আমেরিকা

নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ দিবে রাজ্য সরকার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৮, ২০২৬ ১৬:৩৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে প্রায় ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণ নাগরিকের জন্য মোট ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ কর্মসূচি ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। চলতি গ্রীষ্মে স্টার (School Tax Relief) কর্মসূচির আওতায় এই অর্থ বিতরণ করা হবে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে।

 

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বছরে ৫ লাখ ডলারের কম আয় করা অধিকাংশ গৃহস্থ এই সুবিধার আওতায় পড়বেন। তারা সাধারণত ৩৫০ থেকে ৬০০ ডলার পর্যন্ত ট্যাক্স রিলিফ পাবেন।

 

একই কর্মসূচির আওতায় প্রবীণ নাগরিকরা, যাদের বার্ষিক আয় প্রায় ১ লাখ ১০ হাজার ডলারের নিচে, তারা ৭০০ থেকে ১৫০০ ডলার পর্যন্ত সহায়তা পাবেন।

 

গভর্নর ক্যাথি হোকুল বলেন, অনেক পরিবারের জন্য এই অর্থ দৈনন্দিন খরচ সামাল দিতে সহায়ক হবে। জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল প্রবীণদের জন্য এই কর্মসূচি আর্থিক চাপ কিছুটা হলেও কমিয়ে আনবে।

 

নিউইয়র্ক সিটির আইনপ্রণেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে এই ধরনের সহায়তা সাধারণ পরিবারের জন্য স্বস্তি বয়ে আনবে।


রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে প্রায় ৪ লাখ ৭৪ হাজার গৃহস্থ এই কর্মসূচির আওতায় রয়েছেন। তাদের জন্য মোট প্রায় ১৪৯.৭ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ করা হয়েছে।


রাজ্য প্রশাসন জানিয়েছে, যোগ্য নাগরিকরা অনলাইনের মাধ্যমে তাদের স্টার চেক বা ডাইরেক্ট ডিপোজিটের অবস্থা ট্র্যাক করতে পারবেন।

 

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মাকে পাঠিয়েছিলেন একটি বার্তা“এটাই ছিল আমার জীবনের সেরা সপ্তাহান্ত।” সেই আনন্দময় মুহূর্তের পরই রেললাইনে দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ১৮ বছর বয়সী চার্লি। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভী
একটি বার্তা, তারপর চিরবিদায় ১৮ বছরের চার্লির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবার

যুক্তরাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় চার্লি নামে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে সপ্তাহান্তের আনন্দঘন সময় কাটানোর পর তিনি মাকে বার্তা পাঠিয়ে লিখেছিলেন, এটি ছিল তাঁর “জীবনের সেরা সপ্তাহান্ত”। কিন্তু সেই বার্তা পাঠানোর অল্প সময়ের মধ্যেই তিনি রেললাইনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।   ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গভীর রাতে বাড়ি ফেরার পথে তিনি মদ্যপ অবস্থায় ভারসাম্য হারিয়ে একটি সক্রিয় রেললাইনের ওপর পড়ে যান। সেখানে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।   জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে।   তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগে চার্লি তাঁর মাকে পাঠানো বার্তায় জানিয়েছিলেন যে তিনি দারুণ সময় কাটিয়েছেন এবং এটি ছিল তাঁর জীবনের সবচেয়ে আনন্দের সপ্তাহান্ত। পরিবারের সদস্যরা বলেন, এমন একটি সুখের বার্তার পর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যুর খবর তাদের জন্য অকল্পনীয় ও হৃদয়বিদারক ছিল।   ঘটনার তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।   রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার পর সাধারণ মানুষের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছে, রেললাইন ও বৈদ্যুতিক অবকাঠামোর কাছাকাছি যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মদ্যপ অবস্থায় রেলপথের আশপাশে চলাফেরা প্রাণঘাতী হতে পারে।   পরিবার ও স্বজনরা চার্লিকে প্রাণবন্ত, হাসিখুশি ও সবার প্রিয় একজন তরুণ হিসেবে স্মরণ করেছেন। তাঁর অকাল মৃত্যু এলাকাজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: আগস্ট ৩, ২০২৬ ১৯:২৮
ক্যালিফোর্নিয়ার নিউবেরি পার্কে কয়েক মাসব্যাপী তদন্তের পর তিন বাসিন্দাকে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করেছে ভেনচুরা কাউন্টি শেরিফের দপ্তর। অভিযানে মাদক, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ছবি:সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তদন্তের পর তিনজন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও অস্ত্র

ছবি: বাম থেকে গ্যাভিন নিউসম (ক্যালিফোর্নিয়ার গভর্নর) কমলা হ্যারিস (সাবেক ভাইস প্রেসিডেন্ট) পিট বুটিজেজ (সাবেক পরিবহনমন্ত্রী)

বিভিন্ন জরিপের পর ২০২৮ নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীন কমলা হ্যারিস!

ক্যালিফোর্নিয়ার চীনো হিলসে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে অপহরণ ও হত্যার ঘটনায় জীবিত সন্দেহভাজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেছে প্রসিকিউটররা। ঘটনায় পুলিশের গুলিতে অপর এক সন্দেহভাজন নিহত হয়। তদন্ত অব্যাহত রয়েছে।ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সী ব্যক্তিকে অপহরণ করে হত্যা, ক্যালিফোর্নিয়ায় জীবিত সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা

তিন শিশুসহ মা।  ছবি:সংগৃহীত
তিন সন্তান হত্যার মামলায় আদালতে পড়া হলো মায়ের হৃদয়বিদারক ডায়েরি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বহুল আলোচিত লিন্ডসে ক্ল্যান্সি হত্যা মামলার বিচার চলাকালে তাঁর ব্যক্তিগত ডায়েরির একাধিক অংশ আদালতে পড়ে শোনানো হয়েছে। ডায়েরির লেখাগুলোতে সন্তানদের দেখাশোনা করতে গিয়ে চরম মানসিক চাপ, হতাশা এবং সাহায্যের আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে।   লিন্ডসে ক্ল্যান্সি ২০২৩ সালের জানুয়ারিতে ম্যাসাচুসেটসের ডাক্সবেরিতে নিজের তিন সন্তান—৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান—কে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি। তিনি শিশুদের হত্যার বিষয়টি অস্বীকার করেননি, তবে তাঁর আইনজীবীরা দাবি করছেন, ঘটনার সময় তিনি প্রসব-পরবর্তী তীব্র মানসিক বিকার (পোস্টপার্টাম সাইকোসিস)-এ আক্রান্ত ছিলেন এবং তাই তিনি আইনগতভাবে ফৌজদারি দায় বহন করার অবস্থায় ছিলেন না। অন্যদিকে প্রসিকিউশনের দাবি, তিনি পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।    আদালতে উপস্থাপিত ডায়েরির অংশে ক্ল্যান্সি লিখেছিলেন, তিনি তিন সন্তানের দেখাশোনা করতে গিয়ে নিজেকে "সম্পূর্ণভাবে বিপর্যস্ত" অনুভব করতেন এবং "প্রতিদিন মনে হতো আমি ডুবে যাচ্ছি"। আরেকটি লেখায় তিনি উল্লেখ করেন, তিনি নিজেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে করতেন এবং সুস্থ হয়ে ওঠার জন্য সাহায্য চেয়েছিলেন। প্রতিরক্ষা আইনজীবীরা বলেন, এসব লেখা তাঁর দীর্ঘদিনের মানসিক সংকটের প্রমাণ।   বিচারে আরও জানা যায়, ঘটনার আগের কয়েক মাসে ক্ল্যান্সি বিভিন্ন মানসিক রোগের ওষুধ গ্রহণ করছিলেন এবং নিজের শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন নিয়মিত ডায়েরিতে লিখে রাখতেন। প্রতিরক্ষা পক্ষের দাবি, একাধিক ওষুধের পরিবর্তন, ঘুমের অভাব এবং প্রসব-পরবর্তী মানসিক অসুস্থতা তাঁর অবস্থাকে আরও জটিল করে তোলে।   প্রসিকিউশন আদালতে চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য উপস্থাপন করে দাবি করেছে, ক্ল্যান্সি নিজের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ছিলেন। অন্যদিকে প্রতিরক্ষা পক্ষ বলছে, ঘটনার সময় তিনি বাস্তবতা অনুধাবনের সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। এই প্রশ্নই মামলার মূল আইনি বিতর্ক।   মামলার নথি অনুযায়ী, সন্তানদের মৃত্যুর পর ক্ল্যান্সি আত্মহত্যার চেষ্টা করেন। তিনি কবজিতে আঘাত করার পর দ্বিতীয় তলার জানালা থেকে লাফ দেন, এতে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে এবং তিনি কোমর থেকে নিচের অংশে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হন।   বর্তমানে ম্যাসাচুসেটসের প্লাইমাউথ সুপিরিয়র কোর্টে বিচার চলছে। আদালতের রায়ের মাধ্যমে নির্ধারিত হবে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, নাকি গুরুতর প্রসব-পরবর্তী মানসিক অসুস্থতার কারণে সংঘটিত একটি অপরাধ, যার ক্ষেত্রে আইনগত দায় ভিন্নভাবে বিবেচিত হতে পারে।

বিশেষ প্রতিবেদন প্রকাশ: আগস্ট ৩, ২০২৬ ১৮:১৬
পারিবারিক ফটো। ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর গুয়াতেমালায় দম্পতিকে হত্যা, এতিম হলো শিশুরা

লস অ্যাঞ্জেলেস সিটি হল ইস্ট ভবনের ডাক কক্ষে একটি সিল করা ব্যাগের ভেতর রহস্যজনক সাদা গুঁড়া জাতীয় পদার্থ পাওয়ার পর ঘটনাস্থলে ঝুঁকিপূর্ণ পদার্থ মোকাবিলা দলের তদন্ত শুরু হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনের একটি অংশ সাময়িকভাবে সীমিত করা হয়। ছবি:সং

লস অ্যাঞ্জেলেস সিটি হলের ডাক কক্ষে রহস্যজনক সাদা গুঁড়া, ঝুঁকিপূর্ণ পদার্থ তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রে শিশুকে যৌ/ন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হোসে কা'আল পপ

যুক্তরাষ্ট্রে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হোসে কা'আল পপ

মেইনের গ্রিনভিল থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হয়েছেন ৮৩ বছর বয়সী এলিয়েনর ‘মেরিল’ প্রিথাম। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাঁর সর্বশেষ অবস্থান দক্ষিণ ক্যারোলাইনায় শনাক্ত হয়েছে। তাঁর সন্ধানে জনসাধারণের সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি:
ফ্লোরিডার পথে বেরিয়ে আর ফেরেননি মেরিল, কোথায় হারালেন এই মেরিল?

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের গ্রিনভিল থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করা এলিয়েনর "মেরিল" প্রিথাম রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি গন্তব্যে পৌঁছাননি। তদন্তকারীদের ধারণা, তাঁর সর্বশেষ অবস্থান ছিল দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে।   নিখোঁজের ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর অবস্থান শনাক্তে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালাচ্ছে। পরিবারের সদস্যরা সাধারণ মানুষের কাছে তাঁর অবস্থান সম্পর্কে যেকোনো তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন।   কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিথাম মেইনের গ্রিনভিল থেকে ব্যক্তিগত সফরে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি গন্তব্যে পৌঁছাননি এবং এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগও হয়নি। পরবর্তী অনুসন্ধানে জানা যায়, তাঁর মোবাইল ফোন বা ভ্রমণ-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে সর্বশেষ দক্ষিণ ক্যারোলাইনায় তাঁর উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে ঠিক কোন শহরে তাঁকে শেষ দেখা গেছে, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করেনি।    তদন্তকারীরা সম্ভাব্য যাত্রাপথের সিসিটিভি ফুটেজ, টোল প্লাজা, জ্বালানি স্টেশন এবং অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করছেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ বিভাগকে সতর্ক করা হয়েছে যাতে তাঁকে কোথাও দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।   এখন পর্যন্ত তদন্তে কোনো অপরাধমূলক ঘটনার প্রমাণ বা অপহরণের বিষয় নিশ্চিত করা হয়নি। ফলে ঘটনাটিকে নিখোঁজ ব্যক্তির মামলা হিসেবেই তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, নতুন তথ্য পাওয়া গেলে তদন্তের দিক পরিবর্তন হতে পারে।   পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এলিয়েনর "মেরিল" প্রিথামের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে যেন দ্রুত স্থানীয় পুলিশ অথবা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। জনসাধারণের দেওয়া তথ্য তাঁর সন্ধান পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: আগস্ট ৩, ২০২৬ ১৬:২৭
আইডাহোর টুইন ফলসে ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত হন ২৩ বছর বয়সী কর্মী অ্যাশলি গারিবে। ক্যালিফোর্নিয়া থেকে নতুন জীবন শুরু করতে আসা এই তরুণীসহ তিনজন নিহত হন। ছবি: সংগৃহীত

নতুন কর্মস্থলেই প্রাণ গেল ২৩ বছরের অ্যাশলির, কাঁদছে আইডাহোর ইন-অ্যান্ড-আউট পরিবার

২৩ বছর বয়সী এক যুবককে ৩৭ মাসের ফেডারেল কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ঘটনাটি গত বছরের বিক্ষোভকে ঘিরে দায়ের করা মামলার রায়ের অংশ। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে অ্যান্টি-আইসিই বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্দ্বীপের মেয়ে তাহিয়া তাবাসসুম। ছবি;সংগৃহীত

জাপানে গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন চট্টগ্রামের সন্দ্বীপের মেয়ে তাহিয়া তাবাসসুম

0 Comments