সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৭:১৩
ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!
ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

ইসরায়েলের বিরোধী দলগুলো যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার দ্বারপ্রান্তে, তখন দেশটির বর্তমান সরকারের কট্টর ডানপন্থী অংশীদারদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে বসতি স্থাপনকারীদের কট্টর সমর্থক অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং সন্ত্রাসবাদে উসকানির দায়ে দণ্ডিত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দলগুলোর কী পরিণতি হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

 

নেতানিয়াহু মন্ত্রিসভার সব সদস্য এবং তাদের সরিয়ে ক্ষমতায় আসতে চাওয়া বিরোধী রাজনীতিকরা—সবারই গাজায় চালানো গণহত্যামূলক যুদ্ধ এবং আঞ্চলিক দেশগুলোতে হামলার প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে। তবে আন্তর্জাতিক মহল এবং পশ্চিমা সরকারগুলোর সমালোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্মোট্রিচ ও বেন-গভির।

 

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের আলোচনায় তীব্র বিরোধিতা করেছেন এই দুই মন্ত্রী। ভোটের আগে বেন-গভির দাবি করেন, নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ—‘ইসরায়েলকে বাঁচাতে’ তাকে বেছে নেওয়া, অথবা আইজেনকোটকে। অন্যদিকে স্মোট্রিচ তার অতি-গোঁড়া (আল্ট্রা-অর্থোডক্স) রাজনৈতিক মিত্রদের আইজেনকোটের সঙ্গে আলোচনায় না বসার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহুকে সরাতে তাদের ভোট ব্যবহার করার পর আইজেনকোট তাদের ‘ছুঁড়ে ফেলে দেবেন’।

 

ঘৃণার রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার

২০২২ সালে বেন-গভিরের কট্টর ডানপন্থী দল ‘ওৎজমা ইয়েহুদিত’ (জিউইশ পাওয়ার) এবং স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়নিস্ট পার্টি’কে নিয়ে জোট সরকার গঠন করেন নেতানিয়াহু। তাদের দেওয়া হয় ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে স্মোট্রিচ দেশটির বাজেট এবং অধিকৃত পশ্চিম তীরের বেশ কিছু প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পান, আর বেন-গভির পান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব।

 

কট্টর জায়নবাদ এবং বর্ণবাদী মানসিকতাকে পুঁজি করে গত তিন বছরে এই দুই নেতা ইসরায়েলের সবচেয়ে উগ্র নীতিগুলো বাস্তবায়নে নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। গাজায় বিপুলসংখ্যক বেসামরিক মানুষ হত্যা, দুর্ভিক্ষ এবং ত্রাণ আটকে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু যখনই কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন, তখনই সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

 

২০২৫ সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার আওতায় বন্দিমুক্তির পরও হামাসের অস্তিত্ব থাকলে সরকার পতনের হুমকি দিয়েছিলেন বেন-গভির। এছাড়া এই দুই মন্ত্রীই প্রকাশ্যে গাজা দখল, বসতি স্থাপন এবং জাতিগত নিধনের দাবি জানিয়ে আসছেন।

 

অন্যদিকে, স্মোট্রিচ পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে উসকানি দিয়েছেন। বিরোধীদের মতে, অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও তাণ্ডবের জন্য তিনিই দায়ী। ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এই দুই মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় এবং আরও কয়েকটি পশ্চিমা দেশ তাদের সম্পদ জব্দ করে।

 

বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি: ক্ষমতার বাইরে গেলে কী হবে?

বিশ্লেষকদের মতে, বেন-গভির ও স্মোট্রিচকে একই পাল্লায় মাপা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস লোয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরি পার্লিগার আল জাজিরাকে বলেন, ‘সরকার থেকে বাদ পড়লে দুজনের ওপর বিপরীত প্রভাব পড়বে। বেন-গভিরের শক্তি হলো জনতুষ্টিবাদ ও লোকদেখানো উগ্রতা—তাই বিরোধী দলে থাকাটাই তার জন্য সুবিধাজনক।’

 

তবে স্মোট্রিচের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তিনি অর্থমন্ত্রীর পদ ব্যবহার করে আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় বসতি স্থাপন কর্মসূচিকে এগিয়ে নিয়েছেন। তাই বাজেট, মন্ত্রণালয় ও বসতি নীতির নিয়ন্ত্রণ হারালে স্মোট্রিচের হারানোর অনেক কিছুই থাকবে বলে মনে করেন এই বিশ্লেষক।

 

দীর্ঘস্থায়ী ক্ষত ও প্রাতিষ্ঠানিক রূপান্তর

অভিযোগ রয়েছে, এই দুই নেতা নিজ নিজ মন্ত্রণালয়ে এমন সব পরিবর্তন এনেছেন, যার প্রভাব তারা ক্ষমতা ছাড়ার পরও দীর্ঘকাল টিকে থাকবে। ২০২২ সালের চুক্তির আওতায় স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়েও একটি পদ পান। এর মাধ্যমে তিনি পশ্চিম তীরে আলাদা ‘সেটেলমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন’ গঠন করে অবৈধ বসতি স্থাপনের গতি বহুগুণ বাড়িয়ে দেন। ২০২৫ সালের আগস্টে তিনি বিতর্কিত ‘ই-ওয়ান’ (E1) বসতি পরিকল্পনা পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়ে দম্ভোক্তি করেছিলেন যে, এটি ‘ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে’।

 

অন্যদিকে, বেন-গভির ইসরায়েলি পুলিশ বাহিনীকে দ্রুত রাজনীতিকরণ করে নিজের উগ্র ডানপন্থী আদর্শের আদলে গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কারাগার ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ফিলিস্তিনি বন্দিদের ওপর কঠোর বিধিনিষেধ ও অমানবিক পরিস্থিতি চাপিয়ে দিয়েছেন তিনি।

 

অধ্যাপক পার্লিগারের মতে, ‘এগুলো এখন কেবল নীতি নয়, বরং জনবল, প্রক্রিয়া এবং মাঠপর্যায়ের বাস্তবতায় পরিণত হয়েছে। এগুলো উল্টে দিতে হলে প্রবল রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।’ বিরোধী দল ক্ষমতায় এলেও এসব পরিবর্তন বাতিল করতে পারবে কি না, তা নিয়ে তিনি সন্দিহান।

 

যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রয় জুর জানান, স্মোট্রিচ ও বেন-গভিরের দলগুলোর প্রতি ইসরায়েলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যা বেশ স্থিতিশীল। মূলধারার রাজনীতি থেকে তাদের সরিয়ে দিলেও এই জনসমর্থনে খুব একটা ভাটা পড়বে না।

 

ঘৃণার রাষ্ট্রীয় বৈধতা ও বর্ণবাদ

বিশ্লেষকদের মতে, এই জোটের সবচেয়ে ভয়াবহ উত্তরাধিকার হলো ফিলিস্তিনিদের প্রতি ঘৃণাকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়া। গাজায় ৭৪ হাজারের বেশি মানুষ হত্যা, ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি শহরগুলোতে অপরাধ ও হত্যাকাণ্ডের প্রতি চরম উদাসীনতা এবং কারাগারে বন্দিদের ওপর নির্যাতন—এসব এখন আর গোপন কিছু নয়, বরং উদযাপনের বিষয়ে পরিণত হয়েছে। শুধুমাত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ড আইন পাসের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছেন বেন-গভির।

 

বামপন্থী হাদাশ পার্টির সাবেক ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য আইদা তুমা-সুলেইমান আল জাজিরাকে বলেন, ‘সহিংসতা এখন নিত্যদিনের আতঙ্ক। রাস্তায়, বাসে—সবখানে মানুষ ভয়ে থাকে। আপনি যেখানেই থাকুন না কেন, আরবি ভাষায় কথা বলতেও এখন সতর্ক থাকতে হয়।’

 

তার মতে, নেতানিয়াহুর সর্বশেষ সরকারের আমলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদ (অ্যাপার্থেইড) আরও গভীর হয়ে এক ধরনের ফ্যাসিবাদে রূপ নিয়েছে। তিনি বলেন, ‘নেতানিয়াহু ও তার মিত্ররা কেবল বর্ণবাদী হওয়ার অনুমতিই দেয়নি; বরং তারা এটিকে দেশপ্রেমের প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে—যা এখন সবার কাছ থেকে প্রত্যাশা করা হয়।’

সূত্র: আল জাজিরা।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
ভারতে নয়বার বিয়ে করা এক নারীর সপ্তম সাবেক স্বামীর বিরুদ্ধে করা নির্যাতনের মামলা খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। ছবি: সংগৃহীত
৯ বার বিয়ে করা নারীর সপ্তম স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা খারিজ করল আদালত

ভারতে নয়বার বিয়ে করা এক নারীর সপ্তম সাবেক স্বামীর বিরুদ্ধে করা নির্যাতনের মামলা খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হুমকির অভিযোগে করা মামলাটি বাতিল করে আদালত বলেছেন, অভিযোগের পক্ষে প্রয়োজনীয় সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। গত ৪ নভেম্বর বিচারপতি এম নাগাপ্রসন্ন এ রায় দেন।   ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে রাজা হুসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর সাবেক স্ত্রী। ভারতীয় দণ্ডবিধির আওতায় বিবাহিত নারীর প্রতি নিষ্ঠুর আচরণ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, অপমান এবং অপরাধমূলক হুমকির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।   মামলাটি বাতিলের আবেদন জানিয়ে রাজা হুসেন আদালতে দাবি করেন, তাঁর সাবেক স্ত্রী এর আগেও একাধিক বিয়ে করেছেন। প্রতিবারই দাম্পত্য সম্পর্কে বিরোধ তৈরি করে মামলা দায়ের এবং পরে অর্থের বিনিময়ে সমঝোতার একটি ধারা অনুসরণ করেছেন তিনি। হুসেনের দাবি অনুযায়ী, ৩০ বছর বয়সী ওই নারী মোট নয়বার বিয়ে করেছেন।   অন্যদিকে, মামলাটি বাতিলের বিরোধিতা করেন অভিযোগকারী নারী। তাঁর দাবি, যৌতুকের দাবিতে সাবেক স্বামীর নির্যাতনের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। আদালতে তিনি অতীতে একাধিকবার বিয়ে করার বিষয়টিও স্বীকার করেন। তবে তাঁর বক্তব্য ছিল, আগের বৈবাহিক সম্পর্কের কারণে বর্তমান মামলার অভিযোগ অগ্রাহ্য করা উচিত নয়।   উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে আদালত পর্যবেক্ষণ দেন, অভিযোগকারী নারীর বৈবাহিক ইতিহাসে বারবার বিয়ে, দাম্পত্য বিরোধ, ফৌজদারি মামলা এবং পরবর্তী সময়ে সমঝোতার ঘটনা দেখা যায়। মামলার পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো উদ্দেশ্যে ফৌজদারি কার্যক্রম শুরু করা হয়েছে বলে আবেদনকারীর যুক্তি গুরুত্ব পায়।   তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো নারী কতবার বিয়ে করেছেন, শুধু সেই সংখ্যার ভিত্তিতে তাঁর চরিত্র সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া যায় না। একইভাবে আগের স্বামীদের বিরুদ্ধে মামলা করার ইতিহাস থাকলেই পরবর্তী অভিযোগ মিথ্যা বলে ধরে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি অভিযোগকে তার নিজস্ব তথ্যপ্রমাণ ও আইনি ভিত্তিতে বিচার করতে হবে।   বিচারপতি এম নাগাপ্রসন্ন আরও বলেন, অতীতের ঘটনাগুলো মামলার প্রেক্ষাপট বুঝতে সহায়তা করতে পারে। কিন্তু সেগুলো কখনোই অভিযোগের আইনি উপাদান যাচাইয়ের বিকল্প হতে পারে না। ফৌজদারি অভিযোগ টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট অপরাধের প্রাথমিক ভিত্তি থাকতে হবে।   আদালত অভিযোগপত্র এবং মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান, অভিযোগগুলো সাধারণ ও অস্পষ্ট প্রকৃতির। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি বিচার চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট ঘটনার বিবরণ ও তথ্যগত ভিত্তির ঘাটতি রয়েছে।   এসব বিবেচনায় রাজা হুসেনের আবেদন মঞ্জুর করে তাঁর বিরুদ্ধে চলমান মামলাটি খারিজ করেন কর্ণাটক হাইকোর্ট। আদালতের সিদ্ধান্তে গুরুত্ব পেয়েছে অভিযোগের প্রমাণগত দুর্বলতা। একই সঙ্গে আদালত মনে করিয়ে দিয়েছেন, একাধিক বিয়ের ইতিহাস কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ অবিশ্বাস করার স্বতন্ত্র আইনি ভিত্তি হতে পারে না।   সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১১:২১
বরফে ঢাকা অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনা ও পর্যবেক্ষণ করে মাসে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা। ছবি: সংগৃহীত

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাঁটতে বেরিয়ে গ্রিজলি ভাল্লুকের হামলায় প্রাণ হারিয়েছেন জেনিফার বালকারাস ও তাঁর মেয়ে সেলা রিড। ছবি: সংগৃহীত

কানাডায় হাঁটতে বেরিয়ে আর ফিরলেন না মা-মেয়ে, চার গ্রিজলি ভাল্লুককে মেরে ফেলল কর্তৃপক্ষ

যুক্তরাজ্যের বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে পর্যাপ্ত চার্জ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

বিমানবন্দরে মোবাইল চালু না হলে ফ্লাইটে নেওয়া যাবে না, যাত্রীদের সতর্কতা

যেকোনো সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’। ছবি: সংগৃহীত
খাবার আর জরুরি সামগ্রী মজুতের হিড়িক যুক্তরাজ্যে, নিছক আতঙ্ক, নাকি বাস্তব প্রয়োজন?

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেকোনো সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ মানুষ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও, টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—এই প্রস্তুতি কি শুধুই আতঙ্ক, নাকি সময়ের বাস্তব প্রয়োজন?   ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম প্রধান মুখ ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য জনগণকে আতঙ্কিত করা নয়, বরং তাদের সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজেদের একক প্রচেষ্টায় চলার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।   এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ও ভিড় লক্ষ্য করা গেছে। বিখ্যাত সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানিয়েছে, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টুনা মাছ, টিনজাত মাংস এবং সবজির চাহিদা এক লাফে অনেকখানি বেড়ে গেছে।   তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার অর্থনৈতিক সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।   সূত্র: আল-জাজিরা

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১০:০
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যাটোকে দুর্বল করে ইউরোপের সীমানা বদলাতে চান পুতিন, আশঙ্কা জেলেনস্কির

ন্যাটোকে দুর্বল করে ইউরোপের সীমানা বদলাতে চান পুতিন, আশঙ্কা জেলেনস্কির

বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গোপন ষড়যন্ত্রের অভিযোগ তুলে বই প্রকাশ করতে যাচ্ছেন তাঁর ছেলে ইয়াইর নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’, বই প্রকাশ করছেন ছেলে

৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
গাজায় বন্যা ও মানবিক সংকট মোকাবিলায় ৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক

গাজায় বন্যা ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় ৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।   মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় ইউএনআরডব্লিউএকে জরুরি ত্রাণ হিসেবে ২০ মিলিয়ন ক্রোনার দেওয়া হবে, যা প্রায় ৩ মিলিয়ন ডলারের সমান।   ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লারস লকে রাসমুসেন বলেছেন, "ফিলিস্তিনে কঠোর শীতকালীন আবহাওয়া সংকটকে আরও খারাপ করে তুলছে।"   তিনি আরও বলেন, শীতের মাসগুলোতে প্রয়োজনীয় মানবিক সহায়তা যেন ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।   গাজায় ভারী বৃষ্টির কারণে ভূখণ্ডটির বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।   এ ছাড়া অকুপাইড ফিলিস্তিনিয়ান টেরিটরি হিউম্যানিটারিয়ান ফান্ডে আরও ৪০ মিলিয়ন ক্রোনার, অর্থাৎ প্রায় ৬ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। তহবিলটি মূলত বিধ্বস্ত এই উপত্যকায় অর্থায়ন করে।   সূত্র: আল জাজিরা

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৮:২১
ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ, জবাবদিহিতে মোদির দপ্তরের সচিব

ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ, জবাবদিহিতে মোদির দপ্তরের সচিব

ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

ইসরায়েলে নেতানিয়াহুর পতন হলেও থেকে যাচ্ছে তার তৈরি করা ঘৃণা ও বর্ণবাদের শেকড়!

২৭ বছর বয়সি ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজী

কিশোর সেজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে প্রেমের ফাঁদ, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

0 Comments