শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর
চিকিৎসাবিজ্ঞানে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন যুক্তরাষ্ট্রের মলি ফ্যালকো নামের ৫৮ বছর বয়সী এক নারী। জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড) শূকরের কিডনি প্রতিস্থাপনের পর তিনি সুস্থভাবে এক বছর পার করেছেন, যা এ ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি নতুন বিশ্বরেকর্ড।
যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালে এই সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছিল। এই সাফল্য ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হাজার হাজার কিডনি রোগীর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে।
নিজের এই অভিজ্ঞতা ও সিদ্ধান্তের বিষয়ে মলি ফ্যালকো বলেন, ‘আমি শুধু ভেবেছিলাম, চিকিৎসাবিজ্ঞানের ভবিষ্যতের জন্য এটি কত দারুণ একটি অবদান হতে পারে। প্রতিটি দিন আমার কাছে বিস্ময়ের মনে হয় যে কিডনিটি এখনো সচল রয়েছে। আমি সত্যিই ভাগ্যবান। আমি বেঁচে আছি এবং আমাকে আর ডায়ালাইসিস করতে হচ্ছে না।’
ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালের কিডনি প্রতিস্থাপন কর্মসূচির মেডিকেল ডিরেক্টর ড. লিও রিয়েলা এই সাফল্যের জন্য ফ্যালকোর মতো রোগীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের রোগীরাই এখানে প্রকৃত নায়ক। তারা নিজেদের ঝুঁকিতে ফেলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ডায়ালাইসিসে থাকা রোগীদের জন্য নতুন চিকিৎসার পথ তৈরি করছেন।’
উল্লেখ্য, ২০২৪ সালে এই হাসপাতালেই বিশ্বের প্রথম জীবিত মানুষের দেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রিক স্লেম্যান নামের ওই রোগী কিডনি প্রতিস্থাপনের ৫২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের দেহে শূকরের কিডনি বসানো হয়, যা ২৭১ দিন সচল ছিল। পরবর্তীতে এক মৃত ব্যক্তির দান করা মানব কিডনি দিয়ে সেটি প্রতিস্থাপন করা হয়।
মলি ফ্যালকো ছিলেন এই প্রক্রিয়ায় কিডনি পাওয়া চতুর্থ রোগী। তার পর এই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং তারাও সুস্থ আছেন। মজার বিষয় হলো, ফ্যালকো, টিম অ্যান্ড্রুজ এবং নতুন দুই রোগী মিলে নিজেদের মধ্যে একটি ‘পিগ কিডনি’ গ্রুপ চ্যাটও খুলেছেন।
চিকিৎসকদের মতে, শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখা, যাতে শরীর নতুন অঙ্গটিকে প্রত্যাখ্যান না করে। তবে এর জন্য অতিরিক্ত ওষুধ প্রয়োগ করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ড. রিয়েলা জানান, মলি ও আগের রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে তারা ওষুধের মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ কৌশল শিখেছেন। আগামী বছর নতুন একটি ক্লিনিক্যাল স্টাডির ফলাফল পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা মিলবে। ফলাফল ইতিবাচক হলে আগামী পাঁচ বছরের মধ্যে এটি ডায়ালাইসিসের বিকল্প হিসেবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreচিকিৎসাবিজ্ঞানে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন যুক্তরাষ্ট্রের মলি ফ্যালকো নামের ৫৮ বছর বয়সী এক নারী। জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড) শূকরের কিডনি প্রতিস্থাপনের পর তিনি সুস্থভাবে এক বছর পার করেছেন, যা এ ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি নতুন বিশ্বরেকর্ড। যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালে এই সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছিল। এই সাফল্য ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হাজার হাজার কিডনি রোগীর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে। নিজের এই অভিজ্ঞতা ও সিদ্ধান্তের বিষয়ে মলি ফ্যালকো বলেন, ‘আমি শুধু ভেবেছিলাম, চিকিৎসাবিজ্ঞানের ভবিষ্যতের জন্য এটি কত দারুণ একটি অবদান হতে পারে। প্রতিটি দিন আমার কাছে বিস্ময়ের মনে হয় যে কিডনিটি এখনো সচল রয়েছে। আমি সত্যিই ভাগ্যবান। আমি বেঁচে আছি এবং আমাকে আর ডায়ালাইসিস করতে হচ্ছে না।’ ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালের কিডনি প্রতিস্থাপন কর্মসূচির মেডিকেল ডিরেক্টর ড. লিও রিয়েলা এই সাফল্যের জন্য ফ্যালকোর মতো রোগীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের রোগীরাই এখানে প্রকৃত নায়ক। তারা নিজেদের ঝুঁকিতে ফেলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ডায়ালাইসিসে থাকা রোগীদের জন্য নতুন চিকিৎসার পথ তৈরি করছেন।’ উল্লেখ্য, ২০২৪ সালে এই হাসপাতালেই বিশ্বের প্রথম জীবিত মানুষের দেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রিক স্লেম্যান নামের ওই রোগী কিডনি প্রতিস্থাপনের ৫২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের দেহে শূকরের কিডনি বসানো হয়, যা ২৭১ দিন সচল ছিল। পরবর্তীতে এক মৃত ব্যক্তির দান করা মানব কিডনি দিয়ে সেটি প্রতিস্থাপন করা হয়। মলি ফ্যালকো ছিলেন এই প্রক্রিয়ায় কিডনি পাওয়া চতুর্থ রোগী। তার পর এই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং তারাও সুস্থ আছেন। মজার বিষয় হলো, ফ্যালকো, টিম অ্যান্ড্রুজ এবং নতুন দুই রোগী মিলে নিজেদের মধ্যে একটি ‘পিগ কিডনি’ গ্রুপ চ্যাটও খুলেছেন। চিকিৎসকদের মতে, শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখা, যাতে শরীর নতুন অঙ্গটিকে প্রত্যাখ্যান না করে। তবে এর জন্য অতিরিক্ত ওষুধ প্রয়োগ করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ড. রিয়েলা জানান, মলি ও আগের রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে তারা ওষুধের মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ কৌশল শিখেছেন। আগামী বছর নতুন একটি ক্লিনিক্যাল স্টাডির ফলাফল পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা মিলবে। ফলাফল ইতিবাচক হলে আগামী পাঁচ বছরের মধ্যে এটি ডায়ালাইসিসের বিকল্প হিসেবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে। সূত্র: নিউইয়র্ক টাইমস 873 ডিএন
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!
চাঁদের পৃষ্ঠের মাটির মতো করে তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। পৃথিবীর গ্রিনহাউসে চালানো পরীক্ষায় একটি মিশ্রণে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর গাছের বৃদ্ধি ও ফলন সাধারণ মাটিতে চাষ করা আলুর কাছাকাছি পৌঁছায়। দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানে সেখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বুঝতে করা গবেষণাটি ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে। গবেষক ডেভিড হ্যান্ডি ও আইমেরিক গোয়ারের দল চাঁদের বিভিন্ন এলাকার মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের খনিজ মিশ্রণ পরীক্ষা করেছে। তাঁরা বেছে নেন দ্রুত পরিপক্ব হওয়া লাল খোসার ‘মোডক’ জাতের আলু। ফলন তুলনার জন্য ওরেগনের হারমিস্টন এলাকার বেলে মাটিতেও একই জাতের আলু চাষ করা হয়। সব কটি পরীক্ষায় ধীরে ধীরে পুষ্টি ছাড়ে এমন সার দেওয়া হয়েছিল, যাতে নাইট্রোজেনের ঘাটতি ফলাফলকে প্রভাবিত না করে। কেঁচো সার ছাড়া চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে গাছের বৃদ্ধি ছিল সীমিত। একটি মিশ্রণে আয়তনের হিসাবে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর কিছু নমুনায় আলুর ওজন ওরেগনের মাটিতে ফলানো আলুর সমান বা তার চেয়েও বেশি হয়েছে। তবে মিশ্রণের ধরন ও কেঁচো সারের পরিমাণ বদলালে ফলনেও পার্থক্য দেখা গেছে। পরীক্ষাগারে উৎপাদিত আলুর রাসায়নিক উপাদানেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে এমন প্রাকৃতিক যৌগ গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা মোটামুটি একই ছিল। তবে কয়েকটি মিশ্রণে ফলানো আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব বুঝতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলেছেন গবেষকেরা। চাঁদে দীর্ঘ সময় অবস্থান করতে হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করা গেলে পৃথিবী থেকে রসদ পাঠানোর ওপর নির্ভরতা কমবে। গোয়ারের মতে, কৃত্রিম মিশ্রণে আলুগাছের পূর্ণ জীবনচক্র সম্পন্ন হওয়া সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ। চাঁদের প্রকৃত মাটিতে গাছের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে।
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’
পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১
পাঁচ হাজার বছর আগে তৈরি আয়ারল্যান্ডের প্রাচীন সমাধিসৌধ 'নিউগ্রেঞ্জ'। প্রতি বছর ২১ ডিসেম্বর শীতকালীন অয়নান্তের (উইন্টার সলস্টিস) ভোরে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয় এই ঐতিহাসিক স্থান। ভোরের সূর্যের প্রথম আলো একটি বিশেষ ছিদ্র দিয়ে প্রবেশ করে অন্ধকার সমাধি কক্ষটিকে আলোকিত করে তোলে। বর্তমান সময়ে এই বিরল দৃশ্য দেখতে প্রতি বছর বিশ্বের ৩০ হাজারের বেশি মানুষ আবেদন করলেও, ১৯৬৭ সালে এর পুনরাবিষ্কারের পর প্রায় এক দশক বিষয়টি ছিল লোকচক্ষুর আড়ালে। ১৯৬২ সালে ইউনিভার্সিটি কলেজ কর্কের প্রত্নতত্ত্বের অধ্যাপক মাইকেল জে. ও’কেলি নিউগ্রেঞ্জে খননকাজ শুরু করেন। ১৯৬৩ সালে প্রবেশপথের ধসে পড়া অংশ সংস্কারের সময় তিনি প্রবেশদ্বারের ঠিক ওপরে ‘রুফ-বক্স’ নামে একটি ছোট আয়তাকার কাঠামো খুঁজে পান। ১৯৬৬ সালের সেপ্টেম্বরে এর সংস্কার শেষ করার পর ও’কেলি বুঝতে পারেন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শীতকালীন অয়নান্তের সূর্যের আলো সরাসরি ভেতরের মূল কক্ষে পৌঁছাতে পারে। নিজের ধারণা যাচাই করতে ১৯৬৭ সালের ২১ ডিসেম্বর ভোরে কক্ষটির ভেতরে অবস্থান নেন অধ্যাপক ও’কেলি। পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে ভোর হওয়ার ঠিক সাড়ে চার মিনিট পর এক চিলতে সূর্যের আলো বালুময় মেঝে স্পর্শ করে ধীরে ধীরে পাথরের খিলানযুক্ত পুরো কক্ষটিকে আলোকিত করে তোলে। দীর্ঘকাল সুপ্ত থাকা প্রাচীন এই মহাজাগতিক নকশা চোখের সামনে জীবন্ত হতে দেখে ও’কেলি বিস্মিত হওয়ার পাশাপাশি কিছুটা শঙ্কিতও হয়ে পড়েছিলেন। আশ্চর্যজনকভাবে, এই যুগান্তকারী আবিষ্কারের কথা ১৯৭১ সালের জুন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি গণমাধ্যম এবং তৎকালীন প্রত্নতাত্ত্বিক মহলও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এর পেছনে মূল কারণ ছিল একাডেমিক সংবেদনশীলতা। সে সময় প্রাচীন স্থাপত্য নিয়ে নানা আজগুবি ও অবৈজ্ঞানিক তত্ত্ব প্রচলিত ছিল। কেউ দাবি করতেন এটি ভিনগ্রহীদের মহাকাশযানের সংকেত কেন্দ্র, আবার কেউ বলতেন মিসরীয় সূর্য উপাসকদের তৈরি মন্দির। অধ্যাপক ও’কেলি আশঙ্কা করেছিলেন, এই অলৌকিক আলোর বিষয়টি প্রকাশ করলে মূলধারার প্রত্নতাত্ত্বিকরা হয়তো তাকেও সেইসব আজগুবি তত্ত্বের অনুসারী ভেবে উপহাস করবেন। পরবর্তীতে ১৯৭০-এর দশকে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়লে প্রতি বছর ২১ ডিসেম্বর কৌতূহলী মানুষ, জ্যোতিষী ও রহস্যপ্রেমীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন। ১৯৭৫ সালে অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল। অবশেষে আশির দশকে এসে বিষয়টি বৈজ্ঞানিক ও একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও প্রত্নতাত্ত্বিক আকর্ষণে পরিণত হয়। সূত্র: আরটিই।
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১
একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

