সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কে আইস অভিযানে আটক দুই বাংলাদেশি, কমিউনিটিতে উদ্বেগ

নীলুফা নিশাত প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৬ ২২:১৭
নিউইয়র্কে আইস অভিযানে আটক দুই বাংলাদেশি
নিউইয়র্কে আইস অভিযানে আটক দুই বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে ইউএস ইমিগ্রেশন আন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর চলমান অভিযান ও নজরদারির মধ্যে নিউইয়র্কে দুই বাংলাদেশি নাগরিক আটক হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বাফেলো শহরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক দুইজনই আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া চলমান ছিল।

 

আটক ব্যক্তিদের একজন নূর মোহাম্মদ। তিনি কাজ শেষে বাসায় ফেরার পথে আইস কর্মকর্তাদের হাতে আটক হন বলে জানা গেছে। অপরজন মহিউদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে দুজনকেই বাতাভিয়া ডিটেনশন সেন্টার -এ নেওয়া হয়েছে।

 

কমিউনিটির নেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে আপস্টেট নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায় আইসের তৎপরতা বেড়েছে। এতে আশ্রয়প্রার্থী ও অনিয়মিত অভিবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেই নিয়মিত কোর্ট ডেট ও রিপোর্টিং থাকা সত্ত্বেও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, যাদের মামলা চলমান রয়েছে তাদের অবশ্যই কাগজপত্র হালনাগাদ রাখতে হবে, আইনজীবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

 

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার অভিবাসী আইসের হেফাজতে রয়েছেন, যাদের বড় একটি অংশের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ নেই।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের ছয় মাসে যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুতে এখন রয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।   মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পরিমাণ ২০২৩ সালে রেকর্ড হওয়া ৩৪ কোটি ৬৮ লাখ ব্যারেলের আগের ৪০ বছরের সর্বনিম্ন অবস্থাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এবার দেশটির কৌশলগত তেল মজুত আরও নিচে নেমেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুতে ছিল ৪১ কোটি ৫৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। যুদ্ধ শুরুর পর ছয় মাসে সেখান থেকে ১২ কোটি ৫৭ লাখ ব্যারেল তেল ব্যবহার করা হয়েছে।   যুদ্ধের শুরুতেই তেলের সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বের তেল ও তরল জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জ্বালানি সরবরাহ উভয়ের ওপরই চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।   গত ১১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি বিভাগকে কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার অনুমতি দেন। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, প্রায় ১২০ দিনের মধ্যে এই তেল সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ ছিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২ সদস্য দেশের সমন্বিত পদক্ষেপের অংশ। ওই সময় সংস্থাটির সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তাদের জরুরি মজুত থেকে মোট ৪০ কোটি ব্যারেল তেল ও পরিশোধিত জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য ছিল যুদ্ধের কারণে তৈরি হওয়া সরবরাহ সংকট সামাল দেওয়া এবং জ্বালানির দাম কমানোর চেষ্টা করা।   যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত মূলত বড় ধরনের জ্বালানি সংকট, সরবরাহ ব্যাহত হওয়া কিংবা জাতীয় নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা হয়। সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সময়ে এই মজুত ব্যবস্থা তৈরি করা হয়। টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ লবণের গুহায় এসব অপরিশোধিত তেল সংরক্ষণ করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এর আগে বড় আকারে এই মজুত ব্যবহার করেছিল ২০২২ সালে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ১৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার অনুমোদন দেন। ওই সময় মজুত নেমে ৩৪ কোটি ৬৮ লাখ ব্যারেলে পৌঁছেছিল, যা সে সময় প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।   এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে ৪১ কোটি ৫৪ লাখ ব্যারেল থেকে মজুত কমে ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেলে নেমে আসায় যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, মজুত পুনরায় পূরণ করার পরিকল্পনাও রয়েছে। মার্চে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে প্রায় ২০ কোটি ব্যারেল তেল যোগ করে মজুত পুনর্গঠন করার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দাবি ছিল, যে পরিমাণ তেল বের করা হবে, তার চেয়েও বেশি তেল পরবর্তীতে মজুতে ফিরিয়ে আনা হবে।   তবে কৌশলগত মজুত থেকে দ্রুত তেল বের করা গেলেও তা একই গতিতে আবার পূরণ করা সহজ নয়। তাই বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে একদিকে যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ সংকট সামাল দিতে হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতের জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত তেল মজুত রাখার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর চাপ এবং আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা এখনো বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম বড় উদ্বেগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ মজুত পুনর্গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   সূত্র: কেসিআরএ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ২৩:৩৯
স্কুল গাইডে ওসামা বিন লাদেনের লেখা অন্তর্ভুক্তির অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

৯/১১ হামলার দায় ইসরায়েলের, বিন লাদেনের লেখা পড়ার পরামর্শ: সেই স্কুল গাইড সরাল মার্কিন মুসলিম সংগঠন কেয়ার

নতুন মসজিদ নির্মাণ প্রকল্পে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মসজিদ আল-রহমান। ছবি: সংগৃহীত

জর্জিয়ায় নতুন মসজিদ নির্মাণে ২.৯ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান

প্রসূতি মায়েদের শারীরিক ও মানসিক সুস্থতায় কাজ করেন ডুলা বা প্রসূতি সহায়করা। ছবি: সংগৃহীত

মাতৃমৃত্যু কমাতে নিউইয়র্কের নতুন উদ্যোগ, ২০২৭ থেকে সিটি কর্মীদের স্বাস্থ্যবিমায় যুক্ত হচ্ছে প্রসূতি সহায়তা

ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশি করছেন সিবিপি কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে লাগেজে মিলল ৯০ হাজার ডলারের নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার দুই

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বা সিবিপি সম্প্রতি ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক 'খাট' জব্দ করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিজেদের লাগেজে করে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গত ২৮ আগস্ট সিবিপি জানায়, ২০ আগস্টের এক তল্লাশিতে ৭৬৪ পাউন্ড খাট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৯০ হাজার মার্কিন ডলার। মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে আসা জর্জিয়ার বাসিন্দা ৩৩ বছর বয়সী ডোরিয়ান ল্যামিন চাম এবং ফ্রান্সের প্যারিস থেকে আসা নিউইয়র্কের বাসিন্দা ৩৩ বছর বয়সী দামা জাওয়ারা এই মাদক পাচারের চেষ্টা করছিলেন। সিবিপির তথ্যমতে, তাদের দুজনের কাছেই সাতটি করে চেকড ব্যাগ এবং একটি করে ক্যারি অন ব্যাগ ছিল। প্রাথমিক পরীক্ষায় ব্যাগগুলোতে থাকা পদার্থগুলো খাট বা ক্যাথিনন হিসেবে শনাক্ত হয়। পরবর্তীতে ভার্জিনিয়া স্টেট পুলিশ ওই দুই যাত্রীর বিরুদ্ধে মাদক পরিবহন এবং বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অভিযোগে মামলা দায়ের করে।   এই ঘটনার ঠিক কয়েকদিন আগে ১৪ আগস্ট একই বিমানবন্দরে আরেকটি বড় ধরনের চালান ধরা পড়ে। সিবিপির ২০ আগস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারিস থেকে আসা ২৫ বছর বয়সী নিউইয়র্কের বাসিন্দা মোহাম্মদ দিয়াওয়ারা তার আটটি চেকড ব্যাগে করে প্রায় ৩৬৮ পাউন্ড খাট পাচারের চেষ্টা করেন। যার বাজারমূল্য ছিল ৪৪ হাজার ডলার। তল্লাশিতে ধরা পড়ার পর মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি বা এমডব্লিউএএ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধেও একই ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়।   ওয়াশিংটন ডিসি এলাকার সিবিপির পোর্ট ডিরেক্টর ক্রিস্টিন ওয়াফ মাদক পাচারকারীদের সতর্ক করে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, মাদক পাচারকারী চক্রগুলো এই অবৈধ জিনিসগুলো বহনের জন্য যে সামান্য পরিমাণ অর্থ দেয়, ধরা পড়ার পর তার চেয়ে অনেক কঠিন শাস্তির মুখে পড়তে হবে। তিনি এই সাহসী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশংসা করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগী সংস্থাগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।   যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ জানিয়েছে, খাট মূলত পূর্ব আফ্রিকা এবং আরব উপদ্বীপে জন্মায় এমন এক ধরনের উদ্ভিদের পাতা। এটি তামাকের মতো চিবিয়ে খাওয়া হয়, যা মানুষের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এটি থেকে পেস্ট বা চা তৈরি করে এবং ধূমপানের মাধ্যমেও সেবন করা যায়। এর প্রভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি, অমূলক ভয়, দুঃস্বপ্ন এবং অতিসক্রিয়তার মতো মানসিক সমস্যা দেখা দেয়। ১৯৯৩ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার এটিকে 'শিডিউল ওয়ান' বা সর্বোচ্চ মাত্রার নিষিদ্ধ মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।   চলতি বছর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে খাট জব্দের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। সিবিপির তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত যে পরিমাণ খাট জব্দ করা হয়েছে, তা পুরো ২০২৪ অর্থবছরের মোট জব্দের চেয়েও অনেক বেশি। শুধুমাত্র আগস্ট মাসেই সিবিপি সাড়ে তিন হাজার পাউন্ডের বেশি খাট জব্দ করেছে, যা আগের বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। মেরিল্যান্ডের বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের কয়েকটি চালান ধরা পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   আফ্রিকার কয়েকটি দেশে এটি বৈধ হলেও যুক্তরাষ্ট্রে এর প্রবেশ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য অপরাধীদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হতে পারে।   সূত্র: দ্য ট্রাভেল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ২০:৫৯
ম্যাডেলিন ডেলি ও তার ১১ মাস বয়সী শিশু বাসিল স্টোনার। ছবি: সংগৃহীত

বাবার হেফাজতে সন্তানকে দিতে অস্বীকৃতি, ১১ মাসের ছেলেকে গুলি করে হত্যা করলেন মা

ক্যালিফোর্নিয়ায় ৮১ লাখ ডলারের ট্যাক্স রিফান্ড ও সামাজিক সুরক্ষার চেক জালিয়াতি, গ্রেপ্তার র‍্যাপার

ক্যালিফোর্নিয়ায় ৮১ লাখ ডলারের ট্যাক্স রিফান্ড ও সামাজিক সুরক্ষার চেক জালিয়াতি, গ্রেপ্তার র‍্যাপার

যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম ৬.৭% বৃদ্ধি, চাপে আবাসন খাত ও নতুন বাড়ির বাজার

যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম ৬.৭% বৃদ্ধি, চাপে আবাসন খাত ও নতুন বাড়ির বাজার

৯/১১ হা মলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের বদলে পেন্টাগনে  নি হতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প
৯/১১ হা মলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের বদলে পেন্টাগনে নি হতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প

আগামী মাসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিজ শহর নিউইয়র্কে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি পেন্টাগনে আয়োজিত স্মরণসভায় যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।   শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি জানান, "কারণ আমি পেন্টাগনে যাচ্ছি।" তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউইয়র্কের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া ম্যানহাটন, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার শ্যাংকসভিল—এই তিনটি ঘটনাস্থলেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।   কুইন্সের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে গ্রাউন্ড জিরোর স্মরণসভায় অংশ নিয়েছিলেন। গত বছর তিনি মূল অনুষ্ঠানে না গেলেও নিউইয়র্কে ইয়াঙ্কিস বনাম টাইগার্সের একটি বেসবল ম্যাচে উপস্থিত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন।   হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, "একজন গর্বিত নিউইয়র্কার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ৯/১১-এর ভয়াবহ স্মৃতি নিয়ে বারবার কথা বলেছেন। ২৫তম বার্ষিকীর এই শোকাবহ দিনে প্রেসিডেন্ট সেইসব নিহতদের স্মরণ করবেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবেন এবং উদ্ধারকর্মীদের বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।"   নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম ট্রাম্পের ম্যানহাটনের অনুষ্ঠানে না যাওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদেও ট্রাম্প ম্যানহাটনের অনুষ্ঠানে যাননি; বরং পেন্টাগন বা পেনসিলভেনিয়ার ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়ালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন।   ২০২১ সালে তিনি নিউইয়র্ক সিটি পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দেখা করেছিলেন। তবে ২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় তিনি ম্যানহাটনের স্মরণসভায় উপস্থিত ছিলেন।   আগামী মাসের ম্যানহাটনের স্মরণসভায় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৮, ২০২৬ ১৯:৬
ক্যালিফোর্নিয়ায় রোলারকোস্টারে চড়ে কোমায় তরুণী, সিক্স ফ্ল্যাগসের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার

ক্যালিফোর্নিয়ায় রোলারকোস্টারে চড়ে কোমায় তরুণী, সিক্স ফ্ল্যাগসের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার

ফ্লোরিডায় দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মা-মেয়ে, সেখান থেকেই আইসিইর গ্রেপ্তার; ছাড়তে হলো যুক্তরাষ্ট্র I ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন মা-মেয়ে, সেখান থেকেই আইসিইর গ্রেপ্তার; ছাড়তে হলো যুক্তরাষ্ট্র

‘ট্রাম্প প্রশাসন আমাকে মেরে ফেলতে চায়’, বিস্ফোরক দাবি সাবেক সীমান্ত কমান্ডারের

‘ট্রাম্প প্রশাসন আমাকে মেরে ফেলতে চায়’, বিস্ফোরক দাবি সাবেক সীমান্ত কমান্ডারের

0 Comments