৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
প্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ।
১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য।
জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল।
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো।
মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো।
সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো।
আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো।
মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল।
মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল।
দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল।
গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreপ্রায় ৫০০ বছর আগে ৬, ৮ ও ১৪ বছর বয়সী তিনটি শিশু আন্দিজ পর্বতমালার প্রায় ২০ হাজার ৬০০ ফুট (৬ হাজার ৩০০ মিটার) উঁচুতে অবস্থিত পবিত্র ইনকা স্থান মাউন্ট আম্পাতোর চূড়ায় এক দীর্ঘ ও দুর্গম যাত্রা করেছিল। তারা আর নিচে ফিরে আসেনি—তবে পর্বতারোহণের ক্লান্তি নয়, বরং ধর্মীয় আচারের নামে নির্মম ‘নরবলি’ কেড়ে নিয়েছিল তাদের প্রাণ। ১৫ ও ১৬ শতকে ইনকা সাম্রাজ্য জুড়ে ‘কাপাকোচা’ (Capacocha) নামক এক ধর্মীয় আচারের অংশ হিসেবে এমন আরও বহু শিশু ও তরুণীকে বলি দেওয়া হয়েছিল। ১৯৯০-এর দশকে পেরু, চিলি ও আর্জেন্টিনার সুউচ্চ পর্বতচূড়ায় তীব্র শীত ও শুষ্ক আবহাওয়ায় অক্ষত অবস্থায় থাকা এসব ‘আইস মামি’ বা বরফমমি আবিষ্কৃত হয়। দেখতে ঘুমন্ত শিশুর মতো লাগা এই মমিগুলো নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গবেষণায় উঠে এসেছে তাদের জীবনের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর ও নতুন সব তথ্য। জীবিত ও দেবতাদের মধ্যস্থতাকারী : ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়ে ১৫৭২ সালে স্প্যানিশ অভিযানের মাধ্যমে পতন হওয়া ইনকা সাম্রাজ্যে দেবতাদের সন্তুষ্ট করতে শিশু ও তরুণীদের বলি দেওয়া হতো। বিশ্বাস করা হতো, মৃত্যুর পর তারা জীবিত মানুষ ও দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। স্প্যানিশ ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী, সুদর্শন ও নিখুঁত শিশুদেরই এই বলির জন্য বেছে নেওয়া হতো এবং এটি পরিবারের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আন্দিয়ান স্টাডিজের প্রত্নতাত্ত্বিক দাগমারা সোচা জানান, এই প্রথার কোনো প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ না থাকায় স্প্যানিশদের লেখা তথ্যে অনেক ভুল বোঝাবুঝি থাকতে পারে। তাই মমিগুলোর বৈজ্ঞানিক পরীক্ষাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে। বলির আগে শিশুদের রাজধানী কুজকোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে হতো এবং এরপর মাসের পর মাস দুর্গম পথ পাড়ি দিয়ে তাদের সুউচ্চ পর্বতে নিয়ে যাওয়া হতো। মৃত্যুর আগে দেওয়া হতো নেশাজাতীয় দ্রব্য : সোচা ও তার দল পেরু এবং আর্জেন্টিনার পাঁচটি পর্বত থেকে উদ্ধার হওয়া আটটি শিশু মমির (সাতজন মেয়ে ও একজন ছেলে) চুল ও নখের বিষক্রিয়া সংক্রান্ত পরীক্ষা চালিয়েছেন। সাময়িকী ‘অ্যান্টিকুইটি’-তে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস আগে থেকেই শিশুদের বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য দেওয়া হতো। সব কটি মমির শরীরেই কোকেনের উপস্থিতি পাওয়া গেছে, যা মূলত কোকা পাতা চিবানোর ফলে শরীরে প্রবেশ করেছিল। উচ্চতাজনিত অসুস্থতা ও ক্লান্তি কমাতে ইনকা সংস্কৃতিতে এর প্রচলন ছিল। এ ছাড়া চারটি মমির শরীরে ভুট্টা থেকে তৈরি ‘চিচা’ নামক এক ধরনের মদের অস্তিত্ব মিলেছে, যা শিশুদের শান্ত ও সংবেদনশীলতা কমিয়ে রাখতে দেওয়া হতো। আর্জেন্টিনার মাউন্ট চুস্কায় পাওয়া ৮ বছর বয়সী এক মেয়ের চুল বিশ্লেষণ করে দেখা গেছে, মৃত্যুর ছয় মাস আগে থেকেই তার শরীরে কোকেন ও অ্যালকোহলের মাত্রা ওঠানামা করছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য মিলেছে ১৯৯৫ সালে মাউন্ট আম্পাতোতে ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী জোহান রেইনহার্ডের আবিষ্কৃত বিখ্যাত মমি ‘হুয়ানিতা’ বা ‘আইস মেইডেন’-এর ক্ষেত্রে। তার শরীরে ‘হারমাইন’ (Harmine) নামক এক রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা এক ধরনের বিষণ্ণতানাশক ও হ্যালুসিনোজেনিক পানীয়তে ব্যবহৃত হয়। দাগমারা সোচা জানান, ইনকাদের বিশ্বাস ছিল শিশুদের হাসিমুখে ও প্রফুল্ল চিত্তে দেবতাদের কাছে যাওয়া জরুরি; আর সে কারণেই তাদের মন ভালো রাখতে এসব ভেষজ মিশ্রণ পান করানো হতো। মৃত্যুর কারণ নিয়ে নতুন তথ্য : চিলির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জৈব-নৃবিজ্ঞানী ভেরোনিকা সিলভা-পিন্টো এবং তার সহকর্মীরা চিলিতে পাওয়া তিনটি মমির সিটি স্ক্যান করে মৃত্যুর কারণ সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত তাদের গবেষণায় দেখা গেছে, চিলির এল প্লোমো পর্বতে পাওয়া ৮-৯ বছর বয়সী ‘এল প্লোমো বয়’ ঠান্ডায় জমে মারা যায়নি; বরং তার মাথার খুলিতে ভারী কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৌশলীদের সহায়তায় গবেষকরা নিশ্চিত হয়েছেন, ইনকাদের তারা-আকৃতির (star-shaped) গদা দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর ঠিক আগে শিশুটিকে রাজকীয় খাবার খাওয়ানো হয়েছিল এবং মাথায় আঘাতের পর বমির কারণে তার পোশাকে দাগ লেগে ছিল বলেও সিটি স্ক্যানে ধরা পড়েছে। একইভাবে বিখ্যাত মমি ‘হুয়ানিতা’-র সিটি স্ক্যানেও তার মাথা, বুক ও শ্রোণিদেশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকেও আঘাত করে হত্যা করা হয়েছিল। তবে আর্জেন্টিনার ২২ হাজার ১০৯ ফুট উঁচু মাউন্ট লুল্লাইলাকোতে পাওয়া মমিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি; ধারণা করা হয়, নেশাগ্রস্ত ও অচেতন অবস্থায় তীব্র ঠান্ডায় জমে তাদের মৃত্যু হয়েছিল। দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রা : চুলের আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, মৃত্যুর আগের কয়েক মাসে শিশুদের খাদ্যাভ্যাসে বারবার পরিবর্তন এসেছিল। ‘এল প্লোমো বয়’ মৃত্যুর আগে প্রায় ৯ মাস ধরে ১ হাজার ৬১৫ মাইলের (২ হাজার ৬০০ কিলোমিটার) বেশি পথ হেঁটেছিল। দীর্ঘ পথ হাঁটার কারণে তার পায়ের তলায় অস্বাভাবিক পুরু ও শক্ত চামড়া জমে গিয়েছিল, যা তার বয়সী কোনো শিশুর ক্ষেত্রে বিরল। গবেষকরা জানিয়েছেন, শিগগিরই এসব মমির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশিত হবে, যা থেকে এই শিশুদের বংশপরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে। ৮৩ বছর বয়সী অভিযাত্রী জোহান রেইনহার্ডের ভাষায়, “একটি বরফমমি কখনোই নতুন তথ্য দেওয়া বন্ধ করে না।” সূত্র: সিএনএন।
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
দীর্ঘ আট বছরে প্রায় এক হাজার কোটি কিলোমিটার (ছয় বিলিয়ন মাইল) পথ পাড়ি দিয়ে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই ঐতিহাসিক মিশনটি বুধের অজানা অনেক রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সূর্যের খুব কাছে অবস্থিত হওয়ায় বুধ গ্রহের পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। সেখানে দিনের বেলায় তাপমাত্রা ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আবার রাতে তা হিমাঙ্কের নিচে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পাশাপাশি গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের শিকার হয়। এত বৈরী পরিবেশ সত্ত্বেও বুধের মেরু অঞ্চলের গর্তগুলোতে কীভাবে বরফ জমে আছে এবং এর পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় অগভীর গর্ত বা ‘হলোস’ (hollows) কীভাবে সৃষ্টি হয়েছে, তা খুঁজে বের করাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। মিশনটির প্রধান গবেষক ও যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা বান্স বলেন, “সৌরজগতের ভেতরের গ্রহগুলোর মধ্যে বুধ কিছুটা কম আলোচিত হলেও বৈজ্ঞানিক দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। গ্রহটি কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে এবং সূর্যের চরম আবহাওয়ার সাথে এটি কীভাবে খাপ খাইয়ে নেয়, তা জানা আমাদের জন্য খুবই জরুরি।” ২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণ করা হয় বেপিকলম্বো। সূর্যের প্রচণ্ড মহাকর্ষীয় টান সামলে গতি কমানোর জন্য মহাকাশযানটিকে বেশ জটিল পথ পাড়ি দিতে হয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখতে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। মূলত সাত বছরে এই যাত্রা শেষ হওয়ার কথা থাকলেও প্রপালশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সময় এক বছর বেড়ে যায়। এখন বুধের কক্ষপথে প্রবেশের চূড়ান্ত ধাপটি বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বুধের মাধ্যাকর্ষণে ধরা পড়তে মহাকাশযানটিকে টানা ৩৭ মিনিট ধরে বিশেষ কৌশলে গতি কমাতে হবে। এতে সামান্য ভুল হলেই যানটি বুধকে পাশ কাটিয়ে মহাশূন্যে ছিটকে যেতে পারে। এর আগে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুটি যান—১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ এবং ২০১১ সালে ‘মেসেঞ্জার’ বুধের কাছাকাছি গিয়েছিল। চাঁদের চেয়ে সামান্য বড় বুধ গ্রহে প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ পর্বতশ্রেণি ও বিশাল সব গর্ত রয়েছে। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে প্রচণ্ড গতিতে ঘোরায় পৃথিবীর মাত্র ৮৮ দিনেই বুধের এক বছর পূর্ণ হয়। কিন্তু নিজ অক্ষে অত্যন্ত ধীরগতিতে ঘোরার কারণে সেখানে এক দিন হতে পৃথিবীর ৫৯ দিন সময় লেগে যায়। বিজ্ঞানীদের আরেকটি বড় কৌতূহল হলো বুধের বিশাল ধাতব কেন্দ্র বা কোর। অধ্যাপক বান্সের মতে, অতীতে গ্রহটি হয়তো আরও অনেক বড় ছিল, কিন্তু কোনো বিশাল মহাজাগতিক সংঘর্ষে এর বাইরের স্তর ছিটকে গিয়ে বর্তমান রূপ ধারণ করেছে। ‘একটির ভেতর দুটি’—এমন অনন্য নকশায় তৈরি বেপিকলম্বো মূলত দুটি আলাদা মহাকাশযান বহন করছে। বুধের কক্ষপথে পৌঁছানোর কয়েক সপ্তাহ পর যান দুটি আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার (ইএসএ) যানটি খুব কাছ থেকে বুধের পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে এবং জাপানের (জাক্সা) যানটি দূর থেকে গ্রহটির চারপাশের পরিবেশ ও চৌম্বকক্ষেত্র নিয়ে গবেষণা চালাবে। মহাকাশযানটি নির্মাণে যুক্ত এয়ারবাসের সিস্টেম ইঞ্জিনিয়ার জেসিকা মার্শাল জানান, দীর্ঘ আট বছর তীব্র বিকিরণ ও চরম তাপমাত্রার মধ্য দিয়ে যাওয়ার পর দুটি যানকে নিরাপদে আলাদা করার মুহূর্তটি হবে অত্যন্ত স্নায়ুচাপের। বিশেষ একটি স্প্রিং মেকানিজমের মাধ্যমে যান দুটি খুব আলতোভাবে বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে। দুটি আধুনিক অরবিটারের মাধ্যমে বুধ গ্রহের দীর্ঘদিনের অমীমাংসিত রহস্যগুলোর জট খুলবে বলেই প্রত্যাশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি।
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১
নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১
সময় কি সবখানে ও সব অবস্থায় একই গতিতে চলে? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনেক আগেই জানিয়েছিল, গতি এবং মহাকর্ষ বলের তারতম্যের কারণে সময়ের গতি বদলে যায়। তবে এবার কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আরও বিস্ময়কর এক সম্ভাবনার কথা সামনে এনেছে। বিজ্ঞানীরা এমন এক তাত্ত্বিক কাঠামো তৈরি করেছেন, যা প্রমাণ করতে পারে যে একই সময়ে সময়ের ভিন্ন ভিন্ন প্রবাহ বা গতি পাশাপাশি অবস্থান করতে পারে। অতি-সংবেদনশীল পারমাণবিক ঘড়ি (অ্যাটমিক ক্লক) ব্যবহার করে সময়ের এই অদ্ভুত কোয়ান্টাম আচরণ শনাক্ত করার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন একদল আন্তর্জাতিক গবেষক। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইডেনের গবেষকদের সমন্বয়ে গঠিত দলটি এই গবেষণা পরিচালনা করেছে। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘ফিজিক্যাল রিভিউ লেটারস’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। যেভাবে কাজ করে এই কোয়ান্টাম সময় বর্তমান বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়িগুলোকে যদি ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিলিমিটার ওপরে তোলা হয়, তবে মহাকর্ষ বল সামান্য কমে যাওয়ায় ঘড়িটি আগের চেয়ে একটু দ্রুত টিকটিক করতে শুরু করে। এটি আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বেরই প্রমাণ। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে ভিন্ন কথা। কোয়ান্টাম জগতের নিয়ম অনুযায়ী, একটি পারমাণবিক ঘড়ি একই সাথে একাধিক গতির অবস্থায় বা ‘সুপারপজিশন’-এ থাকতে পারে। এর ফলে ঘড়িটি একই মুহূর্তে সময়ের একাধিক ভিন্ন ভিন্ন গতির অভিজ্ঞতা লাভ করতে পারে। এই পরিস্থিতিতে ঘড়িটির গতির সাথে এর অভ্যন্তরীণ শক্তির এক ধরনের কোয়ান্টাম সংযোগ বা ‘এনট্যাঙ্গলমেন্ট’ তৈরি হয়, যা ঘড়িটির স্বাভাবিক কোয়ান্টাম বৈশিষ্ট্যে সূক্ষ্ম পরিবর্তন ঘটায়। গবেষকদের নতুন উদ্ভাবন কিউশু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজের সহযোগী অধ্যাপক ও গবেষণাপত্রটির অন্যতম প্রধান লেখক জশুয়া ফু জানান, পারমাণবিক ঘড়ির গতির সাথে অভ্যন্তরীণ শক্তির এই এনট্যাঙ্গলমেন্টের ফলে ঘড়িটি তার কিছু কোয়ান্টাম বৈশিষ্ট্য হারায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা সম্ভব। গবেষক দলটি ‘ট্র্যাপড-আয়ন’ (আটকে রাখা আয়ন) ঘড়ির গতিকে অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার একটি তাত্ত্বিক কৌশলও উদ্ভাবন করেছেন। জশুয়া ফু বলেন, এই নতুন কৌশলের মাধ্যমে পারমাণবিক ঘড়ির সংবেদনশীলতা ১০০ থেকে ১ হাজার গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে, যা সময়ের এই কোয়ান্টাম প্রভাব শনাক্ত করার পথকে অনেকটাই সহজ করে দিয়েছে। ভবিষ্যতের সম্ভাবনা বিজ্ঞানীরা বলছেন, বিদ্যমান পরীক্ষামূলক প্রযুক্তি ব্যবহার করেই এই তত্ত্বের বাস্তব পরীক্ষা চালানো সম্ভব। পরবর্তী ধাপে গবেষণাগারের বাস্তব পরিবেশে নানা ধরনের প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তা সামলে এই কোয়ান্টাম সংকেত নিখুঁতভাবে শনাক্ত করার পরীক্ষা চালানো হবে। গবেষকদের মতে, এই পরীক্ষা সফল হলে কোয়ান্টাম জগতে সময় কীভাবে আচরণ করে তা বোঝার পাশাপাশি ভবিষ্যতে আরও নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি এবং মহাকর্ষ বলের কোয়ান্টাম রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে যাবে। সূত্র: সাইটেক ডেইলি।
রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে
৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

