প্রবাসী বাঙালি

ছবি: সংগৃহীত
তিন যুগের ভালোবাসা: নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

দুই দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার সঙ্গে গভীর সম্পর্ক টিকিয়ে রেখেছেন সময় প্রকাশনের প্রকাশক। ভিসাজটিলতা পেরিয়ে ২০০৬ সালে প্রথমবার এই বইমেলায় পা রেখেই প্রেমে পড়েছিলেন তিনি। এবার ৩৫তম আসরের প্রাক্কালে সেই স্মৃতি ও অনুভূতির কথা লিখেছেন তিনি।   ২০০২ সালে প্রথম চেষ্টায় ভিসা মেলেনি। ২০০৫ সালে আবেদন করলেও নিরাপত্তা যাচাইয়ের জটিলতায় সেবারও আমেরিকা যাওয়া হয়নি। অবশেষে ২০০৬ সালে বইমেলার আমন্ত্রণপত্রের সুবাদে প্রথম পা রাখেন নিউইয়র্কে। সঙ্গে ছিলেন স্ত্রী তানি আহমেদ, লেখক আনিসুল হক ও প্রকাশক মনিরুল হক। ছোট আয়োজনে আন্তরিকতার সেই অভিজ্ঞতা আজও ভোলেননি তিনি।   বইমেলাটির সূচনা থেকেই ঢাকার প্রকাশকদের যুক্ত করতে নিরলস কাজ করেছেন প্রবাসী উদ্যোক্তা বিশ্বজিত সাহা। সেই সময়ে পোস্ট অফিসের চিঠি আর ট্রাংক কলে যোগাযোগ রেখে তিনি প্রকাশকদের অনুপ্রাণিত করে গেছেন। আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পরদিনই পরবর্তী ফ্লাইট ধরে ঢাকায় ছুটে এসেছিলেন, এমনই দেশপ্রেম ছিল তাঁর।   ২০০৬ সালে মাত্র দুটি প্রকাশনা সংস্থা সরাসরি ঢাকা থেকে অংশ নিয়েছিল। পরের বছরগুলোয় সেই সংখ্যা ক্রমশ বেড়েছে। অনেক লেখক ও প্রকাশক বইমেলাকে উপলক্ষ করে আমেরিকা সফর করেছেন, কেউ কেউ সেখানেই স্থায়ী হয়েছেন। ২০০৭ সালে 'বাঙলা উৎসব' সাবটাইটেল যুক্ত হয়ে বইমেলাটি নতুন মাত্রা পায়। পরে নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় রূপান্তরিত হয়ে এটি এখন সারা বিশ্বের বাংলাভাষীদের মিলনমেলায় পরিণত হয়েছে।   প্রবাসে জন্ম নেওয়া শিশুরা এই বইমেলা দেখে দেখে বড় হয়েছে। তাদের মধ্যে বাংলা বই ও সংস্কৃতির বীজ বপনে বইমেলার ভূমিকা অনস্বীকার্য বলে মনে করেন এই প্রকাশক। ঢাকার অমর একুশে বইমেলা যখন জৌলুস হারাচ্ছে, তখন নিউইয়র্কের এই বইমেলা দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।   ৩৫তম আসরে এসে এই বইমেলা এখন পূর্ণ প্রাপ্তবয়স্ক এক উৎসব, যা কেবল প্রবাসীদের নয়, গোটা বাঙালি জাতির গর্বের সম্পদ বলে মনে করেন তিনি।

শাহারিয়া নয়ন মে ১৮, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
জর্জিয়ায় বাংলাদেশ এসোসিয়েশনের আয়োজনে বাংলা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ জুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ‘বাংলা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ জুন, রবিবার। বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।   গ্রেটার আটলান্টার বার্কমার সিটির বার্কমার হাই স্কুল প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন, যা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির প্রাণবন্ত প্রতিচ্ছবি তুলে ধরবে।   অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, নৃত্য ও বিনোদনমূলক বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন প্রবাসী ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ। পাশাপাশি মেলায় থাকবে দেশীয় খাবারের স্টল, শিশু-কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ।   আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলেও তারা আশাবাদী।   সবার জন্য উন্মুক্ত এই আয়োজন সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা জর্জিয়া ও আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশিকে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

তাবাস্সুম মোহাম্মদ মে ৩, ২০২৬ ১৪:০ 0
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতির দৃশ্য | ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ১৭ মে বাংলাদেশ ডে প্যারেড, শতাধিক সংগঠনের অংশগ্রহণের ঘোষণা

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ১৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। এবারের আয়োজনেও শতাধিক সংগঠন অংশ নেবে বলে জানিয়েছেন আয়োজকরা।   এই প্যারেডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২ মে) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা বক্তব্য দেন এবং দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল প্রবাসী বাংলাদেশিকে প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি এবং কো-চেয়ার ক্যাপ্টেন প্রিন্স আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।   আয়োজকরা জানান, এই প্যারেডের মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে।   প্যারেডে প্রবাসী সংগঠনগুলোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারাও অংশ নেবেন। ইতোমধ্যে অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে কর্মরত বাঙালিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তাবাস্সুম মোহাম্মদ মে ৩, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি। প্রবাসী বাঙালিদের পাশাপাশি নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব পায় প্রাণবন্ত রূপ।   ডেট্রয়েটের দুর্গা মন্দিরে ১৯ এপ্রিল দিনব্যাপী নববর্ষ উদ্‌যাপন করা হয়। বৈশাখী সাজে সজ্জিত মন্দির প্রাঙ্গণে পূজা, অঞ্জলি, আরাধনা ও প্রসাদ বিতরণের আয়োজন ছিল। মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় নানা ধরনের খাবার ও মিষ্টান্ন। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়। শিশুদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা এবং দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে আয়োজন করা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শহর থেকে আগত মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল মুখর।   একই দিন ওয়ারেন শহরের কালী মন্দিরেও নববর্ষ উদ্‌যাপন করা হয়। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঢাকঢোলের তালে ‘এসো হে বৈশাখ’ গানের সুরে নতুন বছরকে বরণ করে নেন অংশগ্রহণকারীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক ও লোকগীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুখে রং আঁকার আয়োজন।   এ ছাড়া হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ মন্দিরে ১৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে গণেশ পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্‌যাপন করা হয়।   আয়োজকরা জানান, প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাবাস্সুম মোহাম্মদ এপ্রিল ২১, ২০২৬ ১৪:০ 0
‘দম’ ছবির পোস্টার
নিউইয়র্কের পর্দায় ‘দম’: প্রবাসে বাংলা সিনেমার নতুন দিগন্ত

বাংলাদেশি চলচ্চিত্র এবার নতুন এক মাইলফলক ছুঁতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দম — আনটিল দ্য লাস্ট ব্রেথ চলচ্চিত্রটি নিউইয়র্কে মুক্তি পাচ্ছে, যা প্রবাসে বাংলা সিনেমার বিস্তারে নতুন অধ্যায়ের সূচনা করছে।   পরিচালক রেদওয়ান রনি নির্মিত এই ছবিটি আগামী ১০ এপ্রিল থেকে নিউইয়র্ক-এর কুইন্সে অবস্থিত কিউ গার্ডেন সিনেমাস-এ প্রদর্শিত হবে। প্রতিদিন বিকেল ২টা, সন্ধ্যা ৫টা এবং রাত ৮টায় তিনটি করে শো চলবে, যা ১৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।   যুক্তরাষ্ট্রে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস এলএলসি। এটি তাদের ৫৩তম পরিবেশনা, যা প্রবাসে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিকতার প্রতিফলন।   এক সময় প্রবাসে বাংলা সিনেমা দেখার সুযোগ ছিল সীমিত, কমিউনিটি হলের ছোট পর্দায় ভিডিও ক্যাসেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল সেই অভিজ্ঞতা। তবে সময়ের পরিবর্তনে এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নামকরা সিনেমা হলে বড় পর্দায় বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। নিউইয়র্ক, নিউজার্সি, টেক্সাস ও জর্জিয়াসহ বিভিন্ন শহরে প্রবাসীরা এখন সহজেই উপভোগ করতে পারছেন মাতৃভাষার সিনেমা।   এই পরিবর্তনের পেছনে বায়োস্কোপ ফিল্মসের মতো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের উদ্যোগে বাংলা সিনেমা শুধু বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, প্রবাসে সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার এক শক্তিশালী মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।   দেশে ইতোমধ্যেই আলোচনায় থাকা ‘দম’ চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের প্রবাসী বাঙালি দর্শকদের জন্য এটি হতে পারে ভিন্নধর্মী এক সিনেমাটিক অভিজ্ঞতা।   প্রদর্শনী উপলক্ষে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের পরিবারসহ হলে এসে ছবি উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

শাহারিয়া নয়ন এপ্রিল ৭, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Top week

ছবি: সংগৃহীত
আমেরিকা

এইচ-১বি ভিসাধারীদের জন্য স্বস্তির আভাস, যুক্তরাষ্ট্রেই গ্রিন কার্ডের আবেদন চালিয়ে যেতে পারবেন

তাবাস্সুম মোহাম্মদ মে ২৪, ২০২৬ ১৪:০ 0