সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৮:২৯
ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?
ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তিনটি গাড়িবিমা কোম্পানির গ্রাহকদের ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি ফেরত দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফা অর্জনের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই অর্থ গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আসন্ন ছুটির মৌসুমে যোগ্য গ্রাহকেরা চেক অথবা পরবর্তী বিমা নবায়নের খরচে ছাড় হিসেবে এই অর্থ পাবেন।

 

গত ১৯ নভেম্বর ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (ওআইআর) এক ঘোষণায় জানায়, তিনটি কোম্পানির কাছ থেকে মোট ১২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪৬৯ ডলার ফেরত নিশ্চিত করা হয়েছে। কোম্পানিগুলো হলো সিমারন ইনস্যুরেন্স, লিবার্টি মিউচুয়াল পারসোনাল ইনস্যুরেন্স এবং সিকিউরিটি ন্যাশনাল ইনস্যুরেন্স। আগামী ৬০ দিনের মধ্যে অর্থ ফেরত অথবা বিমা নবায়নের খরচে সমপরিমাণ ক্রেডিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

কোন কোম্পানি কত টাকা ফেরত দেবে?

 

ফ্লোরিডা বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী:

 

- লিবার্টি মিউচুয়াল: ৭ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৭৪০ ডলার।

- সিকিউরিটি ন্যাশনাল: ৪ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৫৮০ ডলার।

- সিমারন ইনস্যুরেন্স: ৯ লাখ ৮ হাজার ১৪৯ ডলার।

 

এই তিন কোম্পানির ফেরত দেওয়া অর্থের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি। এর ফলে ২০২৬ সালে ফ্লোরিডায় গাড়িবিমা কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা থেকে গ্রাহকদের ফেরত দেওয়ার মোট অর্থ ১৬ কোটি ৮০ লাখ ডলার ছাড়িয়েছে।

 

কারা এই টাকা পাবেন?

 

সব গাড়িচালক এই অর্থ পাবেন না। ফ্লোরিডার আইন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট বিমা কোম্পানির গ্রাহক হিসেবে যাঁদের নাম নথিভুক্ত ছিল, তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিরা এই অর্থ পাবেন।এ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবহারের গাড়ির বিমা বা প্রাইভেট প্যাসেঞ্জার অটো ইনস্যুরেন্সের গ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্যিক গাড়ির বিমা এই অর্থ ফেরতের আওতায় নয়।গ্রাহকদের প্রত্যেকের ফেরতের পরিমাণ এক হবে না। ২০২৫ সালে সংশ্লিষ্ট কোম্পানিতে তাঁদের বিমার জন্য কত প্রিমিয়াম বা কিস্তি জমা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে আনুপাতিক হারে অর্থ নির্ধারণ করা হবে।

 

কীভাবে টাকা ফেরত পাবেন?

 

কোম্পানিগুলো দুটি পদ্ধতির যেকোনো একটিতে অর্থ ফেরত দিতে পারবে।

 

১. সরাসরি চেক বা অর্থ পরিশোধের মাধ্যমে।

 

২. পরবর্তী গাড়িবিমা নবায়নের প্রিমিয়ামে ছাড় বা ক্রেডিট দেওয়ার মাধ্যমে।

 

ফ্লোরিডার আইন অনুযায়ী, সরাসরি অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত আদেশের ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। আর নবায়নের মাধ্যমে ছাড় দেওয়া হলে নির্ধারিত সময়ের পর পাঠানো নবায়ন বিলের সঙ্গে তা সমন্বয় করতে হবে।কোনো গ্রাহকের ফেরত পাঠানো চেক ঠিকানায় পৌঁছাতে না পারলে কোম্পানিগুলো তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। তাঁকে খুঁজে পাওয়া না গেলে অর্থ পরবর্তী সময়ে অদাবিকৃত সম্পদ হিসেবে অঙ্গরাজ্যের কাছে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

 

কেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে?

 

ফ্লোরিডার আইন অনুযায়ী, গাড়িবিমা কোম্পানির টানা তিন বছরের সম্মিলিত আন্ডাররাইটিং মুনাফা নির্ধারিত প্রত্যাশিত মুনাফার সীমা এবং অর্জিত প্রিমিয়ামের অতিরিক্ত ৫ শতাংশ অতিক্রম করলে অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দিতে হয়।২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের হিসাব পর্যালোচনা করে এই তিন কোম্পানির অতিরিক্ত মুনাফা শনাক্ত করেছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।ফ্লোরিডার বিমা কমিশনার মাইক ইয়াওরস্কি জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিমাবাজারে জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংবাদসূত্র

ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (OIR), ফ্লোরিডা সিনেটের আইনবিষয়ক ওয়েবসাইট

876TR


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?
ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে তিনটি গাড়িবিমা কোম্পানির গ্রাহকদের ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি ফেরত দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফা অর্জনের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই অর্থ গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আসন্ন ছুটির মৌসুমে যোগ্য গ্রাহকেরা চেক অথবা পরবর্তী বিমা নবায়নের খরচে ছাড় হিসেবে এই অর্থ পাবেন।   গত ১৯ নভেম্বর ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (ওআইআর) এক ঘোষণায় জানায়, তিনটি কোম্পানির কাছ থেকে মোট ১২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৪৬৯ ডলার ফেরত নিশ্চিত করা হয়েছে। কোম্পানিগুলো হলো সিমারন ইনস্যুরেন্স, লিবার্টি মিউচুয়াল পারসোনাল ইনস্যুরেন্স এবং সিকিউরিটি ন্যাশনাল ইনস্যুরেন্স। আগামী ৬০ দিনের মধ্যে অর্থ ফেরত অথবা বিমা নবায়নের খরচে সমপরিমাণ ক্রেডিট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।   কোন কোম্পানি কত টাকা ফেরত দেবে?   ফ্লোরিডা বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী:   - লিবার্টি মিউচুয়াল: ৭ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৭৪০ ডলার। - সিকিউরিটি ন্যাশনাল: ৪ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ৫৮০ ডলার। - সিমারন ইনস্যুরেন্স: ৯ লাখ ৮ হাজার ১৪৯ ডলার।   এই তিন কোম্পানির ফেরত দেওয়া অর্থের পরিমাণ ১২ কোটি ২৬ লাখ ডলারের বেশি। এর ফলে ২০২৬ সালে ফ্লোরিডায় গাড়িবিমা কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফা থেকে গ্রাহকদের ফেরত দেওয়ার মোট অর্থ ১৬ কোটি ৮০ লাখ ডলার ছাড়িয়েছে।   কারা এই টাকা পাবেন?   সব গাড়িচালক এই অর্থ পাবেন না। ফ্লোরিডার আইন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট বিমা কোম্পানির গ্রাহক হিসেবে যাঁদের নাম নথিভুক্ত ছিল, তাঁদের মধ্যে যোগ্য ব্যক্তিরা এই অর্থ পাবেন।এ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবহারের গাড়ির বিমা বা প্রাইভেট প্যাসেঞ্জার অটো ইনস্যুরেন্সের গ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্যিক গাড়ির বিমা এই অর্থ ফেরতের আওতায় নয়।গ্রাহকদের প্রত্যেকের ফেরতের পরিমাণ এক হবে না। ২০২৫ সালে সংশ্লিষ্ট কোম্পানিতে তাঁদের বিমার জন্য কত প্রিমিয়াম বা কিস্তি জমা দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে আনুপাতিক হারে অর্থ নির্ধারণ করা হবে।   কীভাবে টাকা ফেরত পাবেন?   কোম্পানিগুলো দুটি পদ্ধতির যেকোনো একটিতে অর্থ ফেরত দিতে পারবে।   ১. সরাসরি চেক বা অর্থ পরিশোধের মাধ্যমে।   ২. পরবর্তী গাড়িবিমা নবায়নের প্রিমিয়ামে ছাড় বা ক্রেডিট দেওয়ার মাধ্যমে।   ফ্লোরিডার আইন অনুযায়ী, সরাসরি অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত আদেশের ৬০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। আর নবায়নের মাধ্যমে ছাড় দেওয়া হলে নির্ধারিত সময়ের পর পাঠানো নবায়ন বিলের সঙ্গে তা সমন্বয় করতে হবে।কোনো গ্রাহকের ফেরত পাঠানো চেক ঠিকানায় পৌঁছাতে না পারলে কোম্পানিগুলো তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে। তাঁকে খুঁজে পাওয়া না গেলে অর্থ পরবর্তী সময়ে অদাবিকৃত সম্পদ হিসেবে অঙ্গরাজ্যের কাছে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।   কেন গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে?   ফ্লোরিডার আইন অনুযায়ী, গাড়িবিমা কোম্পানির টানা তিন বছরের সম্মিলিত আন্ডাররাইটিং মুনাফা নির্ধারিত প্রত্যাশিত মুনাফার সীমা এবং অর্জিত প্রিমিয়ামের অতিরিক্ত ৫ শতাংশ অতিক্রম করলে অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দিতে হয়।২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের হিসাব পর্যালোচনা করে এই তিন কোম্পানির অতিরিক্ত মুনাফা শনাক্ত করেছে অঙ্গরাজ্যের বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।ফ্লোরিডার বিমা কমিশনার মাইক ইয়াওরস্কি জানিয়েছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিমাবাজারে জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।   সংবাদসূত্র ফ্লোরিডা অফিস অব ইনস্যুরেন্স রেগুলেশন (OIR), ফ্লোরিডা সিনেটের আইনবিষয়ক ওয়েবসাইট 876TR

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৮:২৯
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

যুক্তরাষ্ট্র জুড়ে  ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

যুক্তরাষ্ট্র জুড়ে ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?
ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতসহ বেশ কয়েকটি দেশের নিজস্ব শিল্প খাতে দেওয়া রাষ্ট্রীয় ভর্তুকি মার্কিন কোম্পানিগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলোর ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।   ভারত ছাড়াও সম্ভাব্য এই শুল্কের তালিকায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের আরও বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েক মাসব্যাপী চলা একটি শুল্ক তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন। এমনকি আগামী মঙ্গলবারই নতুন এই শুল্কের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।   নতুন শুল্কের কাঠামো গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পাওয়া গেলে এই আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা রাখেন।   মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, এসব দেশের সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সেখানে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কম দামে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করতে পারছে, যা মার্কিন উৎপাদকদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে।   নতুন এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর উচ্চহারে শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্প পণ্য এর আওতামুক্ত থাকতে পারে; কারণ এগুলোর ওপর জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিন্ন আইনের অধীনে ইতিমধ্যে শুল্ক আরোপ করা আছে।   চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট না হলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট যে হারে শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও অনেকটা তেমনই করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন।   এর আগে গত জুলাই মাসে বিদেশি সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবার সংক্রান্ত একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ভারতসহ ১৬টি দেশ এবং আরও ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছিল। নতুন শুল্কগুলো জুলাইয়ে ঘোষিত সেই শুল্কের সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে।   ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের অধীনে আরোপিত শুল্ক বাতিল করে দিলে বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে যায়।   এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে।   প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হলে তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়। উভয় দেশের শীর্ষ নেতারা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হওয়ার কাছাকাছি বলে দাবি করলেও, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এরই মধ্যে ২০২৬ সালের জুলাই মাসে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত তদন্তের জেরে ভারতের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে ইউএসটিআর। সূত্র: ওয়াল স্ট্রিট 873 ডিএন ট্রাম্পের নতুন শুল্কের ‘হিট লিস্টে’ ভারত, কঠিন চ্যালেঞ্জের মুখে মোদি সরকার ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে? (ডিজিটাল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতের নাম উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভারতসহ বেশ কয়েকটি দেশের নিজস্ব শিল্প খাতে দেওয়া রাষ্ট্রীয় ভর্তুকি মার্কিন কোম্পানিগুলোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলোর ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ভারত ছাড়াও সম্ভাব্য এই শুল্কের তালিকায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের আরও বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েক মাসব্যাপী চলা একটি শুল্ক তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন। এমনকি আগামী মঙ্গলবারই নতুন এই শুল্কের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। নতুন শুল্কের কাঠামো গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১৩টি দেশের শিল্প ভর্তুকির বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পাওয়া গেলে এই আইনের অধীনে মার্কিন প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতা রাখেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মতে, এসব দেশের সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সেখানে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে দেশগুলোর প্রতিষ্ঠানগুলো কম দামে বিশ্ববাজারে পণ্য সরবরাহ করতে পারছে, যা মার্কিন উৎপাদকদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। নতুন এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর উচ্চহারে শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্প পণ্য এর আওতামুক্ত থাকতে পারে; কারণ এগুলোর ওপর জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিন্ন আইনের অধীনে ইতিমধ্যে শুল্ক আরোপ করা আছে। চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট না হলেও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট যে হারে শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও অনেকটা তেমনই করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন। এর আগে গত জুলাই মাসে বিদেশি সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) বাধ্যতামূলক শ্রম বা ফোর্সড লেবার সংক্রান্ত একটি তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে ভারতসহ ১৬টি দেশ এবং আরও ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছিল। নতুন শুল্কগুলো জুলাইয়ে ঘোষিত সেই শুল্কের সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হতে পারে। ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা গত কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের অধীনে আরোপিত শুল্ক বাতিল করে দিলে বিষয়টি আবারও আলোচনার টেবিলে ফিরে যায়। এই চুক্তির আওতায় নয়াদিল্লি মার্কিন বাজারে তাদের পণ্যের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ২০২৫ সালে ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য কাঠামোতে সম্মত হলে তা কমিয়ে ১৮ শতাংশ করা হয়। উভয় দেশের শীর্ষ নেতারা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হওয়ার কাছাকাছি বলে দাবি করলেও, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। এরই মধ্যে ২০২৬ সালের জুলাই মাসে বাধ্যতামূলক শ্রম সংক্রান্ত তদন্তের জেরে ভারতের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করে ইউএসটিআর। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গ। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৩:১৯
জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন

জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার
বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের রেজিস্টার্ড নার্স (আরএন) হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতিমূলক এই কর্মসূচিতে আবেদন গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের (এসবিএস) তথ্য অনুযায়ী, এই কর্মসূচি সম্পন্ন করা নার্সদের বার্ষিক গড় আয় এক লাখ ডলার। এই কর্মসূচি পরিচালিত হচ্ছে লাগার্ডিয়া কমিউনিটি কলেজের নিউ ইয়র্ক সিটি ওয়েলকাম ব্যাক সেন্টার এবং লেম্যান কলেজের যৌথ সহযোগিতায়। নিজ দেশে নার্সিং ডিগ্রি অর্জন করলেও যুক্তরাষ্ট্রে লাইসেন্স না থাকায় যারা পেশায় ফিরতে পারছেন না, মূলত তাদের জন্যই এই উদ্যোগ।   প্রশিক্ষণে যেসব সুবিধা পাওয়া যাবে   • সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং প্রশিক্ষণ। • ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির সুযোগ। • এনসিএলইএক্স-আরএন লাইসেন্সিং পরীক্ষার প্রস্তুতি। • বিনামূল্যে পাঠ্যবই ও পরীক্ষার প্রস্তুতিমূলক সফটওয়্যার। • প্রথমবার লাইসেন্সিং পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বহন। • রেজুমে তৈরি ও চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি। • লাইসেন্স পাওয়ার পর চাকরি খুঁজতে সহায়তা।  আবেদনের যোগ্যতা • যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশ থেকে নার্সিং ডিগ্রি অর্জন করতে হবে। • নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। • যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজের অনুমতি থাকতে হবে। • ইংরেজি ভাষায় মধ্যম বা উচ্চতর পর্যায়ের দক্ষতা থাকতে হবে। • নার্সিং শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। • কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতে হবে। • চাকরিজীবীদের ক্ষেত্রে নির্ধারিত বার্ষিক আয়ের শর্ত পূরণ করতে হবে। সরকারি জবস এনওয়াইসি পোর্টালে বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা ৪০ হাজার ডলার উল্লেখ থাকলেও লেম্যান কলেজের সর্বশেষ বিজ্ঞপ্তিতে ৬০ হাজার ডলারের কম আয়ের ব্যক্তিদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। তাই ্সের মেয়াদ: আট মাস। ক্লাসের সময়: সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা।   সাপ্তাহিক প্রশিক্ষণ: ১৬ ঘণ্টা। লেম্যান কলেজ   প্রশিক্ষণের ধরন: ফুলটাইম।   প্রশিক্ষণ: ৫০০ ঘণ্টার বেশি।   ক্লাসের পদ্ধতি: অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বয়ে।   পরবর্তী প্রশিক্ষণ শুরু: ২ ফেব্রুয়ারি ২০২৭।  আবেদন করবেন যেভাবে র্ক সিটির ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেসের হেলথকেয়ার ট্রেনিং বিভাগ থেকে পছন্দের কলেজ নির্বাচন করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত সহায়তার জন্য নিউ ইয়র্ক সিটির ৩১১ নম্বরেও যোগাযোগ করা যাবে। বাংলাদেশ থেকে নার্সিং ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমন যোগ্য ব্যক্তিদের জন্য এই কর্মসূচি নিজ পেশায় ফিরে যাওয়ার একটি সুযোগ। তবে প্রশিক্ষণ সম্পন্ন করলেই চাকরি নিশ্চিত হবে না। রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করতে লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ নিউ ইয়র্ক স্টেটের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।   সংবাদসূত্র   নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব স্মল বিজনেস সার্ভিসেস 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১:৪৩
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ওডিএনআইয়ের গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা! তথ্য ফাঁস

৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, শেষ মুহূর্তে তা ঠেকাতে আদালতে নিডাল হাসান

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর

ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে বাংলাদেশি ফরেস্টভিল কমিউনিটির থ্যাংকসগিভিং মিলনমেলা ২৬ নভেম্বর

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...