সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে হার্ভে ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড, যৌ ন নি পীড়নে দোষী সাব্যস্ত

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৬:৪১
নিউইয়র্কে হার্ভে ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড, যৌ ন  নি পীড়নে দোষী সাব্যস্ত
নিউইয়র্কে হার্ভে ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড, যৌ ন নি পীড়নে দোষী সাব্যস্ত

বুধবার নিউইয়র্কের একটি আদালত হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়াইনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০০৬ সালে এক সাবেক প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টকে যৌন নিপীড়ন করার দায়ে গত বছর পুনরায় অনুষ্ঠিত বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর এই রায় ঘোষণা করা হলো।

 

৭৪ বছর বয়সী ওয়াইনস্টিন ২০০৬ সালে ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে মিরিয়ম হেইলিকে নিপীড়নের অভিযোগে ২০২৫ সালের জুনে ফার্স্ট-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল অ্যাক্টের জন্য দোষী সাব্যস্ত হন। দীর্ঘ ছয় বছর ধরে চলা এই আইনি প্রক্রিয়ায় এর আগে ২০২০ সালে তাকে দেওয়া ২৩ বছরের কারাদণ্ডটি ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছিল।

 

ওয়াইনস্টিন অবশ্য সবসময়ই কারও সাথে জোরপূর্বক বা অসম্মতিতে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ অস্বীকার করে আসছেন। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এই বিচারের সময় সাহসিকতার সাথে সাক্ষ্য দেওয়ায় হেইলির ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে, ওয়াইনস্টিনের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াইনস্টিন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছেন এবং বিচারক কার্টিস ফারবারের দেওয়া এই রায়ের তীব্র বিরোধিতা করছেন।

 

এর আগে ২০২০ সালে নিউইয়র্কে হেইলিকে নিপীড়ন এবং উঠতি অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের দায়ে ওয়াইনস্টিনকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ন্যায্য বিচার পাননি—এমন যুক্তিতে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত ২০২৪ সালে ওই রায় বাতিল করে।

 

পরবর্তীতে ২০২৫ সালে পুনরায় অনুষ্ঠিত বিচারে জুরি বোর্ড তাকে হেইলির মামলায় দোষী সাব্যস্ত করে, তবে সাবেক মডেল কাজা সোকোলাকে নিপীড়নের অভিযোগ থেকে খালাস দেয় এবং জেসিকা মানের ধর্ষণের অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়। গত মে মাসে মানের অভিযোগের ওপর তৃতীয় বিচারটিও কোনো রায় ছাড়াই শেষ হয়। এরপর মান আর চতুর্থবার সাক্ষ্য দিতে না চাওয়ায় পরের মাসে প্রসিকিউটররা অভিযোগটি তুলে নেন।

 

মিরাম্যাক্স স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা হার্ভে ওয়াইনস্টিনকে ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় ধর্ষণ ও যৌন নিপীড়নের আরেকটি আলাদা মামলায় ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত জুনে ক্যালিফোর্নিয়ার একটি আপিল আদালত সেই রায় বহাল রাখলেও তাকে নতুন করে সাজা ঘোষণার নির্দেশ দেয়, কারণ বিচারক তার বাতিল হয়ে যাওয়া নিউইয়র্কের রায়টিকে একটি প্রভাবক হিসেবে বিবেচনা করেছিলেন।

 

ওয়াইনস্টিনের বিরুদ্ধে প্রথম রায়টি ছিল '#মিটু' (MeToo) আন্দোলনের একটি বড় মাইলফলক, যা ক্ষমতাধর পুরুষদের দ্বারা যৌন নিপীড়নের শিকার নারীদের মুখ খুলতে উৎসাহিত করেছিল। এখন পর্যন্ত বিখ্যাত অনেক অভিনেত্রীসহ ১০০ জনেরও বেশি নারী ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন, যদিও তিনি এসব অভিযোগ ক্রমাগত অস্বীকার করে আসছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কে গ্র্যাসি ম্যানশনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে স্বাগত জানালেন মামদানী
নিউইয়র্কে গ্র্যাসি ম্যানশনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে স্বাগত জানালেন মামদানী

দুর্নীতি এবং ইহুদিবিদ্বেষের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বুধবার গ্র্যাসি ম্যানশনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। ম্যানহাটনে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এক প্রাতঃরাশে সানচেজের সাথে আরও উপস্থিত ছিলেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।   স্পেনে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অন্যান্য উদারনৈতিক নীতির প্রশংসা করে মামদানী সানচেজকে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাকারী এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আস্থা ফেরানোর অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেন।   তবে স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির নেতা সানচেজের এমন উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার সময় মামদানী এটা এড়িয়ে গেছেন যে, স্পেনের প্রায় ৬০ শতাংশ মানুষই ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থি নেতার প্রতি অসন্তুষ্ট। বিশেষ করে চলতি বছর ৪৮ ঘণ্টার একটি অভিবাসী সংকট সামলাতে তার প্রশাসনের ব্যর্থতার পর এই অসন্তোষ তীব্র আকার ধারণ করে, যখন প্রায় ৬০ হাজার মরোক্কান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় প্রবেশ করে।   এছাড়া সানচেজের পরিবার এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে। আইরিশ টাইমসের মতে, প্রভাব খাটানো এবং সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে তার স্ত্রী বেগোনা গোমেজের বিচার হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, দ্য গার্ডিয়ান জানিয়েছে, সানচেজের ছোট ভাই ডেভিড সানচেজকে সম্প্রতি সরকারি সংগীত বিদ্যালয়ের সমন্বয়ক পদে দুর্নীতির প্রমাণ মেলায় তাকে নয় বছরের জন্য সরকারি যেকোনো পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।   পাশাপাশি, ইসরায়েল থেকে স্প্যানিশ রাষ্ট্রদূতদের নিষিদ্ধ করার পর সানচেজ তীব্র সমালোচনার মুখে পড়েন, যাকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় "প্রকাশ্য ইহুদিবিদ্বেষ" হিসেবে আখ্যায়িত করেছে। দ্য জুইশ টেলিগ্রাফিক এজেন্সির তথ্যমতে, সানচেজের শাসনামলে ২০২৫ সালে স্পেনে ইহুদিবিদ্বেষী ঘটনা ১৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) এক প্রতিবেদনে জানায়, স্পেনের ২৬ শতাংশ নাগরিক ইহুদিবিদ্বেষী মনোভাব পোষণ করেন, যা পশ্চিম ইউরোপের যেকোনো দেশের মধ্যে সর্বোচ্চ।   এমন এক বিতর্কিত নেতাকে মামদানীর এই উষ্ণ অভ্যর্থনা জানানোর ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ম্যানহাটনে বিশ্বনেতারা জাতিসংঘের সাধারণ পরিষদে জড়ো হয়েছেন। বৃহস্পতিবার সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে।   গাজায় চলমান যুদ্ধের জন্য নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে মামদানী নিউইয়র্কবাসীদের তার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন এবং তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। এর জবাবে নেতানিয়াহু সম্প্রতি একটি কড়া ভাষায় দেওয়া ভিডিও বার্তায় নিউইয়র্কে পৌঁছানোর পর মামদানীর বিষয়ে ‘সত্য প্রকাশ’ করার হুমকি দিয়েছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য মামদানীর একজন মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৮:১০
যুক্তরাষ্ট্রে ভুলবশত ভোটার তালিকায় ৩০ হাজার অ-নাগরিক, দায়ী প্রযুক্তিগত ত্রুটি

যুক্তরাষ্ট্রে ভুলবশত ভোটার তালিকায় ৩০ হাজার অ-নাগরিক, দায়ী প্রযুক্তিগত ত্রুটি

নিউইয়র্কে এনওয়াইপিডির দায়িত্বে বগুড়ার রুশমী, সাবেক ছাত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউইয়র্কে এনওয়াইপিডির দায়িত্বে বগুড়ার রুশমী, সাবেক ছাত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউইয়র্কে হার্ভে ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড, যৌ ন  নি পীড়নে দোষী সাব্যস্ত

নিউইয়র্কে হার্ভে ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড, যৌ ন নি পীড়নে দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম কমাল অ্যালডি, ক্রেতাদের ৮ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয়ের সুযোগ
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম কমাল অ্যালডি, ক্রেতাদের ৮ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয়ের সুযোগ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে যখন সাধারণ মানুষ চিন্তিত, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের বাজারে এক বিশাল ছাড়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় গ্রোসারি চেইন অ্যালডি। এই শরতে নিজেদের স্টোরগুলোতে থাকা মৌসুমী পণ্য ও নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।   তাদের এই নতুন মূল্যছাড়ের ফলে মার্কিন ক্রেতারা প্রায় ৮ কোটি ৬০ লাখ (৮৬ মিলিয়ন) ডলার সাশ্রয় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। অ্যালডি জানিয়েছে, বর্তমানে তাদের শেলফে থাকা দৈনন্দিন পণ্যগুলোর প্রায় এক-তৃতীয়াংশের দাম গত বছরের তুলনায় বেশ কমিয়ে নির্ধারণ করা হয়েছে।   মূল্যছাড়ের তালিকায় থাকা উল্লেখযোগ্য স্বাস্থ্যকর ও তাজা পণ্যগুলোর মধ্যে রয়েছে অটামক্রিস্প আঙুর, বার্টলেট নাশপাতি, ব্রাসেলস স্প্রাউট, বাটারনাট ও স্প্যাগেটি স্কোয়াশ, তাজা ভেষজ এবং রসুনসহ বিভিন্ন ধরনের আপেল ও আলু। এর মধ্যে হানিক্রিস্প আপেলের দাম গত বছরের তুলনায় ৩৫ শতাংশ কমিয়ে প্রতি পাউন্ড ১ দশমিক ৯৯ ডলারে নামিয়ে আনা হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।   এছাড়া কার্কউড চিকেন ব্রেস্টের ফ্যামিলি প্যাকের দামও প্রতি পাউন্ড ১ দশমিক ৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে কম দাম। এর বাইরেও বিভিন্ন ধরনের কফি বিন, মিক্সড নাট, ড্রাই ফ্রুটস, পেপার টাওয়েল এবং প্রোটিন শেক ও চকলেটের মতো ক্রেতাদের পছন্দের শত শত পণ্যের দাম ২০২৫ সালের তুলনায় কমানো হয়েছে।   অ্যালডির চিফ কমার্শিয়াল অফিসার স্কট প্যাটন এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, তাদের কাছে পণ্যের সাশ্রয়ী মূল্য শুধু কোনো সাময়িক প্রমোশনাল অফার নয়, বরং এটি সারা বছরের একটি প্রতিশ্রুতি। ক্রেতারা যেন তাদের বাজেটের মধ্যে সর্বোচ্চ কেনাকাটা করতে পারেন, সেজন্য তারা ব্যবসার পরিচালনা ব্যয় কমিয়ে সেই সাশ্রয়টুকু ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।   বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে অ্যালডির ২ হাজার ৬০০টিরও বেশি স্টোর রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, দেশের অন্য যেকোনো জাতীয় গ্রোসারি স্টোরের তুলনায় তারাই সবচেয়ে কম দামে পণ্য সরবরাহ করে, যার মাধ্যমে মার্কিন ক্রেতাদের আনুমানিক ১ হাজার ২০ কোটি (১০.২ বিলিয়ন) ডলার সাশ্রয় হয়।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৬:২১
যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের নিয়োগ পোর্টালে সাইবার হামলা, প্রায় সব এজেন্টের তথ্য ফাঁসের দাবি

যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের নিয়োগ পোর্টালে সাইবার হামলা, প্রায় সব এজেন্টের তথ্য ফাঁসের দাবি

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী উদীয়মান কলেজ রেসলার রায়ান জর্জ

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটিতে ৪০০ ফুট উঁচু জলপ্রপাত থেকে পড়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী রেসলারের

নিউইয়র্কে নেতানিয়াহুর হোটেলের পাশের ম্যানহোলে লুকিয়ে ছিলেন তিন ব্যক্তি, নিরাপত্তা হু মকির আশঙ্কা

নিউইয়র্কে নেতানিয়াহুর হোটেলের পাশের ম্যানহোলে লুকিয়ে ছিলেন তিন ব্যক্তি, নিরাপত্তা হু মকির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠান
যুক্তরাষ্ট্রের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে ক্যালিফোর্নিয়ার দুই শিক্ষাপ্রতিষ্ঠান

সম্প্রতি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট প্রকাশিত ২০২৭ সালের 'বেস্ট কলেজেস' র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে (ইউসি বার্কলে)।   শিক্ষার্থীদের স্নাতক পাসের হার, অনুষদের সুযোগ-সুবিধা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে তৈরি করা সামগ্রিক তালিকাতেও এই দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে ২০তম অবস্থানে রয়েছে।   প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) সিস্টেমের অভাবনীয় সাফল্য চোখে পড়ার মতো। শীর্ষ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউসি-এর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। দেশজুড়ে মূল্যায়ন করা ১,৭০০টিরও বেশি চার বছর মেয়াদি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউসি-এর ৯টি আন্ডারগ্র্যাজুয়েট ক্যাম্পাসই শীর্ষ ৫০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে এবং সার্বিকভাবে শীর্ষ ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নিজেদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে।   ইউসিএলএ-এর চ্যান্সেলর জুলিও ফ্রেঙ্ক এই অর্জন প্রসঙ্গে জানান, র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাওয়া অবশ্যই তৃপ্তিদায়ক, তবে ইউসিএলএ-কে যা সত্যিকারের অসাধারণ করে তোলে তা হলো এর পেছনের শক্তিশালী সম্প্রদায়। তিনি আরও যোগ করেন, দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম স্থানে থাকাটা এক বিশাল সম্মানের।   এটি সুযোগ সম্প্রসারণ, জ্ঞানের বিকাশ এবং সমাজের সেবা করার ক্ষেত্রে তাদের দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে। সামগ্রিক অবস্থানের পাশাপাশি সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মবিলিটি র‍্যাঙ্কিংয়েও ইউসি প্রতিষ্ঠানগুলো আধিপত্য দেখিয়েছে। নিম্ন আয়ের শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার মাপকাঠিতে ইউসি রিভারসাইড জাতীয়ভাবে প্রথম এবং ইউসি মার্সেড চতুর্থ স্থান অর্জন করেছে। তবে এই তালিকায় ইউসি সান্তা ক্রুজ ২১ ধাপ পিছিয়ে ৮৮ থেকে ১০৯তম স্থানে নেমে গেছে।   এই সাফল্য সম্পর্কে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট জেমস বি. মিলিকেন এক বিবৃতিতে বলেছেন, ইউএস নিউজের সেরা কলেজের র‍্যাঙ্কিং আবারও প্রমাণ করেছে কেন ইউসি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।   উল্লেখ্য, সামগ্রিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় সবগুলোকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এর পরেই রয়েছে যথাক্রমে প্রিন্সটন ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ইয়েল ইউনিভার্সিটি। অন্যদিকে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১৩:১৭
সান হোসেতে ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া উবারচালক অনুজ কুমার। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মাদুরো আটকের পর ট্রাম্প-রদ্রিগেজের গুরুত্বপূর্ণ বৈঠক, নতুন সমীকরণের ইঙ্গিত

নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সভায় বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

0 Comments