যুক্তরাষ্ট্রে চাকরি করছেন? উবার চালক থেকে দোকান কর্মী—সবার জন্যই রয়েছে অবসর সঞ্চয়ের সুযোগ
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। কেউ বড় কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আবার কেউ উবার বা লিফট চালান, ট্রাক চালক হিসেবে কাজ করেন, রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন কিংবা মুদি দোকানে কর্মরত আছেন। অনেকে ছোট ব্যবসা পরিচালনা করেন বা স্বনিয়োজিত হিসেবে কাজ করছেন। কিন্তু আয়ের পাশাপাশি ভবিষ্যতের জন্য অবসরকালীন সঞ্চয় বা রিটায়ারমেন্ট পরিকল্পনা নিয়ে সচেতনতার ঘাটতি এখনও কমিউনিটির একটি বড় বাস্তবতা।
যুক্তরাষ্ট্রে গত এক দশক আর্থিক পরিকল্পনা নিয়ে কাজ করেন আশিকুর রহমান, তিনি জানান অনেক বাংলাদেশি বছরের পর বছর কাজ করলেও অবসর জীবনের জন্য নিয়মিত সঞ্চয় করেন না। অনেকে আবার মনে করেন, শুধু বড় কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করলেই রিটায়ারমেন্ট সুবিধা পাওয়া যায়। বাস্তবে বিষয়টি ভিন্ন। যুক্তরাষ্ট্রে কর্পোরেট চাকরি না করলেও ব্যক্তিগতভাবে অবসরকালীন সঞ্চয়ের একাধিক সুযোগ রয়েছে।
কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত অনেকের জন্য সবচেয়ে পরিচিত রিটায়ারমেন্ট পরিকল্পনা হলো ৪০১(কে)। এই ব্যবস্থায় কর্মীরা তাদের বেতনের একটি অংশ নিয়মিত রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। মোটামুটি সব প্রতিষ্ঠানেই কর্মীর জমার সঙ্গে অতিরিক্ত অর্থও যোগ করে, যা এমপ্লয়ার ম্যাচ নামে পরিচিত। অর্থাৎ কর্মীর সঞ্চয়ের পাশাপাশি নিয়োগকর্তার অবদানও ভবিষ্যতের তহবিলকে আরও বড় করে তোলে।
তবে যাদের কর্মস্থলে ৪০১(কে)-এর সুবিধা নেই, তাদের জন্যও বিকল্প রয়েছে। ব্যক্তিগতভাবে ইনডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট (আইআরএ) খোলা যায়। এর মধ্যে ট্র্যাডিশনাল আইআরএ এবং রথ আইআরএ—দুই ধরনের পরিকল্পনাই বেশ জনপ্রিয়।
ট্র্যাডিশনাল আইআরএ-তে নির্দিষ্ট শর্তে কর-সুবিধা পাওয়া যেতে পারে। তবে অবসরের সময় সেই অর্থ উত্তোলন করলে তখন প্রচলিত নিয়ম অনুযায়ী কর দিতে হয়।
অন্যদিকে রথ আইআরএ (Roth IRA)-তে কর পরিশোধের পর অর্থ জমা রাখা হয়। তবে নির্ধারিত নিয়ম পূরণ করে অবসরের সময় সেই অর্থ এবং বিনিয়োগ থেকে অর্জিত আয় উত্তোলন করলে সাধারণত অতিরিক্ত ফেডারেল আয়কর দিতে হয় না। এ কারণে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ক্ষেত্রে রথ আইআরএ অনেকের কাছে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে যাদের কর্মজীবনের শুরু, নতুন অভিবাসী বা ভবিষ্যতে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এটি উপযোগী হতে পারে।
যারা উবার বা লিফট চালক, ট্রাক ড্রাইভার, খাবার সরবরাহকারী, ছোট ব্যবসার মালিক কিংবা অন্য কোনো স্বনিয়োজিত পেশায় কাজ করেন, তাদের জন্যও বিশেষ অবসরকালীন সঞ্চয় প্রকল্প রয়েছে। যেমন এসইপি আইআরএ (SEP IRA) এবং সোলো ৪০১(কে) (Solo 401(k))। এসব পরিকল্পনার মাধ্যমে আয়ের একটি অংশ নিয়মিত ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়।
বাংলাদেশি কমিউনিটির মধ্যে আরেকটি সাধারণ ভুল ধারণা হলো, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার এবং মেডিকেইডই রিটায়ারমেন্ট সুবিধা। বাস্তবে তা নয়।
আশিকুর রহমান বলেন, সোশ্যাল সিকিউরিটি হলো কর্মজীবনে পরিশোধ করা বেতনের করের ভিত্তিতে অবসরের সময় পাওয়া মাসিক আর্থিক সুবিধা। অন্যদিকে মেডিকেয়ার মূলত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি এবং মেডিকেইড হলো কম আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি। এগুলোর কোনোটিই ব্যক্তিগত রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নয় এবং ব্যক্তিগত সঞ্চয়ের বিকল্পও নয়।
তিনি আরও বলেন, শুধু সোশ্যাল সিকিউরিটির ওপর নির্ভর করলে অধিকাংশ মানুষের জন্য অবসর-পরবর্তী জীবনযাত্রার সব ব্যয় নির্বাহ করা কঠিন হতে পারে। তাই কর্মজীবনের শুরু থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত সঞ্চয় শুরু করা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, বড় অঙ্কের অর্থ দিয়ে শুরু করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাসে ৫০, ১০০ বা ২০০ ডলার করেও অবসরকালীন সঞ্চয় শুরু করা সম্ভব। দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সেই অর্থ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেতে পারে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য এখনই সময় রিটায়ারমেন্ট পরিকল্পনা সম্পর্কে সচেতন হওয়ার। আপনি কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করুন কিংবা উবার চালান, দোকানে চাকরি করুন অথবা নিজের ব্যবসা পরিচালনা করুন, সঠিক পরিকল্পনা থাকলে আজকের ছোট সঞ্চয়ই ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার বড় ভিত্তি হয়ে উঠতে পারে।
বিঃদ্রঃ এই প্রতিবেদনটি সাধারণ তথ্যভিত্তিক। ব্যক্তিগত বিনিয়োগ, কর বা অবসরকালীন পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টা বা কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreকোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও টপোলজিক্যাল ম্যাটেরিয়াল গবেষণায় বিশ্বজুড়ে এক প্রভাবশালী নাম ড. এম. জাহিদ হাসান। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 'ইউজিন হিগিন্স অধ্যাপক' হিসেবে নেতৃত্ব দেওয়া এই বাংলাদেশি বিজ্ঞানী আধুনিক পদার্থবিজ্ঞানের জটিল তত্ত্বগুলোকে বাস্তবে রূপ দিয়ে বিজ্ঞানজগতে এক অনন্য স্থান দখল করে নিয়েছেন। বিশেষ করে তাত্ত্বিক প্রস্তাবনার দীর্ঘ সাড়ে আট দশক পর পদার্থবিজ্ঞানের অন্যতম রহস্যময় কণা 'ওয়েইল ফার্মিয়ন'-এর পরীক্ষামূলক প্রমাণ এনে দিয়ে তিনি বৈশ্বিক সায়েন্স কমিউনিটিতে হইচই ফেলে দেন। ২০১৫ সালে ড. জাহিদ হাসানের নেতৃত্বাধীন গবেষক দল প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ওয়েইল ফার্মিয়নের অস্তিত্বের প্রমাণ দেয়। ১৯২৯ সালে তাত্ত্বিকভাবে প্রস্তাবিত এই কণার বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া আধুনিক বিজ্ঞানচর্চায় এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হয়। তাঁর এই আবিষ্কার কেবল মৌলিক বিজ্ঞানের সীমারেখাই বাড়ায়নি, বরং ভবিষ্যতের অতিদ্রুতগতির কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত ইলেকট্রনিক্স এবং নতুন প্রজন্মের বিদ্যুৎ-বান্ধব প্রযুক্তি উদ্ভাবনের পথও উন্মুক্ত করেছে। এই যুগান্তকারী গবেষণার পর থেকেই আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক গণমাধ্যম ও প্রখ্যাত গবেষকদের মধ্যে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিজ্ঞানের মৌলিক শাখায় এই অসামান্য অবদানের কারণে আন্তর্জাতিক বিজ্ঞানমহলে ড. জাহিদ হাসানকে ভবিষ্যতের সম্ভাব্য নোবেলজয়ী হিসেবে প্রায়ই মূল্যায়ন করা হয়। তবে বিষয়টি অনুমাননির্ভর, কারণ নোবেল কমিটির নিয়মানুযায়ী মনোনয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য টানা ৫০ বছর সম্পূর্ণ গোপন রাখা হয় এবং কমিটি কখনোই আগাম কোনো প্রার্থীর তালিকা প্রকাশ করে না। ফলে তিনি নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক প্রার্থী—এমন দাবি করার সুযোগ না থাকলেও, তাঁর আবিষ্কৃত গবেষণার গভীরতা ও বৈপ্লবিক প্রভাবের কারণেই বিশ্বখ্যাত সাময়িকী ও গবেষকদের আলোচনায় বারবার তাঁর নাম উঠে আসে। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. জাহিদ হাসান লাভ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত 'মুস্তফা প্রাইজ'-সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা। বিশ্বখ্যাত বৈজ্ঞানিক সাময়িকী 'নেচার' ও 'সায়েন্স'-এ প্রকাশিত তাঁর একের পর এক মৌলিক গবেষণা পত্র তাঁর বৈশ্বিক প্রভাবেরই জানান দেয়। বাংলাদেশ থেকে উঠে এসে বিশ্বের শীর্ষ সারির গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে তিনি প্রমাণ করেছেন, মেধা, সঠিক সুযোগ ও অধ্যবসায় থাকলে আন্তর্জাতিক বিজ্ঞানচর্চাতেও বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে। নোবেল সম্মাননা শেষ পর্যন্ত তাঁর ঝুলিতে যুক্ত হয় কি না তা সময়ই বলে দেবে, তবে আধুনিক পদার্থবিজ্ঞানের ইতিহাসে তাঁর স্থান যে ইতোমধ্যেই স্থায়ী হয়ে গেছে, সে বিষয়ে দ্বিমত নেই।
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি টাকা সবার ব্যাংকে একই দিনে আসে না
ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লঁশ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নিলেন আজ
৫ কোটি ৪০ লাখ ডলার অনুদান নিয়ে প্রশ্নের মুখে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে বলে জানানো হয়েছে। এসব বাতিলের ক্ষেত্রে অপরাধে জড়িত থাকা, আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডসহ বিভিন্ন কারণ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে, বিদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আইন মেনে চলা, জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অধীনে এই যাচাই-বাছাই আরও কঠোর করা হয়েছে। এর আগে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ভিসা বাতিলের উল্লেখযোগ্য অংশের সঙ্গে অপরাধের সম্পর্ক রয়েছে। এর মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হামলা, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধের মতো বিষয়ও রয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ বা সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডও ভিসা বাতিলের কারণ হতে পারে। তবে ভিসা বাতিল এবং ভিসা ইস্যু স্থগিত করা এক বিষয় নয়। কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য ভিসা ইস্যু স্থগিত করা হলে সেটি নতুন ভিসা পাওয়ার ওপর বিধিনিষেধ তৈরি করে। অন্যদিকে কোনো ব্যক্তির বিদ্যমান ভিসা বাতিল হলে তিনি সেই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ হারাতে পারেন। ২০২৬ সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসন ভিসা ও ইমিগ্রেশন স্ক্রিনিং আরও কঠোর করেছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভিসা আবেদনকারীদের ব্যাপারে আরও কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে। একই সময়ে কয়েক ডজন দেশের নাগরিকদের জন্য ভিসা ইস্যুর ওপর পূর্ণ বা আংশিক স্থগিতাদেশও কার্যকর করা হয়েছে। বাংলাদেশি অভিবাসী ও ভিসা আবেদনকারীদের জন্য এসব পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে এই স্থগিতাদেশ এবং ব্যক্তিগত ভিসা বাতিলের বিষয় দুটি আলাদা নীতি। ফলে কারও বৈধ ভিসা বাতিল হয়েছে কি না, কিংবা নতুন ভিসা ইস্যুতে কোনো বিধিনিষেধ প্রযোজ্য কি না, তা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি ও প্রযোজ্য নীতির ওপর। ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া কোনো বিদেশি নাগরিক যদি মার্কিন আইন লঙ্ঘন করেন বা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন, তাহলে তার ভিসা বাতিলসহ প্রযোজ্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
২০৪ কোটি ডলারের লটারি জিতে ট্যাক্সের পর হাতে ৬২ কোটি ৮০ লাখ
স্ত্রী বিচ্ছেদের আবেদন করতেই খননযন্ত্র দিয়ে নিজের বাড়ি ভাঙলেন স্বামী
চার বছর ধরে নিখোঁজ আফগান-আমেরিকান শাহ হাবিবি, সন্ধান দিলে ৫০ লাখ ডলার পুরস্কার
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শনিবার রাতে ইনস্টাগ্রাম লাইভে নিজের প্রজননস্বাস্থ্য নিয়ে কথা বলার সময় তিনি হরমোনের ইনজেকশন নেওয়ার দৃশ্যও অনুসারীদের সঙ্গে শেয়ার করেন। ওকাসিও-কর্টেজ জানান, দীর্ঘ সময় বিষয়টি নিয়ে ভাবার পর তিনি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ব্যক্তিগত জীবন সাধারণত গোপন রাখলেও নারীদের শরীর ও প্রজননস্বাস্থ্য নিয়ে পর্যাপ্ত শিক্ষা ও তথ্যের অভাব রয়েছে বলে মনে করেন তিনি। সেই কারণেই নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রাম লাইভে তিনি জানান, চিকিৎসা প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে তাকে হরমোনের ইনজেকশন নিতে হচ্ছে। প্রথমবার ইনজেকশন নেওয়ার অভিজ্ঞতা তেমন খারাপ ছিল না বলেও জানান তিনি। এবিসির একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে আরও কয়েকটি ইনজেকশন নেওয়ার কথা ছিল তাঁর। নারীদের শরীর সম্পর্কে ছোটবেলা থেকেই পর্যাপ্ত শিক্ষা দেওয়া হয় না বলেও মন্তব্য করেন ওকাসিও-কর্টেজ। বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, গর্ভধারণের আগের সময় এবং মেনোপজসহ নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে শরীরের পরিবর্তন সম্পর্কে আরও প্রস্তুতি ও তথ্যের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। নিজের সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিবেশেও নারীদের প্রজননসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের চাপ রয়েছে। তাঁর মতে, নারীদের নিজেদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। ওকাসিও-কর্টেজ জানান, ২৯ বছর বয়সে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদে নির্বাচিত সবচেয়ে কম বয়সী নারী ছিলেন। রাজনীতিতে প্রবেশের পর ব্যক্তিগত জীবনের অনেক বিষয়ও জনসম্মুখে চলে আসে বলে তিনি উল্লেখ করেন। নারীদের পরিবার পরিকল্পনা ও বয়স নিয়ে যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়, পুরুষদের ক্ষেত্রে তা একইভাবে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পুরুষ রাজনীতিক বা চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত জীবন ও পরিবার গঠনের সিদ্ধান্ত নিয়ে একই ধরনের প্রশ্নের মুখে পড়তে হয় না। ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়টিও তিনি বিবেচনা করেছেন। তবে এ কারণে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলেও স্পষ্ট করেন তিনি। প্রজননস্বাস্থ্য নিয়ে প্রকাশ্যে কথা বলার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের পক্ষে ও বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ নারীদের ডিম্বাণু সংরক্ষণ এবং সন্তান নেওয়ার প্রস্তুতি নিয়ে আরও খোলামেলা আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, আবার কেউ তাঁর প্রকাশ্যে ইনজেকশন নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেন। রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে উপস্থাপক জোনাথন কার্লের সঙ্গে আলোচনাতেও নিজের সিদ্ধান্তের কথা বলেন ওকাসিও-কর্টেজ। তিনি জানান, বর্তমান রাজনৈতিক পরিবেশে নারীদের প্রজননস্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে এসব প্রক্রিয়া প্রকাশ্যে আলোচনা করা গুরুত্বপূর্ণ। নারীদের প্রজননস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসা ওকাসিও-কর্টেজ মনে করেন, এসব বিষয় নিয়ে আলোচনা হলে নারীরা নিজেদের শরীর ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হতে পারবেন।
যে ভুল পানীয় পান করেই দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণ খুঁজে পেলেন তরুণী
৮৮ বছরেও কাজ করছিলেন মার্কিন সেনা, ১৭ লাখ ডলার সহায়তায় মিলল অবসর