সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২:৪৮
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি বড় সামরিক ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

 

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলনসহ অনেক বিশেষজ্ঞের ধারণা, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে।

 

আগামী শনিবার দশম মাসে পা রাখতে যাওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয় বরং দেশটির সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল আঞ্চলিক দেশগুলোর কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

 

শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার খরচ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সাল থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ যুদ্ধের শুরুর দিকেই মারাত্মক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু এই ঘাঁটিটি মেরামতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে।

 

এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

 

বড় ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা

সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে সেনা সংখ্যা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব ঘাঁটি পুনর্নির্মাণ নাও করতে পারে ওয়াশিংটন। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারের কথা উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথের হামলা থেকে বাঁচতে কিছু স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে এবং কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে।

 

অন্যদিকে, বৈশ্বিক নিরাপত্তা থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকো মনে করেন, বাহরাইন বা কাতারের মতো বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে ইরান তাদের দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে বিধায় ঘাঁটি শুধু দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে সুরক্ষা মিলবে না। এর বিকল্প হিসেবে স্থায়ী ঘাঁটির বদলে প্রয়োজনে ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি ও রানওয়ের নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেন তিনি—যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।

 

আঞ্চলিক মেরুকরণ ও নতুন জোট

বিশ্লেষকদের মতে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রশাসনই মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাতে চেয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়া হলেও নতুন সংঘাতের বাস্তবতায় বড় আকারে সেনা প্রত্যাহার সম্ভব হয়নি। তবে এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়তে শুরু করেছে।

 

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। ১৪ লাখের বেশি সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাংক ও যুদ্ধবিমান এবং ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি সম্মিলিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এই তিন দেশ একটি শক্তিশালী বলয় তৈরি করতে পারে। ভবিষ্যতে এই জোটে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকোর মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হতে পারে।

 

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষ

মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন জনগণের অসন্তোষ। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি অভিযানে মার্কিন সমর্থনের বিষয়টি আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে।

 

এই অসন্তোষের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। এমনকি রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দলের পরাজয়ের জন্য সরাসরি এই যুদ্ধকে দায়ী করে লিখেছেন, “আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ, প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। সবাই জানে কেন আমরা হেরেছি, আর সামনে এগিয়ে যাওয়ার যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হওয়া উচিত।” 

 

বিশেষজ্ঞদের মতে, ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে মার্কিন জনগণ ও রাজনীতিবিদরা এখন এই অঞ্চল থেকে সেনা গুটিয়ে নেওয়ার পক্ষেই ঝুঁকছেন। সূত্র: আল জাজিরা।

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় ১৯টি বড় সামরিক ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক সম্পদ রক্ষার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।    ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ও’হ্যানলনসহ অনেক বিশেষজ্ঞের ধারণা, যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনতে পারে।   আগামী শনিবার দশম মাসে পা রাখতে যাওয়া এই যুদ্ধে মার্কিন সামরিক স্থাপনাগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কেবল যুক্তরাষ্ট্র নয় বরং দেশটির সামরিক উপস্থিতির ওপর নির্ভরশীল আঞ্চলিক দেশগুলোর কৌশলেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।   শত শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো মেরামতে প্রায় ৯৪০ কোটি ডলার খরচ হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর শত শত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯৪৮ সাল থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম নৌবহরের সদর দপ্তর ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) বাহরাইন’ যুদ্ধের শুরুর দিকেই মারাত্মক ক্ষতির মুখে পড়ে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু এই ঘাঁটিটি মেরামতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হবে।   এছাড়া গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্র অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারিয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, অক্টোবর নাগাদ ইরান যুদ্ধের মোট ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।   বড় ঘাঁটিগুলোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন ভাবনা সিএসআইএস-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ঘাঁটিগুলো পুনর্নির্মাণের সম্ভাবনা কম। যুদ্ধবিরতির মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে সেনা সংখ্যা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সব ঘাঁটি পুনর্নির্মাণ নাও করতে পারে ওয়াশিংটন। উদাহরণ হিসেবে তিনি বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে অবস্থিত কম্বাইন্ড এয়ার অপারেশনস সেন্টারের কথা উল্লেখ করেন। তিনি জানান, আকাশপথের হামলা থেকে বাঁচতে কিছু স্থাপনা মাটির নিচে সরিয়ে নেওয়া হতে পারে এবং কিছু স্থাপনা উপসাগরীয় অঞ্চল থেকে দূরে ইসরায়েল বা জর্ডানের মতো দেশে স্থানান্তর করা হতে পারে।   অন্যদিকে, বৈশ্বিক নিরাপত্তা থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকো মনে করেন, বাহরাইন বা কাতারের মতো বড় ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি আওতায় থাকায় তা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তবে ইরান তাদের দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে বিধায় ঘাঁটি শুধু দূরে সরিয়ে নিলেই দীর্ঘমেয়াদে সুরক্ষা মিলবে না। এর বিকল্প হিসেবে স্থায়ী ঘাঁটির বদলে প্রয়োজনে ব্যবহারের উপযোগী অস্থায়ী ঘাঁটি ও রানওয়ের নেটওয়ার্ক তৈরির পরামর্শ দেন তিনি—যেমনটি এই যুদ্ধে যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।   আঞ্চলিক মেরুকরণ ও নতুন জোট বিশ্লেষকদের মতে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—উভয় প্রশাসনই মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাতে চেয়েছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং ২০২৫ সালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর সিরিয়া ও ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়া হলেও নতুন সংঘাতের বাস্তবতায় বড় আকারে সেনা প্রত্যাহার সম্ভব হয়নি। তবে এরই মধ্যে আঞ্চলিক দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গড়তে শুরু করেছে।   গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে, যার আওতায় কোনো দেশ আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে। ১৪ লাখের বেশি সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাংক ও যুদ্ধবিমান এবং ১২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি সম্মিলিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এই তিন দেশ একটি শক্তিশালী বলয় তৈরি করতে পারে। ভবিষ্যতে এই জোটে মিসর ও সিরিয়াও যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞ কেলি গ্রিয়েকোর মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে আঞ্চলিক দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বৈচিত্র্য আনার প্রথম পদক্ষেপ হতে পারে।   যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পুনর্নির্মাণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন জনগণের অসন্তোষ। ইরান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি অভিযানে মার্কিন সমর্থনের বিষয়টি আমেরিকানদের কাছে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। চলতি মাসে রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান কংগ্রেস যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে।   এই অসন্তোষের প্রভাব পড়েছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে যুদ্ধবিরোধী ডেমোক্র্যাটদের কাছে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি। এমনকি রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দলের পরাজয়ের জন্য সরাসরি এই যুদ্ধকে দায়ী করে লিখেছেন, “আমাদের পরাজয়ের কারণ এই যুদ্ধ, প্রেসিডেন্ট নিজেও তা বলেছেন। সবাই জানে কেন আমরা হেরেছি, আর সামনে এগিয়ে যাওয়ার যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হওয়া উচিত।”    বিশেষজ্ঞদের মতে, ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক হস্তক্ষেপের ব্যর্থতা দেখে মার্কিন জনগণ ও রাজনীতিবিদরা এখন এই অঞ্চল থেকে সেনা গুটিয়ে নেওয়ার পক্ষেই ঝুঁকছেন। সূত্র: আল জাজিরা।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২:৪৮
ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী

ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, মিলছে না কোনো খোঁজ

নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

ধ্বনিত হয় আজানের সুর

যেখানে একসময় বাজত গির্জার ঘণ্টা, আজ সেখানে ধ্বনিত হয় আজানের সুর

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮, প্রাণ গেল জাতিসংঘের কর্মীরও

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকদের পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর একজন কর্মীও রয়েছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পুলিশ তল্লাশিচৌকিতে ড্রোন হামলায় তিনজন নিহত হন। এ ছাড়া গাজা শহরের আল-কারামা এলাকায় হামলায় দুজন এবং উত্তর গাজার বিভিন্ন স্থানে পৃথক হামলায় আরও চারজন প্রাণ হারান।   অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবারের বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একই শরণার্থী শিবিরের একটি পানির কূপের কাছে দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় নিহত হন ইউএনআরডব্লিউএর কর্মী আদেল আল-হেলো। ওই হামলায় আরও তিনজন আহত হন। সংস্থাটির কর্মীরা সেখানে স্থানীয় বাসিন্দাদের জন্য পানি সরবরাহের দায়িত্ব পালন করছিলেন।   ইউএনআরডব্লিউএর পক্ষ থেকে জানানো হয়েছে, পানির কূপের কাছে সংস্থার কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় কাছাকাছি সড়কে হামলার ঘটনা ঘটে। নিহত আদেল আল-হেলো দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে সংস্থাটিতে কাজ করছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।   এদিকে ২৪ নভেম্বর প্রকাশিত রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও গাজায় নতুন করে প্রাণহানি ও আহত হওয়ার খবর এসেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যায় কিছু পার্থক্য রয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। ফলে যুদ্ধবিরতির মধ্যেও সাধারণ মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে। সংবাদসূত্র:রয়টার্স 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৬:৫৭
পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার

পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যে মুগ্ধ হচ্ছেন বিশ্বের দর্শনার্থীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা

কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন

সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে  হুথিদের হামলা,  ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি বহুতল ভবনে হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এ হামলায় আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, নেপালি ও মিসরীয় নাগরিক রয়েছেন। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা।   সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিসরীয় নাগরিক রয়েছেন। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি মঙ্গলবার জানান, রিয়াদের আর্থিক জেলার একটি ভবন সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।   আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত বস্তু বা প্রজেক্টাইলের ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ৮০ তলা ভবন।এর আগে গত ১৯ নভেম্বর রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একই ভবনে হামলায় কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ আহত হননি। নতুন হামলাটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় দ্বিতীয় বড় হামলা।   ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তবে মঙ্গলবারের এই হামলার দায় হুথিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।   সংবাদসূত্র আরব নিউজ, আল জাজিরা, রয়টার্স 876TR

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১১:১৩
প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরির সন্দেহে দুইজন আটক। ছবি: সংগৃহীত

স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

সিন্ধু প্রদেশ বিভাজনের প্রস্তাব ঘিরে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, ফিরল ‘সিন্ধুদেশ’ স্লোগান। ছবি: সংগৃহীত

ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...