সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৪২
চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত
চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের পৃষ্ঠের মাটির মতো করে তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। পৃথিবীর গ্রিনহাউসে চালানো পরীক্ষায় একটি মিশ্রণে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর গাছের বৃদ্ধি ও ফলন সাধারণ মাটিতে চাষ করা আলুর কাছাকাছি পৌঁছায়। দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানে সেখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বুঝতে করা গবেষণাটি ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে। 

 

গবেষক ডেভিড হ্যান্ডি ও আইমেরিক গোয়ারের দল চাঁদের বিভিন্ন এলাকার মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের খনিজ মিশ্রণ পরীক্ষা করেছে। তাঁরা বেছে নেন দ্রুত পরিপক্ব হওয়া লাল খোসার ‘মোডক’ জাতের আলু। ফলন তুলনার জন্য ওরেগনের হারমিস্টন এলাকার বেলে মাটিতেও একই জাতের আলু চাষ করা হয়। সব কটি পরীক্ষায় ধীরে ধীরে পুষ্টি ছাড়ে এমন সার দেওয়া হয়েছিল, যাতে নাইট্রোজেনের ঘাটতি ফলাফলকে প্রভাবিত না করে। 

 

কেঁচো সার ছাড়া চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে গাছের বৃদ্ধি ছিল সীমিত। একটি মিশ্রণে আয়তনের হিসাবে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর কিছু নমুনায় আলুর ওজন ওরেগনের মাটিতে ফলানো আলুর সমান বা তার চেয়েও বেশি হয়েছে। তবে মিশ্রণের ধরন ও কেঁচো সারের পরিমাণ বদলালে ফলনেও পার্থক্য দেখা গেছে। 

 

পরীক্ষাগারে উৎপাদিত আলুর রাসায়নিক উপাদানেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে এমন প্রাকৃতিক যৌগ গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা মোটামুটি একই ছিল। তবে কয়েকটি মিশ্রণে ফলানো আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব বুঝতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলেছেন গবেষকেরা। 

 

চাঁদে দীর্ঘ সময় অবস্থান করতে হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করা গেলে পৃথিবী থেকে রসদ পাঠানোর ওপর নির্ভরতা কমবে। গোয়ারের মতে, কৃত্রিম মিশ্রণে আলুগাছের পূর্ণ জীবনচক্র সম্পন্ন হওয়া সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ। চাঁদের প্রকৃত মাটিতে গাছের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে। 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

চাঁদের পৃষ্ঠের মাটির মতো করে তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। পৃথিবীর গ্রিনহাউসে চালানো পরীক্ষায় একটি মিশ্রণে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর গাছের বৃদ্ধি ও ফলন সাধারণ মাটিতে চাষ করা আলুর কাছাকাছি পৌঁছায়। দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানে সেখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বুঝতে করা গবেষণাটি ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে।    গবেষক ডেভিড হ্যান্ডি ও আইমেরিক গোয়ারের দল চাঁদের বিভিন্ন এলাকার মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের খনিজ মিশ্রণ পরীক্ষা করেছে। তাঁরা বেছে নেন দ্রুত পরিপক্ব হওয়া লাল খোসার ‘মোডক’ জাতের আলু। ফলন তুলনার জন্য ওরেগনের হারমিস্টন এলাকার বেলে মাটিতেও একই জাতের আলু চাষ করা হয়। সব কটি পরীক্ষায় ধীরে ধীরে পুষ্টি ছাড়ে এমন সার দেওয়া হয়েছিল, যাতে নাইট্রোজেনের ঘাটতি ফলাফলকে প্রভাবিত না করে।    কেঁচো সার ছাড়া চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে গাছের বৃদ্ধি ছিল সীমিত। একটি মিশ্রণে আয়তনের হিসাবে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর কিছু নমুনায় আলুর ওজন ওরেগনের মাটিতে ফলানো আলুর সমান বা তার চেয়েও বেশি হয়েছে। তবে মিশ্রণের ধরন ও কেঁচো সারের পরিমাণ বদলালে ফলনেও পার্থক্য দেখা গেছে।    পরীক্ষাগারে উৎপাদিত আলুর রাসায়নিক উপাদানেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে এমন প্রাকৃতিক যৌগ গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা মোটামুটি একই ছিল। তবে কয়েকটি মিশ্রণে ফলানো আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব বুঝতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলেছেন গবেষকেরা।    চাঁদে দীর্ঘ সময় অবস্থান করতে হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করা গেলে পৃথিবী থেকে রসদ পাঠানোর ওপর নির্ভরতা কমবে। গোয়ারের মতে, কৃত্রিম মিশ্রণে আলুগাছের পূর্ণ জীবনচক্র সম্পন্ন হওয়া সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ। চাঁদের প্রকৃত মাটিতে গাছের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে। 

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৪২
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো
নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

পাঁচ হাজার বছর আগে তৈরি আয়ারল্যান্ডের প্রাচীন সমাধিসৌধ 'নিউগ্রেঞ্জ'। প্রতি বছর ২১ ডিসেম্বর শীতকালীন অয়নান্তের (উইন্টার সলস্টিস) ভোরে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয় এই ঐতিহাসিক স্থান। ভোরের সূর্যের প্রথম আলো একটি বিশেষ ছিদ্র দিয়ে প্রবেশ করে অন্ধকার সমাধি কক্ষটিকে আলোকিত করে তোলে। বর্তমান সময়ে এই বিরল দৃশ্য দেখতে প্রতি বছর বিশ্বের ৩০ হাজারের বেশি মানুষ আবেদন করলেও, ১৯৬৭ সালে এর পুনরাবিষ্কারের পর প্রায় এক দশক বিষয়টি ছিল লোকচক্ষুর আড়ালে।   ১৯৬২ সালে ইউনিভার্সিটি কলেজ কর্কের প্রত্নতত্ত্বের অধ্যাপক মাইকেল জে. ও’কেলি নিউগ্রেঞ্জে খননকাজ শুরু করেন। ১৯৬৩ সালে প্রবেশপথের ধসে পড়া অংশ সংস্কারের সময় তিনি প্রবেশদ্বারের ঠিক ওপরে ‘রুফ-বক্স’ নামে একটি ছোট আয়তাকার কাঠামো খুঁজে পান। ১৯৬৬ সালের সেপ্টেম্বরে এর সংস্কার শেষ করার পর ও’কেলি বুঝতে পারেন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শীতকালীন অয়নান্তের সূর্যের আলো সরাসরি ভেতরের মূল কক্ষে পৌঁছাতে পারে।   নিজের ধারণা যাচাই করতে ১৯৬৭ সালের ২১ ডিসেম্বর ভোরে কক্ষটির ভেতরে অবস্থান নেন অধ্যাপক ও’কেলি। পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে ভোর হওয়ার ঠিক সাড়ে চার মিনিট পর এক চিলতে সূর্যের আলো বালুময় মেঝে স্পর্শ করে ধীরে ধীরে পাথরের খিলানযুক্ত পুরো কক্ষটিকে আলোকিত করে তোলে। দীর্ঘকাল সুপ্ত থাকা প্রাচীন এই মহাজাগতিক নকশা চোখের সামনে জীবন্ত হতে দেখে ও’কেলি বিস্মিত হওয়ার পাশাপাশি কিছুটা শঙ্কিতও হয়ে পড়েছিলেন।   আশ্চর্যজনকভাবে, এই যুগান্তকারী আবিষ্কারের কথা ১৯৭১ সালের জুন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি গণমাধ্যম এবং তৎকালীন প্রত্নতাত্ত্বিক মহলও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এর পেছনে মূল কারণ ছিল একাডেমিক সংবেদনশীলতা। সে সময় প্রাচীন স্থাপত্য নিয়ে নানা আজগুবি ও অবৈজ্ঞানিক তত্ত্ব প্রচলিত ছিল। কেউ দাবি করতেন এটি ভিনগ্রহীদের মহাকাশযানের সংকেত কেন্দ্র, আবার কেউ বলতেন মিসরীয় সূর্য উপাসকদের তৈরি মন্দির। অধ্যাপক ও’কেলি আশঙ্কা করেছিলেন, এই অলৌকিক আলোর বিষয়টি প্রকাশ করলে মূলধারার প্রত্নতাত্ত্বিকরা হয়তো তাকেও সেইসব আজগুবি তত্ত্বের অনুসারী ভেবে উপহাস করবেন।   পরবর্তীতে ১৯৭০-এর দশকে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়লে প্রতি বছর ২১ ডিসেম্বর কৌতূহলী মানুষ, জ্যোতিষী ও রহস্যপ্রেমীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন। ১৯৭৫ সালে অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল। অবশেষে আশির দশকে এসে বিষয়টি বৈজ্ঞানিক ও একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও প্রত্নতাত্ত্বিক আকর্ষণে পরিণত হয়। সূত্র: আরটিই।  

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৬:৪৬
মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1)

মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১

একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস
৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

মানব বিবর্তনের শত বছরের পুরোনো ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত প্রায় ৩০ লাখ বছরের পুরোনো বিখ্যাত জীবাশ্ম ‘টং চাইল্ড’ (Taung Child) নিয়ে নতুন করে বিশ্লেষণ চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, মানুষের বিবর্তনের বংশলতিকা কোনো সরলরেখায় এগোয়নি; বরং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা ছিল অত্যন্ত জটিল ও বহুধাবিভক্ত।   ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকায় ‘টং চাইল্ড’-এর মাথার খুলি আবিষ্কৃত হওয়ার পর আফ্রিকাকে মানবজাতির আদি সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছিল। অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস (Australopithecus africanus) প্রজাতির এক শিশুর এই জীবাশ্মটিকে দীর্ঘদিন ধরে ওই প্রজাতির মূল আদর্শ নমুনা হিসেবে ধরা হতো। এমনকি গত এক শতাব্দী ধরে দক্ষিণ আফ্রিকায় পাওয়া আরও ডজনখানেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মকেও একই প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে করা হতো।   তবে আন্তর্জাতিক একদল গবেষকের নতুন এই গবেষণায় দেখা গেছে, ‘টং চাইল্ড’-এর দাঁত এবং মস্তিষ্কের আবরণের (ব্রেইনকেস) বৃদ্ধির ধরন প্রচলিত অনেক প্রাপ্তবয়স্ক জীবাশ্মের সঙ্গে মেলে না। অত্যাধুনিক ইউরেনিয়াম-লেড ডেটিং পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা জীবাশ্মটির বয়স ২৯ লাখ ৬০ হাজার থেকে ৩০ লাখ ৩০ হাজার বছরের মধ্যে বলে নির্ধারণ করেছেন।   গবেষণা দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের (ভিইউবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক গ্যাব্রিয়েল মাচো বলেন, “গত ১০০ বছরেরও বেশি সময় ধরে আমরা ধরে নিয়েছিলাম টং চাইল্ড ওই সময়ের অনেকগুলো একই ধরনের জীবাশ্মের একটি। কিন্তু আমাদের নতুন ফলাফল সেই ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে। মানুষের বংশলতিকা কোনো সোজা ও পরিপাটি গাছের কাণ্ডের মতো ছিল না; বরং জলবায়ু পরিবর্তনের কারণে এটি ছিল এক বিশৃঙ্খল ও জট পাকানো ঝোপের মতো।”   গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জি ও গরিলার মস্তিষ্কের বৃদ্ধির ধরন অনুসরণ করে টং চাইল্ড বড় হলে তার খুলির গঠন কেমন হতো তা অনুকরণ করে দেখা হয়। এতে ‘মিসেস প্লেস’-এর মতো হাতেগোনা কয়েকটি জীবাশ্মের সঙ্গে মিল পাওয়া গেলেও, একই প্রজাতিভুক্ত বলে পরিচিত বহু প্রাপ্তবয়স্ক জীবাশ্মের মাথার গঠনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি। দাঁতের এনামেল ও ডেন্টিনের সংযোগস্থল বিশ্লেষণ করেও বিজ্ঞানীরা দেখেছেন, এর কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন আরেকটি আদি মানব প্রজাতি ‘প্যারানথ্রোপাস রোবাস্টাস’-এর কাছাকাছি।   জীবাশ্মস্থলের আশপাশের প্রাচীন পরাগরেণু বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও জানান, প্রায় ৪০ লাখ থেকে ২৫ লাখ বছর আগে দক্ষিণ-পূর্ব আফ্রিকায় বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য ছিল। টং চাইল্ড যে অঞ্চলে বাস করত, সেখানে মিঠাপানির জলাভূমি, খোলা তৃণভূমি এবং পডোকার্পাস জাতীয় গাছের ঘন বন ছিল। জলবায়ু ও বৃষ্টিপাতের এই বারবার পরিবর্তনের ফলে আদি মানবগোষ্ঠীগুলো কখনো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আবার কখনো একত্রিত হয়ে নিজেদের মধ্যে সংকরায়ণ ঘটিয়েছে। আর এ কারণেই জীবাশ্মগুলোতে শারীরিক গঠনের এত বৈচিত্র্য দেখা যায়।   গবেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জীবাশ্মকে ঢালাওভাবে একটি মাত্র প্রজাতির (অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস) আওতায় ফেলার পুরোনো অভ্যাস বদলাতে হবে। মানুষের বিবর্তনের প্রকৃত ইতিহাস জানতে হলে জীবাশ্মের আরও নিখুঁত বয়স নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে নতুন করে মূল্যায়ন করা জরুরি। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে প্যালিওইকোসিস্টেমস’-এ প্রকাশিত হয়েছে। সূত্র: জেডএমই সায়েন্স।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৪:৩
চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনায় নতুন নভোচারী নিয়োগ শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চাঁদে বসবাস ও কাজের সুযোগ, বছরে ১ লাখ ৬৪ হাজার ডলার বেতনে কর্মী নিচ্ছে নাসা

সন্তান জন্মের পর পুরুষদের মস্তিষ্কের গঠনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ছবি: সংগৃহীত

নতুন বাবা হওয়ার পর বদলে যায় মস্তিষ্ক, গবেষণায় মিলল স্নায়বিক পরিবর্তনের প্রমাণ

ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ বৃদ্ধি: বিজ্ঞান বিশ্বে নতুন বিতর্ক ও আলোড়ন

ইঁদুরের মস্তিষ্কে মানুষের কোষ বৃদ্ধি: বিজ্ঞান বিশ্বে নতুন বিতর্ক ও আলোড়ন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...