বিশ্বের ১৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা, অন-অ্যারাইভাল সুবিধা আরও ২৮ গন্তব্যে
বিশ্বের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৪৮। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪৮টি গন্তব্যে তুলনামূলক সহজে ভ্রমণের সুযোগ পান।
আর্টন ক্যাপিটলের ২০২৬ সালের লাইভ পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে ৯১তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ইন্ডিভিজুয়াল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম।
কতটি দেশে কী ধরনের ভ্রমণসুবিধা রয়েছে?
আর্টন ক্যাপিটলের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা—
- ১৫টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন।
- ২৮টি গন্তব্যে পৌঁছে ভিসা বা অন-অ্যারাইভাল সুবিধা নিতে পারেন।
- ৫টি গন্তব্যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পান।
- ১৫০টি গন্তব্যে যাওয়ার জন্য আগাম ভিসা প্রয়োজন।
সব মিলিয়ে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ও ইটিএ সুবিধা মিলিয়ে বাংলাদেশের মোবিলিটি স্কোর দাঁড়িয়েছে ৪৮।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান
আঞ্চলিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ। এগুলো হলো মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে।
আর্টনের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশগুলোর অবস্থান:
- মালদ্বীপ: ৪৬তম
- ভারত: ৭২তম
- ভুটান: ৭৯তম
- শ্রীলঙ্কা: ৮৭তম
- নেপাল: ৮৮তম
- বাংলাদেশ: ৯১তম
- পাকিস্তান: ৯৪তম
- আফগানিস্তান: ৯৭তম
কীভাবে তৈরি হয় এই সূচক?
২০১৪ সালে আর্টন ক্যাপিটল পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে ই-ভিসা পাওয়া যায়, তার ভিত্তিতে মোবিলিটি স্কোর নির্ধারণ করা হয়।প্রতিষ্ঠানটি গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং—এই তিন ধরনের র্যাঙ্কিং প্রকাশ করে। ফলে একই দেশের পাসপোর্টের অবস্থান একেক ধরনের র্যাঙ্কিংয়ে আলাদা হতে পারে।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট ইনডেক্সের সঙ্গে আর্টন ক্যাপিটলের হিসাবপদ্ধতি এক নয়। তাই দুই সূচকে বাংলাদেশের অবস্থানও ভিন্ন হতে পারে।
সংবাদসূত্র
আর্টন ক্যাপিটল, পাসপোর্ট ইনডেক্স
876TR
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবিশ্বের পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের মোবিলিটি স্কোর ৪৮। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪৮টি গন্তব্যে তুলনামূলক সহজে ভ্রমণের সুযোগ পান। আর্টন ক্যাপিটলের ২০২৬ সালের লাইভ পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে ৯১তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ইন্ডিভিজুয়াল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম। কতটি দেশে কী ধরনের ভ্রমণসুবিধা রয়েছে? আর্টন ক্যাপিটলের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা— - ১৫টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। - ২৮টি গন্তব্যে পৌঁছে ভিসা বা অন-অ্যারাইভাল সুবিধা নিতে পারেন। - ৫টি গন্তব্যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পান। - ১৫০টি গন্তব্যে যাওয়ার জন্য আগাম ভিসা প্রয়োজন। সব মিলিয়ে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ও ইটিএ সুবিধা মিলিয়ে বাংলাদেশের মোবিলিটি স্কোর দাঁড়িয়েছে ৪৮। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান আঞ্চলিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ। এগুলো হলো মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে। আর্টনের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশগুলোর অবস্থান: - মালদ্বীপ: ৪৬তম - ভারত: ৭২তম - ভুটান: ৭৯তম - শ্রীলঙ্কা: ৮৭তম - নেপাল: ৮৮তম - বাংলাদেশ: ৯১তম - পাকিস্তান: ৯৪তম - আফগানিস্তান: ৯৭তম কীভাবে তৈরি হয় এই সূচক? ২০১৪ সালে আর্টন ক্যাপিটল পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে কতটি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে ই-ভিসা পাওয়া যায়, তার ভিত্তিতে মোবিলিটি স্কোর নির্ধারণ করা হয়।প্রতিষ্ঠানটি গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং—এই তিন ধরনের র্যাঙ্কিং প্রকাশ করে। ফলে একই দেশের পাসপোর্টের অবস্থান একেক ধরনের র্যাঙ্কিংয়ে আলাদা হতে পারে। উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট ইনডেক্সের সঙ্গে আর্টন ক্যাপিটলের হিসাবপদ্ধতি এক নয়। তাই দুই সূচকে বাংলাদেশের অবস্থানও ভিন্ন হতে পারে। সংবাদসূত্র আর্টন ক্যাপিটল, পাসপোর্ট ইনডেক্স 876TR
ভারতে ভোটার তালিকা থেকে বাংলাদেশি সন্ধেহে বাবার নাম বাদ, জন্মনিবন্ধন আটকে ২ মাসের শিশুর
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতেই নিজের মা-বাবার হাতে নির্মমভাবে খুন হলেন ইরানি তরুণী!
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, নিতে চান প্রতিশোধ
কানাডার বৃহত্তম শহর টরন্টোর নগর রাজনীতিতে নতুন প্রভাবশালী শক্তি হিসেবে উঠে এসেছেন আসমা মালিক। সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরদিনই তাকে শহরের প্রধান ডেপুটি মেয়র হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন মেয়র অলিভিয়া চাউ। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে আসমা মালিকের নিয়োগের ঠিক পরদিনই এই পুনর্নিয়োগের ঘোষণা আসে। শহরের জনপ্রতিনিধি হিসেবে হিজাব পরিহিত প্রথম মুসলিম নারী আসমা মালিক শুধু স্পিকার ও প্রধান ডেপুটি মেয়র পদেই সীমাবদ্ধ থাকেননি। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবার সকালের কমিটির বৈঠকে তাকে শীর্ষ ১১টি গুরুত্বপূর্ণ পদের জন্য সুপারিশ করা হয়। একই দিন বিকেলে কাউন্সিলের অধিবেশনে কোনো ধরনের বড় বিতর্ক ছাড়াই তার এসব নিয়োগ অনুমোদন দেওয়া হয়। স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আসমা মালিক প্রভাবশালী ‘স্ট্রাইকিং কমিটি’র চেয়ারম্যানও নিযুক্ত হয়েছেন। বিভিন্ন বোর্ড ও কমিটিতে সিটি কাউন্সিলের সদস্যদের মনোনয়নের সুপারিশ করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই কমিটি। স্পিকার হিসেবে প্রথম বড় ভোটাভুটির পর কাউন্সিলের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন।” শিক্ষার্থী সংগঠন, পরিবেশবাদী আন্দোলন, শিশুযত্ন ও নীতিনির্ধারণী নানা কর্মকাণ্ডের অভিজ্ঞতাসম্পন্ন আসমা মালিক অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে কাজ করে আসছেন। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) সাবেক ট্রাস্টি হিসেবে তিনি গত দুই দশকের মধ্যে ডাউনটাউন টরন্টোতে প্রথম পাবলিক স্কুল ‘জিন লাম্ব পাবলিক স্কুল’ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। এ ছাড়া অ্যাটকিনসন ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ও অর্গানাইজিং বিভাগের পরিচালক থাকাকালে ন্যায্য অর্থনীতির পক্ষে তৃণমূল সংগঠক ও নীতি উদ্ভাবকদের সঙ্গে কাজ করেছেন। নতুন দায়িত্বে আউসমা মালিকের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সাশ্রয়ী আবাসন, গণপরিবহন, ন্যায়বিচার, জননিরাপত্তা ও নাগরিক পুনর্গঠনের মতো বিষয়। আবাসন সংকট মোকাবিলায় নতুন আবাসন ইউনিট ও ভাড়া নিয়ন্ত্রিত বাসস্থানের পক্ষে সোচ্চার তিনি। পাশাপাশি সবার জন্য সহজলভ্য ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা, বর্ণগত ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ টরন্টো গড়ার লক্ষ্যে কাজ করছেন। স্পিকার হিসেবে সব নাগরিকের কণ্ঠস্বর যেন কাউন্সিলের আলোচনায় উঠে আসে, সেদিকেও নজর রাখবেন তিনি। সাবেক ফেডারেল এমপি নেট আরস্কিন-স্মিথ ও শন চেনসহ সাতজন নতুন কাউন্সিল সদস্য যোগ দেওয়ায় কাউন্সিলের চেম্বারে এখন এক গুরুত্বপূর্ণ সময় চলছে। কুইন্স পার্ক ও অটোয়ার সঙ্গে আর্থিক দরকষাকষি এবং গুরুত্বপূর্ণ পৌর বাজেট বিতর্কের মুখে জটিল কমিটি পরিচালনা ও জোট গঠনে আসমা মালিকের পূর্ব অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সূত্র: মুসলিম নেটওয়ার্ক টিভি। 873 ডিএন
শীতপ্রধান দেশ ইংল্যান্ডেও তাপদাহের ভয়াবহ থাবা! এক গ্রীষ্মেই প্রাণ হারালেন পাঁচ হাজারের বেশি মানুষ
ইসরায়েলকে ‘একঘরে’ করার হুমকি, আতঙ্কে কুশনারকে ফোন দিলেন নেতানিয়াহু
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি বড় সামরিক ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলনসহ অনেক বিশেষজ্ঞের ধারণা, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে। আগামী শনিবার দশম মাসে পা রাখতে যাওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয় বরং দেশটির সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল আঞ্চলিক দেশগুলোর কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার খরচ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সাল থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ যুদ্ধের শুরুর দিকেই মারাত্মক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু এই ঘাঁটিটি মেরামতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে। এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। বড় ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে সেনা সংখ্যা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব ঘাঁটি পুনর্নির্মাণ নাও করতে পারে ওয়াশিংটন। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারের কথা উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথের হামলা থেকে বাঁচতে কিছু স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে এবং কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে। অন্যদিকে, বৈশ্বিক নিরাপত্তা থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকো মনে করেন, বাহরাইন বা কাতারের মতো বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে ইরান তাদের দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে বিধায় ঘাঁটি শুধু দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে সুরক্ষা মিলবে না। এর বিকল্প হিসেবে স্থায়ী ঘাঁটির বদলে প্রয়োজনে ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি ও রানওয়ের নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেন তিনি—যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। আঞ্চলিক মেরুকরণ ও নতুন জোট বিশ্লেষকদের মতে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রশাসনই মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাতে চেয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়া হলেও নতুন সংঘাতের বাস্তবতায় বড় আকারে সেনা প্রত্যাহার সম্ভব হয়নি। তবে এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়তে শুরু করেছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। ১৪ লাখের বেশি সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাংক ও যুদ্ধবিমান এবং ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি সম্মিলিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এই তিন দেশ একটি শক্তিশালী বলয় তৈরি করতে পারে। ভবিষ্যতে এই জোটে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকোর মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন জনগণের অসন্তোষ। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি অভিযানে মার্কিন সমর্থনের বিষয়টি আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে। এই অসন্তোষের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। এমনকি রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দলের পরাজয়ের জন্য সরাসরি এই যুদ্ধকে দায়ী করে লিখেছেন, “আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ, প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। সবাই জানে কেন আমরা হেরেছি, আর সামনে এগিয়ে যাওয়ার যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হওয়া উচিত।” বিশেষজ্ঞদের মতে, ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে মার্কিন জনগণ ও রাজনীতিবিদরা এখন এই অঞ্চল থেকে সেনা গুটিয়ে নেওয়ার পক্ষেই ঝুঁকছেন। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, মিলছে না কোনো খোঁজ
নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

