৩০ হাজার ডলারে গড়লেন স্বপ্নের বাড়ি, শহুরে জীবন ছেড়ে জঙ্গলে সুখ খুঁজে পেলেন দম্পতি
যুক্তরাষ্ট্রের টেনেসির ঘন জঙ্গলের মধ্যে একটি গম্বুজাকৃতির বাড়িতে বসবাস করেন শন ও জেসিকা হিউজ দম্পতি। নিকটতম মুদি দোকানে যেতে তাদের পাঁচ ঘণ্টারও বেশি পথ পাড়ি দিতে হয়। মাসে দুইবার দীর্ঘ এই যাত্রা করতে হলেও তারা মনে করেন, এটাই তাদের কাঙ্ক্ষিত জীবন।
আজ থেকে কয়েক বছর আগে তাদের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। বড় স্বপ্ন নিয়ে পশ্চিম পেনসিলভানিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন তারা। কিন্তু উচ্চ আয় থাকা সত্ত্বেও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সবকিছু হারিয়ে ক্যালিফোর্নিয়ায় এক বছরের বেশি সময় গৃহহীন অবস্থায় কাটাতে হয় তাদের।
দম্পতির ভাষ্য অনুযায়ী, তখন তাদের জীবনের অধিকাংশ সময় কেটে যেত কাজের পেছনে। বছরে এক লাখ ডলারের বেশি আয় করলেও সেই অর্থে স্বস্তির জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। বরং প্রতিদিনের ব্যয় মেটাতেই সংগ্রাম করতে হচ্ছিল।
পরিস্থিতি কিছুটা বদলায় যখন তারা একটি আরভি বা ভ্রাম্যমাণ বাসগাড়ি কিনতে সক্ষম হন। পরে মরুভূমি এলাকায় বসবাসের সময় ইউটিউবে অফ-গ্রিড জীবনধারা নিয়ে বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হন। তখনই তারা সিদ্ধান্ত নেন, প্রচলিত জীবন থেকে সরে এসে স্বনির্ভর জীবন গড়ে তুলবেন।
২০২১ সালের এপ্রিলে একটি মালিকানাভিত্তিক জমি বিক্রয় প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রায় এক হাজার ডলারে ২০ একর জমি কেনেন। জমিটি ছিল টেনেসির একটি প্রত্যন্ত বনাঞ্চলে। বর্তমানে ওই জমির জন্য প্রতি মাসে তাদের প্রায় ৫৬০ ডলার পরিশোধ করতে হয়।
শুরুতে তারা স্থায়ী বাড়ি নির্মাণের পরিকল্পনা করেননি। আরভিতেই থাকার ইচ্ছা ছিল। কিন্তু বাসগাড়িটিতে পানি ঢুকে ছত্রাক ছড়িয়ে পড়ায় সেটি বসবাসের অনুপযোগী হয়ে যায়। বাধ্য হয়ে তারা একটি ছোট টুলশেডে আশ্রয় নেন।
সেই সংকট থেকেই দ্রুত ও তুলনামূলক কম খরচে নির্মাণযোগ্য বাড়ির খোঁজ শুরু হয়। পরে তারা জিওডেসিক ডোম বা গম্বুজাকৃতির বাড়ির ধারণা পান। কাঠামোটি ঝড়-বৃষ্টি মোকাবিলায় তুলনামূলক শক্তিশালী হওয়ার পাশাপাশি নির্মাণ খরচও কম ছিল।
বাড়িটির মূল কাঠামো, পরিবহন ব্যয় এবং অতিরিক্ত ডেক নির্মাণে প্রায় ১০ হাজার ডলার খরচ হয়। পরে পানির সংযোগ, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, কাঠের চুলাসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনে আরও প্রায় ২০ হাজার ডলার ব্যয় করেন তারা। সব মিলিয়ে বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার ডলার, যা যুক্তরাষ্ট্রে একটি সাধারণ বাড়ির গড় মূল্যের তুলনায় অনেক কম।
তবে এই জীবন একেবারেই চ্যালেঞ্জমুক্ত নয়। গ্রীষ্মকালে গম্বুজাকৃতির বাড়ির ভেতরের তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। আবার শীতকালে তা নেমে আসে ২০ ডিগ্রিতে। ফলে আবহাওয়া নিয়ন্ত্রণ তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।
এ ছাড়া বন্যপ্রাণী ও পোকামাকড়ের সঙ্গে সহাবস্থান করাও সহজ ছিল না। জেসিকা জানান, প্রথম দিকে সাপ, টিকটিকি, মৌমাছি ও বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু সময়ের সঙ্গে তিনি প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন।
পানির ব্যবস্থাও তাদের নিজ উদ্যোগে গড়ে তুলতে হয়েছে। জমির পাশ দিয়ে বয়ে যাওয়া ঝরনার পানি এবং বৃষ্টির পানি সংগ্রহ করে ব্যবহার করেন তারা। কাপড় ধোয়ার মতো সাধারণ কাজের জন্যও অনেক সময় ঝরনার কাছে যেতে হয়।
তবু শন মনে করেন, এই জীবন তাদের স্বাধীনতা দিয়েছে। তার ভাষায়, শহুরে জীবনে অর্থ দিয়ে যে সুবিধা কিনতে হয়, অফ-গ্রিড জীবনে সেগুলোর জন্য শ্রম দিতে হয়। কিন্তু সেই শ্রমের বিনিময়ে তারা নিজের জীবনকে আরও বেশি নিয়ন্ত্রণ করতে পারছেন।
দম্পতি নিজেদের খাদ্যের একটি বড় অংশ উৎপাদন করেন। বিভিন্ন ফল ও সবজি চাষ করেন, খাবার সংরক্ষণের কৌশল শিখছেন এবং প্রতিবেশীদের সঙ্গে পণ্য বিনিময়ও করেন। তাদের লক্ষ্য যতটা সম্ভব স্বনির্ভর হওয়া।
অন্যদিকে, এই জীবনধারাকে কেন্দ্র করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় হয়ে উঠেছেন। টিকটক ও ইউটিউবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। বিশেষ করে অফ-গ্রিড জীবনের বাস্তবতা, ভুল সিদ্ধান্ত এবং প্রতিদিনের সংগ্রামের কথা খোলামেলাভাবে বলার কারণে তাদের অনুসারী সংখ্যা দ্রুত বেড়েছে।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের আয়, করপোরেট পৃষ্ঠপোষকতা এবং ভিডিও নির্মাণের কাজ থেকেও উপার্জন করছেন তারা। এর ফলে জমি ছেড়ে বাইরে নিয়মিত চাকরি করতে হয় না।
ভবিষ্যতে তারা আরও বড় বা বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছেন। বরং ছোট ও সহজ জীবনধারা বজায় রেখে প্রায় এক হাজার বর্গফুটের একটি কেবিন নির্মাণ করতে চান। পাশাপাশি একটি গ্রিনহাউস এবং উন্নত সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।
গৃহহীন জীবন থেকে শুরু করে স্বনির্ভর অফ-গ্রিড জীবনে পৌঁছানোর এই যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তবে শন ও জেসিকা মনে করেন, এটি কোনো রূপকথা নয়। বরং স্বাধীনতা, শ্রম, ত্যাগ এবং বাস্তবতার সমন্বয়ে গড়ে ওঠা একটি ভিন্নধর্মী জীবনযাপন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাস ভেগাসে এক অনুষ্ঠানে মঞ্চে উঠে আসা একটি ছোট শিশুকে সরে যেতে দেখে তাকে থামিয়ে দেন। এ সময় তিনি রসিকতার ছলে বলেন, “আমি চাই না ও বাইডেনের মতো এই মঞ্চ থেকে পড়ে যাক।” ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিশুটি মঞ্চের এক প্রান্তের দিকে এগিয়ে গেলে ট্রাম্প তাকে থামিয়ে নিরাপদ দিকে ফিরিয়ে দেন। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে হাস্যরসের ভঙ্গিতে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে মন্তব্য করেন। ট্রাম্পের এই মন্তব্য মূলত বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে হোঁচট খাওয়া বা ভারসাম্য হারানোর ঘটনাগুলোকে ঘিরে করা রাজনৈতিক খোঁচা হিসেবে দেখা হচ্ছে। অতীতেও নির্বাচনী সমাবেশ ও জনসভায় বাইডেনের বয়স, শারীরিক সক্ষমতা এবং মঞ্চে পড়ে যাওয়ার ঘটনাগুলো নিয়ে একাধিকবার কটাক্ষ করেছেন ট্রাম্প। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ শিশুটিকে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন, আবার কেউ তার মন্তব্যকে রাজনৈতিক বিদ্রূপ হিসেবে দেখছেন।
বিচ্ছেদের পর সাবেক প্রেমিকাকে ৭.৬ মিলিয়ন ডলার দিলেন ট্রাম্প জুনিয়র, কেন?
আমেরিকার জাতীয় প্রতীক বল্ড ঈগল গুলি করে হত্যা করায় ওয়াশিংটনের বাসিন্দার বিরুদ্ধে ফেডারেল মামলা
আমেরিকায় এই ৫টি জিনিস কখনোই ফুল প্রাইসে কিনবেন না, সঠিক সময়ে কিনলেই বড় সাশ্রয়
ম্যাসাচুসেটসের বোস্টনে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্ভাব্য নতুন কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে ২৪৯টি পার্কিং স্পেসের ব্যবস্থা করতে আগ্রহ প্রকাশ করেছে। এ তথ্য প্রকাশের পর থেকেই স্থানীয় রাজনীতিক, অভিবাসী অধিকারকর্মী এবং নগর পরিকল্পনাবিদদের মধ্যে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সরকারের প্রকাশিত একটি ‘সোর্সেস সট’ বা বাজার যাচাই-সংক্রান্ত নোটিশে দেখা যায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন আইসিই দেশজুড়ে বিভিন্ন শহরে বিদ্যমান বা পরিকল্পিত অফিসের কাছাকাছি গাড়ি রাখার জায়গা খুঁজছে। সেই তালিকায় বোস্টনের জন্য ২৪৯টি পার্কিং স্পেসের চাহিদার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত লিজ চুক্তি বা নির্মাণ প্রকল্প নয়; ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আগে বাজারে কী ধরনের সুযোগ রয়েছে, তা যাচাই করার প্রাথমিক ধাপ বলে নোটিশে স্পষ্ট করা হয়েছে। নোটিশ অনুযায়ী, এসব পার্কিং স্পেস টানা পাঁচ বছরের জন্য লিজ নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যার মধ্যে প্রথম তিন বছর হবে নির্ধারিত বা ‘ফার্ম’ মেয়াদ। পার্কিংয়ের স্থানগুলো সংশ্লিষ্ট এলাকার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এবং একই স্থানে অবস্থিত হওয়ার শর্তও রাখা হয়েছে। বোস্টনের পাশাপাশি ডালাস, ফিলাডেলফিয়া, ফিনিক্স, লাস ভেগাস, ডেনভার-সংলগ্ন এঙ্গেলউডসহ আরও কয়েকটি শহরের জন্যও একই ধরনের পার্কিং চাহিদার কথা উল্লেখ করা হয়েছে। এই উদ্যোগ সামনে আসার পর বোস্টনজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকদের আশঙ্কা, আইসিই যদি শহরের কেন্দ্রস্থলে কার্যক্রম সম্প্রসারণ করে, তাহলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়তে পারে। অন্যদিকে, সমর্থকদের দাবি, ফেডারেল সংস্থার প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা সরকারি কার্যক্রমেরই অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বোস্টন সিটি প্রশাসন ও আইসিইর মধ্যে অভিবাসন নীতি নিয়ে একাধিকবার মতবিরোধ দেখা গেছে। শহরের মেয়র মিশেল উ আগেও সিটি সম্পত্তিতে আইসিইর বেসামরিক অভিযান সীমিত করার লক্ষ্যে নির্বাহী আদেশ জারি করেছিলেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান নোটিশকে অনেকেই নতুন আইসিই অফিস স্থাপনের সিদ্ধান্ত হিসেবে দেখলেও বাস্তবে এটি কেবল বাজার যাচাইয়ের একটি প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের আগে আলাদা দরপত্র, লিজ প্রক্রিয়া এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
কারাগার ১৩৬ ঘণ্টা কাজ করে পাওয়া ১৭ ডলার গাজায় দান করলেন মার্কিন বন্দি
অবসরের পর বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাশ্রয়ী অঙ্গরাজ্য কোনটি? প্রকাশ পেল ২০২৬ সালের তালিকা
আমার নাচ আর অঙ্গভঙ্গি মেলানিয়ার একদম পছন্দ নয়:ট্রাম্প
নিউইয়র্ক সিটিতে বসবাসকারী অভিবাসীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার হটলাইন সম্পর্কে সচেতনতা বাড়াতে মাসব্যাপী একটি প্রচারণা শুরু করেছে নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসী বিষয়ক কার্যালয় (Mayor's Office of Immigrant Affairs)। পিআইএক্স১১ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রচারণার মাধ্যমে নিউইয়র্কের পাঁচটি বরোজুড়ে বিভিন্ন ভাষায় অভিবাসন-সংক্রান্ত বিনামূল্যের আইনি সহায়তার তথ্য প্রচার করা হবে। প্রিন্ট, ডিজিটাল এবং রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে বাসিন্দাদের জানানো হবে কীভাবে তারা নিরাপদ, গোপনীয় এবং বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। ২০২৬ অর্থবছরে নিউইয়র্ক সিটি কাউন্সিলের বরাদ্দ দেওয়া তিন লাখ ডলারের অর্থায়নে পরিচালিত হচ্ছে এই ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ইংরেজি, স্প্যানিশ, চীনা, রুশ, আরবি, উর্দু, পাঞ্জাবি, ফরাসি, নেপালি, তিব্বতি, তাগালোগ, হাইতিয়ান ক্রেওলসহ মোট ১৭টি ভাষায় তথ্য প্রচার করা হবে, যাতে বিভিন্ন ভাষাভাষী অভিবাসীরা সহজেই এই সেবার বিষয়ে জানতে পারেন। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিন্ট ও রেডিও বিজ্ঞাপন বিভিন্ন কমিউনিটি ও জাতিগত গণমাধ্যমে প্রচার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপন প্রকাশ করা হবে। নিউইয়র্কে বসবাসকারী যেকোনো ব্যক্তি, তার অভিবাসন-সংক্রান্ত অবস্থান যাই হোক না কেন, বিনামূল্যে ও গোপনীয় এই আইনি সহায়তা হটলাইনে ফোন করতে পারবেন। এজন্য ১-৮০০-৩৫৪-০৩৬৫ নম্বরে কল করা যাবে। এছাড়া ৩১১ নম্বরে ফোন করে "Immigration Legal" বললেও সংশ্লিষ্ট সেবার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে। হটলাইনটির কার্যক্রম পরিচালিত হবে সপ্তাহের কর্মদিবসে। সোমবার ও বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, "এই মাসে আমরা ১৭টি ভাষায়, মানুষের পড়া সংবাদপত্র, শোনা রেডিও স্টেশন এবং তাদের নিজ নিজ কমিউনিটির মাধ্যমে সরাসরি আইনি সহায়তার তথ্য পৌঁছে দিচ্ছি।" তিনি আরও বলেন, "যদি আমরা বলি নিউইয়র্ক অভিবাসীদের স্বাগত জানায়, তাহলে প্রত্যেক বাসিন্দা যেন প্রয়োজনে কোথায় সাহায্য পাবেন তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই প্রচারণার মাধ্যমে আমরা ঠিক সেটিই করছি।" সিটি কর্তৃপক্ষের আশা, নতুন এই উদ্যোগের ফলে অভিবাসীরা তাদের আইনি অধিকার, পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে আরও সহজে তথ্য পাবেন এবং প্রয়োজনে দ্রুত সঠিক সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন।
যুক্তরাষ্ট্রে পারিবারিক কলহের জেরে নিজের মা-বাবাকেই গুলি করে হত্যা করল ১৯ বছরের ছেলে
কে এই জো রোগান? অনলাইন টক শো করেই বছরে আয় ৮ কোটি ২০ লাখ ডলার