বিশ্ব

যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে মিলবে না নাগরিকত্ব: কড়া বার্তা মার্কিন দূতাবাসের

ডেস্ক রিপোর্ট মার্চ ১৮, ২০২৬ 0
ফাইল ফটো।
ফাইল ফটো।

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যারা সে দেশে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। 


বুধবার ভিসাসংক্রান্ত এক বিশেষ বার্তায় দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসায় গিয়ে সন্তান জন্ম দেওয়া বা 'বার্থ ট্যুরিজম' আইনত অনুমোদিত নয়।


দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার সীমাবদ্ধতাগুলো তুলে ধরে বলা হয়, শুধুমাত্র মার্কিন নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে ভ্রমণের সুযোগ এই ভিসায় নেই। এছাড়া, বি১/বি২ ভিসায় ভ্রমণকালীন আরও কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে:


পেশাগত কাজ: যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক নেওয়া যায় এমন কোনো কাজে যুক্ত হওয়া যাবে না।


প্রাতিষ্ঠানিক পড়াশোনা: ডিগ্রি বা একাডেমিক ক্রেডিটের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা এই ভিসায় অবৈধ।


পারিশ্রমিকযুক্ত পারফরম্যান্স: কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে পেশাদার কোনো কাজে অংশ নেওয়া বা পারফর্ম করা অনুমোদিত নয়।


মূলত ভ্রমণ এবং চিকিৎসার মতো সংক্ষিপ্ত প্রয়োজনে এই ভিসা ব্যবহৃত হলেও, নাগরিকত্ব পাওয়ার কৌশল হিসেবে একে ব্যবহার করা যাবে না বলে কঠোরভাবে জানিয়েছে মার্কিন দূতাবাস।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

বিশ্ব

View more
ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা ক্যারি প্রিজিন বোলার
ইসরায়েলের দখলে মার্কিন সরকার, ট্রাম্পের সাবেক সহযোগীর বিস্ফোরক মন্তব্য

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এবং তার প্রশাসনের সাবেক কর্মকর্তা ক্যারি প্রিজিন বোলার বর্তমান মার্কিন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।  তিনি দাবি করেছেন, মার্কিন সরকার বর্তমানে একটি বিদেশি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের দ্বারা ‘অধিকৃত’ বা নিয়ন্ত্রিত হচ্ছে। একই সঙ্গে ট্রাম্পের জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘মাগা’ (MAGA- মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনকে তিনি ‘মৃত’ বলে ঘোষণা করেছেন। সম্প্রতি ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বোলার এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমি এখন আর আমাদের প্রেসিডেন্টকে (ট্রাম্প) চিনতে পারছি না। আমার মনে হয় আমরা এখন একটি অধিকৃত জাতি। একটি বিদেশি রাষ্ট্র আমাদের সরকারকে দখল করে রেখেছে এবং আমরা দেখছি মার্কিন প্রেসিডেন্ট সেই বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছেন।” বোলার সরাসরি অভিযোগ করেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বারবার যুক্তরাষ্ট্র সফর এবং মার্কিন নীতিনির্ধারণীতে তার প্রভাবই ইরান যুদ্ধের মূল কারণ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নেতানিয়াহু এখানে প্রায় আটবার এসেছেন। এটি লজ্জাজনক। আমরা কি করে একটি বিদেশি রাষ্ট্রকে আমাদের সরকার পরিচালনা করতে দিচ্ছি?” ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকা প্রথম’ নীতি থেকে বিচ্যুত হয়েছেন। সাধারণ মার্কিনীরা এই যুদ্ধের বিরুদ্ধে এবং তারা মনে করছে ট্রাম্প তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বোলারের মতে, ট্রাম্প যে ‘সোয়াম্প’ বা দুর্নীতির আখড়া পরিষ্কার করার এবং বিদেশি যুদ্ধ থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। উল্লেখ্য, গত মাসেই বোলারকে হোয়াইট হাউসের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়। তার এই সাম্প্রতিক মন্তব্য ট্রাম্পের কট্টর সমর্থকদের (MAGA base) মধ্যে বিদ্যমান বিভক্তিকে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্টও ইরান যুদ্ধের বিরোধিতা করে সম্প্রতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে, ইরান কোনো আসন্ন হুমকি ছিল না এবং শুধুমাত্র ইসরায়েল ও তাদের শক্তিশালী লবিংয়ের চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি বিমান হামলার পর রিপাবলিকান শিবিরের ভেতরে যে অসন্তোষ দানা বাঁধছিল, বোলারের এই বক্তব্য তারই বহিঃপ্রকাশ।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৮, ২০২৬ 0
ছবি সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক

ফাইল ফটো।

যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে মিলবে না নাগরিকত্ব: কড়া বার্তা মার্কিন দূতাবাসের

ছবি: সংগৃহীত।

মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: মুসলিম বিশ্বে কেন একা হয়ে পড়ছে ইরান?

ফাইল ফটো।
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ কবে? সম্ভাব্য তারিখ ঘোষণা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে, তা নিয়ে বড় ধরনের পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।  আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এবং শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি-র যৌথ পর্যবেক্ষণে জানা গেছে, আগামী ২০ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন আকাশে নতুন চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় এর অবস্থান ও বয়স এমন থাকবে যে, খালি চোখে এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ছবি ধারণের ক্ষীণ সম্ভাবনা থাকলেও সাধারণ পর্যবেক্ষণে তা দৃশ্যমান হবে না। ফলে ১৯ মার্চ রমজান ৩০ পূর্ণ হবে এবং তার পরদিন অর্থাৎ ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন বা ঈদুল ফিতর পালিত হতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত একই দিনে ঈদ পালন করে থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৮, ২০২৬ 0
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি ভবন পরিদর্শন করছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।  ১৮ মার্চ ২০২৬ । ছবি: রয়টার্স

প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান: ইসরায়েলে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া পাকিস্তানকে কম দামে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব

রাশিয়া পাকিস্তানকে কম দামে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব

0 Comments