সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কিনে বিপদে দম্পতি, ঘরের ভেতরে ২৫ সাপ! কেনার পর জানা গেল ভয়ংকর ইতিহাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১:১৬
যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কিনে বিপদে দম্পতি, ঘরের ভেতরে ২৫ সাপ! কেনার পর জানা গেল ভয়ংকর ইতিহাস
যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কিনে বিপদে দম্পতি, ঘরের ভেতরে ২৫ সাপ! কেনার পর জানা গেল ভয়ংকর ইতিহাস

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে স্বপ্নের বাড়ি কিনে বিপাকে পড়েছেন এক দম্পতি। নতুন বাড়িতে ওঠার মাত্র তিন সপ্তাহের মাথায় একের পর এক সাপের দেখা পান তাঁরা। পরে বাড়ির বেসমেন্ট ও আশপাশ থেকে অন্তত ২৫টি সাপ পাওয়া যায়। এমনকি বাড়ির সামনের বারান্দার কংক্রিট ভেঙে বেরিয়ে আসে অসংখ্য সাপের ডিম। সবচেয়ে অবাক করার বিষয়, স্থানীয় বাসিন্দাদের কাছে বাড়িটি বহু বছর ধরেই ‘সাপের বাড়ি’ নামে পরিচিত ছিল।

 

মার্সার কাউন্টির সালভিসা এলাকায় গত আগস্টে বাড়িটি কেনেন জেসিকা পেরি ও তাঁর স্বামী জনাথন পেরি। পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে সেখানে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তাঁদের। বাড়িটি প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় জেসিকার। কেনার আগে একাধিকবার বাড়ি পরীক্ষা করানো হলেও সাপের উপস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি।

 

বাড়িতে ওঠার প্রায় তিন সপ্তাহ পর প্রথম সাপটি দেখতে পান জেসিকা। ছেলেকে নিয়ে বাড়িতে থাকার সময় ময়লা ফেলতে বাইরে বেরিয়ে বারান্দায় একটি সাপ দেখতে পান তিনি। আতঙ্কিত হয়ে স্বামী ও বাবাকে ফোন করেন। কয়েক দিন পর আবারও সাপ দেখা যায়। এরপর এক রাতে বেসমেন্টে গিয়ে দুটি বড় সাপ এবং কয়েকটি ছোট সাপ দেখতে পান জনাথন ও তাঁর এক বন্ধু।

 

পরবর্তী কয়েক মাসে বাড়ির বিভিন্ন অংশে অন্তত ২৫টি সাপ পাওয়া যায় বলে জানিয়েছেন দম্পতি। কয়েকটি সাপের দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুট। এগুলো মূলত র‍্যাট স্নেক প্রজাতির, যেগুলো বিষধর নয়। তবে পাঁচ বছরের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের শেষ নেই পরিবারের।

 

সাপের উপদ্রবের কারণ জানতে পেশাদার কর্মী নিয়োগ করেন দম্পতি। বাড়ির সামনের বারান্দার কংক্রিট ভাঙার পর নিচে অসংখ্য সাপের ডিম ও পুরোনো খোলস পাওয়া যায়। কিছু ডিম নতুন হলেও অন্যগুলো দেখে কয়েক বছরের পুরোনো বলে মনে হয়েছে তাঁদের। এতে বাড়ির ভিত্তির ভেতরে দীর্ঘদিন ধরে সাপের আস্তানা থাকার আশঙ্কা তৈরি হয়।

 

এরপর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্ময়কর তথ্য জানতে পারেন জেসিকা। এক প্রতিবেশী জানান, বাড়িটিতে আগে থেকেই সাপের সমস্যা ছিল। পরে একজন সাবেক মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ছোটবেলা থেকেই বাড়িটি ‘সাপের বাড়ি’ নামে পরিচিত ছিল। জেসিকার অভিযোগ, বাড়ি কেনার আগে তাঁদের এই সমস্যার কথা জানানো হয়নি।

 

সাপ তাড়াতে ইতিমধ্যে কয়েক হাজার ডলার খরচ হয়েছে পরিবারের। বেসমেন্টে ফাঁদ বসানো, বাড়ির চারপাশ পরিষ্কার করা এবং বিভিন্ন ফাঁক বন্ধ করার পরও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। প্রতিদিন সন্ধ্যায় বেসমেন্টে সাপ আছে কি না, তা পরীক্ষা করা এখন তাঁদের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কের কারণে এক রাতে হোটেলেও থাকতে হয়েছে পরিবারটিকে।

 

দম্পতির আশঙ্কা, বাড়ির ভিত্তির একাধিক স্থানে সাপের আস্তানা থাকতে পারে। সেগুলো সরাতে বড় ধরনের নির্মাণকাজের প্রয়োজন হতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বাড়ির বড় অংশ ভাঙতে হতে পারে বলেও উদ্বিগ্ন তাঁরা। তবে বাড়িটি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

আর্থিক সংকটের কারণে পরিবারটির এক বন্ধু অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। অতিরিক্ত মেরামত ও সাপ অপসারণের খরচ মেটাতে এই সহায়তা চাওয়া হয়েছে।

 

এদিকে কেনটাকি রেপটাইল জুর বিশেষজ্ঞ ক্যাট ডেল জানিয়েছেন, র‍্যাট স্নেক বিষধর না হলেও ভয় পেলে কামড়াতে পারে। কোনো সাপের প্রজাতি নিশ্চিতভাবে শনাক্ত করা না গেলে নিজে ধরার চেষ্টা না করে প্রশিক্ষিত বন্য প্রাণী অপসারণকর্মীর সহায়তা নেওয়া উচিত। সাপ ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কিনে বিপদে দম্পতি, ঘরের ভেতরে ২৫ সাপ! কেনার পর জানা গেল ভয়ংকর ইতিহাস
যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কিনে বিপদে দম্পতি, ঘরের ভেতরে ২৫ সাপ! কেনার পর জানা গেল ভয়ংকর ইতিহাস

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে স্বপ্নের বাড়ি কিনে বিপাকে পড়েছেন এক দম্পতি। নতুন বাড়িতে ওঠার মাত্র তিন সপ্তাহের মাথায় একের পর এক সাপের দেখা পান তাঁরা। পরে বাড়ির বেসমেন্ট ও আশপাশ থেকে অন্তত ২৫টি সাপ পাওয়া যায়। এমনকি বাড়ির সামনের বারান্দার কংক্রিট ভেঙে বেরিয়ে আসে অসংখ্য সাপের ডিম। সবচেয়ে অবাক করার বিষয়, স্থানীয় বাসিন্দাদের কাছে বাড়িটি বহু বছর ধরেই ‘সাপের বাড়ি’ নামে পরিচিত ছিল।   মার্সার কাউন্টির সালভিসা এলাকায় গত আগস্টে বাড়িটি কেনেন জেসিকা পেরি ও তাঁর স্বামী জনাথন পেরি। পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে সেখানে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তাঁদের। বাড়িটি প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় জেসিকার। কেনার আগে একাধিকবার বাড়ি পরীক্ষা করানো হলেও সাপের উপস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি।   বাড়িতে ওঠার প্রায় তিন সপ্তাহ পর প্রথম সাপটি দেখতে পান জেসিকা। ছেলেকে নিয়ে বাড়িতে থাকার সময় ময়লা ফেলতে বাইরে বেরিয়ে বারান্দায় একটি সাপ দেখতে পান তিনি। আতঙ্কিত হয়ে স্বামী ও বাবাকে ফোন করেন। কয়েক দিন পর আবারও সাপ দেখা যায়। এরপর এক রাতে বেসমেন্টে গিয়ে দুটি বড় সাপ এবং কয়েকটি ছোট সাপ দেখতে পান জনাথন ও তাঁর এক বন্ধু।   পরবর্তী কয়েক মাসে বাড়ির বিভিন্ন অংশে অন্তত ২৫টি সাপ পাওয়া যায় বলে জানিয়েছেন দম্পতি। কয়েকটি সাপের দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুট। এগুলো মূলত র‍্যাট স্নেক প্রজাতির, যেগুলো বিষধর নয়। তবে পাঁচ বছরের সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের শেষ নেই পরিবারের।   সাপের উপদ্রবের কারণ জানতে পেশাদার কর্মী নিয়োগ করেন দম্পতি। বাড়ির সামনের বারান্দার কংক্রিট ভাঙার পর নিচে অসংখ্য সাপের ডিম ও পুরোনো খোলস পাওয়া যায়। কিছু ডিম নতুন হলেও অন্যগুলো দেখে কয়েক বছরের পুরোনো বলে মনে হয়েছে তাঁদের। এতে বাড়ির ভিত্তির ভেতরে দীর্ঘদিন ধরে সাপের আস্তানা থাকার আশঙ্কা তৈরি হয়।   এরপর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্ময়কর তথ্য জানতে পারেন জেসিকা। এক প্রতিবেশী জানান, বাড়িটিতে আগে থেকেই সাপের সমস্যা ছিল। পরে একজন সাবেক মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ছোটবেলা থেকেই বাড়িটি ‘সাপের বাড়ি’ নামে পরিচিত ছিল। জেসিকার অভিযোগ, বাড়ি কেনার আগে তাঁদের এই সমস্যার কথা জানানো হয়নি।   সাপ তাড়াতে ইতিমধ্যে কয়েক হাজার ডলার খরচ হয়েছে পরিবারের। বেসমেন্টে ফাঁদ বসানো, বাড়ির চারপাশ পরিষ্কার করা এবং বিভিন্ন ফাঁক বন্ধ করার পরও পুরোপুরি সমস্যার সমাধান হয়নি। প্রতিদিন সন্ধ্যায় বেসমেন্টে সাপ আছে কি না, তা পরীক্ষা করা এখন তাঁদের নিয়মিত কাজ হয়ে দাঁড়িয়েছে। আতঙ্কের কারণে এক রাতে হোটেলেও থাকতে হয়েছে পরিবারটিকে।   দম্পতির আশঙ্কা, বাড়ির ভিত্তির একাধিক স্থানে সাপের আস্তানা থাকতে পারে। সেগুলো সরাতে বড় ধরনের নির্মাণকাজের প্রয়োজন হতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বাড়ির বড় অংশ ভাঙতে হতে পারে বলেও উদ্বিগ্ন তাঁরা। তবে বাড়িটি ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।   আর্থিক সংকটের কারণে পরিবারটির এক বন্ধু অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। অতিরিক্ত মেরামত ও সাপ অপসারণের খরচ মেটাতে এই সহায়তা চাওয়া হয়েছে।   এদিকে কেনটাকি রেপটাইল জুর বিশেষজ্ঞ ক্যাট ডেল জানিয়েছেন, র‍্যাট স্নেক বিষধর না হলেও ভয় পেলে কামড়াতে পারে। কোনো সাপের প্রজাতি নিশ্চিতভাবে শনাক্ত করা না গেলে নিজে ধরার চেষ্টা না করে প্রশিক্ষিত বন্য প্রাণী অপসারণকর্মীর সহায়তা নেওয়া উচিত। সাপ ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১:১৬
যুক্তরাষ্ট্রে দুই মাস পর ডিজেলের দাম কমে গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে

যুক্তরাষ্ট্রে দুই মাস পর ডিজেলের দাম কমে গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলারে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলারে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার

মিশিগানে রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিরুদ্ধে আরব আমেরিকান সাংবাদিকের মানহানি মামলা

মিশিগানে রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিরুদ্ধে আরব আমেরিকান সাংবাদিকের মানহানি মামলা

যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা, হামলাকারী ধরতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের
যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন দেওয়ার চেষ্টা, হামলাকারী ধরতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত ১১ নভেম্বর গ্যাডসডেন শহরের গ্যাডসডেন ইসলামিক সোসাইটির মসজিদে এ ঘটনা ঘটে। মুখোশ পরা এক ব্যক্তি মসজিদের প্রবেশপথে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।   শনিবার (১৪ নভেম্বর) এফবিআইয়ের বার্মিংহাম ফিল্ড অফিস জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত, গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য এই পুরস্কার দেওয়া হবে। এর আগে মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর) আলাদাভাবে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে। ফলে দুটি প্রতিষ্ঠানের ঘোষিত পুরস্কারের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ডলার।   তদন্তকারীদের প্রকাশ করা নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ধূসর পোশাক, হুডি ও মুখোশ পরা এক ব্যক্তি মসজিদের মূল প্রবেশপথের কাছে আসে। এরপর সে আগুন ধরানো একটি বস্তু দরজার দিকে ছুড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিএআইআর জানিয়েছে, হামলায় মলোটভ ককটেল ব্যবহার করা হয়েছে।   গ্যাডসডেন ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ১১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সাউথ নাইনথ স্ট্রিটের মসজিদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তাঁদের পৌঁছানোর আগেই মসজিদের প্রবেশপথের জ্বলন্ত পাপোশের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন ভবনের ভেতরে ছড়ায়নি এবং মসজিদের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি।   এফবিআই জানিয়েছে, ঘটনার সময় মসজিদ ভবনের ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এফবিআইয়ের বার্মিংহাম ফিল্ড অফিস এবং গ্যাডসডেন পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে তদন্ত পরিচালনা করছে।   এফবিআইয়ের বার্মিংহাম অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট ডেভিড আর ফিটজগিবনস বলেছেন, উপাসনালয় লক্ষ্য করে সহিংসতা পুরো কমিউনিটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এ ধরনের ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এফবিআই প্রতিশ্রুতিবদ্ধ।   এদিকে গ্যাডসডেন ইসলামিক সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। সংগঠনটি হামলাকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের মতে, একটি মসজিদে এ ধরনের হামলা শুধু মুসলিম কমিউনিটির নিরাপত্তার বিষয় নয়, বরং প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের সঙ্গেও সম্পর্কিত।   মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর ঘটনাটির নিন্দা জানিয়ে ধর্মীয় বিদ্বেষের সম্ভাব্য দিকটিও তদন্তের আহ্বান জানিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করেনি তদন্তকারী সংস্থাগুলো। ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   গ্যাডসডেনের মেয়র ক্রেইগ ফোর্ডও ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, শহরে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং প্রত্যেক বাসিন্দার নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বসবাসের অধিকার রয়েছে।   এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক। ঘটনার আগে বা পরে মসজিদের আশপাশে সন্দেহজনক কোনো তৎপরতা দেখে থাকলে অথবা সংশ্লিষ্ট ছবি ও ভিডিও থাকলে তদন্তকারীদের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্য দিতে এফবিআইয়ের ১-৮০০-২২৫-৫৩২৪ নম্বরে যোগাযোগ করা যাবে।   সংবাদসূত্র: এফবিআই, সিএআইআর,

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ০:১
জিআরই ছাড়াই কর্নেল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি! নির্দিষ্ট প্রোগ্রামে মিলবে ফুল ফান্ডিং ও বার্ষিক স্টাইপেন্ড

জিআরই ছাড়াই কর্নেল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি! নির্দিষ্ট প্রোগ্রামে মিলবে ফুল ফান্ডিং ও বার্ষিক স্টাইপেন্ড

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে নারীদের নেতৃত্বের সমান সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সেনাবাহিনী ও পুলিশে নারীদের নেতৃত্বের সুযোগ বাড়ানোর আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মাত্র ৭৭ ডলারের ময়লা অপসারণের বিলের কারণে গ্রেপ্তার হওয়া মার্থা মেনেফিল্ডের বাড়ি নতুন আসবাব দিয়ে সাজিয়ে দেন মার্কিন র‍্যাপার ট্রে দ্য ট্রুথ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

৭৭ ডলারের বিল বকেয়া থাকায় গ্রেপ্তার ৮২ বছরের বৃদ্ধা, পাশে দাঁড়ালেন মার্কিন র‍্যাপার

ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় জিমে ও আশপাশে গুলিবর্ষণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
হোয়াইট হাউসের কাছে জিমে গুলি, নিহত ১, আহত ৫, হামলাকারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি একটি জিমে ঢুকে গুলি চালিয়ে একজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। এরপর পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বারান্দা থেকে আরও কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালান তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ চলাকালে নিজের গুলিতে মৃত্যু হয় সন্দেহভাজন হামলাকারীর। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।   ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম জেমস স্টুয়ার্ট। তাঁর বয়স ৪৬ বছর। তিনি সংশ্লিষ্ট আবাসিক ভবনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সন্দেহভাজন হামলাকারী ম্যাট ওয়েড ল্যাম্বার্ট (৫৫) পেশায় চিকিৎসক এবং একই ভবনের বাসিন্দা ছিলেন। পুলিশ বলছে, ভবনের রক্ষণাবেক্ষণ ও আবাসিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে স্টুয়ার্টকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। তবে হামলার উদ্দেশ্য ও ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত চলছে।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটার কিছু আগে লোগান সার্কেলের ১৫তম স্ট্রিট নর্থওয়েস্ট এলাকায় গুলিবর্ষণ শুরু হয়। ঘটনাস্থল হোয়াইট হাউস থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রথমে 'ভিডা ফিটনেস' নামের একটি জিমে প্রবেশ করেন হামলাকারী। সেখানে শরীরচর্চা করার সময় জেমস স্টুয়ার্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে হামলাকারী ভবনের ওপরের তলায় নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যান। সেখানকার বারান্দা থেকে নিচের রাস্তায় থাকা কয়েকজনকে লক্ষ্য করে আবার গুলি চালানো হয়।   জিমের ভেতরে থাকা প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান জানান, ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনার পর একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন তাঁরা। উপস্থিত কয়েকজন আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন। আরেক প্রত্যক্ষদর্শী অ্যান্থনি মিরোনেস জানান, তিনি জিমের কার্ডিও বিভাগে ছিলেন। প্রথমে বিকট শব্দ শুনে ভেবেছিলেন, দেয়াল থেকে কিছু পড়ে গেছে। পরে পরিস্থিতি বুঝতে পেরে অন্যদের সঙ্গে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। এদিকে কাছাকাছি একটি অ্যাপার্টমেন্টে থাকা রায়ান ডুবিকি জানান, পরপর কয়েকটি বিকট শব্দ শুনলেও শুরুতে তিনি নির্মাণকাজের আওয়াজ বলে মনে করেছিলেন।   হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিশেষ অস্ত্রধারী বাহিনী। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। কাছাকাছি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও সাময়িকভাবে নিরাপত্তাজনিত লকডাউন কার্যকর করা হয়। পুলিশের বিশেষ দল আবাসিক ভবনটি ঘিরে ফেলে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি সপ্তম তলার অ্যাপার্টমেন্টের ভেতরে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ স্থাপন করা হয়।   ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জেফরি ক্যারল জানান, হামলাকারীর সঙ্গে ফোনে কথা বলছিলেন পুলিশের আলোচনাকারী কর্মকর্তারা। এ সময় ভবনের ব্যবস্থাপনা ও আবাসিক সম্পত্তি নিয়ে নিজের অভিযোগের কথা জানান তিনি। পুলিশের তথ্য অনুযায়ী, অ্যাপার্টমেন্টের ভেতর থেকে কর্মকর্তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল। পাশাপাশি বাসার গ্যাসলাইনে ক্ষতিসাধন করে আগুন লাগানোর ঘটনাও ঘটে। তবে ভবনের স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে অ্যাপার্টমেন্টের ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। বিশেষ বাহিনীর সদস্যরা প্রবেশ করে হামলাকারীকে মৃত অবস্থায় পান।   ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, তিনটি অস্ত্রই হামলায় ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে একজন নিহত ও চারজন আহত হওয়ার তথ্য দেওয়া হয়। তবে শুক্রবার (১৩ নভেম্বর) তদন্তে আরও একজন আহত নারীর সন্ধান পাওয়ার পর মোট গুলিবিদ্ধের সংখ্যা ছয়জনে দাঁড়ায়। ওই নারী সামান্য আঘাত পাওয়ায় নিজেই প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। অন্য চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।   তদন্তে জানা গেছে, অভিযুক্ত ম্যাট ল্যাম্বার্টের সঙ্গে আবাসিক ভবনের পরিচালনা কর্তৃপক্ষের দীর্ঘদিনের আইনি বিরোধ চলছিল। তাঁর অভিযোগ ছিল, ভবনের রক্ষণাবেক্ষণসংক্রান্ত সমস্যার কারণে নিজের অ্যাপার্টমেন্টে ছত্রাক, আর্দ্রতা ও পানির ক্ষয়ক্ষতি তৈরি হয়েছে। এ নিয়ে তিনি আদালতে মামলাও করেছিলেন। পুলিশের ধারণা, এই বিরোধের সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না।   এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। তিনি একে অর্থহীন বন্দুক সহিংসতার ঘটনা হিসেবে উল্লেখ করে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় পুলিশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা FBI এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (ATF) তদন্তে সহায়তা করছে। ঘটনাস্থলের আশপাশে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও জিম কর্তৃপক্ষ আপাতত তাদের লোগান সার্কেল শাখা বন্ধ রেখেছে। হামলার সম্পূর্ণ ঘটনাক্রম ও উদ্দেশ্য নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগ

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ২২:৪৫
টেক্সাসের বিভিন্ন H-E-B সুপারমার্কেটে ১০ হাজার ক্রেতাকে ১০০ ডলার করে গিফট কার্ড উপহার দেওয়া হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

টেক্সাসে বাজার করতে গিয়ে ১০০ ডলার উপহার পেলেন ১০ হাজার ক্রেতা

যুক্তরাষ্ট্রে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার জন্য নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরের বদলে এখন ছোট শহরগুলোই ক্রেতাদের বেশি আকর্ষণ করছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার জন্য সেরা শহরের তালিকা প্রকাশ, কোথায় দাম সবচেয়ে কম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে তেহরানের আজাদি স্কয়ারে রকেট লঞ্চার ও ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছেন ইরানি নারীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ড্রোন ও রকেট লঞ্চার চালানো শিখছেন ইরানি নারীরা

0 Comments