যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার, জরিপে উদ্বেগজনক চিত্র
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি ইসলামবিদ্বেষ ও বৈষম্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক জরিপে। জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ৩ শতাংশ মুসলিম শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁরা ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বৈষম্যের শিকার হওয়াই নয়, এ ধরনের ঘটনার অভিযোগ জানাতেও ভয় ও অনাস্থার কথা জানিয়েছেন অনেকে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চন: মুসলিম স্টুডেন্টস এক্সপেরিয়েন্সেস ইন ইউকে হায়ার এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস) প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন ইসলামিক সোসাইটির প্রতিনিধির অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জরিপে নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার হার পুরুষদের তুলনায় বেশি পাওয়া গেছে। মুসলিম নারীদের ৪২ দশমিক ১ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ। জাতিগত গোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশীয় নারীদের মধ্যে হার সবচেয়ে বেশি, ৪৫ দশমিক ৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ধরন ও অবস্থানভেদেও বৈষম্যের অভিজ্ঞতায় পার্থক্য দেখা গেছে। যুক্তরাজ্যের শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর জোট রাসেল গ্রুপের প্রতিষ্ঠানে পড়া মুসলিম শিক্ষার্থীদের ৪৪ দশমিক ৪ শতাংশ ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ হার ৩৩ দশমিক ৬ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে ইংল্যান্ডের ইস্ট অব ইংল্যান্ড এলাকায় এ হার সর্বোচ্চ ৫৪ দশমিক ১ শতাংশ। লন্ডনে তা ৩৫ দশমিক ৯ শতাংশ।
অভিযোগ জানাতেও অনীহা
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বৈষম্যের শিকার শিক্ষার্থীদের বড় একটি অংশ অভিযোগ জানানোর সাহস পান না। ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৬৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। মাত্র ৩১ দশমিক ৮ শতাংশ অভিযোগ জানাতে পেরেছেন। তাঁদের মধ্যে মাত্র ৫৫ দশমিক ২ শতাংশ মনে করেন, কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ যথাযথভাবে বিবেচনা করেছে।
প্রতিবেদনে হয়রানির বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। কোনো শিক্ষার্থী হিজাব পরার কারণে অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন, কেউ পেয়েছেন প্রাণনাশের হুমকি। এক ঘটনায় হিজাব পরা একদল মুসলিম শিক্ষার্থীর ওপর প্রস্রাব ছুড়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। আরেক শিক্ষার্থী শুক্রবারের নামাজ আদায়ের জন্য ল্যাব ক্লাস থেকে বিরতি চাইলে তাঁকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় চর্চায় প্রভাব
ইসলামবিদ্বেষের কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। বৈষম্যের অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৪৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্যে এর মাঝারি থেকে গুরুতর প্রভাব পড়েছে।
এ ছাড়া ৬০ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভয় বা অস্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন। দৈনিক নামাজ ও জুমার নামাজের সময়সূচির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় মেলে না বলে জানিয়েছেন এক-পঞ্চমাংশের বেশি শিক্ষার্থী।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১০ দশমিক ৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাঁদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ১৫ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা একেবারেই প্রতিনিধিত্ব পান না।
বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুপারিশ
এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংগঠনগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করেছে ফসিস। এর মধ্যে রয়েছে ইসলামোফোবিয়া সম্পর্কে শিক্ষক, কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা তৈরি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
পাশাপাশি শুক্রবারের নামাজের সময় বাধ্যতামূলক ক্লাস ও পরীক্ষার সময়সূচি না রাখা, ঈদের দিনে পরীক্ষা এড়িয়ে চলা এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নামাজের জায়গা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
ফসিসের মতে, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, বরং বৈষম্যের অভিযোগের কার্যকর প্রতিকার এবং শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারও নিশ্চিত করতে হবে।
সংবাদসূত্র
ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (FOSIS), আলজাজিরা, টাইমস হায়ার এডুকেশন।
876TR
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreহোয়াইট হাউসের ঘোষিত নতুন দফার শুল্ক পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের সামগ্রিক শুল্ক হার প্রায় হুবহু চলতি বছরের শুরুর অবস্থানে ফিরে যাবে বলে উঠে এসেছে প্রাথমিক অর্থনৈতিক বিশ্লেষণে। ইয়েল বাজেট ল্যাবের (Yale Budget Lab) তথ্যমতে, প্রস্তাবিত এই নতুন শুল্ক বাস্তবায়িত হলে আগামী বছরের শুরুতে দেশটির গড় বিধিবদ্ধ শুল্ক হার বর্তমানের ১১ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ঢালাও শুল্ক বাতিল করার ঠিক আগমুহূর্তে এই হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। বিশ্লেষকরা জানিয়েছেন, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) আওতায় ট্রাম্প যে শুল্ক কাঠামো গড়ে তুলেছিলেন এবং যা পরে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে, প্রশাসন এখন ‘সেকশন ৩০১’ (Section 301) ব্যবহার করে সামগ্রিকভাবে সেই ব্যবস্থাই পুনর্গঠন করতে চাইছে। যদিও প্রস্তাবিত এই হার ২০২৫ সালের এপ্রিলের ‘লিবারেশন ডে’-র পরের সপ্তাহগুলোতে পৌঁছানো প্রায় ২৩ শতাংশের সর্বোচ্চ চূড়া কিংবা ২০২৫ সালের গড় ১৫ শতাংশের তুলনায় এখনো বেশ কম। ইয়েল বাজেট ল্যাবের মতে, নতুন শুল্কের আওতায় দেশগুলোর তালিকায় সামান্য পরিবর্তন এলেও পোশাক (অ্যাপারেল), ইলেকট্রনিকস এবং গৃহস্থালি সরঞ্জাম খাতই সবচেয়ে বেশি প্রভাবিত হবে। অন্যদিকে, ক্যাপিটাল ইকোনমিকসের উত্তর আমেরিকাবিষয়ক প্রধান অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন মনে করেন, ব্যাপক পণ্য ছাড় এবং বেশিরভাগ দেশের ক্ষেত্রে আগের শুল্কের ওপর নতুন শুল্ক যোগ না হওয়ার (নন-স্ট্যাকিং) কারণে এর প্রভাব প্রাথমিকভাবে যতটা উদ্বেগজনক মনে হচ্ছে, বাস্তবে ততটা নাও হতে পারে। তবে এটি আগামী বছরে পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বজায় রাখবে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারও বুধবার সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এর সামষ্টিক অর্থনৈতিক প্রভাবকে বড় করে না দেখিয়ে বলেন, সামগ্রিকভাবে বিদ্যমান শুল্কের ওপর মাত্র কয়েক শতাংশ পয়েন্ট যোগ হবে। গত আট মাস ধরে চলা তদন্ত শেষে বুধবার চীন, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম ও জাপানসহ মোট ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’র অভিযোগে নতুন শুল্ক প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে একমাত্র চীনের ক্ষেত্রেই আগের শুল্কের ওপর নতুন করে ২০ শতাংশ ‘ডিল রেট’ বা ভিত্তি শুল্ক যোগ হবে এবং চলমান আলোচনা ভেস্তে গেলে তা ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের কিছু পণ্যের ক্ষেত্রে জোরপূর্বক শ্রম-সংক্রান্ত আগের শুল্ক প্রতিস্থাপন করে হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেমিকন্ডাক্টর, অটোমোবাইল, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং নির্দিষ্ট কিছু জ্বালানি ও খাদ্যপণ্যকে এই নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে। এ ছাড়া তদন্ত চলমান থাকায় মেক্সিকো এবং চলমান আলোচনার কারণে কানাডা আপাতত নতুন এই শুল্কের তালিকা থেকে বাদ পড়েছে।
মিসরে জ্বালানি ট্যাংকারে ভ য়াবহ বিস্ফোরণ, মহাসড়কে আ গুনে পুড়ে নি হত ৩০
ফিলিস্তিনিদের মানবিক সহায়তায় ভারতের নতুন অনুদান, জাতিসংঘকে দিল ২৫ লাখ ডলার
মুসলিম কিশোরের রোবোটিকস উদ্ভাবনে বিশ্বজয়, আলিবাবার মঞ্চে জিতলেন ২ লাখ ডলার
দেশের ইতিহাসে প্রথম কোনো নভোচারীকে মহাকাশে পাঠিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই চীনা নভোচারীর সঙ্গে ‘শেনঝো-২৪’ (Shenzhou-24) মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমান ৪০ বছর বয়সী পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটি সফলভাবে চীনের ‘তিয়ানগং’ (Tiangong) মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে মহাকাশে যাওয়ার পাশাপাশি চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে পদার্পণকারী বিশ্বের প্রথম বিদেশি নভোচারী হিসেবেও ইতিহাস গড়লেন তিনি। পাকিস্তান বিমানবাহিনীর সাবেক এই পাইলট শেনঝো-২৪ মিশনে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তাঁর সহযাত্রী হিসেবে রয়েছেন চীনা মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর চীনা নভোচারীরা তাঁকে উষ্ণ ‘স্পেস হ্যান্ডশেক’-এর মাধ্যমে স্বাগত জানান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে। এই অভিযানের প্রস্তুতির জন্য জিশান আলী বেইজিংয়ে টানা সাত মাস কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিবিড়ভাবে মান্দারিন (চীনা) ভাষা রপ্ত করেন; এমনকি উৎক্ষেপণের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি ধ্রুপদী চীনা কবিতার পঙ্ক্তিও আবৃত্তি করেন। তিয়ানগং মহাকাশ স্টেশনের নিয়মিত নভোচারীরা সাধারণত ছয় মাস অবস্থান করলেও মুহাম্মদ জিশান আলী সেখানে প্রায় এক সপ্তাহ (পাঁচ থেকে ১০ দিন) অবস্থান করবেন। এই স্বল্পকালীন অবস্থানে তিনি কোনো মহাকাশ পর্যটক হিসেবে নয়, বরং একজন বিজ্ঞানী হিসেবে খাদ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এর মধ্যে রয়েছে বিকল্প খাদ্য উৎস হিসেবে মহাকাশে ক্ষুদ্র শৈবাল বা মাইক্রোঅ্যালগি চাষের পরীক্ষা এবং কিনোয়া (Quinoa) বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব পর্যবেক্ষণ। পাকিস্তানের প্রথম নভোচারীর এই সফল উৎক্ষেপণ ঘিরে দেশজুড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জিশান আলীর ছবি হাতে সরাসরি সম্প্রচার উপভোগ করেন। অন্যদিকে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এই সাফল্যকে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে বেইজিংয়ের একটি বড় অর্জন হিসেবে অভিহিত করে বিশ্বের অন্যান্য দেশের অংশীদারদেরও তিয়ানগং স্টেশনে স্বাগত জানিয়েছে। 875 আইকিউ
মার্কিন শুল্ক আরোপের আগেই মাষ্টারস্ট্রোক চীনের: বাড়ল দরকষাকষির ক্ষমতা
কল্পবিজ্ঞান নাকি বাস্তবতা? মানুষের জীবন্ত মস্তিষ্কের কোষ দিয়ে 'চিন্তা' করছে রোবট
এক আলোক-দিন দূরে পৌঁছানোর পর বিপাকে নাসার ভয়েজার-১, বন্ধ তথ্য পাঠানো
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি ইসলামবিদ্বেষ ও বৈষম্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক জরিপে। জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ৩ শতাংশ মুসলিম শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁরা ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বৈষম্যের শিকার হওয়াই নয়, এ ধরনের ঘটনার অভিযোগ জানাতেও ভয় ও অনাস্থার কথা জানিয়েছেন অনেকে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চন: মুসলিম স্টুডেন্টস এক্সপেরিয়েন্সেস ইন ইউকে হায়ার এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস) প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন ইসলামিক সোসাইটির প্রতিনিধির অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত করা হয়েছে। জরিপে নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার হার পুরুষদের তুলনায় বেশি পাওয়া গেছে। মুসলিম নারীদের ৪২ দশমিক ১ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ। জাতিগত গোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশীয় নারীদের মধ্যে হার সবচেয়ে বেশি, ৪৫ দশমিক ৬ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ধরন ও অবস্থানভেদেও বৈষম্যের অভিজ্ঞতায় পার্থক্য দেখা গেছে। যুক্তরাজ্যের শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর জোট রাসেল গ্রুপের প্রতিষ্ঠানে পড়া মুসলিম শিক্ষার্থীদের ৪৪ দশমিক ৪ শতাংশ ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ হার ৩৩ দশমিক ৬ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে ইংল্যান্ডের ইস্ট অব ইংল্যান্ড এলাকায় এ হার সর্বোচ্চ ৫৪ দশমিক ১ শতাংশ। লন্ডনে তা ৩৫ দশমিক ৯ শতাংশ। অভিযোগ জানাতেও অনীহা প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বৈষম্যের শিকার শিক্ষার্থীদের বড় একটি অংশ অভিযোগ জানানোর সাহস পান না। ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৬৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। মাত্র ৩১ দশমিক ৮ শতাংশ অভিযোগ জানাতে পেরেছেন। তাঁদের মধ্যে মাত্র ৫৫ দশমিক ২ শতাংশ মনে করেন, কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ যথাযথভাবে বিবেচনা করেছে। প্রতিবেদনে হয়রানির বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। কোনো শিক্ষার্থী হিজাব পরার কারণে অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন, কেউ পেয়েছেন প্রাণনাশের হুমকি। এক ঘটনায় হিজাব পরা একদল মুসলিম শিক্ষার্থীর ওপর প্রস্রাব ছুড়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। আরেক শিক্ষার্থী শুক্রবারের নামাজ আদায়ের জন্য ল্যাব ক্লাস থেকে বিরতি চাইলে তাঁকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় চর্চায় প্রভাব ইসলামবিদ্বেষের কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। বৈষম্যের অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৪৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্যে এর মাঝারি থেকে গুরুতর প্রভাব পড়েছে। এ ছাড়া ৬০ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভয় বা অস্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন। দৈনিক নামাজ ও জুমার নামাজের সময়সূচির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় মেলে না বলে জানিয়েছেন এক-পঞ্চমাংশের বেশি শিক্ষার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১০ দশমিক ৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাঁদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ১৫ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা একেবারেই প্রতিনিধিত্ব পান না। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুপারিশ এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংগঠনগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করেছে ফসিস। এর মধ্যে রয়েছে ইসলামোফোবিয়া সম্পর্কে শিক্ষক, কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা তৈরি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। পাশাপাশি শুক্রবারের নামাজের সময় বাধ্যতামূলক ক্লাস ও পরীক্ষার সময়সূচি না রাখা, ঈদের দিনে পরীক্ষা এড়িয়ে চলা এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নামাজের জায়গা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। ফসিসের মতে, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, বরং বৈষম্যের অভিযোগের কার্যকর প্রতিকার এবং শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারও নিশ্চিত করতে হবে। সংবাদসূত্র ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (FOSIS), আলজাজিরা, টাইমস হায়ার এডুকেশন। 876TR
অস্ট্রেলিয়ার সিনেটে শিশুকন্যাকে কোলে নিয়ে দায়িত্ব পালন, ভাইরাল সিনেটর ফাতিমা
যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় ৩০৭ পেশার তালিকা, দেখে নিন আপনার সুযোগ রয়েছে যেসব কাজে

