খেলাধুলা

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি

শাহারিয়া নয়ন জানুয়ারী ২৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ওসূচি মঙ্গলবার চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। 'সি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও ইংল্যান্ড।বাকি দুই দল হলো নেপালওনবাগত ইতালি।


ভারত ওশ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশ কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। অনুমিতভাবে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।এ' গ্রুপে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়াও নেদারল্যান্ডস। উদ্বোধনী দিনে ভারত আর পাকিস্তানও খেলতে নামবে। কলম্বোতে (এসএসসি) নেদারল্যান্ডসকে মোকাবিলা করবে পাকিস্তান, মুম্বাইয়ে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

 

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট।সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী লড়াই।


৩০দিনব্যাপী বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৫৫টি। খেলা হবে মোট আটটি ভেন্যুতে। ভারতের পাঁচটি ভেন্যু হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হলো কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম (আরপিসি), কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (এসএসসি)ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।


গ্রুপ:
গ্রুপ এ'-ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ'বি'- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ 'সি'— বাংলাদেশ, ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ,ইতালি, নেপাল
গ্রুপ 'ডি'-দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।


গ্রুপ পর্বের সূচি:
তারিখ    ম্যাচ    সময় (বাংলাদেশ)    ভেন্যু
৭ ফেব্রুয়ারি    পাকিস্তান-নেদারল্যান্ডস    সকাল ১১টা ৩০ মিনিট    কলম্বো (এসএসসি)
৭ ফেব্রুয়ারি    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ    বিকাল ৩টা ৩০ মিনিট    কলকাতা
৭ফেব্রুয়ারি    ভারত-যুক্তরাষ্ট্র    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    মুম্বাই
৮ ফেব্রুয়ারি    নিউজিল্যান্ড-আফিগানিস্তান    সকাল ১১টা ৩০ মিনিট    চেন্নাই
৮ ফেব্রুয়ারি    ইংল্যান্ড-নেপাল    বিকাল ৩টা ৩০ মিনিট    মুম্বাই
৮ ফেব্রুয়ারি    শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    কলম্বো (আরপিএস)
৯ ফেব্রুয়ারি    বাংলাদেশ-ইতালি    সকাল ১১টা ৩০ মিনিট    কলকাতা
৯ ফেব্রুয়ারি    জিম্বাবুয়ে-ওমান    বিকাল ৩টা ৩০ মিনিট    কলম্বো (এসএসসি)
৯ ফেব্রুয়ারি    দক্ষিণ আফ্রিকা-কানাডা    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    আহমেদাবাদ
১০ ফেব্রুয়ারি    নেদারল্যান্ডস-নামিবিয়া    সকাল ১১টা ৩০ মিনিট    দিল্লি
১০ ফেব্রুয়ারি    নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত    বিকাল ৩টা ৩০ মিনিট    চেন্নাই
১০ ফেব্রুয়ারি    পাকিস্তান-যুক্তরাষ্ট্র    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    কলম্বো (এসএসসি)
১১ ফেব্রুয়ারি    দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান    সকাল ১১টা ৩০ মিনিট    আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড    বিকাল ৩টা ৩০ মিনিট    কলম্বো (আরপিএস)
১১ ফেব্রুয়ারি    ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    মুম্বাই
১২ ফেব্রুয়ারি    শ্রীলঙ্কা-ওমান    সকাল ১১টা ৩০ মিনিট    ক্যান্ডি
১২ ফেব্রুয়ারি    নেপাল-ইতালি    বিকাল ৩টা ৩০ মিনিট    মুম্বাই
১২ ফেব্রুয়ারি    ভারত-নামিবিয়া    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    দিল্লি
১৩ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে    সকাল ১১টা ৩০ মিনিট    কলম্বো (আরপিএস)
১৩ ফেব্রুয়ারি    কানাডা-সংযুক্ত আরব আমিরাত    বিকাল ৩টা ৩০ মিনিট    দিল্লি
১৩ ফেব্রুয়ারি    যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    চেন্নাই
১৪ ফেব্রুয়ারি    আয়ারল্যান্ড-ওমান    সকাল ১১টা ৩০ মিনিট    কলম্বো (এসএসসি)
১৪ ফেব্রুয়ারি    বাংলাদেশ-ইংল্যান্ড    বিকাল ৩টা ৩০ মিনিট    কলকাতা
১৪ ফেব্রুয়ারি    নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    আহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারি    ওয়েস্ট ইন্ডিজ-নেপাল    সকাল ১১টা ৩০ মিনিট    মুম্বাই
১৫ ফেব্রুয়ারি    যুক্তরাষ্ট্র-নামিবিয়া    বিকাল ৩টা ৩০ মিনিট    চেন্নাই
১৫ ফেব্রুয়ারি    ভারত-পাকিস্তান    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    কলম্বো (আরপিএস)
১৬ ফেব্রুয়ারি    আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত    সকাল ১১টা ৩০ মিনিট    দিল্লি
১৬ ফেব্রুয়ারি    ইংল্যান্ড-ইতালি    বিকাল ৩টা ৩০ মিনিট    কলকাতা
১৬ ফেব্রুয়ারি    অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি    নিউজিল্যান্ড-কানাডা    সকাল ১১টা ৩০ মিনিট    চেন্নাই
১৭ ফেব্রুয়ারি    আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে    বিকাল ৩টা ৩০ মিনিট    ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি    বাংলাদেশ-নেপাল    সন্ধ্যা ৭টা ৩০ মিনিট    মুম্বাই
১৮ ফেব্রুয়ারি    দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত 

জনপ্রিয় সংবাদ
অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে বিশাল বরফ ও তুষার ঝড় — সবচেয়ে বিপদগ্রস্ত থেকে কম বিপদগ্রস্ত রাজ্য

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২,০০০ মাইল দীর্ঘ এক ভয়াবহ বরফ ও তুষার ঝড় দ্রুত বিস্তার লাভ করছে। আবহাওয়াবিদদের সতর্কবার্তা অনুযায়ী, এই ঝড়ে বরফ, তুষারপাত ও হিমশীতল বৃষ্টির সম্মিলিত প্রভাব পড়তে পারে দেশের মধ্য-পশ্চিম, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বহু রাজ্যে। ঝড়ের আগেই শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে।   CNN–এর আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, ঝড়ের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হলেও কিছু রাজ্যে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।   সবচেয়ে বেশি বিপদগ্রস্ত রাজ্য (High Impact) টেক্সাস (Texas) ঝড়ের সূচনা এখান থেকেই। ভারী বরফ জমে বিদ্যুৎ লাইন ভেঙে পড়া, ব্ল্যাকআউট ও মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ওকলাহোমা (Oklahoma) বরফালার সঙ্গে তীব্র ঠান্ডা। গ্রামীণ ও শহরাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কা। আর্কানসাস (Arkansas) হিমশীতল বৃষ্টি ও বরফের স্তর জমে চলাচল প্রায় অচল হতে পারে। কেন্টাকি (Kentucky) মধ্য-পশ্চিম থেকে পূর্বাঞ্চলের সংযোগস্থল হওয়ায় তুষারপাত ও বরফের যুগপৎ প্রভাব পড়তে পারে। ওহাইও (Ohio) ভারী তুষার ও তীব্র ঠান্ডায় বিমান ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা। মাঝারি ঝুঁকির রাজ্য (Moderate Impact) টেনেসি (Tennessee) – বরফ ও তুষারের মিশ্র প্রভাব জর্জিয়া (Georgia) – বিশেষ করে উত্তর জর্জিয়ায় বরফ ঝড়ের সতর্কতা নর্থ ক্যারোলিনা (North Carolina) – হিমশীতল বৃষ্টি ও বরফ জমার ঝুঁকি সাউথ ক্যারোলিনা (South Carolina) – সীমিত এলাকায় বরফালার সম্ভাবনা ভার্জিনিয়া (Virginia) – তুষার ও ঠান্ডার প্রভাব ক্রমেই বাড়ছে তুলনামূলক কম ঝুঁকির রাজ্য (Lower Impact) মেরিল্যান্ড (Maryland), ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়া (Pennsylvania), নিউ ইয়র্ক (New York), ম্যাসাচুসেটস (Massachusetts) — এসব রাজ্যে ঝড় পৌঁছালেও প্রভাব তুলনামূলক কম হতে পারে, তবে তুষারপাত ও শীতজনিত দুর্ভোগ পুরোপুরি এড়ানো যাবে না। পরিবহন ও জনজীবনে প্রভাব ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন বড় বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং জরুরি প্রয়োজন ছাড়া সড়কে না নামার পরামর্শ দিচ্ছে। প্রস্তুতি ও সতর্কতা জরুরি খাবার, পানি ও ওষুধ মজুত রাখুন বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রস্তুতি নিন স্থানীয় আবহাওয়া সতর্কতা ও নির্দেশনা নিয়মিত অনুসরণ করুন বিশেষজ্ঞদের মতে, এই ঝড় আগামী কয়েক দিন ধরে ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির অবনতি হলে আরও জরুরি সতর্কতা জারি করা হতে পারে।

নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আরও বাড়ল

সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হওয়ায়, মাত্র এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার—সাপ্তাহিক ছুটি।   এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে এখানেও টানা চার দিনের ছুটি মিলছে।   প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।   অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বছরটিতে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলেছে। এছাড়া, ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটিও নির্ধারণ করা হয়েছে।   সে অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন; হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন; খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন; বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াতে পারে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী, সতর্ক করেছেন বিজ্ঞানিরা

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াতে পারে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী,সতর্ক করলেন বিজ্ঞানীরা স্নেইল ফিভার’ নামে পরিচিত এক ধরনের পরজীবী বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে। ত্বকের ভেতর দিয়ে মানবদেহে প্রবেশ করা এই পরজীবী দীর্ঘদিন রক্তে নীরবে অবস্থান করে এবং পরে ডিম পাড়ে,যা লিভার, ফুসফুসও যৌনাঙ্গসহ গুরুত্বপূর্ণ অঙ্গে জমা হতে পারে। ভয়াবহ বিষয় হলো,বছরের পর বছর শরীরে অবস্থান করলেও অনেক ক্ষেত্রে এটি শনাক্তই নাও হতে পারে। শামুকের মাধ্যমে ছড়ানোএ পরজীবীর কারণেই রোগটির নামকরণ করা হয়েছে স্নেইল ফিভার।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, রোগটি এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। কারণ পরজীবীটির গঠন ও বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটছে, যার ফলে এটি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে এই সতর্কবার্তা এলো,যখন৩০ জানুয়ারি ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে পালন করছে ডব্লিউএইচও।এ দিবসের লক্ষ্য হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীও ছত্রাকজনিত রোগগুলোর বিষয়ে সচেতনতা বাড়ানো,যা সাধারণত দরিদ্র অঞ্চলের শত কোটিরও বেশি মানুষকে আক্রান্ত করে। কীভাবে ছড়ায় স্নেইল ফিভার :  এই পরজীবী বহন করে নির্দিষ্ট এক ধরনের শামুক।যেসব পানিতে ওই শামুক বসবাস করে,সেখানে পরজীবীর লার্ভা ছড়িয়ে পড়ে। কেউ যদি সেই পানিতে গোসল করেন বা সংস্পর্শে আসেন,তবে লার্ভা ত্বকের ভেতর প্রবেশ করতে পারে। পরজীবীগুলো এমন এনজাইম নিঃসরণ করে,যা ত্বক ভেদ করতে সক্ষম। দেহে প্রবেশের পর লার্ভাগুলো ধীরে ধীরে পূর্ণবয়স্ক কৃমিতে পরিণত হয় এবং রক্তনালিতে বাসা বাঁধে।স্ত্রী কৃমিগুলো ডিম পাড়ে। কিছু ডিম মল বা প্রস্রাবের সঙ্গে বের হয়ে গেলেও বহু ডিম শরীরের ভেতরের টিস্যুতে আটকে থাকে। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে আশপাশের সুস্থ টিস্যুকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। বিশেষ করে তলপেট যৌনাঙ্গে ডিম জমে থাকলে ইউরোজেনিটাল স্কিস্টোসোমিয়াসিস নামের জটিল রোগ দেখা দেয়। এতে পেটব্যথা, ক্যানসার এমনকি মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। চিকিৎসাওনতুন উদ্বেগ: সাধারণত অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধে স্নেইল ফিভার চিকিৎসাযোগ্য। ডব্লিউএইচও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—যেমন শিশু কৃষিশ্রমিকও জেলেদের প্রতি বছর এই ওষুধ গ্রহণের পরামর্শ দিয়ে আসছে। তবে মালাউই লিভারপুল ওয়েলকাম ক্লিনিক্যাল রিসার্চ প্রোগ্রামের সহযোগী পরিচালক অধ্যাপক জানেলিসা মুসায়া সতর্ক করেছেন, নতুন কিছু ধরন শনাক্ত হয়েছে, যেগুলো প্রচলিত পরীক্ষায় ধরা নাও পড়তে পারে। হাইব্রিড পরজীবীর আশঙ্কা: গবেষণায় দেখা গেছে,মানুষের শরীরের পরজীবীওপ্রাণীর শরীরের পরজীবী একে অপরের সঙ্গে মিশে ‘হাইব্রিড’ বা মিশ্র ধরন তৈরি করছে। এসব হাইব্রিড পরজীবী মানুষ ওপ্রাণী—উভয়কেই আক্রান্ত করতে পারে।মালাউইতে করা এক গবেষণায় দেখা গেছে, নমুনার সাত শতাংশ পরজীবীই ছিল হাইব্রিড,যা গবেষকদের প্রত্যাশার চেয়েও বেশি। অধ্যাপক মুসায়া বলেন,এভাবে যদি প্রকৃতিতে সংক্রমণ চলতেই থাকে, তাহলে সংখ্যাটা এক সময় বেশ বড় হয়ে যাবে।তিনি আরও বলেন, গবেষণা যেহেতু নির্দিষ্ট কিছু এলাকায় করা হয়েছে,এজন্য এটি হয়তো হিমশৈলের চূড়া মাত্র। শনাক্তকরণে জটিলতা: গবেষণায় আরও উঠে এসেছে, হাইব্রিড পরজীবীগুলো মানুষের যৌনাঙ্গে সংক্রমণ ঘটালেও তা শনাক্ত করা কঠিন। কারণ এসব ডিম মাইক্রোস্কোপে সাধারণ পরজীবীর মতো দেখায় না। অনেক সময় উপসর্গগুলোকে যৌনবাহিত রোগ ভেবে ভুল করা হয়।চিকিৎসা না হলে বন্ধ্যত্ব, যৌনাঙ্গে ক্ষত এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এপ্রসঙ্গে অধ্যাপক মুসায়া বলেন,“ভাবুন তো,কোনো নারী যদি সন্তান ধারণ করতে না পারেন... আমাদের সংস্কৃতিতে সন্তান হওয়া গুরুত্বপূর্ণ। সন্তান না হলে ওই নারীকে নানাভাবে কটূক্তি করেন মানুষরা। যা খারাপ এবং খুবই কষ্টের একটি রোগ। বৈশ্বিক প্রস্তুতি: ডব্লিউএইচও’র স্কিস্টোসোমিয়াসিস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান ডা.আমাদু গারবা জিরমে বলেন,রোগটি একটি বৈশ্বিক উদ্বেগ।তিনি জানান,কিছু দেশে মানুষের মধ্যে সংক্রমণ না থাকলেও প্রাণীদের শরীরে পরজীবী রয়ে গেছে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে। নতুন এই হুমকি মোকাবিলায় ডব্লিউএইচও কৌশল পরিবর্তন করছে।সংস্থাটি প্রাণীদের মধ্যে রোগ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন দেশকে হাইব্রিড পরজীবী নিয়ে আন্তর্জাতিক সতর্কবার্তা দিয়েছে। যদিও ২০০৬থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাপক ওষুধ বিতরণের ফলে সংক্রমণ ৬০শতাংশ কমেছে, তবে অর্থায়ন কমে যাওয়ায় এই অগ্রগতি হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।   প্রতিবেদকঃ শ্যামল সান্যাল

Advertisement

খেলাধুলা

View more
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্টের নাম
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্টের নাম

ফুটবল দুনিয়ায় বইছে চরম অস্থিরতার হাওয়া! ইউক্রেনের বিতর্কিত ‘হত্যা তালিকায়’ (মিরোৎভোরেৎস) নাম উঠলো ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোর। যে ওয়েবসাইটে ইউক্রেনের শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের তথ্য রাখা হয়, সেখানেই এবার জায়গা হলো ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত?   মূল ঘটনাটি সংক্ষেপে জেনে নিন:   অভিযোগের তীর: ইউক্রেনের দাবি, ইনফান্তিনো রাশিয়ার প্রতি নমনীয় এবং পুতিন সরকারের প্রোপাগান্ডা ছড়াতে পরোক্ষভাবে সহায়তা করছেন।   পুরানো বন্ধুত্ব: ২০১৯ সালে পুতিনের কাছ থেকে পাওয়া ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদকটিও এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।   বিস্ফোরক মন্তব্য: সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছিলেন, ফুটবল থেকে রাশিয়াকে বয়কট করায় কোনো উন্নতি হয়নি, বরং ঘৃণা বেড়েছে। এই মন্তব্যেই ফুঁসে উঠেছে ইউক্রেন প্রশাসন।   কূটনৈতিক উত্তেজনা: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ফিফা প্রেসিডেন্ট তার নৈতিক অবস্থান হারিয়েছেন।   এই ঘটনা কি আন্তর্জাতিক ফুটবলের রাজনীতিতে নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? ইউক্রেনের এমন কঠোর অবস্থান নিয়ে আপনার মতামত কী?

ইসতিয়াক মাহমুদ ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0

বিশ্বকাপের সময় চলা টুর্নামেন্টে কত টাকা পাবেন মোস্তাফিজরা?

মোস্তাফিজের গেছে ৯ কোটি, আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি

ভারত-পাকিস্তান ম্যাচ আমি দেখতে চাই অশ্বিন

পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারতের বিপক্ষে না খেললেও পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না কেন আইসিসি, বললেন সাবেক চেয়ারম্যান

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাস্তির মুখে পড়বে কি না—এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চলছে জোর আলোচনা। তবে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির মতে, পাকিস্তান সরকারের নির্দেশ মেনে নেওয়া এই সিদ্ধান্তের কারণে আইসিসির পক্ষে পাকিস্তানকে শাস্তি দেওয়া সম্ভব নয়। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসস্টার–কে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান মানি বলেন, কোনো ক্রিকেট বোর্ড যদি সরকারের স্পষ্ট নির্দেশ অনুসরণ করে, তাহলে সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা দ্বৈত মানদণ্ডের শামিল হবে। তিনি স্মরণ করিয়ে দেন, একই যুক্তিতে ভারতও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পাকিস্তান সরকারের এক ঘোষণায় জানানো হয়েছে, ২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। এই ঘোষণার পরপরই ক্রিকেট বিশ্বে বিতর্ক ছড়িয়ে পড়ে, কারণ ভারত–পাকিস্তান ম্যাচ আইসিসির সবচেয়ে লাভজনক আয়োজনগুলোর একটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি অনুযায়ী, এই একটি ম্যাচকে ঘিরেই প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক মূল্য জড়িত। এ পরিস্থিতিতে সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে, ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’ ভঙ্গের অভিযোগে আইসিসি পাকিস্তানকে বড় অঙ্কের জরিমানা করতে পারে বা টুর্নামেন্টের প্রাপ্য অর্থ আটকে দিতে পারে। তবে মানির মতে, সরকারিভাবে নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে আইসিসির এমন পদক্ষেপ গ্রহণ করা ন্যায্য হবে না। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যান থাকা এহসান মানি আরও বলেন, আইসিসি অতীতে এ ধরনের সংকট সমাধানে সক্রিয় ভূমিকা না রেখে কেবল দর্শকের ভূমিকায় থেকেছে, যা দুঃখজনক। তাঁর মতে, বোর্ড ও সরকারের সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে আরও জটিলতা তৈরি হতে পারে। এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকাপের সূচি, সম্প্রচার আয় ও কূটনৈতিক ভারসাম্য—সবকিছুই নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন দেখার বিষয়, আইসিসি এই সংকট সামাল দিতে কী ধরনের নীতিগত অবস্থান নেয়।  

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0
জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

পিসিবি-আইসিসি

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি’র বক্তব্য

দুবাইয়ে অবস্থিত আইসিসি সদর দপ্তর | এক্স

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের? যা বলছে আইসিসি

জাপানের আইচি–নাগোয়ায় হবে ২০২৬ এশিয়ান গেমস। এএফপি
জাপানে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রস্তুতি চূড়ান্ত, ২৬টি খেলার দল পাঠাবে

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশ ২৬টি খেলায় ২০২ জন ক্রীড়াবিদ পাঠাবে। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাহী কমিটির সর্বশেষ সভায়।   বাংলাদেশের অংশগ্রহণের খেলা তালিকায় রয়েছে: সাঁতার, আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, বিচ হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, রাগবি, শুটিং, সার্ফিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, বিচ ভলিবল, ভারোত্তোলন, রেসলিং ও উশু।   এছাড়া, জুলাই-আগস্টে স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য ২৩তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ পাঁচটি খেলায় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কমনওয়েলথে বাংলাদেশের খেলা হবে: অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার এবং ভারোত্তোলন।   সভা শেষে ময়মনসিংহের ত্রিশাল সামরিক প্রশিক্ষণ এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএর সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।   ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিওএর সভাপতি ও সেনাবাহিনী প্রধান সবাইকে একসঙ্গে কাজ করার মাধ্যমে দেশের যুবসমাজকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করার আহ্বান জানান।

শাহারিয়া নয়ন ফেব্রুয়ারি ২, ২০২৬ 0

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট

বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলো পাকিস্তান

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

0 Comments