সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ওমান উপকূলে মার্কিন সামরিক জাহাজে ইরানের আইআরজিসি’র হামলা

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: মার্চ ২৭, ২০২৬ ২০:২১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে একটি মার্কিন সামরিক সহায়তাকারী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৮ মার্চ) আইআরজিসি-র খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ওমানের সালালাহ বন্দর থেকে কিছুটা দূরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরব সাগরের আন্তর্জাতিক নৌপথে এই অভিযান চালানো হয়।

 

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলা ওমানের আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। ইরান সর্বদাই প্রতিবেশী দেশ ওমানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে হামলায় মার্কিন জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা অভিযানের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

উল্লেখ্য, ওমান সংলগ্ন এই জলসীমা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালির সাথে যুক্ত। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই হামলা ওই অঞ্চলে বাণিজ্যিক ও সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।

 

সূত্র: আলজাজিরা


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পর নেদারল্যান্ডসে পাঁচ শিশুর দায়িত্ব নেওয়া দুই পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত
অসুস্থ মা হাসপাতালে, পাঁচ শিশুর খাবার রান্না করে বাসন মাজলেন দুই পুলিশ কর্মকর্তা

নেদারল্যান্ডসে অসুস্থ এক মাকে হাসপাতালে নেওয়ার পর তাঁর পাঁচ শিশুসন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন দুই পুলিশ কর্মকর্তা। শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকেননি তাঁরা। নিজেদের হাতে খাবার তৈরি করে শিশুদের খাইয়েছেন, এমনকি রান্নাঘরের নোংরা বাসনও পরিষ্কার করেছেন। ২০১৫ সালের নভেম্বরে দেশটির আইন্দহোভেন শহরে ঘটে যাওয়া মানবিক এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।   ঘটনাটি ঘটেছিল আইন্দহোভেনের উনসেল নোর্ড এলাকায়। স্থানীয় পুলিশ একটি জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, পাঁচ সন্তানের এক মা হঠাৎ হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ তাঁর রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   মাকে হাসপাতালে নেওয়ার পর বাড়িতে থেকে যায় তাঁর পাঁচ শিশুসন্তান। তখনো শিশুদের দেখাশোনার জন্য পরিবারের অন্য কেউ এসে পৌঁছাননি। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে থাকা দুই পুলিশ কর্মকর্তা স্ট্যান ও জেরোয়েন শিশুদের পাশে থাকার সিদ্ধান্ত নেন। পরিবারের দায়িত্বশীল কেউ না আসা পর্যন্ত তাঁরা বাড়িতেই অবস্থান করেন।   পুলিশ কর্মকর্তারা জানতে পারেন, শিশুরা তখনো খাবার খায়নি। বিষয়টি বুঝতে পেরে তাঁরা নিজেরাই রান্নাঘরে ঢুকে পড়েন। শিশুদের জন্য ডিম ভেজে স্যান্ডউইচ তৈরি করেন এবং সঙ্গে ফলমূল পরিবেশন করেন। খাবার খাওয়ানোর পর রান্নাঘরের ব্যবহৃত বাসনপত্রও ধুয়ে পরিষ্কার করেন তাঁরা।   দুই পুলিশ কর্মকর্তার রান্নাঘরে কাজ করার একটি ছবি পরে আইন্দহোভেন পুলিশের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ২০১৫ সালের ১৩ নভেম্বর ছবিটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজার হাজার মানুষ ছবিটি শেয়ার করেন এবং দুই কর্মকর্তার মানবিক আচরণের প্রশংসা জানান।   নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম ওমরুপ ব্রাবান্ত ও আরটিএল নিউজের তৎকালীন প্রতিবেদনে বলা হয়, পুলিশের ফেসবুক পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছিল। শুধু নেদারল্যান্ডস নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও দুই কর্মকর্তার এমন উদ্যোগকে স্বাগত জানান। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্ব পায়।   আইন্দহোভেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিশুদের দেখাশোনার জন্য অন্য কেউ আসার অপেক্ষায় ছিলেন কর্মকর্তারা। সেই সময় শিশুদের ক্ষুধার্ত দেখে খাবারের ব্যবস্থা করেন তাঁরা। পরে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে শিশুদের হস্তান্তর করে নিজেদের নিয়মিত কাজে ফিরে যান।   পরবর্তী প্রতিবেদনে জানা যায়, হাসপাতালে নেওয়া ওই নারীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ফলে পরিবারের জন্য উদ্বেগজনক পরিস্থিতিটির অবসান ঘটে। অন্যদিকে, দুই পুলিশ কর্মকর্তার সাধারণ একটি মানবিক উদ্যোগ মানুষের কাছে পুলিশি দায়িত্বের ভিন্ন একটি দিক তুলে ধরে।   ঘটনার কয়েক মাস পর ২০১৬ সালে স্ট্যান ও জেরোয়েনের নাম নেদারল্যান্ডসের বর্ষসেরা জরুরি সেবাকর্মীর স্বীকৃতির জন্য মনোনীতদের তালিকায়ও আসে। তাঁদের কাজের প্রতি মানুষের প্রশংসা তখনো অব্যাহত ছিল।   প্রায় ১১ বছর আগের এই ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ঘটনাটি মনে করিয়ে দেয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ। পাঁচ শিশুর জন্য খাবার তৈরি ও বাসন ধোয়ার মতো সাধারণ কাজের মধ্য দিয়েই দুই পুলিশ কর্মকর্তা মানবিক দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।   সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৮:৯
ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে নারাজ তেহরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনিশ্চিত

ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে নারাজ তেহরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনিশ্চিত

যুক্তরাজ্যে সুদহীন শরীয়া ভিত্তিক শিক্ষাঋণ চালুর ঘোষণা, প্রতিবাদ রিফর্ম ইউকের

যুক্তরাজ্যে সুদহীন শরীয়া ভিত্তিক শিক্ষাঋণ চালুর ঘোষণা, প্রতিবাদ রিফর্ম ইউকের

সংসদের বড় ধাক্কা নেতানিয়াহুর

বিরোধী জোটের নিয়ন্ত্রণে সংসদের 'অ্যারেঞ্জমেন্টস কমিটি': বড় ধাক্কা নেতানিয়াহুর

প্রকাশ্যে বিদ্বেষ ছড়ালেও গোপনে আরব নেতার সাথে যোগাযোগ করেন নেতানিয়াহু!
প্রকাশ্যে বিদ্বেষ ছড়ালেও গোপনে আরব নেতার সাথে যোগাযোগ করেন নেতানিয়াহু!

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্থানীয় আরব জনগোষ্ঠী ও তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে বর্ণবাদী উস্কানি ও ‘ব্লাড লাইবেল’ (রক্তের মিথ্যা অপবাদ) ছড়ানোর অভিযোগ তুলেছেন দেশটির বিশিষ্ট আরব রাজনীতিক ও র’আম (Ra'am) দলের প্রধান মনসুর আব্বাস। একই সাথে নেতানিয়াহু প্রকাশ্যে তীব্র আক্রমণ চালালেও সাম্প্রতিক সময়ে তার প্রতিনিধি মারফত গোপন যোগাযোগ বজায় রেখেছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছেন তিনি।   ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার 'কান' (Kan)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর আব্বাস বলেন, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাথান এশেল প্রধানমন্ত্রীর পক্ষে সম্প্রতি তার সাথে যোগাযোগ করেন। কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন—এমন কোনো আইনের বিষয়ে র’আম দলের অবস্থান কী এবং তারা নেতানিয়াহু সরকারকে প্রতিস্থাপনে নতুন কোনো জোটে যোগ দেবে কিনা, তা জানতেই মূলত ওই বার্তা পাঠানো হয়েছিল।   সম্প্রতি লিকুদ পার্টি মনসুর আব্বাসের একটি দাবি অস্বীকার করেছিল, যেখানে আব্বাস বলেছিলেন যে নেতানিয়াহু নাকি তাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন—নেতানিয়াহু নিজে এবং তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার "একে অপরকে বোঝেন"। এ প্রসঙ্গে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্বাস বলেন, "আমি সত্য উন্মোচনে পলigraph (মিথ্যা শনাক্তকরণ) পরীক্ষা দিতে রাজি আছি, নেতানিয়াহুও পরীক্ষা দিক। তখন ওই ঘরে অন্য প্রত্যক্ষদর্শীরাও উপস্থিত ছিলেন।"   নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণের কড়া সমালোচনা করে আব্বাস অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় পদের অপব্যবহার করে আরব জনগণ ও তাদের রাজনৈতিক প্রতিনিধিদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা উস্কে দিচ্ছেন। আব্বাসের মতে, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ভাষণ তার এবং তার পরিবারের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।   ইসরায়েলি জাতীয় সংসদে (নেসেট) সম্প্রতি অন্যান্য আরব আইনপ্রণেতারা জাতীয় সংগীত গাওয়ার সময় কক্ষ ত্যাগ করলেও আব্বাস উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা উস্কানি না দিয়ে দায়িত্বশীল ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকা পালনে বিশ্বাসী।" সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৩:১৮
বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো  হলে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হলে ৫০ অভিবাসীকে

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা আটক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা আটক

দীপাবলিতে কারিনা পরলেন পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খচিত ৩০ ক্যারেট পান্নার নেকলেস

দীপাবলিতে কারিনা পরলেন পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খচিত ৩০ ক্যারেট পান্নার নেকলেস

বৈরুতের ফ্ল্যাটে শ্বাসরোধে সাবেক ইরাকি এমপিকে হ ত্যা, চার দিন পর উদ্ধার মর দেহ
বৈরুতের ফ্ল্যাটে শ্বাসরোধে সাবেক ইরাকি এমপিকে হ ত্যা, চার দিন পর উদ্ধার মর দেহ

নিখোঁজ হওয়ার কয়েকদিন পর লেবাননের রাজধানী বৈরুতের একটি ফ্ল্যাট থেকে আহমেদ আল-আলওয়ানি নামের সাবেক এক ইরাকি সংসদ সদস্যের (এমপি) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে লেবানিজ সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সাবেক এমপিকে সুকৌশলে সেখানে ডেকে নেওয়ার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।   লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে ফ্ল্যাট থেকে ওই এমপির মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেটি মূলত এক লেবানিজ নাগরিক এবং দুই সিরীয় নাগরিক মিলে ভাড়া নিয়েছিলেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। তবে এই হত্যার পেছনের আসল উদ্দেশ্য কী, ঠিক কী কারণে তিনি ওই ফ্ল্যাটে গিয়েছিলেন এবং তার মৃত্যুর আগে সেখানে আসলে কী ঘটেছিল—তার আদ্যোপান্ত বের করতে জোর তদন্ত চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।   এর আগে মঙ্গলবার দিনের প্রথম ভাগেই আল-আলওয়ানির পরিবারের সদস্যরা বৈরুতে অবস্থিত ইরাকি দূতাবাসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন। পরিবার অভিযোগ করেছিল যে, গত চার দিন ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এবং তার ব্যবহৃত সব কটি ফোনই বন্ধ পাওয়া যাচ্ছিল। এমনকি তার ব্যক্তিগত সঙ্গীরাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছিলেন না। এই হত্যাকাণ্ড ও গ্রেপ্তারের বিষয়ে লেবানন কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১৬:৪৯
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪১ বছর বয়সী মার্কিন সেনা

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪১ বছর বয়সী মার্কিন সেনা

এফবিআইয়ের আন্তর্জাতিক অভিযানে ইকুয়েডরে ৪৫২ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার এক সন্দেহভাজন

এফবিআইয়ের আন্তর্জাতিক অভিযানে ইকুয়েডরে ৪৫২ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার এক সন্দেহভাজন

স্পেনকে উপনিবেশ বানাতে চান ট্রাম্পসহ ডানপন্থী নেতারা, বিস্ফোরক অভিযোগ সানচেজের

স্পেনকে উপনিবেশ বানাতে চান ট্রাম্পসহ ডানপন্থী নেতারা, বিস্ফোরক অভিযোগ সানচেজের

0 Comments