আমেরিকা

বিয়ের কয়েক ঘণ্টা পর কনেকে হত্যা, তিন বছর পর প্রকাশ্যে এলো অভিযুক্তের নতুন ভিডিও

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৭, ২০২৬ ২১:১০
নববধূ সামান্থা মিলারের মৃত্যুর ঘটনায় দণ্ডিত জেমি কোমোরোস্কির নতুন ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
নববধূ সামান্থা মিলারের মৃত্যুর ঘটনায় দণ্ডিত জেমি কোমোরোস্কির নতুন ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই এক নববধূর প্রাণহানির ঘটনায় দণ্ডিত নারী চালক জেমি কোমোরোস্কিকে (Jamie Komoroski) নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওগুলোতে দুর্ঘটনার পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার আচরণ এবং মদ্যপানের মাত্রা পরীক্ষায় অস্বীকৃতি জানানোর বিষয়টি উঠে এসেছে।

 

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউসিএসসি (WCSC) ও গ্রে নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ এপ্রিল রাত প্রায় ১০টার দিকে সাউথ ক্যারোলিনার ফলি বিচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তদন্তে জানা যায়, ২৫ বছর বয়সী জেমি কোমোরোস্কি ঘণ্টায় প্রায় ৬৫ মাইল গতিতে গাড়ি চালিয়ে একটি গলফকার্টের পেছনে সজোরে ধাক্কা দেন। ওই গলফকার্টে ছিলেন সদ্য বিবাহিত সামান্থা মিলার, তার স্বামী এরিক হাচিনসন এবং পরিবারের আরও দুই সদস্য।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সামান্থা মিলারের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী এরিক হাচিনসন এবং পরিবারের আরও দুই সদস্য। বিয়ের অনুষ্ঠান শেষে স্বজনরা নবদম্পতিকে ভাড়ার বাসায় পৌঁছে দিতে গলফকার্টে করে নিয়ে যাচ্ছিলেন, তখনই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আটক হওয়ার পর কোমোরোস্কি বারবার কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে তার বাবাকে ফোন করার অনুমতি চাইছেন। একই সঙ্গে তিনি বারবার শ্বাসের মাধ্যমে অ্যালকোহলের মাত্রা (ব্রেথালাইজার) পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান।

 

পরে তাকে মেডিকেল ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনায় নেওয়া হয়। সেখানে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাউথ ক্যারোলাইনা ল' এনফোর্সমেন্ট ডিভিশনে পাঠানো হয়।

পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.২৬১ শতাংশ, যা যুক্তরাষ্ট্রে আইনগতভাবে অনুমোদিত সীমার তিন গুণেরও বেশি।

 

তদন্ত নথি অনুযায়ী, দুর্ঘটনার পর কোমোরোস্কি পুলিশকে জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তিনি একটি বিয়ার এবং টেকিলা মিশ্রিত একটি পানীয় পান করেছিলেন। নিজেকে কতটা স্বাভাবিক মনে হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ১ থেকে ১০-এর স্কেলে তিনি নিজের অবস্থান '৮' বলে উল্লেখ করেন। ওই স্কেলে ১ মানে সম্পূর্ণ স্বাভাবিক এবং ১০ মানে সর্বোচ্চ মাত্রায় মদ্যপ অবস্থায় থাকা।

 

দুর্ঘটনার দুই বছর পর সামান্থার স্বামী এরিক হাচিনসন কোমোরোস্কির বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দুর্ঘটনার দিন কোমোরোস্কি বিভিন্ন বারে ঘুরে ঘুরে মদ্যপান করেছিলেন এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান দায়িত্বশীলভাবে অ্যালকোহল পরিবেশন করেনি।

মামলায় বটল ক্যাপ হোল্ডিংস এলএলসি, এল গায়ো বার অ্যান্ড গ্রিল, স্ন্যাপার জ্যাকস, দ্য ক্র্যাব শ্যাক এবং দ্য ড্রপ-ইন বারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

 

তবে 'টাকো বয়' নামে একটি প্রতিষ্ঠানকে পরে মামলার বাইরে রাখা হয়। প্রতিষ্ঠানটির দাবি ছিল, দুর্ঘটনার দিন কোমোরোস্কি সেখানে প্রবেশই করেননি। যদিও মামলায় উল্লেখ করা হয়েছিল, ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তিনি সেদিন একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, যেখানে অতিরিক্ত মদ্যপান হয়েছিল।

ফৌজদারি মামলায় দোষ স্বীকার করার পর কোমোরোস্কিকে গুরুতর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো, গুরুতর শারীরিক ক্ষতির কারণ হওয়া এবং বেপরোয়া হত্যাকাণ্ডসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ২৫ বছরের কারাদণ্ড দেন।

 

সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রে আবারও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকি এবং সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা মনে করিয়ে দেয় যে, অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানো শুধু চালকের জন্য নয়, নিরীহ মানুষের জীবনও মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
অভিজ্ঞ সামরিক বৈমানিকদের চাকরিতে ধরে রাখতে নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
মার্কিন নৌবাহিনীতে ১ লাখ ৫০ হাজার, সেনাবাহিনীতে ২ লাখ ডলার পর্যন্ত বোনাস, কারা পাবেন?

অভিজ্ঞ সামরিক বৈমানিকদের চাকরিতে ধরে রাখতে বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও সেনাবাহিনী। নতুন কর্মসূচির আওতায় যোগ্য কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় দায়িত্বে থাকার অঙ্গীকার করলে নৌবাহিনীতে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার এবং সেনাবাহিনীতে সর্বোচ্চ প্রায় ২ লাখ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন।   মার্কিন নৌবাহিনীর ২৬ জুলাই প্রকাশিত নীতিমালা অনুযায়ী, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দক্ষ নেভাল এভিয়েটর এবং নেভাল ফ্লাইট অফিসারদের চাকরিতে ধরে রাখাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। যেসব কর্মকর্তা নির্ধারিত যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।   নীতিমালায় বলা হয়েছে, অভিজ্ঞ বৈমানিকদের দক্ষতা, নেতৃত্ব এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাদের সক্রিয় দায়িত্বে ধরে রাখাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। মিলিটারি টাইমসের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় দুই বা তিন বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে। দুই বছরের চুক্তিতে বছরে ১৮ হাজার ৫০০ ডলার করে মোট ৩৭ হাজার ডলার দেওয়া হবে। তিন বছরের চুক্তিতে বছরে ৪৩ হাজার ডলার হিসেবে মোট ১ লাখ ২৯ হাজার ডলার পাওয়া যাবে।   এ ছাড়া সমুদ্রে দায়িত্ব পালনকারী সদস্যরা অতিরিক্ত সমুদ্র ভাতা হিসেবে আরও অর্থ পাবেন। দুই বছরের চুক্তিতে বছরে অতিরিক্ত ১০ হাজার ডলার এবং তিন বছরের চুক্তিতে বছরে ৭ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। সব ভাতা মিলিয়ে যোগ্য সদস্যদের মোট প্রণোদনা ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কর্মসূচিতে আবেদন করার শেষ সময় ২০২৬ সালের ৩১ আগস্ট।   অন্যদিকে টাস্ক অ্যান্ড পারপাস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও অভিজ্ঞ বৈমানিকদের চাকরিতে ধরে রাখতে নতুন বোনাস কর্মসূচি চালু করেছে। ২৬ জুলাইয়ের নীতিমালা অনুযায়ী, জ্যেষ্ঠ পাইলটরা সর্বোচ্চ ছয় বছরের জন্য সক্রিয় দায়িত্বে থাকার অঙ্গীকার করলে অতিরিক্ত প্রায় ২ লাখ ডলার পর্যন্ত পেতে পারেন।   সেনাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, বাহিনীর বিভিন্ন অভিযানের সফলতার জন্য দক্ষ বৈমানিকদের ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৈমানিকদের সংখ্যা ও প্রয়োজন নিয়মিত পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী ভবিষ্যতে বোনাস কর্মসূচিতে পরিবর্তন আনা হতে পারে। নীতিমালা অনুযায়ী, যেসব পাইলটের চাকরির মেয়াদ ১২ থেকে ১৪ বছর, তারা আরও তিন বছরের জন্য চুক্তি করলে ৭৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত বোনাস পাবেন।   এ ছাড়া অন্তত ১৮ বছর চাকরি করা ওয়ারেন্ট অফিসাররা চার, পাঁচ অথবা ছয় বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করলে ১ লাখ ২০ হাজার ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ৯ হাজার ৮৮০ ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থ পেতে পারেন।   সাম্প্রতিক বছরগুলোতে অভিজ্ঞ বৈমানিক ধরে রাখা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেসামরিক বিমান পরিবহন খাতে দক্ষ পাইলটের চাহিদা বৃদ্ধি এবং উচ্চ বেতনের কারণে অনেক সামরিক পাইলট অবসরের আগেই বেসরকারি খাতে চলে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, সেই প্রবণতা কমাতে এবং প্রশিক্ষিত বৈমানিকদের দীর্ঘ সময় বাহিনীতে রাখতে এই ধরনের আর্থিক প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৭, ২০২৬ ২১:৪৮
নববধূ সামান্থা মিলারের মৃত্যুর ঘটনায় দণ্ডিত জেমি কোমোরোস্কির নতুন ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

বিয়ের কয়েক ঘণ্টা পর কনেকে হত্যা, তিন বছর পর প্রকাশ্যে এলো অভিযুক্তের নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের আইনি সহায়তা কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসন ও অলাভজনক সংস্থাগুলোর বিরোধ নতুন মোড় নিয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আদালতের নির্দেশে মুক্তি পেল ৬৫ মিলিয়ন ডলার, আইনি সহায়তা পাবে অভিভাবকহীন অভিবাসী শিশুরা

ভুয়া ভাড়া বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ১৮ হাজার ৬০০ ডলার হারিয়েছেন সান ফ্রান্সিসকোর বাসিন্দা অ্যালভিন ট্রান। ছবি: সংগৃহীত

সান ফ্রান্সিসকোতে বাসা ভাড়ার নামে প্রতারণা, সশরীরে বাসা দেখেও ১৮ হাজার ডলার হারালেন যুবক

সাবেক বিমান বাহিনী সচিব ফ্র্যাঙ্ক কেন্ডাল
গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগে সাবেক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ

সাবেক বিমান বাহিনী সচিব ফ্র্যাঙ্ক কেন্ডালের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ। তাৎক্ষণিকভাবে শ্রেণিবদ্ধ তথ্যের প্রবেশাধিকার বাতিল, সংবেদনশীল পদেও অযোগ্য ঘোষণা।   গোপন তথ্য ফাঁসের অভিযোগে সাবেক মার্কিন কর্মকর্তার নিরাপত্তা অনুমতি বাতিল   যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সাবেক বিমান বাহিনী সচিব ফ্র্যাঙ্ক কেন্ডালের শ্রেণিবদ্ধ তথ্য ব্যবহারের যোগ্যতা এবং সংবেদনশীল কোনো পদে দায়িত্ব পালনের সক্ষমতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। বিভাগটির প্রধান মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে এ তথ্য জানান।    বিবৃতিতে অভিযোগ করা হয়, ফ্র্যাঙ্ক কেন্ডাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন এয়ার ফোর্স ওয়ানের সক্ষমতা সম্পর্কে একটি গণমাধ্যমকে অনুমতি ছাড়া শ্রেণিবদ্ধ তথ্য প্রকাশ করেছিলেন। এ কারণেই তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোন গণমাধ্যমে তথ্য দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা বিভাগ বিস্তারিত জানায়নি।    শন পারনেল বলেন, “শ্রেণিবদ্ধ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা কোনো আপসের বিষয় নয়। যারা সেই বিশ্বাস ভঙ্গ করেন, তারা এ ধরনের তথ্য ব্যবহারের অধিকার এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনের যোগ্যতা হারান।”    তবে প্রতিরক্ষা বিভাগ এখন পর্যন্ত জানায়নি, কেন্ডালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত বা বিচারিক কার্যক্রম শুরু হবে কি না। সাধারণত এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি পাঠানো হয়, কিন্তু এ ঘটনায় সে ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।    ফ্র্যাঙ্ক কেন্ডাল তাৎক্ষণিকভাবে এ অভিযোগের বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। এছাড়া অভিযোগের পক্ষে প্রতিরক্ষা বিভাগও এখন পর্যন্ত কোনো অতিরিক্ত প্রমাণ প্রকাশ করেনি।

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ৭, ২০২৬ ১৯:৫৭
নিউইয়র্ক সিটির  মেয়র জোহরান মামদানি

মামদানির ‘পিয়েড-আ-তের’ কর নিয়ে নিউইয়র্কের বাড়ির মালিকদের মামলা

টেনেসিতে রাস্তায় ডায়াপার পরা শিশু, উদ্ধার করে ICE কর্মকর্তারা

টেনেসিতে রাস্তায় একা ঘুরছিল ডায়াপার পরা শিশু, খোলা দরজা রেখে ঘুমাচ্ছিলেন মা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত

ভোটাররা রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ, আমার ওপর নয়,নিজের জনপ্রিয়তায় ধাক্কার ব্যাপার এড়িয়ে গেলেন ট্রাম্প

আইস কর্মকর্তাদের বডি ক্যামেরা
বিতর্কিত কর্মকাণ্ডের পর আইস কর্মকর্তাদের বডি ক্যামেরা দিচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট—ICE—এর কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরা বসানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশজুড়ে সংস্থাটির সব মাঠপর্যায়ের কর্মকর্তাকে এই ক্যামেরার আওতায় আনার লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি কর্মকর্তার কাছে ক্যামেরা পৌঁছে গেছে।    ICE কর্মকর্তাদের অভিযান, গ্রেপ্তার এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার ঘটনাগুলো ক্যামেরায় ধারণ করাই এর প্রধান উদ্দেশ্য। সংস্থাটির নিজস্ব নীতিতেও বলা হয়েছে, বডি ক্যামেরা ঘটনার সঠিক তথ্য নথিবদ্ধ করা, কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা বাড়ানো এবং জনআস্থা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হতে পারে।    তবে সাম্প্রতিক সময়ে ICE কর্মকর্তাদের গুলিতে মৃত্যুর কয়েকটি ঘটনা নিয়ে দেশজুড়ে প্রশ্ন ওঠার পর এই উদ্যোগে নতুন করে গুরুত্ব এসেছে। বিশেষ করে কর্মকর্তারা বডি ক্যামেরা না পরায় কিছু ঘটনায় প্রত্যক্ষদর্শী বা অন্য ব্যক্তির ধারণ করা ভিডিওই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে।    ICE-এর বডি ক্যামেরা নীতিতে বলা হয়েছে, কোনো অভিযানে কর্মকর্তাদের গুলিতে মৃত্যু বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটলে ভিডিও প্রকাশের আগে সংস্থাটি তা পর্যালোচনা করবে। কিন্তু ভিডিও প্রকাশ করা হবে কেবল যখন সেটিকে সংস্থার “সর্বোত্তম স্বার্থে” বলে মনে করা হবে।    এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক।   সমালোচকদের আশঙ্কা, এমন নীতিতে ICE-এর নেতৃত্ব এমন ভিডিও প্রকাশ করতে পারে, যা সংস্থার কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে তুলে ধরে; আবার সমালোচনা তৈরি করতে পারে এমন ফুটেজ প্রকাশ না করার সুযোগও থেকে যায়। ফলে বডি ক্যামেরা থাকলেও সেটি সবসময় পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।    অন্যদিকে, সব ভিডিও প্রকাশ না করার পেছনে তদন্ত, ব্যক্তিগত গোপনীয়তা এবং আইনগত বিষয়ও বিবেচনায় নেওয়া হতে পারে। প্রকাশ করা ফুটেজে কর্মকর্তাদের পরিচয় আড়াল করার ব্যবস্থাও রাখা হয়েছে।    ICE-এর বডি ক্যামেরা কর্মসূচি অবশ্য একেবারে নতুন নয়। সংস্থাটি ২০২১ সালে প্রযুক্তিটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছিল এবং ২০২৪ সাল নাগাদ প্রায় ১,৬০০টি ক্যামেরা কর্মকর্তাদের কাছে মোতায়েন করা হয়েছিল। পরে দেশজুড়ে ক্যামেরা সরবরাহের জন্য কংগ্রেস অতিরিক্ত অর্থও বরাদ্দ করে।    তাই নতুন উদ্যোগের মূল প্রশ্ন শুধু ICE কর্মকর্তারা ক্যামেরা পরবেন কি না, তা নয়—ক্যামেরায় কী ধারণ হবে এবং সেই ভিডিও সাধারণ মানুষ কতটা দেখতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ৭, ২০২৬ ১৭:১৭
মা  ডেজিরি হুইলার

মিশিগানে মা ও দুই মাসের শিশুর মরদেহ বাথটাবে উদ্ধার, ‘সন্তানদের নিয়েই সবকিছু করতেন’

হিজাব ও হালাল খাবার নিষিদ্ধের প্রস্তাব ছবি: সংগৃহীত

হিজাব ও হালাল খাবার নিষিদ্ধের প্রস্তাব, ‘ইসলাম ঠেকাতে’ টেক্সাস রিপাবলিকানদের নতুন পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি দ্বিদলীয় বিল। ছবি: কোলাজ, আমেরিকা বাংলা

রাশিয়ার তেল কিনলে ভারতকে দিতে হতে পারে ১০০% শুল্ক, মার্কিন সিনেটে বিল পাস

0 Comments