সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৭:৫২
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

যুক্তরাষ্ট্রে চাকরিজীবীদের জন্য ২০২৭ সালে ছুটি কাটানোর দারুণ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ব্যক্তিগত বেতনসহ ছুটি বা পেইড টাইম অফ (পিটিও) মিলিয়ে মাত্র ১৫ দিনের ছুটি ব্যবহার করে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব। এজন্য প্রয়োজন হবে আগে থেকেই পরিকল্পনা করে ছুটির আবেদন করা।

 

 ২০২৭ সালের ফেডারেল ছুটির ক্যালেন্ডারে বেশ কয়েকটি ছুটি শুক্রবার ও সোমবার পড়েছে। ফলে এসব ছুটির আগে বা পরে মাত্র এক দিন পিটিও ব্যবহার করেই চার দিনের দীর্ঘ ছুটি কাটানো সম্ভব।যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) প্রকাশিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, নতুন বছরের প্রথম দিন, মার্টিন লুথার কিং জুনিয়র দিবস, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, জুনটিন্থ, স্বাধীনতা দিবস, লেবার ডে ও কলম্বাস ডেকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে।

 

যেভাবে ১৫ দিনের ছুটিতে ৫১ দিন অবকাশ কাটাবেন

 

২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য পরিকল্পনাটি হলো:

 

জানুয়ারি

 

- ১ থেকে ৪ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৪ জানুয়ারি)।

- ১৫ থেকে ১৮ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১৫ জানুয়ারি)।

 

ফেব্রুয়ারি

 

- ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১২ ফেব্রুয়ারি)।

 

মে

 

- ২৮ থেকে ৩১ মে: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৮ মে)।

 

জুন

 

- ১৮ থেকে ২১ জুন: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২১ জুন)।

 

জুলাই

 

- ২ থেকে ৫ জুলাই: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২ জুলাই)।

 

সেপ্টেম্বর

 

- ৩ থেকে ৬ সেপ্টেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৩ সেপ্টেম্বর)।

 

অক্টোবর

 

- ৮ থেকে ১১ অক্টোবর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৮ অক্টোবর)।

 

নভেম্বর

 

- ১১ থেকে ১৫ নভেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (১২ ও ১৫ নভেম্বর)।

- ২৫ থেকে ২৮ নভেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৬ নভেম্বর)।

 

ডিসেম্বর

 

- ২৩ থেকে ২৭ ডিসেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (২৩ ও ২৭ ডিসেম্বর)।

- ৩০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ৩ জানুয়ারি: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (৩০ ডিসেম্বর ও ৩ জানুয়ারি)।

 

সব মিলিয়ে ১৫ দিনের পিটিও ব্যবহার করে ১২টি পৃথক ছুটির পর্বে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব।

 

যাঁদের জন্য প্রযোজ্য

 

এই পরিকল্পনা মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত কর্মদিবস রয়েছে এমন চাকরিজীবীদের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেডারেল ছুটিগুলো পালন করে এবং কর্মীদের পিটিও ব্যবহারের সুযোগ দেয়, তাঁরাই এই পরিকল্পনার সুবিধা নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান ফেডারেল ছুটিতে কর্মীদের বেতনসহ ছুটি দেয় না। প্রতিষ্ঠানভেদে ছুটির নীতিমালা ও অনুমোদনের নিয়ম আলাদা। তাই আগে থেকেই নিজ প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার ও পিটিও নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, এখানে ৫১ দিন বলতে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং পিটিও মিলিয়ে মোট কর্মবিরতির দিন বোঝানো হয়েছে। এটি ৫১ দিনের অতিরিক্ত বেতনসহ ছুটি নয়।

 

সংবাদসূত্র

ফক্স ৪ নিউজ, ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (OPM)

876TR


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

যুক্তরাষ্ট্রে চাকরিজীবীদের জন্য ২০২৭ সালে ছুটি কাটানোর দারুণ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ব্যক্তিগত বেতনসহ ছুটি বা পেইড টাইম অফ (পিটিও) মিলিয়ে মাত্র ১৫ দিনের ছুটি ব্যবহার করে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব। এজন্য প্রয়োজন হবে আগে থেকেই পরিকল্পনা করে ছুটির আবেদন করা।    ২০২৭ সালের ফেডারেল ছুটির ক্যালেন্ডারে বেশ কয়েকটি ছুটি শুক্রবার ও সোমবার পড়েছে। ফলে এসব ছুটির আগে বা পরে মাত্র এক দিন পিটিও ব্যবহার করেই চার দিনের দীর্ঘ ছুটি কাটানো সম্ভব।যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) প্রকাশিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, নতুন বছরের প্রথম দিন, মার্টিন লুথার কিং জুনিয়র দিবস, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, জুনটিন্থ, স্বাধীনতা দিবস, লেবার ডে ও কলম্বাস ডেকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে।   যেভাবে ১৫ দিনের ছুটিতে ৫১ দিন অবকাশ কাটাবেন   ২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য পরিকল্পনাটি হলো:   জানুয়ারি   - ১ থেকে ৪ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৪ জানুয়ারি)। - ১৫ থেকে ১৮ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১৫ জানুয়ারি)।   ফেব্রুয়ারি   - ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১২ ফেব্রুয়ারি)।   মে   - ২৮ থেকে ৩১ মে: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৮ মে)।   জুন   - ১৮ থেকে ২১ জুন: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২১ জুন)।   জুলাই   - ২ থেকে ৫ জুলাই: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২ জুলাই)।   সেপ্টেম্বর   - ৩ থেকে ৬ সেপ্টেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৩ সেপ্টেম্বর)।   অক্টোবর   - ৮ থেকে ১১ অক্টোবর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৮ অক্টোবর)।   নভেম্বর   - ১১ থেকে ১৫ নভেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (১২ ও ১৫ নভেম্বর)। - ২৫ থেকে ২৮ নভেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৬ নভেম্বর)।   ডিসেম্বর   - ২৩ থেকে ২৭ ডিসেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (২৩ ও ২৭ ডিসেম্বর)। - ৩০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ৩ জানুয়ারি: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (৩০ ডিসেম্বর ও ৩ জানুয়ারি)।   সব মিলিয়ে ১৫ দিনের পিটিও ব্যবহার করে ১২টি পৃথক ছুটির পর্বে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব।   যাঁদের জন্য প্রযোজ্য   এই পরিকল্পনা মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত কর্মদিবস রয়েছে এমন চাকরিজীবীদের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেডারেল ছুটিগুলো পালন করে এবং কর্মীদের পিটিও ব্যবহারের সুযোগ দেয়, তাঁরাই এই পরিকল্পনার সুবিধা নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান ফেডারেল ছুটিতে কর্মীদের বেতনসহ ছুটি দেয় না। প্রতিষ্ঠানভেদে ছুটির নীতিমালা ও অনুমোদনের নিয়ম আলাদা। তাই আগে থেকেই নিজ প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার ও পিটিও নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।   উল্লেখ্য, এখানে ৫১ দিন বলতে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং পিটিও মিলিয়ে মোট কর্মবিরতির দিন বোঝানো হয়েছে। এটি ৫১ দিনের অতিরিক্ত বেতনসহ ছুটি নয়।   সংবাদসূত্র ফক্স ৪ নিউজ, ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (OPM) 876TR

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৭:৫২
যুক্তরাষ্ট্র জুড়ে  ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

যুক্তরাষ্ট্র জুড়ে ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?

জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন
জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের বিরুদ্ধে সম্ভাব্য অভিবাসন জালিয়াতির মামলার তথ্য-প্রমাণ পর্যালোচনায় ওয়াশিংটন ডিসিতে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি গঠন করা হয়েছে।    সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডিসি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরোর কার্যালয় এবং মিনেসোটা ইউএস অ্যাটর্নি কার্যালয়ের কৌঁসুলিদের সংগৃহীত তথ্য-প্রমাণ এই গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হচ্ছে। ১৯৯০-এর দশকে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা ইলহান ওমর এবং তাঁর পরিবারের সদস্যদের অভিবাসন সংক্রান্ত নথিপত্রে সম্ভাব্য জালিয়াতির অভিযোগগুলোই মূলত এই তদন্তের কেন্দ্রবিন্দু।    পাশাপাশি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো ইঙ্গিত দিয়েছেন যে, ফেডারেল কৌঁসুলিরা ওমর ও তাঁর স্বামী টিম মাইনেটের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন।   গত সোমবার (২৩ নভেম্বর) আদালতের নির্দেশে ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসভবনে গত মাসে চালানো ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির আংশিক গোপন নথিপত্র (সার্চ ওয়ারেন্ট) উন্মুক্ত করা হয়। প্রকাশিত ওই নথিতে দেখা গেছে, ফেডারেল তদন্তকারীরা ১৯৮০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ৪৬ বছরের সময়সীমায় সংঘটিত সম্ভাব্য অপরাধের প্রমাণ খুঁজছেন।    আদালতের এক নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন সরকারের ধারণা অনুযায়ী ইলহান কংগ্রেসে নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই কয়েক দশক ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে এই মামলার সঙ্গে তাঁর বর্তমান পেশাগত বা দাপ্তরিক জীবনের কোনো সম্পর্ক নেই। অপর এক নথিতে কৌঁসুলিরা জানান, বর্তমানে তাঁরা অভিযোগ গঠনের পূর্ববর্তী (প্রি-ইনডাইটমেন্ট) তদন্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তবে ঠিক কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বা গ্র্যান্ড জুরি কবে নাগাদ অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়।   সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই অভিবাসন তদন্তে মূলত দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ২০০০ সালে ইলহান ওমরের বাবা যখন মার্কিন নাগরিকত্ব লাভ করেন, তখন নিজেও নাগরিকত্ব পাওয়ার সুবিধার্থে ওমর সরকারি নথিপত্রে তাঁর জন্মতারিখ এক বছর পরিবর্তন করে দিয়েছিলেন কি না। দ্বিতীয়ত, সদ্য পুনর্নির্বাচিত এই কংগ্রেসওম্যানের দ্বিতীয় বিয়ের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।    ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ নাগরিক আহমেদ নুর সাইদ এলমির সঙ্গে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন—যাঁকে ওমরের নিজের ভাই বলে সন্দেহ করা হয় এবং যিনি সাম্প্রতিক একাডেমিক গবেষণাপত্রে নিজেকে ‘সমকামী পুরুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এলমির সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালেও ওমর অন্তত দুবার তাঁর প্রথম স্বামী আহমেদ হিরসির সঙ্গে যৌথভাবে আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।   গত ২১ অক্টোবর সংবাদমাধ্যম ‘এমএস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাইকে বিয়ে করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ইলহান ওমর বলেন, ‘আমার জানামতে না।’ নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইলহান ওমর শুরু থেকেই দাবি করে আসছেন যে, রাজনৈতিকভাবে তাঁকে হয়রানি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত শুরু করেছে।    উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে (১২ অক্টোবর) ওমরের বাসভবনে ফেডারেল এজেন্টদের তল্লাশি এবং তাঁর স্বজনদের গ্র্যান্ড জুরি সমন জারির ঘটনায় মার্কিন রাজনৈতিক ও আইনি মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র   নিউ ইয়র্ক পোস্ট 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৩:৭
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ব্যবহৃত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু অশ্রেণিবদ্ধ তথ্য ফাঁস হয়েছে। তবে কোনো গোপনীয় বা অতি গোপনীয় তথ্য আক্রান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমস প্রথম এ ঘটনা প্রকাশ করে। হ্যাকাররা কীভাবে সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং ঠিক কী ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।   প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি নেটওয়ার্ক, যেখানে ইন্টারনেটসহ বিভিন্ন উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও বিভিন্ন উন্মুক্ত তথ্যভান্ডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা ও গুরুত্বপূর্ণ বিষয় শনাক্ত করা হয়। এ পদ্ধতিকে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি বলা হয়।   জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর জানিয়েছে, এ ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা শ্রেণিবদ্ধ তথ্য ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যবস্থার সমস্যা সমাধান করা হয়েছে। তবে কী পরিমাণ তথ্য অননুমোদিতভাবে প্রবেশের আওতায় এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   এখন পর্যন্ত কোনো দেশ, ব্যক্তি বা হ্যাকার গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করা হয়নি। হামলার পেছনে কারা রয়েছে, কীভাবে তারা নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করেছে এবং অন্য কোনো সরকারি সংস্থার তথ্যও আক্রান্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।   সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পড়েছে। এর মধ্যে এফবিআই, কৃষি বিভাগ, পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সংশ্লিষ্ট সিস্টেমে নিরাপত্তা ঝুঁকির খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সিআইএ ও ওডিএনআইয়ের নেটওয়ার্কে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র  রয়টার্স   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১:২৩
৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর

প্রথম বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

প্রথম বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশে পাড়ি জমাল চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...