আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির প্রথম বার্তা শিগগিরই প্রকাশ

তাবাস্সুম মার্চ ১২, ২০২৬ 0
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো একটি বার্তা প্রকাশ করতে যাচ্ছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

 

টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, ‘ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির প্রথম বার্তা কয়েক মুহূর্তের মধ্যেই প্রকাশ করা হবে।’

 

তবে বার্তাটি ভিডিও আকারে নাকি লিখিত বিবৃতি হিসেবে প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

 

চ্যানেলটিতে আরও উল্লেখ করা হয়, বার্তায় শহীদ বিপ্লবের নেতা আলি খামেনি, জনগণের ভূমিকা ও দায়িত্ব, সশস্ত্র বাহিনী, নির্বাহী সংস্থা, প্রতিরোধ ফ্রন্ট এবং আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি শত্রুদের মোকাবিলার বিষয় তুলে ধরবেন মোজতবা খামেনি।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত।
হরমুজ প্রণালীতে নরওয়ের পতাকাবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিজেদের পতাকাবাহী সকল ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে নরওয়ে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ। সম্প্রতি এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমবর্ধমান হামলার ঝুঁকি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির প্রেক্ষিতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ওসলো।  নরওয়ের সামুদ্রিক কর্তৃপক্ষ এক জরুরি বার্তায় জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নরওয়েজীয় পতাকাবাহী জাহাজগুলোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালীতে জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের এক-ষষ্ঠাংশ এবং এলএনজির এক-তৃতীয়াংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। নরওয়ের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানি পরিবহনে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তাবাস্সুম মার্চ ১২, ২০২৬ 0
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি: রয়টার্স

শহীদদের রক্তের বদলা নেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি বন্ধ: এশিয়ায় তীব্র জ্বালানি সংকট

ছবি: সংগৃহীত।

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত আরও দুই দেশের যোদ্ধারা

ছবি: সংগৃহীত
হরমুজ সংকটে অন্যদের রপ্তানি ব্যাহত, ইরানের তেল রপ্তানি প্রায় স্বাভাবিক

ইরানের উপকূলবর্তী সংকীর্ণ জলপথে তেহরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলায় উপসাগরীয় অন্যান্য দেশের রপ্তানি বাণিজ্য ব্যাহত হলেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় স্বাভাবিক গতিতেই চলছে। রয়টার্সের একটি ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।   মেরিটাইম ইন্টেলিজেন্স কোম্পানি ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম’-এর বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে দেশটি প্রায় এক কোটি ৩৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তেল ও গ্যাস পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া জাহাজ বহরের গতিবিধি শনাক্ত করে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে ভেসেল ট্র্যাকিং সেবা ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১১ দিনে ইরানের রপ্তানির পরিমাণ আরও বেশি, প্রায় এক কোটি ৬৫ লাখ ব্যারেল।     ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করেছে। এর ফলে ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং অঞ্চলের তেল উৎপাদনকারীরা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।   তবে ইরানের তেল রপ্তানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য কোনো হস্তক্ষেপ বা জাহাজ জব্দের ঘটনা না ঘটায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ব্ল্যাকস্টোন কমপ্লায়েন্স সার্ভিসেসের পরিচালক ডেভিড টানেনবাম বলেন, গত ডিসেম্বরে ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট জাহাজ জব্দের পরও ইরানের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ না নেওয়া আশ্চর্যজনক।     জাহাজ ও নৌ-বিশেষজ্ঞ মাতিয়াস টোনি মনে করেন, ইরান-সংশ্লিষ্ট ট্যাঙ্কার থামানোর চেষ্টা করলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরও বড় ধরনের হামলার ঝুঁকি তৈরি হতে পারে। শিপিং ফাইন্যান্সিয়ার জেমস লাইটবোর্ন বলেন, যতদিন ইরান এই অঞ্চলে নিজেদের জাহাজ সচল রাখতে পারছে, ততদিন তারা প্রণালী আংশিকভাবে উন্মুক্ত রাখতে চাইবে। তবে যুক্তরাষ্ট্র যদি ট্যাঙ্কার জব্দ করা শুরু করে, তাহলে ইরান মাইন পেতে পুরো প্রণালী বন্ধ করে দিতে পারে।     ট্যাঙ্কার ট্র্যাকার্স ও কেপলারের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চের মধ্যে ইরান প্রতিদিন গড়ে ১১ লাখ থেকে ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে। গত বছর দেশটির গড় দৈনিক রপ্তানি ছিল ১৬.৯ লাখ ব্যারেল। স্যাটেলাইট ছবিতে ইরানের খার্গ আইল্যান্ড রপ্তানি কেন্দ্রে এখনও বড় বড় তেলবাহী জাহাজে তেল লোড করতে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে সামনে রপ্তানির গতি আরও বাড়তে পারে।   কেপলারের তথ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেব্রুয়ারিতেই ইরান তাদের রপ্তানি বাড়িয়ে দৈনিক ২১.৭ লাখ ব্যারেলে উন্নীত করেছিল। এমনকি ১৬ ফেব্রুয়ারি সমাপ্ত সপ্তাহে দেশটি রেকর্ড ৩৭.৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছিল।   গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে অন্তত ছয়টি তেলের ট্যাঙ্কার ইরান ছেড়েছে, যার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘কুমা’ নামের জাহাজও রয়েছে। এছাড়া গত শুক্রবার আরও দুটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কার কার্গো নিয়ে ইরান ত্যাগ করেছে। শিপিং সূত্র জানায়, এসব জাহাজ মূলত ইরানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল এবং ১২ নটিক্যাল মাইল জলসীমার ভেতর দিয়ে চলাচল করছে, যা তাদের কিছুটা সুরক্ষা দিচ্ছে।

তাবাস্সুম মার্চ ১২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

হরমুজে ভারতীয় ট্যাঙ্কার চলাচলে ইরানের অনুমতির দাবি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

প্রথম ভাষণেই বিশ্ব রাজনীতিতে কম্পন ধরিয়ে দিলেন খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির প্রথম বার্তা শিগগিরই প্রকাশ

ছবি: সংগৃহীত।
১৩ বছরের লড়াইয়ের অবসান: ভারতে প্রথমবার ‘পরোক্ষ স্বেচ্ছামৃত্যু’র অনুমতি

দশকেরও বেশি সময় ধরে বিছানায় নিথর পড়ে থাকা দেহ, নাকে-মুখে নল আর যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে বয়ে চলা শ্বাস— অবশেষে এই দীর্ঘ যন্ত্রণার অবসান হতে চলেছে। ভারতের বিচারবিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ও আবেগঘন রায় দিয়ে সুপ্রিম কোর্ট ১৩ বছর ধরে কোমায় থাকা ৩১ বছর বয়সী যুবক হরিশ রাণাকে ‘প্যাসিভ ইউথেনেশিয়া’ বা পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিয়েছে। ২০১৩ সালে চণ্ডীগড়ের একটি বহুতল থেকে পড়ে গিয়ে মস্তিষ্কে মারাত্মক চোট পান তৎকালীন ইঞ্জিনিয়ারিং ছাত্র হরিশ। সেই থেকে তিনি ছিলেন পুরোপুরি ‘ভেজিটেটিভ স্টেট’ বা উদ্ভিদবৎ অবস্থায়। তার বেঁচে থাকা বলতে ছিল কেবল লাইফ সাপোর্ট আর টিউবের মাধ্যমে শরীরে কৃত্রিমভাবে পুষ্টি সরবরাহ। দীর্ঘ ১৩ বছর আপ্রাণ লড়াই করার পর সহায়-সম্বলহীন পরিবার যখন বুঝতে পারে হরিশের ফেরার আর কোনো পথ নেই, তখনই তারা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ বুধবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আদালত দিল্লির এইমস (AIIMS)-কে নির্দেশ দিয়েছে হরিশের শরীর থেকে ধীরে ধীরে লাইফ সাপোর্ট ও কৃত্রিম পুষ্টি ব্যবস্থা সরিয়ে নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই সিদ্ধান্ত হয়তো কঠোর যুক্তি দিয়ে বিচার করা যাবে না, তবে এর মধ্যে লুকিয়ে আছে এক পরিবারের ‘ভালোবাসা, ত্যাগ এবং বিচ্ছেদের’ করুণ বাস্তবতা। উল্লেখ্য, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট ‘মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার’কে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও, বাস্তবে এর প্রয়োগ এই প্রথম দেখা গেল। ইতিপূর্বে মুম্বাইয়ের অরুণা শানবাগের ঘটনায় স্বেচ্ছামৃত্যুর আবেদন করা হলেও তখন আদালত তা মঞ্জুর করেনি। হরিশের বাবা অশোক রাণা আবেগপ্লুত কণ্ঠে বলেন, "আমাদের জন্য এটা অত্যন্ত কঠিন এক সিদ্ধান্ত, কিন্তু হরিশের যন্ত্রণামুক্তির জন্য এটাই হয়তো সেরা পথ। আমরা আদালতের কাছে কৃতজ্ঞ।" এই রায়ের মাধ্যমে ভারত এক নতুন আইনি দিগন্তে পা রাখল, যেখানে দীর্ঘস্থায়ী যন্ত্রণায় কাতর রোগীর মানবিক বিদায়ের পথ প্রশস্ত হলো। তবে আদালত একই সঙ্গে সরকারকে নির্দেশ দিয়েছে জীবনের অন্তিম পর্যায়ের যত্ন বা ‘এন্ড অফ লাইফ কেয়ার’ নিয়ে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে।

ইসতিয়াক মাহমুদ মার্চ ১২, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।

পারস্য উপসাগরে ৬ জাহাজে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

ছবি: সংগৃহীত।

বসরায় মার্কিন তেলবাহী জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিহত

ছবি: সংগৃহীত।

ইরানের সরকার পতনের কোনো সম্ভাবনা নেই, মার্কিন গোয়েন্দা রিপোর্ট

0 Comments