আটলান্টার মোরহাউস কলেজে অপরাহ উইনফ্রের বৃত্তিতে স্নাতক শেষ করেছেন ৭০০ জনের বেশি,
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় মোরহাউস কলেজে অপরাহ উইনফ্রের অর্থায়নে ৭০০ জনের বেশি শিক্ষার্থী স্নাতক শেষ করেছেন। অপরাহ উইনফ্রে চ্যারিটেবল ফাউন্ডেশনের হিসাবে, ১৯৮৯ সালে চালু হওয়া এই বৃত্তি কর্মসূচির আওতায় প্রায় ৩০০ শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকায় শিক্ষাসফরের সুযোগও পেয়েছেন।
মোরহাউস কলেজের তথ্য অনুযায়ী, কর্মসূচির ৩০ বছর পূর্তিতে ২০১৯ সালের অক্টোবরে আরও ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দেন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। ওই অনুদানসহ কলেজটিতে তাঁর মোট অবদান তখন দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ডলারে। কলেজটি সে সময় জানায়, এ অর্থে গড়ে ওঠা স্থায়ী তহবিল ছিল তাদের ইতিহাসে সবচেয়ে বড়।
অপরাহর অনুদানে মোরহাউসে তিনটি বৃত্তি কর্মসূচি ও দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব বিকাশের একটি কর্মসূচি পরিচালিত হয়। মোরহাউস কলেজ জানিয়েছে, শিক্ষাসফরে বৃত্তিপ্রাপ্তরা জোহানেসবার্গ ও কেপটাউনে স্থানীয় কমিউনিটির নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বর্ণবৈষম্যের ইতিহাস ও পরবর্তী সময়ে পুনর্মিলনের উদ্যোগ সম্পর্কে জানতে তাঁরা অ্যাপারথাইড মিউজিয়ামসহ বিভিন্ন ঐতিহাসিক স্থানও পরিদর্শন করেন।
সূএ: Oprah Winfrey Scholars Program at Morehouse College
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় মোরহাউস কলেজে অপরাহ উইনফ্রের অর্থায়নে ৭০০ জনের বেশি শিক্ষার্থী স্নাতক শেষ করেছেন। অপরাহ উইনফ্রে চ্যারিটেবল ফাউন্ডেশনের হিসাবে, ১৯৮৯ সালে চালু হওয়া এই বৃত্তি কর্মসূচির আওতায় প্রায় ৩০০ শিক্ষার্থী দক্ষিণ আফ্রিকায় শিক্ষাসফরের সুযোগও পেয়েছেন। মোরহাউস কলেজের তথ্য অনুযায়ী, কর্মসূচির ৩০ বছর পূর্তিতে ২০১৯ সালের অক্টোবরে আরও ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দেন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে। ওই অনুদানসহ কলেজটিতে তাঁর মোট অবদান তখন দাঁড়ায় ২ কোটি ৫০ লাখ ডলারে। কলেজটি সে সময় জানায়, এ অর্থে গড়ে ওঠা স্থায়ী তহবিল ছিল তাদের ইতিহাসে সবচেয়ে বড়। অপরাহর অনুদানে মোরহাউসে তিনটি বৃত্তি কর্মসূচি ও দক্ষিণ আফ্রিকায় নেতৃত্ব বিকাশের একটি কর্মসূচি পরিচালিত হয়। মোরহাউস কলেজ জানিয়েছে, শিক্ষাসফরে বৃত্তিপ্রাপ্তরা জোহানেসবার্গ ও কেপটাউনে স্থানীয় কমিউনিটির নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বর্ণবৈষম্যের ইতিহাস ও পরবর্তী সময়ে পুনর্মিলনের উদ্যোগ সম্পর্কে জানতে তাঁরা অ্যাপারথাইড মিউজিয়ামসহ বিভিন্ন ঐতিহাসিক স্থানও পরিদর্শন করেন। সূএ: Oprah Winfrey Scholars Program at Morehouse College
সিয়াটলে উড়োজাহাজে ওঠার সময় ২ যাত্রীকে আটক করল আইসিই, ফ্লাইট ছাড়তে দেরি
কেনটাকিতে তারাবির জামাত দিয়ে শুরু হয় বসনীয় মুসলিমদের পথচলা! বোলিং গ্রিনে উদ্বোধন হয় মসজিদ
ওহাইওর কলম্বাসের প্রথম নারী মেয়র হতে লড়বেন মুনিরা আবদুল্লাহি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেন থেকে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ১৯ নভেম্বর তাঁদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা, মিলওয়াকির যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য। ফেডারেল কৌঁসুলিদের ভাষ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পিকো রিভেরা, ফুলারটনসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা মালবাহী ট্রেন থামিয়ে কনটেইনার থেকে পণ্য সরিয়ে নিতেন। পরে সেগুলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে মজুত করে বিক্রি করা হতো। কৌঁসুলিদের অভিযোগ, ইস্ট লস অ্যাঞ্জেলেসের ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল এই দলের নেতৃত্ব দিতেন। তাঁর বাবা ও দুই চাচার নামও অভিযোগপত্রে রয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ইনস্টাগ্রামে ‘লোস ত্রেনেস’ নামে একটি গ্রুপ চ্যাট ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। বিচার বিভাগের হিসাবে, ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসের একটি জুতা ও পোশাকের ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে হাজার হাজার জোড়া চুরি করা নাইকি জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করে প্রায় ১০ লাখ ৮১ হাজার ডলার পেয়েছিলেন। অভিযোগপত্রে ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, ১৪ মাসের তদন্তের পর মামলার তথ্য প্রকাশ করা হয়। মোট ১৭টি অভিযোগের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ১৪ জনের বিরুদ্ধেই। বিচার বিভাগ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর এবং পণ্য চুরির প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। রেল পরিবহনের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। অভিযোগগুলো আদালতে এখনো প্রমাণিত হয়নি। সংবাদসূত্র যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
শিকাগোয় খালেদা জিয়ার নামে সড়কের অংশের নামকরণের সুপারিশ সিটি কাউন্সিলের কমিটির
জেএফকে বিমানবন্দরে যাত্রীসেবা কর্মী হিসেবে কাজ করার সুযোগ , ঘণ্টায় ২৪ ডলার ২৫ সেন্ট
দেশের ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে হেলথ কেয়ারের চাকরি! আবেদনের আগে মিলিয়ে নিন এই ৫ বিষয়
যুক্তরাষ্ট্রের কারাগারে ধনকুবের ও যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। ময়নাতদন্তের নথি, মরদেহের ছবি ও আঘাতের ধরন বিশ্লেষণ করে তাঁর ধারণা, এপস্টেইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে নিউইয়র্কের প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় এখনো আগের সিদ্ধান্তে অনড়। তাদের মতে, ২০১৯ সালে কারাগারে এপস্টেইনের মৃত্যু হয়েছিল আত্মহত্যার কারণে। সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের আইনি প্রতিষ্ঠান মিডল টেম্পলে এক উপস্থাপনায় নতুন এই বিশ্লেষণ তুলে ধরেন ফরেনসিক চিকিৎসাবিদ্যার বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান। এ গবেষণায় তাঁর সঙ্গে ছিলেন সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্যাথলজির অধ্যাপক অ্যান্ডার্স এরিকসন এবং স্নায়ুবিজ্ঞানী ও গবেষক ইতিয়েল দ্রর। তাঁদের দাবি, এপস্টেইনের শরীরের আঘাতের ধরন আত্মহত্যার চেয়ে শারীরিক হামলা ও সংঘর্ষের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে গলায় দড়ি বা কাপড়ের ফাঁসের দাগ দেখে তাঁরা পেছন থেকে শ্বাসরোধের সম্ভাবনার কথা বলেছেন। ফ্রিম্যানের বিশ্লেষণ অনুযায়ী, এপস্টেইনের গলায় ফাঁসের দাগ ছাড়াও কয়েকটি আঘাতের চিহ্ন ছিল, যেগুলোর ব্যাখ্যা আত্মহত্যার প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। তাঁর দাবি, বাম কাঁধের গভীরে রক্তক্ষরণ, মুখে আঘাতের সম্ভাব্য চিহ্ন এবং গলার দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্ন শারীরিক সংঘর্ষের ইঙ্গিত দেয়। তাঁর মতে, সরু ও গিঁট দেওয়া কাপড় দিয়ে পেছন থেকে শ্বাসরোধ করার পর একই কাপড় ব্যবহার করে মরদেহটি বিছানার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে এসবই গবেষকদের বিশ্লেষণ, নতুন কোনো সরকারি তদন্তের সিদ্ধান্ত নয়। ফ্রিম্যান বিবিসিকে জানিয়েছেন, এপস্টেইনের ময়নাতদন্তের নথি ও ছবি তাঁকে সরবরাহ করেছিলেন এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন। তিনি নিজে মরদেহ পরীক্ষা করেননি। নথি ও ছবির ভিত্তিতে আঘাতের ধরন পুনর্গঠন করে গবেষণাটি তৈরি করা হয়েছে। ফ্রিম্যানের দাবি, তিনি এ কাজের জন্য মার্কের কাছ থেকে কোনো অর্থ নেননি। তবে তাঁদের গবেষণাটি এখনো স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত বা পিয়ার রিভিউ হয়নি। এপস্টেইনকে কে হত্যা করে থাকতে পারেন, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে, নিউইয়র্ক সিটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় নতুন এই দাবির সঙ্গে একমত নয়। সিএনএনকে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন নিয়ে তাদের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। ২০১৯ সালের ময়নাতদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ওই সময়কার প্রধান চিকিৎসা পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসনও আগে জানিয়েছিলেন, এপস্টেইনের মৃত্যুর কারণ নির্ধারণে তাঁরা তাঁদের সিদ্ধান্তের ওপর দৃঢ় আস্থাশীল। ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের কারাকক্ষে এপস্টেইনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারসংক্রান্ত মামলায় বিচার শুরুর অপেক্ষায় ছিলেন। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তাঁকে আত্মহত্যার ঝুঁকির কারণে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে ২৪ জুলাই সেই পর্যবেক্ষণ থেকে সরিয়ে নেওয়া হয়। মৃত্যুর সময় তিনি ওই বিশেষ পর্যবেক্ষণে ছিলেন না। এপস্টেইনের মৃত্যুর ঘটনা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন ছিল। কারাগারের নিরাপত্তা ক্যামেরার রেকর্ডিং ব্যবস্থায় ত্রুটি থাকায় মৃত্যুর আগের রাতের সব ভিডিও সংরক্ষিত হয়নি। এ ছাড়া দায়িত্বে থাকা কারারক্ষীদের নিয়মিত টহল ও বন্দিদের নিরাপত্তা পর্যবেক্ষণেও গুরুতর অবহেলার তথ্য পাওয়া যায়। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে এসব অনিয়মের বিস্তারিত উঠে আসে। তবে তদন্তে এপস্টেইনের মৃত্যুর ঘটনায় অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি বলে এফবিআইয়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছিল সংস্থাটি। নতুন বিশ্লেষণ প্রকাশের পর এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন আবারও পূর্ণাঙ্গ হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছেন। সিএনএনকে তিনি বলেন, নতুন তথ্য সামনে আসার পর মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করা প্রয়োজন। তাঁর দীর্ঘদিনের দাবি, তাঁর ভাই আত্মহত্যা করেননি। তবে নতুন গবেষণার ফলাফল এখনো কোনো আদালত বা সরকারি তদন্ত সংস্থা গ্রহণ করেনি। উল্লেখ্য, এপস্টেইন ২০০৮ সালে ফ্লোরিডার একটি আদালতে অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন। এ ঘটনায় তাঁকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হতে হয়। পরে ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারচক্র পরিচালনার অভিযোগে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। বিচার শুরুর আগেই নিউইয়র্কের কারাগারে তাঁর মৃত্যু হয়। নতুন ফরেনসিক বিশ্লেষণ সেই মৃত্যুর পরিস্থিতি নিয়ে বিতর্ক আবারও সামনে এনেছে। সংবাদসূত্র: বিবিসি, সিএনএন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়।
নিউ ইয়র্কে ই-বাইকের ব্যাটারিতে বিধিনিষেধের উদ্যোগ, জীবিকা হারানোর শঙ্কায় ডেলিভারি কর্মীরা
রহস্যময় প্রাণী বিগফুট নিয়ে ১৯৮২ সালের তদন্তসহ সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

