শীতপ্রধান দেশ ইংল্যান্ডেও তাপদাহের ভয়াবহ থাবা! এক গ্রীষ্মেই প্রাণ হারালেন পাঁচ হাজারের বেশি মানুষ
চলতি বছরের গ্রীষ্মে ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহজনিত কারণে রেকর্ড ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ)। ২০১৬ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
২০২৬ সালে ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে যুক্তরাজ্য। এ বছর তাপপ্রবাহে মৃত্যুর এই সংখ্যা ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৯৮৫ জনের প্রায় দ্বিগুণ।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর তাপপ্রবাহজনিত মৃত্যুর সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২১ থেকে ২৮ জুন। এই এক সপ্তাহেই আনুমানিক ২ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে, যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।
জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে চরম তাপপ্রবাহের স্থায়িত্ব, পুনরাবৃত্তি এবং তীব্রতা আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাদের মতে, ২০২৬ সালের গ্রীষ্মকাল ছিল 'ব্যতিক্রমী'। মে থেকে আগস্ট মাসের মধ্যে মোট সাতটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, যা স্থায়ী ছিল মোট ৪১ দিন।
তাপমাত্রার সব রেকর্ড ভঙ্গ
আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্যমতে, ২০২৬ সাল ছিল যুক্তরাজ্যের ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। মে মাসে কিউ গার্ডেনসে সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই মাসের আগের রেকর্ডকে ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ব্যবধানে ভেঙে দেয়।
এর এক মাস পর জুনে নরফোকের লিংউডে তাপমাত্রা ওঠে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা জুনের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫৭ ও ১৯৭৬ সালে সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। মূলত বায়ুমণ্ডলের উচ্চচাপ বলয় বা 'হিট ডোম'-এর কারণে উষ্ণ বাতাস আটকে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া আগস্টের মাঝামাঝি গ্লুচেস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল চলতি বছরের উষ্ণতম দিন। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি এখনো ২০২২ সালের ১৯ জুলাইয়ের দখলে, সেদিন লিংকনশায়ারের কনিংসবিতে তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
তীব্র তাপদাহের পাশাপাশি বৃষ্টির অভাবে এ বছর পুরো ওয়েলস এবং ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকায় খরা ঘোষণা করা হয়। এছাড়া দেশের বেশ কিছু অংশে দাবানলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব
ইউকেএইচএসএ-এর প্রধান পরিবেশগত স্বাস্থ্য বিজ্ঞানী ড. রস থম্পসন জানান, মে ও জুনের শুরুর দিকের তাপপ্রবাহ জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। উষ্ণায়নের কারণে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংস্থাটি ঘরবাড়ি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে উষ্ণ জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে।
পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "এই পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের নির্মম মানবিক প্রভাবের কথাই মনে করিয়ে দেয়। তাই শীতকালের মতো গ্রীষ্মকালীন দুর্যোগ মোকাবিলায়ও জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।"
এর আগে চলতি মাসের শুরুতে কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ বছরের চরম আবহাওয়াকে 'অস্বাভাবিক' বলে অভিহিত করেন। সূত্র: বিবিসি।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreচলতি বছরের গ্রীষ্মে ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহজনিত কারণে রেকর্ড ৫ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (ইউকেএইচএসএ)। ২০১৬ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ২০২৬ সালে ইতিহাসের উষ্ণতম গ্রীষ্মকাল পার করেছে যুক্তরাজ্য। এ বছর তাপপ্রবাহে মৃত্যুর এই সংখ্যা ২০২২ সালের সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৯৮৫ জনের প্রায় দ্বিগুণ। প্রতিবেদন অনুযায়ী, এ বছর তাপপ্রবাহজনিত মৃত্যুর সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২১ থেকে ২৮ জুন। এই এক সপ্তাহেই আনুমানিক ২ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে, যখন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে চরম তাপপ্রবাহের স্থায়িত্ব, পুনরাবৃত্তি এবং তীব্রতা আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাটি। তাদের মতে, ২০২৬ সালের গ্রীষ্মকাল ছিল 'ব্যতিক্রমী'। মে থেকে আগস্ট মাসের মধ্যে মোট সাতটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে, যা স্থায়ী ছিল মোট ৪১ দিন। তাপমাত্রার সব রেকর্ড ভঙ্গ আবহাওয়া দপ্তরের প্রাথমিক তথ্যমতে, ২০২৬ সাল ছিল যুক্তরাজ্যের ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। মে মাসে কিউ গার্ডেনসে সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই মাসের আগের রেকর্ডকে ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ব্যবধানে ভেঙে দেয়। এর এক মাস পর জুনে নরফোকের লিংউডে তাপমাত্রা ওঠে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে, যা জুনের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫৭ ও ১৯৭৬ সালে সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। মূলত বায়ুমণ্ডলের উচ্চচাপ বলয় বা 'হিট ডোম'-এর কারণে উষ্ণ বাতাস আটকে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া আগস্টের মাঝামাঝি গ্লুচেস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ছিল চলতি বছরের উষ্ণতম দিন। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি এখনো ২০২২ সালের ১৯ জুলাইয়ের দখলে, সেদিন লিংকনশায়ারের কনিংসবিতে তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তীব্র তাপদাহের পাশাপাশি বৃষ্টির অভাবে এ বছর পুরো ওয়েলস এবং ইংল্যান্ডের দুই-তৃতীয়াংশেরও বেশি এলাকায় খরা ঘোষণা করা হয়। এছাড়া দেশের বেশ কিছু অংশে দাবানলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব ইউকেএইচএসএ-এর প্রধান পরিবেশগত স্বাস্থ্য বিজ্ঞানী ড. রস থম্পসন জানান, মে ও জুনের শুরুর দিকের তাপপ্রবাহ জনস্বাস্থ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। উষ্ণায়নের কারণে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সংস্থাটি ঘরবাড়ি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে উষ্ণ জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দিয়েছে। পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "এই পরিসংখ্যান জলবায়ু পরিবর্তনের নির্মম মানবিক প্রভাবের কথাই মনে করিয়ে দেয়। তাই শীতকালের মতো গ্রীষ্মকালীন দুর্যোগ মোকাবিলায়ও জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) সমান গুরুত্ব দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।" এর আগে চলতি মাসের শুরুতে কপ-৩১ (COP31) জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ বছরের চরম আবহাওয়াকে 'অস্বাভাবিক' বলে অভিহিত করেন। সূত্র: বিবিসি। 873 ডিএন
ইসরায়েলকে ‘একঘরে’ করার হুমকি, আতঙ্কে কুশনারকে ফোন দিলেন নেতানিয়াহু
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি
ইউরোপে উন্নত জীবন, কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তার আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন প্রায় ১৭৫ জন অভিবাসী। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারের উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা কাঠের একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ বা ১০ নভেম্বর সেনেগালের রাজধানী ডাকারের ইয়ফ এলাকা থেকে নৌকাটি যাত্রা শুরু করে। স্থানীয়ভাবে পিরোগ নামে পরিচিত কাঠের নৌকাটিতে প্রায় ১৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ইয়ফ এলাকার মেয়র সেদিনা ইসা লায়ে। মানবাধিকার সংগঠন অ্যাকশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রেন্ডশিপ জানিয়েছে, নৌকাটির ১৭২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নৌকাটির যাত্রীদের মধ্যে কতজন পুরুষ, নারী কিংবা শিশু ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে তাঁদের বর্তমান অবস্থান কিংবা কেউ জীবিত উদ্ধার হয়েছেন কি না, সেটিও নিশ্চিত নয়। এদিকে সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, গত সোমবার পাঁচটি নৌকা থেকে ৯৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নভেম্বরের শুরু থেকে দেশটির উপকূলে পাঁচ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার, আটক অথবা ইউরোপমুখী সমুদ্রযাত্রা থেকে বিরত রাখা হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১২ দিনেই পশ্চিম আফ্রিকা থেকে যাত্রা করে আট হাজারের বেশি অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। ইউরোপে প্রবেশের অন্যতম পথ হিসেবে এই দ্বীপপুঞ্জকে ব্যবহার করেন আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। কিন্তু এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। উত্তাল আটলান্টিক মহাসাগর, অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকা, পর্যাপ্ত খাবার ও পানির অভাব এবং দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডারসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। দারিদ্র্য, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা অনেক তরুণকে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় উৎসাহিত করছে। তবে এই পথে ইউরোপে পৌঁছানোর নিশ্চয়তা নেই। বরং অনেক পরিবারকে দীর্ঘদিন স্বজনের খোঁজে অপেক্ষা করতে হচ্ছে। নিখোঁজ ১৭৫ জনের সন্ধান এখন তাঁদের পরিবারের কাছে সবচেয়ে বড় অপেক্ষা। ইউরোপের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যাওয়া মানুষগুলোর কেউ ফিরে আসবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। সংবাদের সূত্র:রয়টার্স। 874 এসকিউ
নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী
যেখানে একসময় বাজত গির্জার ঘণ্টা, আজ সেখানে ধ্বনিত হয় আজানের সুর
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮, প্রাণ গেল জাতিসংঘের কর্মীরও
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রবেশের পথে অবস্থিত ব্যতিক্রমী স্থাপত্য ‘মক্কা গেট’ আবারও আলোচনায় এসেছে। পবিত্র কোরআনের আদলে নির্মিত এই বিশাল প্রবেশদ্বার দেশটির অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। জেদ্দা-মক্কা মহাসড়কে অবস্থিত স্থাপনাটি দেখতে একটি খোলা পবিত্র কোরআনের মতো। ঐতিহ্যবাহী কাঠের রেহালের ওপর রাখা খোলা কোরআনের আদলে এর নকশা তৈরি করা হয়েছে। ধর্মীয় প্রতীক ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এই প্রবেশদ্বার মক্কায় আগত দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের দৃষ্টি আকর্ষণ করে। সৌদি প্রেস এজেন্সির ২৩ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, স্থাপনাটির খোলা বইয়ের মতো দুটি অংশের প্রতিটির উচ্চতা প্রায় ১৬ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ২৬ মিটার। সড়কের ওপর প্রায় ২৩ থেকে ৩১ মিটার উচ্চতায় এর মূল কাঠামো স্থাপন করা হয়েছে। শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুসলমানদের ধর্মীয় অনুভূতি। পবিত্র কোরআনের আদলে তৈরি নকশাটি মক্কার ইসলামি পরিচয় ও ধর্মীয় গুরুত্বকে তুলে ধরে। রাতের আলোকসজ্জায় স্থাপনাটির সৌন্দর্য আরও ফুটে ওঠে। আশপাশের পরিবেশ, সবুজায়ন এবং পরিকল্পিত উন্মুক্ত স্থান মক্কায় প্রবেশের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মক্কা নগরীর প্রবেশপথগুলোর সৌন্দর্য বৃদ্ধি এবং নগর পরিবেশ উন্নয়নে স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে বাসিন্দা, দর্শনার্থী ও হজ-ওমরাহ পালনকারীদের জন্য আরও সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। ধর্মীয় ঐতিহ্য ও আধুনিক স্থাপত্যের এমন সমন্বয় মক্কা গেটকে সৌদি আরবের একটি বিশেষ পরিচিতিতে পরিণত করেছে। সংবাদসূত্র: সৌদি প্রেস এজেন্সি। 874 এসকিউ
কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন

