সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৮:২০
বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল
বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

বাবার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ এবং গ্রেফতারের জেরে জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে স্বামী প্রিন্স হ্যারির সাথে যৌথভাবে মূল বক্তব্য (কিবোর্ড অ্যাড্রেস) দেওয়ার কথা থাকলেও মানসিক পরিস্থিতির কারণে তিনি তা বাতিল করেছেন।

 

সম্প্রতি মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রকে শিশু নিপীড়নের ছবি ও তথ্য রাখার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়। ফ্লোরিডার একটি আদালতে তার শুনানির পর তাকে জামিন দেওয়া হলেও মানসিকভাবে এই ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছেন মেগান। ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুহূর্তে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়ার মতো মানসিক অবস্থা বা শক্তি তার নেই।

 

তবে বক্তব্য থেকে সরে দাঁড়ালেও প্রিন্স হ্যারির সাথে ব্রাসেলসের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেগান। এটিই হবে তার বাবার গ্রেফতার ও আদালতের শুনানির পর তার প্রথম কোনো জনসমক্ষে উপস্থিতি। শিশু সুরক্ষা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ক ওই অনুষ্ঠানে প্রিন্স হারি একাই মূল বক্তব্য উপস্থাপন করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালের রাজকীয় বিয়ের আগে থেকেই থমাস মার্কেলের সাথে মেগান মার্কেলের দূরত্ব বজায় রয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগ নেই বললেই চলে। সূত্র: এনবিসি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র থাকা স্বত্তেও বাংলাদেশি নানু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার, পরে মুক্তি
যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র থাকা স্বত্তেও বাংলাদেশি নানু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার, পরে মুক্তি

যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অনুমতি থাকার পরও অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি কর্মী নানু মিয়া। দেশটির কর্নওয়ালের ক্যামবোর্ন শহরের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়। পরে তাঁর বোন পরিচয়পত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে কাগজপত্র যাচাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়। গত অক্টোবরের এ ঘটনা সামনে এসেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যৌথ অনুসন্ধানে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে দেশটিতে অভিবাসন অভিযানের নামে পরোয়ানা ছাড়া তল্লাশি, ভুলভাবে গ্রেপ্তার এবং বৈধ কর্মীদের হয়রানির অভিযোগ।   ৪০ বছর বয়সী নানু মিয়া ক্যামবোর্নের সুলতানজ নামের একটি ভারতীয় রেস্তোরাঁয় খাবার প্যাকেট করার কাজ করেন। অক্টোবরের এক শুক্রবার সন্ধ্যায় রেস্তোরাঁয় ক্রেতারা খাবার খাওয়ার সময় দুটি সাধারণ ভ্যানে করে প্রায় ২০ জন অভিবাসন কর্মকর্তা সেখানে হাজির হন। রেস্তোরাঁর মালিক সামসু আলীর অভিযোগ, কর্মকর্তাদের কাছে কোনো তল্লাশি পরোয়ানা ছিল না। তাঁরা ভেতরে ঢুকে কর্মীদের পরিচয় জানতে চান। এ সময় আতঙ্কে কয়েকজন কর্মী রান্নাঘর এবং সামনের ও পেছনের দরজার দিকে ছুটে যান। নানু মিয়া নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও ইংরেজিতে দক্ষ না হওয়ায় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়েন। তিনি একজন দোভাষীর সহায়তা চান। কিন্তু তাঁকে গুগল ট্রান্সলেট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। নিজের নাম লিখে দেওয়ার চেষ্টাও করেন তিনি। একপর্যায়ে কর্মকর্তারা তাঁকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলে নেন। অ্যাজমায় আক্রান্ত নানু মিয়া আতঙ্কিত হয়ে শ্বাসকষ্টেও ভুগছিলেন বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   রেস্তোরাঁর মালিক সামসু আলী তখন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেন, নানু মিয়ার যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি রয়েছে। তাঁর স্ত্রী একজন কেয়ার ওয়ার্কার এবং স্ত্রীর ওপর নির্ভরশীল পরিবারের সদস্য হিসেবে নানু মিয়া সেখানে কাজ করার অনুমতি পেয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সামসু আলী নানু মিয়ার বোনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তাঁর বোন দ্রুত পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছান। এরপর কর্মকর্তারা সরকারি তথ্যভান্ডারে পুনরায় তাঁর পরিচয় যাচাই করে বৈধভাবে কাজ করার অনুমতির বিষয়টি নিশ্চিত হন। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। তবে এ ঘটনার মানসিক প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি নানু মিয়া। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পর থেকে তিনি প্রায়ই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন, অভিবাসন কর্মকর্তারা আবার ফিরে আসছেন কি না। অন্যদিকে রেস্তোরাঁর মালিকের দাবি, সেখানে কোনো কর্মীর অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া না গেলেও অভিযানের পর ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্থানীয় একটি ফেসবুক গ্রুপে ঘটনাটি নিয়ে বর্ণবাদী ও হুমকিমূলক মন্তব্যও করা হয়েছে। ছয় বছর ধরে গড়ে তোলা ব্যবসার এমন পরিস্থিতিতে তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন।   এদিকে দ্য গার্ডিয়ান ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যৌথ অনুসন্ধানে যুক্তরাজ্যের অভিবাসন অভিযান নিয়ে আরও বিস্তৃত তথ্য উঠে এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালের কাছে তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে মোট ২৩ হাজার ৫৩৮টি অভিবাসনসংক্রান্ত অভিযান ও যাচাই কার্যক্রম পরিচালিত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৪টির বেশি কার্যক্রম চালানো হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে ১৫ হাজার ৫৭৮টিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শতাংশের হিসাবে যা ৬৬ দশমিক ১ শতাংশ। কর্মস্থল, বাসাবাড়ি ও বিভিন্ন জনসমাগমস্থলে পরিচালিত এসব অভিযানে অনেক ক্ষেত্রে কোনো গ্রেপ্তার না হওয়ায় গোয়েন্দা তথ্যের যথার্থতা এবং অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। অনুসন্ধানে আরও দেখা গেছে, যেসব অভিযানে কোনো স্থাপনায় প্রবেশ করা হয়েছে, তার মাত্র ২৫ দশমিক ৮১ শতাংশ ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রায় তিন-চতুর্থাংশ ক্ষেত্রে প্রবেশের জন্য পরোয়ানার পরিবর্তে অন্য আইনগত ক্ষমতা বা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির ওপর নির্ভর করেছেন কর্মকর্তারা। তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে পরোয়ানা ছাড়াও বৈধভাবে কোনো স্থাপনায় প্রবেশের সুযোগ রয়েছে। ফলে পরোয়ানা না থাকলেই কোনো অভিযান বেআইনি হয়ে যায় না।   অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৫ সালে সম্ভাব্য অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে পাওয়া তথ্যের প্রায় ৮৯ শতাংশ এসেছে সাধারণ মানুষ অথবা বেনামে অভিযোগ গ্রহণকারী সংস্থা ক্রাইমস্টপার্সের মাধ্যমে। পুলিশের কাছ থেকে এসেছে প্রায় ২ শতাংশ তথ্য। যুক্তরাজ্যের সাবেক অভিবাসন কর্মকর্তা কেভিন বার্কার অভিযোগ করেছেন, অনেক সময় দুর্বল কিংবা যাচাই না করা অভিযোগের ভিত্তিতেও অভিযান পরিচালনা করা হয়। তাঁর মতে, পুরোনো বা অসমর্থিত তথ্য দিয়ে তল্লাশি পরোয়ানা পাওয়ার উপযুক্ত ভিত্তি তৈরি না হলেও কর্মকর্তারা কখনো কখনো অভিযান চালিয়ে থাকেন। এদিকে যুক্তরাজ্যের গ্রিন পার্টির উপনেতা মোথিন আলী পরোয়ানার ব্যবহার কমে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের অভিযান মানুষের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি সংখ্যালঘু ও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভীতি তৈরি করছে। তিনি যথাযথ কারণ ছাড়া অভিযান বন্ধ এবং মানুষের আইনগত অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, অভিযান পরিচালনার আগে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়।   যুক্তরাজ্যে লেবার পার্টি সরকার গঠনের পর অবৈধভাবে কাজ করার অভিযোগে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত অবৈধভাবে কাজ করার অভিযোগে ১৭ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দুই বছরের তুলনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ১২২ শতাংশ। একই সময়ে অভিবাসন অভিযানের সংখ্যা ১১১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেতৃত্বে অবৈধ কর্মসংস্থান বন্ধ এবং অভিবাসন আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সরকারের দাবি, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করতে এসব অভিযান প্রয়োজন। অন্যদিকে মানবাধিকারকর্মী ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইন প্রয়োগের পাশাপাশি নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। বাংলাদেশি নানু মিয়ার ঘটনাটি সেই বিতর্ককে আরও সামনে এনেছে। বৈধভাবে কাজ করার অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার এবং পরে পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়ার ঘটনা অভিবাসন অভিযানে সঠিক তথ্য যাচাই, ভাষাগত সহায়তা ও কর্মীদের অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।   তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৮:৩২
বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

বাবার গ্রেফতারের ধাক্কা! জনসম্মুখে বক্তব্য রাখা থেকে সরে দাঁড়ালেন মেগান মার্কেল

ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের

সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়

সামরিক প্রযুক্তিতে বিপ্লব চীনের! জিজে-১১ ড্রোনের গোপন অস্ত্র ভাণ্ডার নিয়ে তোলপাড়

ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?
ইসরায়েলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর ক্ষমতা কতখানি?

ইসরায়েলে রাজনৈতিক ও সংসদীয় অচলাবস্থা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাকালীন দেশটিতে অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচন পরবর্তী এই জটিল পরিস্থিতিতে নেতানিয়াহুর হাতে থাকা সাংবিধানিক ক্ষমতা এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কোনো একক লিখিত সংবিধান না থাকলেও দেশটিতে ‘বেসিক ল’ বা মৌলিক আইনগুলোর ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। ইসরায়েলি মৌলিক আইনের সরকার সংক্রান্ত অনুচ্ছেদ ৩০ অনুযায়ী, নতুন কোনো সরকার আনুষ্ঠানিকভাবে শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান বা বিদায়ী প্রশাসন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। এই ধারাবাহিকতার নীতিতেই নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা ক্ষমতা ধরে রেখেছেন।   অন্তর্বর্তীকালীন ক্ষমতা ও সীমাবদ্ধতা আইনগতভাবে কেয়ারটেকার সরকারের হাতে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা এবং বৈদেশিক সম্পর্ক দেখভালের ক্ষমতা থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, এই ক্ষমতা সংযত ও সংরক্ষিত উপায়ে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও নেতানিয়াহু এই অন্তর্বর্তীকালীন অবস্থাকে কাজে লাগিয়ে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলোতে নিজের প্রভাব বজায় রাখতে পারেন।   মৌলিক আইনের ৪০ ধারা অনুযায়ী, নতুন কোনো যুদ্ধ বা সামরিক আগ্রাসন শুরু করতে হলে মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠতার ভোট প্রয়োজন হয়, যা নেতানিয়াহু একা করতে পারেন না। তবে বর্তমান সংঘাতগুলোকে কৌশলগতভাবে টিকিয়ে রাখা বা পরিচালনা করার ক্ষেত্রে তার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ইরান ও লেবানন সংক্রান্ত বিভিন্ন নিরাপত্তা হুমকি এবং গোয়েন্দা তথ্য মন্ত্রিসভার সামনে কীভাবে উপস্থাপন করা হবে, তার ওপর নেতানিয়াহুর একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট (Shin Bet) সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে, যা এই কেয়ারটেকার আমলেও অপরিবর্তিত রয়েছে।   ইসরায়েলি রাজনীতিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলেও, তা চূড়ান্ত হতে সময় লাগায় নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সুযোগ নিয়ে রাজনৈতিক মাঠে নিজের অবস্থান ধরে রাখার কৌশল অব্যাহত রেখেছেন। সূত্র: আল-জাজিরা।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৪:৩২
মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

মস্কো শীর্ষ সম্মেলন: সাবেক সোভিয়েত মিত্রদের ওপর প্রভাব বজায় রাখার পরিক্ষায় রাশিয়া

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক হুমকির মুখে ব্রিটেন থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

অস্ট্রেলিয়ায় ৮৫০ চাকরি বাদ দিচ্ছে বৃহত্তম বিমান সংস্থা কান্টাস
অস্ট্রেলিয়ায় ৮৫০ চাকরি বাদ দিচ্ছে বৃহত্তম বিমান সংস্থা কান্টাস, অধিকাংশ কাজ যাচ্ছে ভারতে

অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা কান্টাস এয়ারওয়েজ দেশটিতে প্রায় ৮৫০টি চাকরি বাদ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি বিভাগের অধিকাংশ কাজ ভারতের কর্মীদের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কান্টাস তাদের তথ্যপ্রযুক্তি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় অস্ট্রেলিয়ায় কর্মরত প্রায় ৮৫০ জনের চাকরি প্রভাবিত হবে। সংশ্লিষ্ট কাজের অধিকাংশই ভারতে স্থানান্তর করা হবে।   কান্টাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সংস্থাটির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা আধুনিক করা এবং নতুন প্রযুক্তির সঙ্গে কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার প্রতিষ্ঠানটির পরিচালনব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজন তৈরি করেছে।   এই পুনর্গঠন পরিকল্পনায় কান্টাসের তথ্যপ্রযুক্তি কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অংশ বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। এতে অস্ট্রেলিয়ায় সরাসরি কর্মসংস্থানের সুযোগ কমলেও ভারতে সংশ্লিষ্ট কাজের পরিধি বাড়বে।   তথ্যপ্রযুক্তি কার্যক্রম পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের সঙ্গে চুক্তির বিষয়টিও সামনে এসেছে। নতুন ব্যবস্থায় প্রযুক্তিগত সেবা ও পরিচালন কার্যক্রমের একটি অংশ আউটসোর্স করা হবে।   কান্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনেসা হাডসন প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের বিষয়টি তুলে ধরেছেন। প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী, নতুন প্রযুক্তির ব্যবহার এবং পরিচালনব্যবস্থার আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠন করা হচ্ছে।   তবে ৮৫০টি চাকরি বাদ দেওয়ার পরিকল্পনার অর্থ এই নয় যে সব কাজ সরাসরি এআই দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। সিদ্ধান্তটির সঙ্গে তথ্যপ্রযুক্তি সেবা আউটসোর্সিং এবং সাংগঠনিক পুনর্গঠনও জড়িত রয়েছে।   বিশ্বের বিভিন্ন বড় প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি কার্যক্রম পরিচালনায় এআই, অটোমেশন এবং আন্তর্জাতিক আউটসোর্সিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। এতে একদিকে পরিচালনব্যবস্থায় পরিবর্তন আসছে, অন্যদিকে কর্মীদের চাকরির নিরাপত্তা ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে।   কান্টাসের এই সিদ্ধান্তও সেই পরিবর্তনের একটি উদাহরণ। অস্ট্রেলিয়ায় কর্মসংস্থান কমিয়ে অধিকাংশ কাজ ভারতে স্থানান্তরের পরিকল্পনা প্রযুক্তিনির্ভর চাকরির ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে পরিবর্তনের বিষয়টিকে আবার আলোচনায় এনেছে।  

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ২৩:৩০
পাকিস্তানি টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু স্বামী আটক

নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে পাকিস্তানি টেলিভিশন উপস্থাপিকার মৃত্যু, স্বামী আটক

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে সম্মানজনক প্রস্থানের সুযোগ

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে সম্মানজনক প্রস্থানের সুযোগ দেবেন পুতিন ও জিনপিং?

প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

জার্মানির রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

0 Comments