নবজাতকদের চিকিৎসার গল্প

১৩ বছর পর আমেরিকা ছেড়ে জার্মানির পথে ইউএস আর্মির বাংলাদেশি পঙ্কজ তালুকদার

১৩ বছর পর আমেরিকা ছেড়ে জার্মানির পথে ইউএস আর্মির বাংলাদেশি পঙ্কজ তালুকদার

ক্যালিফোর্নিয়ায় বাগান নিয়ে শহরের সঙ্গে লড়াই মাইকেলের
ঘরে খাবার ফলাতে গিয়ে জরিমানা, ক্যালিফোর্নিয়ায় বাগান নিয়ে শহরের সঙ্গে লড়াই মাইকেলের

ক্যালিফোর্নিয়ার চিনো শহরের বাসিন্দা মাইকেল শেরম্যান নিজের পরিবারের জন্য ফল ও সবজি উৎপাদনের উদ্দেশ্যে বাড়ির সামনের লনকে ‘ফুড ফরেস্টে’ পরিণত করেছিলেন। কিন্তু সেই বাগানই এখন তাকে গুনতে হচ্ছে একের পর এক জরিমানা। ২০২৬ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তাকে ৭৫০ ও ৫০০ ডলারের দুটি জরিমানা করা হয়েছে। আরও ৫০০ ডলারের জরিমানার আশঙ্কাও রয়েছে।   ৪৯ বছর বয়সী শেরম্যান পেশায় ল্যান্ডস্কেপ কনট্রাক্টর। ২০১৯ সালে তিনি বাড়ির সামনের প্রচলিত ঘাসের লন সরিয়ে সেখানে ফল ও সবজি চাষ শুরু করেন। প্যাশনফ্রুট, মূলা, কলা, মিষ্টি আলু, স্কোয়াশসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে তার বাগানে। পরিবারের খাবারের খরচ কমানো এবং বাজারের খাবারে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে তা নিয়ে উদ্বেগ থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন বলে জানান তিনি। উৎপাদিত কিছু খাবার প্রতিবেশীদেরও দেন।   তবে বাগান নিয়ে সবার মত এক নয়। কিছু প্রতিবেশী শেরম্যানের উদ্যোগকে সমর্থন করলেও অন্যরা এটিকে অপরিচ্ছন্ন ও দৃষ্টিকটু বলে অভিযোগ করেছেন। কারও কারও আশঙ্কা, অতিরিক্ত গাছপালা ইঁদুরসহ বিভিন্ন পোকামাকড়ের সমস্যা তৈরি করতে পারে।   এপ্রিল মাসে চিনো শহরের কোড এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ ‘অতিরিক্ত বেড়ে ওঠা গাছপালা’সহ কয়েকটি নিয়ম ভঙ্গের অভিযোগে শেরম্যানকে ৭৫০ ডলার জরিমানা করে। তাকে অতিরিক্ত গাছপালা ছাঁটাই, পথচারীদের চলাচলের ক্ষেত্রে দৃশ্যমানতা নিশ্চিত করা এবং প্রতিবেশীর সম্পত্তির সীমানা থেকে অন্তত ১৫ ফুট দূরে গাছপালা রাখার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি আপিলও করেন।   আগস্টে তাকে আরও ৫০০ ডলারের জরিমানা করা হয়। এরপর শহরের নির্দেশনা মেনে শেরম্যান কিছু ঝোপঝাড় সরিয়ে গাছপালা ছাঁটাই করেন এবং পথচারীদের চলাচলের দৃষ্টিসীমা পরিষ্কার করেন। তবে তার দাবি, নিয়ম মেনে পরিবর্তন আনার পরও নতুন করে জরিমানার মুখে পড়ছেন।   সেপ্টেম্বরে সিবিএস লস অ্যাঞ্জেলেসকে শেরম্যান জানান, চলতি মাসের ১৬ তারিখের মধ্যে বাগানের বাকি অংশ ছাঁটাই না করলে আরও ৫০০ ডলারের জরিমানা হতে পারে। শহর কর্তৃপক্ষ বলছে, যেসব গাছপালা এখনো কোডের আওতায় অতিরিক্ত বেড়ে আছে, সেগুলো ছাঁটাই বা সরানো না পর্যন্ত লঙ্ঘনের বিষয়টি বহাল থাকবে।    অন্যদিকে শেরম্যানের যুক্তি, নিজের পরিবারের খাবার উৎপাদনের জন্য বাড়ির জায়গা ব্যবহার করার অধিকার তার থাকা উচিত। তিনি জানান, নিরাপত্তা ও পথচারীদের দৃশ্যমানতার মতো যৌক্তিক নিয়ম মানতে তার আপত্তি নেই। তবে বাগানের কারণে সরাসরি কোনো প্রতিবেশীর ক্ষতি বা প্রকৃত স্বাস্থ্যঝুঁকি তৈরি না হলে অতিরিক্ত হস্তক্ষেপের বিরোধিতা করছেন তিনি।   ঘটনাটি যুক্তরাষ্ট্রের অনেক শহরতলিতে বাড়ির সৌন্দর্য, স্থানীয় কোড এবং ব্যক্তিগতভাবে খাদ্য উৎপাদনের স্বাধীনতার মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনকেও সামনে এনেছে। বিশেষ করে চিনো শহরের সরকারি স্লোগান ‘Where Everything Grows’ হওয়ায় শেরম্যানের বাগান নিয়ে বিতর্কটি আরও আলোচনায় এসেছে। শহরের এই স্লোগানটির সঙ্গে এলাকার কৃষিভিত্তিক ঐতিহ্যেরও সম্পর্ক রয়েছে।    শেরম্যান এখন বাগানের পুরোটা সরিয়ে ফেলার বদলে শহরের সঙ্গে সমঝোতার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন করে নিজের ‘ফুড ফরেস্ট’ ধরে রাখতে চান।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ৬, ২০২৬ ১:১৩
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৬ বছর বয়সী স্টেফানো ক্রেমাস্কো সিসারো। (ছবি: সংগৃহীত)

মায়ামিতে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

৩৬ ঘণ্টার চ্যালেঞ্জে একটি দল ‘ইট এন্ডস’ সিনেমাটি মোট ২৪ বার দেখেছে। ছবি: সংগৃহীত

একই সিনেমা ২৪ বার দেখলেন, ৩৬ ঘণ্টার চ্যালেঞ্জ শেষে পেলেন ১ হাজার ডলার

ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে রাজ্য সরকার। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য কোটি টাকার শিক্ষা সহায়তা, ক্ষুব্ধ স্থানীয় শিক্ষার্থীরা

নিউইয়র্কের নোবি সুশি রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল না দিয়েই চলে যান এক গ্রাহক। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে রেস্তোরাঁ কর্মীদের বিরুদ্ধে অপমানের অভিযোগ, বিল না দিয়েই চলে গেলেন ট্রান্সজেন্ডার গ্রাহক

নিউইয়র্কের একটি সুশি রেস্তোরাঁয় কর্মীরা তাঁকে নিয়ে হাসাহাসি করছেন, এমনটা মনে হওয়ায় খাবারের বিল দিতে অস্বীকৃতি জানিয়েছেন এক রূপান্তরকামী নারী। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ভিডিওতে কর্মীরা ওই গ্রাহককে নিয়ে উপহাস করছেন, এমন কোনো স্পষ্ট দৃশ্য দেখা যায়নি। ফলে ঘটনাটি নিয়ে অনলাইনে ভিন্নমত দেখা দিয়েছে।   ঘটনাটি নিউইয়র্কের ম্যানহাটনের কিপস বে এলাকার নোবি সুশি রেস্তোরাঁয়। রেস্তোরাঁটির ঠিকানা ৪৩৭ থার্ড অ্যাভিনিউ। এটি জাপানি খাবার ও সুশির জন্য পরিচিত একটি স্থানীয় রেস্তোরাঁ। প্রকাশিত ভিডিও অনুযায়ী, ওই নারী রেস্তোরাঁয় বসে খাবার অর্ডার করেন এবং হ্যান্ড রোল খান। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, রেস্তোরাঁর কাউন্টারের পেছনে থাকা কর্মীরা তাঁর দিকে তাকাচ্ছেন এবং হাসছেন। এতে তিনি অস্বস্তি বোধ করছেন বলেও জানান।   এরপর তিনি কর্মীদের জানান, তিনি খাবারের বিল পরিশোধ করবেন না। একই সঙ্গে কর্মীদের কাছে জানতে চান, তাঁরা কি পুলিশ ডাকবেন। ভিডিওতে থাকা কর্মী শান্তভাবে বিষয়টির জবাব দেন। তাঁকে উত্তেজিত হতে বা উচ্চস্বরে কথা বলতে দেখা যায়নি। শেষ পর্যন্ত ওই নারী বিল না দিয়েই রেস্তোরাঁ থেকে চলে যান বলে ভিডিওসংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে।   তবে ঘটনাটির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে অভিযোগের পক্ষে ভিডিওতে থাকা দৃশ্যমান প্রমাণের অভাব। ওই নারী কর্মীদের আচরণকে উপহাস হিসেবে দেখলেও ভিডিওতে কর্মীদের তাঁর সঙ্গে হাসাহাসি করা বা তাঁকে নিয়ে মন্তব্য করার কোনো স্পষ্ট দৃশ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে দুটি ভিন্ন মত তৈরি হয়েছে।   এক পক্ষের বক্তব্য, কেউ কোনো জায়গায় নিজেকে অপমানিত বা অস্বস্তিকর মনে করলে তাঁর অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে রূপান্তরকামী মানুষদের সামাজিকভাবে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও অনেকে মন্তব্য করেছেন। অন্য পক্ষের দাবি, শুধু একজনের অনুভূতি বা ধারণার ভিত্তিতে রেস্তোরাঁর কর্মীদের বিরুদ্ধে উপহাসের অভিযোগ নিশ্চিত করা যায় না। তাঁদের মতে, খাবার খাওয়ার পর বিল না দেওয়ার সিদ্ধান্তও প্রশ্ন তৈরি করেছে। ভিডিওতে অভিযোগের পক্ষে পরিষ্কার প্রমাণ না থাকায় বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।   ঘটনার আরেকটি দিক নিয়েও আলোচনা হয়েছে। ভিডিওতে রেস্তোরাঁর কর্মীকে শান্ত থাকতে দেখা যায়। তিনি ওই গ্রাহকের সঙ্গে তর্কে জড়াননি এবং পুলিশ ডাকার বিষয়েও উত্তেজিত প্রতিক্রিয়া দেখাননি। শেষ পর্যন্ত পরিস্থিতি আর না বাড়িয়ে তাঁকে চলে যেতে দেওয়া হয়। নোবি সুশি ম্যানহাটনের ৪৩৭ থার্ড অ্যাভিনিউতে অবস্থি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৬ ২২:২৭
মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন সাংবাদিক রুলা জেব্রিয়াল। ছবি: সংগৃহীত

হাকিম জেফরিসকে ‘বানর’ বলায় সমালোচনার মুখে ফিলিস্তিনি সাংবাদিক রুলা জিবরিয়েল

হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়ির ভেতর জন্ম নিল ফুটফুটে কন্যাসন্তান। ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই কন্যাসন্তান প্রসব, বাবার সহায়তায় রক্ষা পেলেন মা-সন্তান

ক্যালিফোর্নিয়ায় দয়া দেখিয়ে ঘরে আশ্রয়, সেই বৃদ্ধাকেই বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে সর্বস্ব লুট

ক্যালিফোর্নিয়ায় দয়া দেখিয়ে ঘরে আশ্রয়, সেই বৃদ্ধাকেই বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে সর্বস্ব লুট

0 Comments