অজ্ঞান রোগীকে অপারেশন টেবিলে রেখে চলে যেতেন চিকিৎসক, যুক্তরাষ্ট্রের এক হাসপাতালের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি হাসপাতালের দুই স্নায়ুরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন হাসপাতালটির তিন সাবেক কর্মকর্তা। তাদের দাবি, অস্ত্রোপচারের সময় রোগীরা অজ্ঞান অবস্থায় অপারেশন টেবিলে পড়ে থাকলেও চিকিৎসকেরা দীর্ঘ সময়ের জন্য কক্ষ ছেড়ে চলে যেতেন। এমনকি এসব সময়ের জন্যও রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া হতো।
স্থানীয় টেলিভিশন ডব্লিউআইএফআর (WIFR)–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয়ের রকফোর্ড শহরের ওএসএফ সেন্ট অ্যান্থনি মেডিকেল সেন্টার–এর তিন সাবেক কর্মকর্তা সম্প্রতি হাসপাতালটির বিরুদ্ধে মামলা করেছেন। তারা হলেন সাবেক অপারেশন কক্ষ ব্যবস্থাপক সিন্ডামন প্রফিট, সাবেক অপারেশন কক্ষ ব্যবস্থাপক সোফিয়া গুডিনো এবং সাবেক সার্জিক্যাল সার্ভিসেস পরিচালক টিনা পেপার্স।
ইলিনয় হুইসেলব্লোয়ার আইনের আওতায় দায়ের করা ১৮ পৃষ্ঠার মামলায় অভিযোগ করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর নিরাপত্তার চেয়ে আর্থিক লাভ ও দ্রুত কাজ শেষ করাকে বেশি গুরুত্ব দিয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ জানানো হলেও হাসপাতাল প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে হাসপাতালের স্নায়ুরোগ বিভাগে বারবার গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে।
সাবেক কর্মকর্তাদের দাবি, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি এক চিকিৎসক অজ্ঞান অবস্থায় থাকা একজন রোগীকে প্রায় এক ঘণ্টা অপারেশন টেবিলে রেখে কক্ষ থেকে বেরিয়ে যান। আবার একই বছরের ১৭ এপ্রিল আরেক চিকিৎসক একটি বৈঠকে যোগ দিতে অপারেশন কক্ষ ছেড়ে যান এবং ৩৭ মিনিট পর ফিরে আসেন। পুরো সময় রোগী অচেতন অবস্থায় ছিলেন।
সাবেক অপারেশন কক্ষ ব্যবস্থাপক সিন্ডামন প্রফিট বলেন, অজ্ঞান অবস্থায় রোগী নিজের নিরাপত্তার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। অপ্রয়োজনীয়ভাবে অ্যানেস্থেশিয়ার সময় যত বাড়ে, অস্ত্রোপচারের পর জটিলতার ঝুঁকিও তত বৃদ্ধি পায়।
তিনি আরও অভিযোগ করেন, চিকিৎসক অপারেশন কক্ষে উপস্থিত না থাকলেও সেই সময়ের জন্য রোগীদের বিল করা হয়েছে। অনেক রোগী হয়তো জানতেনই না যে ওই সময় চিকিৎসক সেখানে ছিলেন না।
শুধু এটিই নয়, ২০২৩ সালের ১২ অক্টোবর একটি অস্ত্রোপচার শুরুর আগে এক চিকিৎসককে অস্ত্রোপচারের যন্ত্রের ওপর মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখা যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচার না করার জন্য হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তাকে সতর্ক করা হলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার চালিয়ে যাওয়া হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় গণনা সম্পন্ন না করা, জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়া, অনুমোদনহীন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা নার্সদের ভয়ভীতি দেখানো এবং চিকিৎসকদের আক্রমণাত্মক আচরণের মতো ঘটনাও ঘটেছে।
তিন সাবেক কর্মকর্তা জানান, তারা এসব অভিযোগ হাসপাতালের নির্ধারিত অভিযোগ ব্যবস্থা, লিখিত প্রতিবেদন, ই-মেইল এবং মৌখিকভাবে বারবার কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কোনো অভিযোগেরই যথাযথ তদন্ত হয়নি। বরং তাদের অভিযোগ দায়ের বন্ধ করতে চাপ দেওয়া হয় এবং অতিরিক্ত দায়িত্ব দিয়ে হয়রানি করা হয়।
টিনা পেপার্স জানান, এক পর্যায়ে তিনি হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি বলেন, "আমরা আর একজন সার্জনকে হারানোর সামর্থ্য রাখি না।"
সাবেক কর্মকর্তাদের ভাষ্য, হাসপাতাল কর্তৃপক্ষের এমন অবস্থান তাদের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অসহায় মনে হতে থাকে।
সোফিয়া গুডিনো বলেন, তারা সবসময় বিশ্বাস করতেন রোগীদের নিজের পরিবারের সদস্যের মতোই সেবা দিতে হবে। কিন্তু অভিযোগের পরও যখন কোনো পদক্ষেপ নেওয়া হলো না, তখন সেই বিশ্বাস নড়বড়ে হয়ে যায়।
২০২৫ সালের মে মাসের মধ্যে তিনজনই হাসপাতালের চাকরি ছেড়ে দেন। তাদের মধ্যে দুজন এখনো চিকিৎসা খাতে কাজ করলেও সিন্ডামন প্রফিট জানান, নতুন চাকরি খুঁজতে গিয়ে তিনি ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। দুটি স্নাতক ডিগ্রি ও একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি ৩৪টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করেও এখনো কাঙ্ক্ষিত চাকরি পাননি।
তাদের আইনজীবী আন্তোনিও জেফ্রি বলেন, এই মামলার মূল উদ্দেশ্য শুধু ক্ষতিপূরণ আদায় নয়, ভবিষ্যতে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। তার দাবি, তার মক্কেলরা কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী।
এদিকে ওএসএফ সেন্ট অ্যান্থনি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান। আদালতে অভিযোগগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত হাসপাতাল বা অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিচারাধীন বিষয় হিসেবেই বিবেচিত হবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreআন্তর্জাতিক আইন ও মার্কিন আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর একটি নতুন কৌশল অবলম্বন করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য। সংস্থাটির তথ্য অনুযায়ী, আদালতের আইনি সুরক্ষা থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সাথে বিতর্কিত চুক্তির মাধ্যমে এসব অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাচ্ছেন মার্কিন কর্তৃপক্ষ, সেখান থেকে তাদের জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে মূল জন্মভূমিতে—যেখানে তারা নির্যাতন, যৌন নিপীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার চরম ঝুঁকিতে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ফেরত পাঠানো আইনত অসম্ভব এমন ব্যক্তিদের গ্রহণ করার বিনিময়ে ট্রাম্প প্রশাসন কয়েকটি বিদেশি সরকারকে আর্থিক সুবিধা এবং কূটনৈতিক ছাড় দিয়েছে। তবে মধ্যবর্তী এসব রাষ্ট্র—যেমন প্যানামা, গানা বা ইকুয়েটোরিয়াল গিনি—পরবর্তীতে ওই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই প্রক্রিয়াকে আন্তর্জাতিক শরণার্থী আইন ও নন-রিফোলমেন্ট (Non-refoulement) নীতির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। লিগ্যাল সার্ভিসেস কোয়ালিশনের বিশ্লেষক আলমা ডেভিডের মতে, "এটি বিশ্বব্যাপী রাজনৈতিক আশ্রয়ের ধারণাকে ধ্বংস করছে এবং অন্য দেশগুলোকে দিয়ে নিজেদের নোংরা কাজ করিয়ে নেওয়ার একটি অভিবাসন-উপনিবেশবাদ।" এই প্রক্রিয়ার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাম্বিয়ার নাগরিক মুস্তফা কামারা। মার্কিন আদালত তাকে সমকামী হওয়ার কারণে নিজ দেশে না পাঠানোর নির্দেশ (‘Withholding of Removal’) দিয়েছিলেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি ও স্টেট ডিপার্টমেন্টের সমন্বয়ে তাকে প্রথমে গানায় এবং পরবর্তীতে গাম্বিয়ায় ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আত্মগোপনে দিন কাটাচ্ছেন। টাইমসের অনুসন্ধানে জানা যায়, আইনি আদেশ পাওয়া সত্ত্বেও অন্তত ১১০ জন অভিবাসীকে এভাবে তৃতীয় দেশের মাধ্যমে তাদের ঝুঁকিপূর্ণ মূল দেশে ফেরত পাঠানো হয়েছে, যা বাস্তবে আরও অনেক বেশি হতে পারে। স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের কিছু উর্ধ্বতন কর্মকর্তার পরিকল্পনায় পরিচালিত এই কর্মসূচির পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছেন স্টিফেন মিলার এবং স্টেট ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তা অ্যান্ড্রু ভেপ্রেক। ভেপ্রেক শরণার্থীদের সহায়তাকারী ডিপার্টমেন্টকে রূপান্তর করেছেন নির্বাসন তদারকি কেন্দ্রে। যদিও স্টেট ডিপার্টমেন্টের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নিজ দেশের আইনি নির্দেশ কার্যকর করছে এবং অন্য দেশে পৌঁছানোর পর অভিবাসীদের পরিণতি নিয়ে তাদের কোনো তদারকি বা দায়বদ্ধতা নেই, তবুও এই "ব্যাংক-শট" নির্বাসন পদ্ধতি বিশ্বজুড়ে গভীর উদ্বেগ ও মানবাধিকার লঙ্ঘনের সৃষ্টি করেছে। সংবাদ সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।
ট্রাম্প হোয়াইট হাউসে থাকা অবস্থায় নিরাপত্তাবেষ্টিত এলাকায় গাড়ির ধাক্কা, সিক্রেট সার্ভিসের লকডাউন জারি
নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট নিয়োগ পরীক্ষা, আবেদন বিনা মূল্যে; বেতন ৪৮ হাজার ডলার
প্রবাসে বাড়ি-গাড়ির স্বপ্ন পূরণ, কিন্তু মায়ের প্রাপ্য সম্মান কোথায়! সন্তানের উচ্চাকাঙ্ক্ষার সামনে মা তুচ্ছ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সম্ভাব্য জিম্মিদের উদ্ধারে গিয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই শেরিফ ডেপুটি। পারিবারিক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ এক নারীর ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন। পরে বাড়ির ভেতরে আরও কয়েকজন বিপদে থাকতে পারেন এমন আশঙ্কায় বিশেষ অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন তাঁরা। নিহত দুই কর্মকর্তা হলেন স্পোকেন কাউন্টি শেরিফের ডেপুটি মেসন অ্যাচেসন (৩৫) ও পার্কার পেরি (২৯)। গত ৩ নভেম্বর স্প্যাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) তাঁদের স্মরণে অঙ্গরাজ্যের সরকারি ভবনগুলোতে জাতীয় ও অঙ্গরাজ্যের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর বব ফার্গুসন। স্পোকেন কাউন্টি শেরিফের কার্যালয় ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ স্পোকেন কাউন্টির স্প্যাঙ্গল এলাকার সাউথ স্মাইথ রোডের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পান পুলিশ কর্মকর্তারা। এক নারী প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানান, তাঁর ভাই তাঁকে গুলি করেছেন। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর আঘাত গুরুতর ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা জানতে পারেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই একটি গুরুতর অপরাধসংক্রান্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁর কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল। বাড়ির ভেতরে আরও কেউ বিপদে থাকতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে স্পোকেন কাউন্টির বিশেষ অস্ত্রধারী পুলিশ দল (এসডব্লিউএটি) ডাকা হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন কর্মকর্তারা। এ সময় ভেতর থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ডেপুটি অ্যাচেসন ও ডেপুটি পেরি গুরুতর আহত হন। তাঁদের সহকর্মীরা পাল্টা গুলি চালিয়ে দুজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং জরুরি চিকিৎসা শুরু করেন। পরে হেলিকপ্টারে করে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। জরুরি চিকিৎসা ও উদ্ধার তৎপরতার সুবিধার্থে ইন্টারস্টেট ৯০ এবং ইউএস হাইওয়ে ১৯৫-এর কিছু অংশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ৪ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেসন অ্যাচেসন। অন্যদিকে পার্কার পেরিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তাঁর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়ার পর ৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়। স্পোকেন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পেরির অঙ্গদানের মাধ্যমে অন্য মানুষের জীবন রক্ষার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্পোকসম্যান-রিভিউ জানিয়েছে, দুই কর্মকর্তা সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন। অ্যাচেসন ওয়াশিংটন স্টেট প্যাট্রোলে আট বছর কাজ করার পর ২০২২ সালে শেরিফের কার্যালয়ে যোগ দেন। তিনি বিশেষ পুলিশ দলের স্নাইপার হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অন্যদিকে পেরি ২০২০ সালে শেরিফের কার্যালয়ে যোগ দেন। ২০২৫ সালে কে-নাইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান তিনি। তাঁর সঙ্গে ব্রেগো নামের একটি প্রশিক্ষিত পুলিশ কুকুরও অভিযানে অংশ নিয়েছিল। পেরির স্ত্রী ও দুই সন্তান রয়েছে এবং তাঁদের তৃতীয় সন্তান আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা। এদিকে বাড়িতে অভিযান শেষে ৩৭ বছর বয়সী সন্দেহভাজন রায়ান লারসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তকারীদের পাঠানো ড্রোনের মাধ্যমে বাড়ির ভেতরে তাঁর মরদেহ শনাক্ত করা হয়। স্পোকেন কাউন্টির মেডিকেল পরীক্ষকের তথ্য অনুযায়ী, নিজের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। একই বাড়ি ও সম্পত্তিতে আরও দুজনের মরদেহ পাওয়া যায়। তাঁরা হলেন রায়ানের মা সুজান লারসেন (৭২) ও বোন রেবেকা লারসেন (৪৫)। তাঁদের মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করেছে মেডিকেল পরীক্ষকের কার্যালয়। ঘটনার পর ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন নিহত দুই কর্মকর্তার সম্মানে ৯ নভেম্বর সোমবার অঙ্গরাজ্যের সরকারি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। অন্যদিকে পুরো ঘটনার তদন্ত করছে স্পোকেন ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ রেসপন্স টিম। সম্ভাব্য জিম্মিদের উদ্ধারে গিয়ে দুই কর্মকর্তার প্রাণহানির ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাঁদের পরিবারের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস।
মার্কিন রাজনীতিতে ফিলিস্তিন ইস্যু: মুসলিমদের ঐতিহাসিক বিজয়ে দৃশ্যপট বদলের আভাস
২০২৮ সালের নির্বাচন ঘিরে বামপন্থী ইউনিয়ন নেতাদের সঙ্গে মামদানির বৈঠক
মার্কিন নাগরিককে লক্ষ্য করে গুলি, আইসিইর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট (ICE)-এর একটি নিয়মিত চেক-আপে অংশ নিতে গিয়ে আট বছরের এক হাইতিয়ান শিশু ফেডারেল হেফাজতে আটকা পড়েছে। এই ঘটনায় অভিবাসী অধিকার কর্মী ও স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফেই এলিমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ওই শিশুটির পরিবার কিছুদিন আগে তাদের ‘অস্থায়ী সুরক্ষিত মর্যাদা’ বা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (TPS) হারিয়েছিল। শিশুটির বাবা গত বছরেরও বেশি সময় আগে মেক্সিকোতে ডিপোর্ট (বহিঃষ্কার) হওয়ার পর থেকে সে তার চাচার তত্ত্বাবধানে বসবাস করে আসছিল। আইন মেনে চলতে এবং কোনো জটিলতা এড়াতে তার চাচা তাকে নিয়ে আইসিই এজেন্টের নির্ধারিত সেই বৈঠকে হাজির হন। কিন্তু বৈঠক শেষে চাচাকে ছাড়াই একা শিশুকে সরকারি হেফাজতে নিয়ে নেওয়া হয়। স্থানীয় স্কুল জেলা ও অধিকার সংগঠন ‘হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্স’ (Haitian Bridge Alliance)-এর সূত্রে জানা গেছে, শিশুটিকে তার পরিবারের কাছ থেকে এভাবে বিচ্ছিন্ন করে ফেডারেল আশ্রয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত অমানবিক। স্কুল রেকর্ডে শিশুটির চাচাকে তার অনুমোদিত অভিভাবক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। হাইটিন ব্রিজ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক গার্লিন জোজেফ বলেন, "শিশুর বাবার অনুপস্থিতিতে তাকে আইনি অভিভাবকত্ব দেওয়ার সুযোগটুকুও পরিবারকে দেওয়া হয়নি। এই বয়সে একটি শিশুর স্কুলে যাওয়া এবং অন্য শিশুদের সাথে খেলা করার কথা, অথচ আজ তাকে মার্কিন সরকারের কারাগারের পেছনে দিন কাটাতে হচ্ছে, যা তার নাগরিক অধিকারের চরম লঙ্ঘন। শিশুর শিক্ষাগত ধারাবাহিকতা ও মানসিক স্বাস্থ্য রক্ষায় অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।" এদিকে সান ডিয়েগো ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ও স্থানীয় কাউন্সিলররা অভিবাসন নীতিমালার এই কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। শিশুটির মানসিক সহায়তা নিশ্চিত করতে স্কুলের পক্ষ থেকে ক্রাইসিস কাউন্সিলর নিয়োগ করা হয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই পদক্ষেপের পক্ষে সাফাই গাওয়ায় বিতর্ক আরও জোরালো হয়েছে। সূত্র: এবিসি।
মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা, রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যা: লেক পাওয়েলে পানির স্তর বৃদ্ধি