সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২:৮
কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী
কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে ১৫ নভেম্বর রাতে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত গগনপ্রীত ‘গ্যারি’ রেহাল ও সুখজিৎ কৌর। রেহালের বয়স ২৩ বছর, কৌরের ২৪। দুজনই পাশের ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন। তদন্তকারীদের ধারণা, তাঁদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ। 

 

সারে পুলিশ সার্ভিস জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিটের দিকে খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে ওই পার্কিং লটে যান। সেখানে গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। বুধবার, ১৮ নভেম্বর, নিহতদের পরিচয় প্রকাশ করে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। 

 

গুলির খবর পাওয়ার প্রায় ১৩ মিনিট পর সারেতেই প্রিন্সেস ড্রাইভের ৯৭০০ ব্লকে একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। সেখান থেকে চার দরজার একটি পোড়া সেডান উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, গাড়িটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এতে কারা ছিলেন, তা জানতে পার্কিং লট ও প্রিন্সেস ড্রাইভ এলাকার প্রত্যক্ষদর্শীদের তথ্য, সিসিটিভি ফুটেজ ও গাড়ির ড্যাশক্যামের ভিডিও চেয়েছে পুলিশ। 

 

২১ নভেম্বর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের ঘোষণা দেয়নি পুলিশ। হামলার উদ্দেশ্যও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। 

 

সংবাদসূত্র

 

সারে পুলিশ সার্ভিস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী
কানাডায় ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণী

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে ১৫ নভেম্বর রাতে ওয়ালমার্টের পার্কিং লটে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত গগনপ্রীত ‘গ্যারি’ রেহাল ও সুখজিৎ কৌর। রেহালের বয়স ২৩ বছর, কৌরের ২৪। দুজনই পাশের ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন। তদন্তকারীদের ধারণা, তাঁদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ।    সারে পুলিশ সার্ভিস জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিটের দিকে খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ৮৮ অ্যাভিনিউ ও ১২৪ স্ট্রিটের কাছে ওই পার্কিং লটে যান। সেখানে গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। বুধবার, ১৮ নভেম্বর, নিহতদের পরিচয় প্রকাশ করে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম।    গুলির খবর পাওয়ার প্রায় ১৩ মিনিট পর সারেতেই প্রিন্সেস ড্রাইভের ৯৭০০ ব্লকে একটি গাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। সেখান থেকে চার দরজার একটি পোড়া সেডান উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, গাড়িটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এতে কারা ছিলেন, তা জানতে পার্কিং লট ও প্রিন্সেস ড্রাইভ এলাকার প্রত্যক্ষদর্শীদের তথ্য, সিসিটিভি ফুটেজ ও গাড়ির ড্যাশক্যামের ভিডিও চেয়েছে পুলিশ।    ২১ নভেম্বর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের ঘোষণা দেয়নি পুলিশ। হামলার উদ্দেশ্যও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।    সংবাদসূত্র   সারে পুলিশ সার্ভিস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২:৮
পাত্রের বার্ষিক আয় ২৫ লাখ রুপি! তবুও রান্না ও শ্বশুরবাড়িতে থাকার শর্তে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন নারী

পাত্রের বার্ষিক আয় ২৫ লাখ রুপি! তবুও রান্না ও শ্বশুরবাড়িতে থাকার শর্তে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন নারী

‘মক্কার ওপর কোনো হুমকি নেই’, সৌদি আরবের অভিযোগের জবাবে হুতি মুখপাত্র

‘মক্কার ওপর কোনো হুমকি নেই’, সৌদি আরবের অভিযোগের জবাবে হুতি মুখপাত্র

আহত কাউন্সিলর ইবরার আলী

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে কাউন্সিলরকে ছুরিকাঘাত, তরুণের বিরুদ্ধে হ ত্যাচেষ্টার অভিযোগ

নাটালি অ্যান গঞ্জালেজ-কানিয়া
মাকে বাঁচাতে লিভার দান করেছিলেন মেয়ে, অস্ত্রোপচারের জটিলতায় প্রাণ হারালেন নাটালি

মায়ের জীবন বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন নাটালি অ্যান গঞ্জালেজ-কানিয়া। কিন্তু তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতা দেখা দেয় এবং গত সপ্তাহে তিনি মৃত্যুবরণ করেন। অস্ত্রোপচার-পরবর্তী ঠিক কী জটিলতায় এমন মর্মান্তিক পরিণতি ঘটল, তা জানার চেষ্টা করছে শোকাহত পরিবারটি।   পরিবারের সদস্যদের কাছে নাটালি চিরদিন একজন অত্যন্ত সাহসী ও নিঃস্বার্থ মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।   মায়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও আত্মত্যাগের যে বিরল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেই তাঁকে মর্যাদার সঙ্গে শেষ বিদায় জানাতে চান স্বজনেরা।   এদিকে নাটালির শেষকৃত্য ও স্মরণানুষ্ঠানের ব্যয় মেটাতে পরিবারের পক্ষ থেকে অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম গোফান্ডমি (GoFundMe)-তে একটি তহবিল খোলা হয়েছে।   সমাজের হৃদয়বান মানুষদের সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা; পাশাপাশি যাঁদের পক্ষে আর্থিক অনুদান দেওয়া সম্ভব নয়, তাঁদের কাছে তহবিলের আবেদনটি সামাজিক মাধ্যমে শেয়ার করার এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১৭:২৭
ট্রাম্পকে কি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব? প্রশ্নের উত্তরে যা বললেন মামদানি

ট্রাম্পকে কি ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা সম্ভব? প্রশ্নের উত্তরে যা বললেন মামদানি

ট্রাম্প-ক্লাস’ রণতরী নির্মাণে ব্যয় বাড়ছে কয়েক শ কোটি ডলার

‘ট্রাম্প-ক্লাস’ রণতরী নির্মাণে ব্যয় বাড়ছে কয়েক শ কোটি ডলার, ইরান যুদ্ধে সক্ষমতায় টান

মেক্সিকান মাদক কার্টেলের দুই শীর্ষ নেতার মাথার দাম ৮০ লাখ ডলার

মেক্সিকান মাদক কার্টেলের দুই শীর্ষ নেতার মাথার দাম ৮০ লাখ ডলার, অভিযুক্ত ২১ জন

ভারতের কেরালার ভারকালায় যোগব্যায়াম প্রশিক্ষণ কোর্সে এসে যৌন নিপীড়নের শিকার ৫৭ বছর বয়সী জাপানি নারী। ছবি: সংগৃহীত
ভারতে যোগব্যায়াম শিখতে এসে বারবার ধর্ষণের শিকার হলেন জাপানি নারী

ভারতের কেরালার ভারকালায় যোগব্যায়াম প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে এসে একাডেমির মালিকের দ্বারা বারবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৫৭ বছর বয়সী এক জাপানি নারী। গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতে আসা ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।   পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম নরেশ (৩৯), তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ভুক্তভোগী নারীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(এম) ধারায় (বারবার ধর্ষণ) মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। ভারকালার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) রমেশ কুমার পি ভি জানিয়েছেন, আদালত অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (রিমান্ড) পাঠিয়েছেন এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।   ভুক্তভোগী ওই জাপানি নারী জানান, ‘ইয়োগা অ্যালায়েন্স’ অনুমোদিত ৩০০ ঘণ্টার ‘ইয়োগা টিচার ট্রেনিং’ (ওয়াইটিটি৩০০) কোর্সে অংশ নিতে তিনি ভারকালায় এসেছিলেন। কোর্সটিতে আরও চারজন শিক্ষার্থী ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর—এই তিন দিন তাকে যৌন নিপীড়ন করেন একাডেমির মালিক।   ঘটনার বিবরণ দিয়ে ওই নারী জানান, ২৮ অক্টোবর রাতের খাবারের পর অভিযুক্ত ব্যক্তি তাকে ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দিয়ে যোগব্যায়াম কক্ষে নিয়ে যান এবং সেখানে প্রথমবার যৌন নিপীড়ন করেন। পরের দুটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তার আবাসস্থলের দরজায় ক্রমাগত কড়া নাড়েন এবং আরেকবার নিজের কক্ষে ডেকে নিয়ে নিপীড়ন চালান।   কেন তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, সে প্রসঙ্গে ভুক্তভোগী বলেন, “আমি তার অনৈতিক আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিবাদ করতে পারিনি। কারণ আমার ভয় ছিল—এতে আমি কোর্সের সনদ হারাব, প্রশিক্ষণের জন্য দেওয়া বিপুল অর্থ নষ্ট হবে এবং স্কুলের মাধ্যমে পাওয়া আবাসন সুবিধা থেকে বঞ্চিত হব।”   তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাকে বারবার ফোন করতেন এবং তার আবাসস্থলে চলে আসতেন। বিদেশের মাটিতে একা ভ্রমণকারী শিক্ষার্থী হওয়ায় আশ্রয়হীন ও সহায়তাহীন হয়ে পড়ার আতঙ্কে ভুগছিলেন তিনি। এমনকি ক্লাস না থাকায় একদিন নিরাপত্তাহীনতায় ভুগে পুরো দিন তিরুবনন্তপুরমের একটি শপিং মলে কাটিয়েছিলেন বলেও জানান তিনি।   এই ভয়াবহ অভিজ্ঞতা তার মানসিক স্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি মনোযোগ ধরে রাখতে না পারা, হঠাৎ কান্নায় ভেঙে পড়া, মানসিক অস্থিরতা ও তীব্র উদ্বেগে ভুগছেন। ইতোমধ্যে তিনি যৌনবাহিত রোগের (এসটিআই) পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী তার খাদ্যাভ্যাস উপযোগী খাবার সরবরাহ না করা সত্ত্বেও একাডেমি কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠানের পক্ষে ইতিবাচক রিভিউ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ করেন তিনি।   নিজের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে আনার কারণ ব্যাখ্যা করে ওই নারী বলেন, “আমি মনে করি সারা বিশ্বের মানুষের এই ঘটনা জানা উচিত। কথা বলার মাধ্যমে আমি সচেতনতা তৈরি করতে এবং অন্যদের সুরক্ষিত রাখতে চাই। যেসব বিদেশি শিক্ষার্থী ভারতে আসেন, তারা একা ভ্রমণ করায় এবং স্থানীয় আইন ও প্রক্রিয়া সম্পর্কে অপরিচিত থাকায় বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকেন। ভাষার প্রতিবন্ধকতা ও পরিবার-পরিজন পাশে না থাকার পাশাপাশি অভিযোগ করলে পড়াশোনা, সনদ, আবাসন বা আর্থিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় তাদের নীরব থাকতে বাধ্য করে।   সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ১১:১৩
গালফ উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি অবতরণে বাধ্য করার দাবি ইরানের

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ভিসা সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রতি ১০০ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে ৭৯ জনকেই অবিশ্বাসযোগ্য বিবেচনা করা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বড় বাধা বিশ্বাসযোগ্যতা, সাক্ষাৎকারে ৭৯% বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান

সমুদ্র ও আকাশপথে সামরিক সংঘর্ষের ঝুঁকি কমাতে চীনের সাংহাইয়ে তিন দিনের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

সমুদ্র ও আকাশপথের সামরিক নিরাপত্তা নিশ্চিতে সাংহাইয়ে তিন দিনের বেঠকে যুক্তরাষ্ট্র-চীন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...