সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৩:৩৭
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী

মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী জিসান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝো-২৪’ মহাকাশযানে চড়ে তিনি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ সফলভাবে পৌঁছান। এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক হিসেবেও ইতিহাসে নাম লেখালেন তিনি।

 

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২-এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং ৩ ঘণ্টা ৩৮ মিনিট পর তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়।

 

তিন সদস্যের এই অভিযানে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের তাং হংবো, পাইলট উ ই এবং পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের জিসান আলী। মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে জিসান আলী ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি (ক্ষুদ্র শৈবাল) চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালাবেন। এছাড়া পুরো দলটি মহাকাশে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে।

 

এই ঐতিহাসিক সাফল্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে চিঠি বিনিময় করেছেন। প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মহাকাশ স্টেশনটি শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক এবং মানবজাতির কল্যাণে চীন আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

উৎক্ষেপণস্থলে উপস্থিত থাকা পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, জিসান আলীর এই যাত্রার মাধ্যমে কক্ষপথে পাকিস্তানের পতাকা উড়ল এবং দেশটির ২৬ কোটি মানুষের স্বপ্ন নতুন উচ্চতায় পৌঁছাল। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দুই দেশের বিজ্ঞানী ও নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন।

 

মহাকাশে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে জিসান আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি কেবল নিজের জন্য উড়ছি না, বরং আমার কাঁধে রয়েছে ২৫ কোটি পাকিস্তানির নাম ও স্বপ্ন। এই অভিযান কোনো শেষ সীমা নয়, বরং এটি চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে যৌথ মহাকাশ অভিযানের নতুন এক সূচনা।"

 

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ এবং চীনের ‘সিএমএসএ’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত এপ্রিলে জিসান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়। পরবর্তীতে চূড়ান্ত অভিযানের জন্য জিসান আলী মনোনীত হন। সূত্র: ডন।

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী
মহাকাশে ইতিহাস গড়ল পাকিস্তান, চীনের তিয়ানগং স্টেশনে প্রথম বিদেশি হিসেবে পা রাখলেন জিসান আলী

মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন ৪০ বছর বয়সী জিসান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের ‘শেনঝো-২৪’ মহাকাশযানে চড়ে তিনি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ সফলভাবে পৌঁছান। এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নাগরিক হিসেবেও ইতিহাসে নাম লেখালেন তিনি।   চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২-এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে এবং ৩ ঘণ্টা ৩৮ মিনিট পর তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়।   তিন সদস্যের এই অভিযানে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের তাং হংবো, পাইলট উ ই এবং পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের জিসান আলী। মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে জিসান আলী ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি (ক্ষুদ্র শৈবাল) চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালাবেন। এছাড়া পুরো দলটি মহাকাশে প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবে।   এই ঐতিহাসিক সাফল্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে চিঠি বিনিময় করেছেন। প্রেসিডেন্ট জারদারি এই অর্জনকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেন। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মহাকাশ স্টেশনটি শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক এবং মানবজাতির কল্যাণে চীন আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।   উৎক্ষেপণস্থলে উপস্থিত থাকা পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, জিসান আলীর এই যাত্রার মাধ্যমে কক্ষপথে পাকিস্তানের পতাকা উড়ল এবং দেশটির ২৬ কোটি মানুষের স্বপ্ন নতুন উচ্চতায় পৌঁছাল। উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দুই দেশের বিজ্ঞানী ও নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন।   মহাকাশে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে জিসান আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি কেবল নিজের জন্য উড়ছি না, বরং আমার কাঁধে রয়েছে ২৫ কোটি পাকিস্তানির নাম ও স্বপ্ন। এই অভিযান কোনো শেষ সীমা নয়, বরং এটি চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে যৌথ মহাকাশ অভিযানের নতুন এক সূচনা।"   উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ এবং চীনের ‘সিএমএসএ’-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় গত এপ্রিলে জিসান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য চীনে পাঠানো হয়। পরবর্তীতে চূড়ান্ত অভিযানের জন্য জিসান আলী মনোনীত হন। সূত্র: ডন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৩:৩৭
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি

ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি

ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী

ইউরোপ যাওয়ার পথে সাগরে নিখোঁজ ১৭৫ অভিবাসী, মিলছে না কোনো খোঁজ

নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

নকল ট্রাম্পকে মঞ্চে তুলে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

ধ্বনিত হয় আজানের সুর
যেখানে একসময় বাজত গির্জার ঘণ্টা, আজ সেখানে ধ্বনিত হয় আজানের সুর

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একসময় খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত একটি ঐতিহাসিক গির্জা এখন মুসলমানদের মসজিদ। প্রায় ১৪৫ বছর আগে নির্মিত এই ভবনটি সময়ের পরিবর্তনে পেয়েছে নতুন ধর্মীয় পরিচয়। বর্তমানে এখানে নিয়মিত নামাজ আদায় করেন বিভিন্ন দেশের মুসলমানরা।   ডাবলিনের সাউথ সার্কুলার রোডের ১৬৩ নম্বর ঠিকানায় অবস্থিত এই স্থাপনাটি পরিচিত ডাবলিন মসজিদ ও ইসলামিক সেন্টার নামে। ভবনটির আগের নাম ছিল ডোনোর প্রেসবিটারিয়ান চার্চ। ঐতিহাসিক নথি অনুযায়ী, গির্জাটি ১৮৮০ থেকে ১৮৮১ সালের মধ্যে নির্মিত হয়।   ভবনটির নকশায় গথিক পুনর্জাগরণধর্মী স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে। পাথরের দেয়াল, খিলানযুক্ত জানালা এবং সামনের দিকে বৃত্তাকার রঙিন কাচের জানালা ভবনটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। একসময় এই গির্জায় প্রেসবিটারিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করতেন। পরে গির্জাটির কার্যক্রম অন্য একটি গির্জার সঙ্গে একীভূত হলে ভবনটি বিক্রির জন্য দেওয়া হয়।   ১৯৮৩ সালে আয়ারল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের সংগঠন ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড ভবনটি কিনে নেয়। প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনের পর এটি মসজিদ হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়। পরবর্তী সময়ে ভবনটি মুসলমানদের নিয়মিত নামাজ আদায়ের কেন্দ্রে পরিণত হয়। মসজিদে রূপান্তরের সময় ভবনের মূল স্থাপত্যের বড় অংশ সংরক্ষণ করা হয়। ভেতর থেকে গির্জার বেঞ্চ সরিয়ে নামাজের জন্য কার্পেট বিছানো হয়। নামাজের দিক নির্দেশনার জন্য মিহরাব এবং খুতবা দেওয়ার জন্য মিম্বর স্থাপন করা হয়।   আয়ারল্যান্ডে মুসলমানদের উপস্থিতির ইতিহাসও বেশ পুরোনো। ১৯৫০-এর দশকে বিভিন্ন দেশ থেকে মুসলিম শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ডাবলিনে আসতে শুরু করেন। ১৯৫৯ সালে মুসলিম শিক্ষার্থীরা ডাবলিন ইসলামিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে সংগঠনটি ইসলামিক ফাউন্ডেশন অব আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পায়।   শুরুর দিকে মুসলমানদের স্থায়ী কোনো উপাসনালয় ছিল না। বাসাবাড়ি ও ভাড়া করা বিভিন্ন স্থানে তাঁরা নামাজ আদায় করতেন। ১৯৭৬ সালে ডাবলিনের হ্যারিংটন স্ট্রিটে আয়ারল্যান্ডের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় আরও বড় জায়গার প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন পূরণেই সাবেক গির্জাটি কেনা হয়।   বর্তমানে ডাবলিন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন দেশের মুসলমানরা একত্রিত হন এবং ধর্মীয় কার্যক্রমে অংশ নেন।   ডাবলিনের এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, বরং আয়ারল্যান্ডের অভিবাসন, জনসংখ্যার পরিবর্তন এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি ঐতিহাসিক উদাহরণ। একই ভবনে একসময় খ্রিস্টানদের প্রার্থনা এবং বর্তমানে মুসলমানদের নামাজ আদায়ের ঘটনা দেশটির বহুসাংস্কৃতিক সমাজের পরিবর্তনের ইতিহাস তুলে ধরে। তথ্যসূত্র: আয়ারল্যান্ডের ঐতিহাসিক ভবন সংরক্ষণ অধিদপ্তর। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৬:৫৭
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮, প্রাণ গেল জাতিসংঘের কর্মীরও

পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার

পবিত্র কোরআনের আদলে নির্মিত মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যে মুগ্ধ হচ্ছেন বিশ্বের দর্শনার্থীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা

কুইবেকের তথাকথিত ধর্মনিরপেক্ষতায় ক্ষুব্ধ মুসলিম নারীরা, সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা

কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন

মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের একাধিক নারী। কেউ পেয়েছিলেন স্নাতকোত্তরে ভর্তির প্রস্তাব, কেউ আবার বৃত্তির জন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসা নিষেধাজ্ঞায় তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।   বিবিসির ২৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব সাসেক্স, ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডন। তাঁর পছন্দের বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিক্ষা।   এ ছাড়া যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং বৃত্তির সাক্ষাৎকারের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু আফগান নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা আবেদন স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তাঁর সেই স্বপ্ন থমকে যায়। সাদাতের মতো আরও আফগান নারী একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, কেউ দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না।   আফগানিস্তানের হেরাত শহরের আলিয়া নামের আরেক নারীও যুক্তরাজ্যে ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, শিক্ষা অর্জনের জন্য তাঁকে অনেক বাধা পেরোতে হয়েছে। তালেবানের বিধিনিষেধের কারণে গোপনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়েছে। পরে অনলাইনে পড়াশোনা চালিয়ে যান। কিন্তু যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞায় তাঁর পরিকল্পনাও ভেস্তে যায়।   ২০২৬ সালের মার্চে যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য দেশের বাইরে থেকে নতুন শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিতের ঘোষণা দেয়। ২৬ মার্চ থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়। ব্রিটিশ সরকারের যুক্তি, এসব দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসার পর আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ায় দেশটির অভিবাসনব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এই চাপ কমানো এবং ভিসার অপব্যবহার ঠেকাতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।   তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে প্রকৃত শিক্ষার্থীদের ওপরও। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, বৃত্তি কিংবা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত আফগান নারীরা নতুন শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যে যেতে পারছেন না। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও নারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশটির অনেক নারী উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে ছিলেন।   জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার শরণার্থী শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এই ব্যবস্থা সাধারণ শিক্ষার্থী ভিসার মতো নয়। এর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়।   ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাতজন শিক্ষার্থী যুক্তরাজ্যের আদালতের শরণাপন্ন হলেও ২০২৬ সালের ১২ আগস্ট হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দেয়। আফগান নারীদের আশঙ্কা, নিজ দেশে শিক্ষার সুযোগ সংকুচিত হওয়ার পর বিদেশে উচ্চশিক্ষার পথও বন্ধ হয়ে গেলে তাঁদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। তাঁদের কাছে এই ভিসা নিষেধাজ্ঞা শুধু একটি বিদেশযাত্রার বাধা নয়, বরং শিক্ষা ও স্বনির্ভর জীবনের স্বপ্নে বড় আঘাত। সংবাদসূত্র: বিবিসি নিউজ, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্যের হাইকোর্ট এবং জাতিসংঘের শিশু তহবিল। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১২:৩৮
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে  হুথিদের হামলা,  ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরির সন্দেহে দুইজন আটক। ছবি: সংগৃহীত

স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...