সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যিশু জড়িয়ে ধরে আছেন ট্রাম্পকে! ছবি পোস্ট করে ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট

ইসমাইল হোসাইন প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৬ ০:৫৬
ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ যিশু খ্রিস্টের সঙ্গে নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ছবি শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, যিশু খ্রিস্ট পরম মমতায় ট্রাম্পকে জড়িয়ে ধরে আছেন।


মূলত ইরান যুদ্ধ নিয়ে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও-র সঙ্গে চলমান বাদানুবাদের মধ্যেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। এর মাত্র দুই দিন আগেই তিনি একই ধরনের একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে তা ডিলিট করেছিলেন। ওই পোস্টে দাবি করা হয়েছিল, বর্তমান বিশ্বের ‘শয়তানি শক্তির’ বিরুদ্ধে লড়াই করতে ঈশ্বর হয়তো তার ‘ট্রাম্প কার্ড’ খেলছেন।


নতুন ছবিটি শেয়ার করে ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, "উগ্র বামপন্থীরা হয়তো এটি পছন্দ করবে না, কিন্তু আমার কাছে এটি বেশ চমৎকার মনে হয়েছে।"


উল্লেখ্য, ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে মার্কিন ও ইসরায়েলি ভূমিকার কড়া সমালোচনা করে আসছেন মার্কিন বংশোদ্ভূত পোপ লিও। ট্রাম্পের এই ছবি পোস্টকে অনেক বিশ্লেষক পোপের সমালোচনার পাল্টা জবাব এবং রক্ষণশীল খ্রিষ্টান ভোটারদের সমর্থন আদায়ের কৌশল হিসেবে দেখছেন। তবে ধর্মীয় প্রতীককে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের এই ঘটনায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কে বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যার ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার
নিউইয়র্কে বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যার ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কয়েক দিনের ব্যবধানে প্রবাসী বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) নিশ্চিত করেছে, শহরজুড়ে টানা কয়েকদিনের চিরুনি অভিযানের পর ৩১ বছর বয়সী জেসুস অ্যাকোস্টাকে আটক করা হয়েছে।   ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফকে হত্যা এবং ব্রঙ্কসের একটি দোকানে আরেকজনকে খুনের ঘটনায় এই ভয়ংকর বন্দুকধারীকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।   পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটে গত রোববার ব্রুকলিনের ব্রাউনসভিলের 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' নামের একটি রেস্তোরাঁয়।   সেখানে আকস্মিক সশস্ত্র হামলায় ঘাতক জেসুস প্রথমে মোহাম্মদ রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশির পায়ে গুলি করে। এরপর রাসেলের বন্ধু ও সহকর্মী ৪৪ বছর বয়সী মো. ইউসুফের মাথায় গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।   নিহত ইউসুফ দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও চরম আতঙ্ক নেমে আসে।   এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দুদিনের ব্যবধানে মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরপরই ব্রঙ্কসের মেলরোজ এলাকার '১৪৯ গ্রিল' নামের একটি দোকানে ফের হামলা চালায় জেসুস।   সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে হঠাৎ বন্দুক বের করে ৩৩ বছর বয়সী তেভন শুলার নামের এক ক্রেতার বুকে সরাসরি গুলি ছোড়ে। এরপর আতঙ্কে ক্রেতা ও কর্মচারীরা নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকলে সে কাউন্টারের পেছনে গিয়ে ক্যাশবাক্স থেকে নগদ অর্থ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। গুরুতর আহত শুলারকে পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হন যে দুটি ঘটনাতেই একই ব্যক্তি জড়িত। পুলিশের রেকর্ড অনুযায়ী, জেসুস অ্যাকোস্টার এক দীর্ঘ ও ভয়ংকর অপরাধের ইতিহাস রয়েছে। মাত্র ১৪ বছর বয়সে সশস্ত্র ডাকাতির মাধ্যমে অপরাধ জগতে হাতেখড়ি হওয়া এই সন্ত্রাসীকে এর আগে ১৩ বার গ্রেপ্তার করা হয়েছিল।   সাবওয়ে স্টেশনে এক ব্যক্তিকে গুলি করার অপরাধে ১০ বছর কারাভোগের পর গত এপ্রিলেই সে প্যারোলে মুক্তি পেয়েছিল। অত্যন্ত বিপজ্জনক এই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২৫ হাজার ডলার এবং 'ইউনাইটেড বোদেগাস অব আমেরিকা' ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল।   অবশেষে পুলিশের টানা অভিযানে ঘাতক ধরা পড়লেও ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি এনওয়াইপিডি।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৫:৮
মালিক ফেলে চলে গিয়েছিলেন, নিউইয়র্কের অন্ধকার বেজমেন্ট থেকে শোচনীয় অবস্থায় উদ্ধার দুটি কুকুর

মালিক ফেলে চলে গিয়েছিলেন, নিউইয়র্কের অন্ধকার বেজমেন্ট থেকে শোচনীয় অবস্থায় উদ্ধার দুটি কুকুর

ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর কিনারায় ঝুলল ট্রাক, ছিটকে পড়ে গুরুতর আহত চালক

ক্যালিফোর্নিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর কিনারায় ঝুলল ট্রাক, ছিটকে পড়ে গুরুতর আহত চালক

নিউ জার্সিতে লাইসেন্সবিহীন তরুণীর গাড়িচাপায় নিভে গেল ৯ মাসের শিশুর জীবন

নিউ জার্সিতে লাইসেন্সবিহীন তরুণীর গাড়িচাপায় নিভে গেল ৯ মাসের শিশুর জীবন

লস অ্যাঞ্জেলেসে বাবার জন্মদিনেই জন্ম নিল ১৯ পাউন্ডের তিন ছেলে, আলোচনায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
লস অ্যাঞ্জেলেসে বাবার জন্মদিনেই জন্ম নিল ১৯ পাউন্ডের তিন ছেলে, আলোচনায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নাইলা বার্নাল নামের এক নারী একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন, যাদের সম্মিলিত ওজন ১৯ পাউন্ড। এই ওজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একেবারে কাছাকাছি। নবজাতকদের মধ্যে দুজন অভিন্ন যমজ (আইডেন্টিক্যাল টুইন) এবং প্রত্যেকের ওজন প্রায় ছয় পাউন্ড করে।   কাকতালীয়ভাবে, শিশুদের বাবা মার্কো বার্নালের জন্মদিনের দিনেই পৃথিবীতে এসেছে এই তিন সন্তান। ঘরে আগে থেকেই দুই সন্তান থাকায় নতুন এই তিন অতিথিকে নিয়ে বার্নাল পরিবারের সদস্য সংখ্যা এখন সাতে দাঁড়াল।   সিবিএস এলএ-কে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের এই অনন্য অভিজ্ঞতার কথা জানিয়েছেন বার্নাল দম্পতি। মা নাইলা বলেন, "প্রথম বাচ্চার কান্নার শব্দ শুনেই আমি কেঁদে ফেলি।   এরপর দ্বিতীয় এবং তৃতীয় জনের কান্না যখন একসঙ্গে শুনলাম, তখন ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি।" কায়সার পারমানেন্ট সাউথ বে মেডিকেল সেন্টারের নিওনাটোলজি বিভাগের প্রধান ডা. রোহিত পাসি এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে জানান, সুস্থ শিশুদের পরিবারের সঙ্গে হাসিমুখে দেখতে পাওয়াই তাদের চিকিৎসা পেশার সবচেয়ে বড় প্রাপ্তি।   জন্মের ওজনের তুলনামূলক পরিসংখ্যান খেয়াল করলে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের বার্নাল পরিবারের সদ্যোজাত এই ত্রিপ্লেটের মোট ওজন ১৯ পাউন্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত জন্ম নেওয়া সবচেয়ে ভারী ত্রিপ্লেটের রেকর্ডটি রয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এঙ্গেলউডের ইভান, এইডেন এবং লিলির দখলে।   ২০০৩ সালের জুলাই মাসে জন্ম নেওয়া ওই তিন শিশুর সম্মিলিত ওজন ছিল ২২ পাউন্ড ১২.০৬ আউন্স। অন্যদিকে, সবচেয়ে ভারী একক শিশু জন্মের বিশ্ব রেকর্ডটি হয়েছিল ১৮৭৯ সালে।   ৭ ফুট ১১ ইঞ্চি উচ্চতার বিশ্বের অন্যতম দীর্ঘকায় নারী আনা হাইনিং সোয়ান সেসময় ২২ পাউন্ড ওজনের একটি একক শিশুর জন্ম দিয়েছিলেন। জানা যায়, সন্তান প্রসবের সময় তার শরীর থেকে প্রায় ছয় গ্যালন ফ্লুইড বেরিয়ে গিয়েছিল।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১৩:৪৯
লুইজিয়ানায় নবজাতক সন্তান হত্যার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ২১ বছর বয়স পর্যন্ত হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

নবজাতক সন্তান হত্যায় ১৫ বছরের কিশোরীকে ২১ বছর বয়স পর্যন্ত কারাদণ্ড

কানেকটিকাটের বাসিন্দা ক্ল্যারেন্স জ্যাকসন ১৯৯৫ সালে লটারিতে ৫৮ লাখ ডলার জিতেও সময় পার হওয়ায় কোনো টাকা পাননি। ছবি: সংগৃহীত

লটারিতে জিতলেন ৫৮ লাখ ডলার! এক ভুলে পুরস্কারের সম্পূর্ণ অর্থই হারালেন ব্যক্তি

অভিবাসন শুনানিতে উপস্থিত না হওয়ায় নিউ অরলিন্স বিমানবন্দর থেকে ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার মিলো ইয়ানোপুলোসকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

অভিবাসন শুনানিতে অনুপস্থিত, বিমানবন্দরেই আইসিইর হাতে আটক ব্রিটিশ ভাষ্যকার

নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন বিভাগে ৫৫ হাজার ডলারের বেশি বার্ষিক বেতনে একাধিক পদে নিয়োগ চলছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে সিটি জবের সুযোগ, একাধিক পদে বেতন শুরু ৫৫ হাজার ডলার থেকে

নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন বিভাগে বর্তমানে একাধিক পদে নিয়োগ চলছে। চাকরির ধরন অনুযায়ী এন্ট্রি-লেভেল থেকে শুরু করে টেকনিক্যাল ও অভিজ্ঞতাভিত্তিক পদেও সুযোগ রয়েছে। এর মধ্যে কিছু পদের বার্ষিক বেতন ৫৫ হাজার ডলারের বেশি। নগর সরকারের অফিসিয়াল চাকরির তালিকায় কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটনসহ বিভিন্ন এলাকায় নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে।   নিউইয়র্ক সিটির চাকরির তালিকায় বর্তমানে কুইন্সে ডিপার্টমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের সেফটি অডিটর পদে ৫৫ হাজার ৭৩ ডলার থেকে ৬৯ হাজার ৬৬৬ ডলার পর্যন্ত বেতন দেওয়ার কথা উল্লেখ রয়েছে। আবার ব্রুকলিনে এক্সটারমিনেটর পদে বার্ষিক বেতন ৫৭ হাজার ৯৯৪ ডলার নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন বিভাগের আরও বেশ কিছু পদে এর চেয়ে বেশি বেতনের সুযোগ রয়েছে।   ডিপার্টমেন্ট অব সিটি-ওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা ডিসিএএস জানিয়েছে, নিউইয়র্ক সিটির চাকরির জন্য অনেক ক্ষেত্রে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হয়। তবে কিছু পদে পরীক্ষা ছাড়াই সরাসরি অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। বর্তমানে সিটি সরকারের চাকরির অফিসিয়াল তালিকায় প্রশাসন, পরিবহন, পার্কস অ্যান্ড রিক্রিয়েশন, শিশু ও পরিবারসেবা, নির্মাণসহ বিভিন্ন বিভাগে পদ খোলা রয়েছে।   চলমান নিয়োগের মধ্যে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের বিভিন্ন পদও রয়েছে। সংস্থাটির তালিকায় অল বোরোস এলাকায় অটো মেকানিক, কুইন্সে পার্কিং ইঞ্জিনিয়ার ও ইভি চার্জারস অ্যান্ড পার্কিং অপারেশনস টেকনিশিয়ানসহ বিভিন্ন পদ দেখা যাচ্ছে। কিছু পদের আবেদন শেষ হওয়ার তারিখ সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ পর্যন্ত রয়েছে।   চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব পদে একই যোগ্যতা বা আবেদনের নিয়ম প্রযোজ্য নয়। কোনো কোনো পদে নির্দিষ্ট শিক্ষা, কাজের অভিজ্ঞতা, লাইসেন্স বা সিভিল সার্ভিস পরীক্ষার প্রয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে, সেফটি অডিটর পদটির জন্য নির্দিষ্ট সিভিল সার্ভিস যোগ্যতার শর্ত রয়েছে।   নিউইয়র্ক সিটি সরকারের তথ্য অনুযায়ী, শহরের ৮০ শতাংশের বেশি চাকরিতে নিয়োগের আগে সিভিল সার্ভিস পরীক্ষা প্রয়োজন হয়। যেসব চাকরিতে পরীক্ষা লাগে না, সেগুলোর জন্য সরাসরি নিউইয়র্ক সিটি জবসের মাধ্যমে আবেদন করা যায়।   বাংলাদেশি-আমেরিকানদের জন্যও এসব চাকরিতে আবেদন করার সুযোগ রয়েছে, তবে শুধুমাত্র বাংলাদেশি হওয়া কোনো বিশেষ যোগ্যতা নয়। প্রার্থীকে সংশ্লিষ্ট পদের শিক্ষা, অভিজ্ঞতা, কাজের অনুমতি এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ফলে প্রতিটি পদে আবেদন করার আগে যোগ্যতার শর্ত ও রেসিডেন্সি রিকোয়ারমেন্ট আলাদাভাবে যাচাই করা জরুরি।   ডিসিএএসের অফিস অব সিটি-ওয়াইড রিক্রুটমেন্ট সেপ্টেম্বর মাসে সিভিল সার্ভিস ও সিটি সরকারের চাকরি নিয়ে একাধিক তথ্যবিষয়ক সেশনও আয়োজন করছে। এসব সেশনে সিটি সরকারের চাকরি খোঁজা, সিভিল সার্ভিস পরীক্ষা এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হবে।   সিটি সরকারের চাকরিতে আবেদন করতে প্রার্থীদের অফিসিয়াল নিউইয়র্ক সিটি জবস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করে পছন্দের পদ খুঁজে আবেদন করতে হবে। আর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ডিসিএএসের নির্ধারিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। চাকরির ধরনভেদে আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ ভিন্ন হওয়ায় প্রতিটি জব পোস্টের বিস্তারিত শর্ত দেখে আবেদন করার পরামর্শ রয়েছে।   নিউইয়র্ক সিটির চাকরির আবেদন ও ক্যারিয়ার-সংক্রান্ত সহায়তার পাশাপাশি সিটি সেবার তথ্য পেতে ৩১১ নম্বরে যোগাযোগ করা যায়। অভিবাসীদের জন্য সিটি সরকারের বিভিন্ন সেবায় দোভাষী সুবিধাও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: আগস্ট ২৯, ২০২৬ ১১:১৭
ইউরোপে একটি ইসলামিক ক্যালিগ্রাফি ও আধ্যাত্মিক রিট্রিটে অংশ নিতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির ফার্স্ট লেডি রামা দুয়াজি। ছবি: সংগৃহীত

ইউরোপে ইসলামিক ক্যালিগ্রাফি রিট্রিটে যাচ্ছেন মামদানির স্ত্রী ও নিউইয়র্কের ফার্স্ট লেডি রামা দুয়াজি

উইলমিংটনে পুলিশ কর্মকর্তার তৎপরতায় বড় ধরনের ক্রিপ্টো প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। ছবি: সংগৃহীত

মেসেজ পেয়ে বিটকয়েন বুথে ৯০ বছরের বৃদ্ধা, শেষ মুহূর্তে পুলিশ থামাল ১০ হাজার ডলারের প্রতারণা!

নিউইয়র্ক সিটিতে নির্ধারিত ডাস্টবিন ব্যবহার না করলে আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জরিমানা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া ময়লা ফেললে ৫০ ডলার জরিমানা, ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর

0 Comments