আন্তর্জাতিক

ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহত ২০

নিলুফা ইয়াসমিন মার্চ ২, ২০২৬ 0
সংঘর্ষের পর করাচির মার্কিন কনস্যুলেটের সামনে পুলিশের কড়া পাহারা।
সংঘর্ষের পর করাচির মার্কিন কনস্যুলেটের সামনে পুলিশের কড়া পাহারা।

ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন খবর নিশ্চিত হওয়ার পর রোববার পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

বিভিন্ন শহরে সংঘর্ষ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে করাচিতে ১০ জন, স্কার্দুতে অন্তত ৮ জন এবং রাজধানী ইসলামাবাদে ২ জন রয়েছেন। মূলত শিয়া সম্প্রদায়ের ডাকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত বড় আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলে হতাহতের ঘটনা ঘটে।

 

প্রায় ২৫ কোটির জনসংখ্যার পাকিস্তান সংখ্যাগরিষ্ঠভাবে সুন্নি অধ্যুষিত হলেও উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠী দেশজুড়ে বসবাস করে। খামেনির মৃত্যুর খবরে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

 

ইসলামাবাদের কূটনৈতিক ও সরকারি স্থাপনাসংবলিত ‘রেড জোন’ এলাকায় বড় জমায়েত হয়। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাজধানীর একটি অভিজাত হোটেলের কাছেও নারী-শিশুসহ বিপুলসংখ্যক মানুষ খামেনির ছবি সম্বলিত ব্যানার নিয়ে সমবেত হন। এক বিক্ষোভকারী আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, তারা বিশ্ববাসীকে বার্তা দিতে চান যে শিয়া সম্প্রদায়কে উপেক্ষা করা যাবে না।

 

পাকিস্তান সরকার এই হামলার নিন্দা জানালেও পরবর্তীতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

 

শিয়া রাজনৈতিক দল মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন-এর এক নেতা দাবি করেন, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে কিছু উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা রেড জোনের দিকে অগ্রসর হলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শোনার কথাও জানান।

 

ইসলামাবাদের সরকারি পলি ক্লিনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে অন্তত দুটি মরদেহ আনা হয় এবং ৩৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

সবচেয়ে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে। মাই কোলাচি রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে শত শত মানুষ জড়ো হন। একপর্যায়ে কিছু বিক্ষোভকারী কনস্যুলেট প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। সিন্ধু প্রাদেশিক সরকার ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তদন্তের ঘোষণা দিয়েছে।

 

উত্তরাঞ্চলের শিয়া অধ্যুষিত গিলগিট-বালতিস্তান অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কার্দু শহরে সহিংসতার ঘটনায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটে এবং কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে তিন দিনের কারফিউ জারি করা হয়েছে।

 

এ ছাড়া লাহোর, পেশোয়ার, মুলতান ও ফয়সালাবাদেও বড় বিক্ষোভ সমাবেশ হয়। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

 

উল্লেখ্য, ১৯৭৯ সালে মক্কার মসজিদুল হারাম দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ছড়িয়ে পড়া গুজবের জেরে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনায় কয়েকজন নিহত হন।

জনপ্রিয় সংবাদ
“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সামরিক অভিযানে ৪ শতাধিক তালেবান সদস্য নিহতের দাবি

পাকিস্তান সম্প্রতি ‘অপারেশন গজব লিল হক’ নামে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে।   দেশটির দাবি, এই অভিযানে অন্তত ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত এবং ৫৮০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ–এর বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।   পাকিস্তান সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, অভিযানে ১৮২টি সীমান্ত চেকপোস্ট ধ্বংস করা হয়েছে এবং আরও ৩১টি চেকপোস্ট তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাশাপাশি ১৮৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করার কথাও জানানো হয়েছে। অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের ৪৬টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।   এই সামরিক অভিযানকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে পাকিস্তানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে আফগান তালেবান–এর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।   বিশ্লেষকেরা বলছেন, সীমান্ত সংঘাত দীর্ঘায়িত হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

নিলুফা ইয়াসমিন মার্চ ২, ২০২৬ 0
ফ্রান্সের প্রেসিডেন্ট (বামে), জার্মানির চ্যান্সেলর (মাঝে), যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে কি আরও বড় যুদ্ধের পথে বিশ্ব? ইরান ইস্যুতে সরব ইউরোপের তিন শক্তিধর দেশ

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি সংগৃহীত

খামেনি হত্যা ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’

নির্ধারিত এলাকায় বসবাসকারীদের অন্তত এক হাজার মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল

সীমান্ত উত্তেজনায় লেবাননের বহু গ্রাম খালি করার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সর্বোচ্চ চার সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যেই এই অভিযান শেষ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।   সোমবার (২ মার্চ) প্রকাশিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পুরো বিষয়টি নিয়ে চার সপ্তাহের একটি সময়সীমা ধরে এগোচ্ছিলাম। শুরুতে মনে হয়েছিল আরও বেশি সময় লাগতে পারে। কিন্তু এখন দেখছি তার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র একটি শক্তিধর দেশ। ইরান যত শক্তিশালীই হোক না কেন, এই অভিযান চার সপ্তাহ কিংবা তারও কম সময়ে সম্পন্ন হবে।”   ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিলেও কিছুটা কঠোর অবস্থান বজায় রাখেন। তিনি বলেন, “তারা এখন কথা বলতে চায়। কিন্তু আমি তাদের বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।” তবে নিকট ভবিষ্যতে কোনো আলোচনা শুরু হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।   এর আগে গত শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ব্যাপক বিমান হামলা চালায়। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব। ভয়াবহ এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহসহ বহু শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং আইআরজিসির প্রভাবশালী কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর। ইরানের কমান্ড কাঠামোয় এই বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট মার্চ ২, ২০২৬ 0
সংঘর্ষের পর করাচির মার্কিন কনস্যুলেটের সামনে পুলিশের কড়া পাহারা।

ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহত ২০

ইরানের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ বিবৃতি। ছবি: এআই

ইরানের হামলার বিরুদ্ধে সাত দেশের যৌথ বিবৃতি

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সুস্থ আছেন, মৃত্যুর খবর ভিত্তিহীন

ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেবে না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা ক্যানবেরার নেই। সোমবার দেশটির গণমাধ্যম ‘নাইন নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অস্ট্রেলিয়ার এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।   পেনি ওয়ং বলেন, “আমরা এই হামলায় অংশ নেইনি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।” তার এই বক্তব্যের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ইরানের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিরোধী অগ্নিসংযোগের ঘটনার জন্য ইরানি রেভল্যুশনারি গার্ডকে দায়ী করে ক্যানবেরা। ওই অভিযোগের পর অস্ট্রেলিয়া ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। যদিও তেহরান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।   অতীতে দেখা গেছে, ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একাধিক সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে না যাওয়ার সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট মার্চ ২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে নিহত ২২

ছবি: সংগৃহীত

ইরানে স্কুলে হামলায় নিহত বেড়ে ১৮০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের বসরা শহরে বিক্ষোভ হয়েছে । ছবি: রয়টার্স

খামেনি হত্যার খবরে বিশ্বজুড়ে বিক্ষোভ, পাকিস্তানে গুলিতে নিহত ৯

0 Comments