সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

লুইজিয়ানায় ভয়ংকর ‘ফ্লেশ-ইটিং’ ব্যাকটেরিয়ায় পাঁচজনের প্রাণহানি, জারি বিশেষ সতর্কতা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৮, ২০২৬ ১৬:৪৫
লুইজিয়ানায় ভয়ংকর ‘ফ্লেশ-ইটিং’ ব্যাকটেরিয়ায় পাঁচজনের প্রাণহানি
লুইজিয়ানায় ভয়ংকর ‘ফ্লেশ-ইটিং’ ব্যাকটেরিয়ায় পাঁচজনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার স্বাস্থ্য কর্মকর্তারা 'মাংসখেকো' বা ফ্লেশ-ইটিং ব্যাকটেরিয়ার প্রাণঘাতী সংক্রমণ থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। চলতি বছর এই ভয়ংকর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে এরই মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগ 'ভিব্রিও ভালনিফিকাস' (Vibrio vulnificus) নামক এই সংক্রমণ সম্পর্কে এক বিশেষ সতর্কবার্তা জারি করে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নয়জন এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজন প্রাণ হারিয়েছেন। গত দশ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, লুইজিয়ানায় প্রতি বছর নির্দিষ্ট এই সময়ে গড়ে মাত্র সাতজন আক্রান্ত হতেন এবং মৃত্যু হতো একজনের।

 

সেই তুলনায় এবারের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, চলতি বছর আক্রান্ত হওয়া সব কটি ঘটনার সাথেই সমুদ্রের পানির সরাসরি সম্পর্ক রয়েছে। যাদের শরীরে খোলা ক্ষত ছিল এবং তারা সমুদ্রের পানির সংস্পর্শে এসেছেন, তারাই এতে সংক্রমিত হয়েছেন। তাছাড়া, আক্রান্ত প্রত্যেক রোগীরই আগে থেকেই শারীরিক কোনো না কোনো অসুস্থতা ছিল।

 

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্যমতে, ভিব্রিও ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবেই উপকূলীয় এলাকার পানিতে বাস করে এবং গ্রীষ্মকালে পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে এদের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। কাঁচা বা কম সেদ্ধ করা সামুদ্রিক খাবার, বিশেষ করে ঝিনুক খেলে অথবা শরীরের কোনো কাটা অংশ বা খোলা ক্ষত উপকূলীয় লোনা পানির সংস্পর্শে এলে এই সংক্রমণ ছড়াতে পারে। সিডিসি সতর্ক করে বলেছে, ভিব্রিও ভালনিফিকাসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়।

 

যে কেউ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারলেও বিশেষ কিছু মানুষের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্য বিভাগের মতে, যারা লিভারের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, এইচআইভি বা থ্যালাসেমিয়ায় ভুগছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর চিকিৎসা নিচ্ছেন, পাকস্থলীর অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছেন বা সম্প্রতি যাদের পাকস্থলীতে অস্ত্রোপচার হয়েছে, তাদেরও অত্যন্ত সতর্ক থাকতে হবে। সিডিসির তথ্য অনুযায়ী, এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে পাতলা পায়খানা, পেটে তীব্র ব্যথা, বমি বমি ভাব, বমি, জ্বর এবং শীত শীত ভাব অনুভব করার মতো উপসর্গগুলো দেখা দেয়।

 

লোনা বা সামুদ্রিক পানির সংস্পর্শে আসার পর যদি শরীরের কোনো ক্ষতস্থান লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা বাড়ে, গরম অনুভূত হয় বা ক্ষতের রং পরিবর্তন হয়ে যায়, তবে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কঠোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি চিকিৎসকের কাছে সাগরের পানির সংস্পর্শে আসার বিষয়টিও স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বছরও লুইজিয়ানায় এই ভিব্রিও সংক্রমণের মারাত্মক ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল; সেবার রাজ্যে অন্তত ১৭ জন আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, গত বছর ফ্লোরিডা, লুইজিয়ানা এবং নর্থ ক্যারোলাইনার আউটার ব্যাংকস এলাকায় এই ফ্লেশ-ইটিং ব্যাকটেরিয়ার সংক্রমণে কমপক্ষে দশজন প্রাণ হারিয়েছিলেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
আইসক্রিমে ধাতব পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ

ফ্লোরিডায় বাটার পেকান আইসক্রিম খাওয়ার পর পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর স্বাস্থ্যজটিলতায় পড়া এক নারীকে ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন জুরি। ব্র্যান্ডি বাকলি নামের ওই নারী ২০১৮ সালে পাম বে শহরের একটি ব্রাস্টার্স আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনেছিলেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিচার শেষে ২০২৬ সালের মার্চে ব্রেভার্ড কাউন্টির ছয় সদস্যের জুরি তার পক্ষে রায় দেন।   ঘটনার দিন বাকলি তার ছেলেকে নিয়ে দোকান থেকে বাটার পেকান আইসক্রিম কিনেছিলেন। আইসক্রিম খাওয়ার পর তার গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়। প্রথমে তিনি সেটিকে পেকানের টুকরো বলে মনে করেছিলেন। পরে আরও আইসক্রিম নেওয়ার সময় তিনি আইসক্রিমের মধ্যে একটি ধাতব পেরেক দেখতে পান। হাসপাতালে এক্স-রে করার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, তিনি ধাতব একটি বস্তু গিলে ফেলেছেন।   বাকলির আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা তার শরীর থেকে একটি পেরেক ও একাধিক ধাতব টুকরো বের করেন। এরপরও তার চিকিৎসা চলতে থাকে। মামলার তথ্য অনুযায়ী, তিনি পোর্টাল ভেইন থ্রম্বোসিস অর্থাৎ রক্তনালিতে রক্ত জমাট বাঁধার জটিলতায় আক্রান্ত হন এবং উল্লেখযোগ্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। পরে তাকে আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।   বাকলির আইনজীবীদের দাবি, চিকিৎসার পর তিনি স্থায়ীভাবে সন্তান ধারণের সক্ষমতা হারান। এই স্বাস্থ্যজটিলতার পাশাপাশি আইসক্রিমে ধাতব বস্তু থাকার ঘটনাকে কেন্দ্র করে ২০১৯ সালে তিনি মালাবার ক্রিমারিজের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির ব্রাস্টার্স আইসক্রিমের পণ্যে ধাতব পেরেক ও অন্যান্য ধাতব টুকরো ছিল, যার কারণে তিনি গুরুতরভাবে আহত হন।   মামলার জবাবে প্রতিষ্ঠানটি একাধিক অভিযোগ অস্বীকার করে। তাদের দাবি ছিল, বাকলির নিজের অবহেলাও ঘটনার জন্য দায়ী বা আংশিকভাবে দায়ী হতে পারে। একই সঙ্গে তারা দাবি করে, বিক্রি করা আইসক্রিম ত্রুটিপূর্ণ ছিল না।   দুই সপ্তাহের বেশি সময় ধরে বিচার চলার পর জুরি স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ফ্র্যাঞ্চাইজার—দুই পক্ষকেই দায়ী করেন। এরপর বাকলির জন্য মোট ১৪,১৪৭,৫২৫ দশমিক ৩৯ ডলার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। মামলার আইনজীবী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চিকিৎসা ব্যয়, শারীরিক ক্ষতি ও ভোগান্তিসহ বিভিন্ন ক্ষতির জন্য এই অর্থ নির্ধারণ করা হয়েছে।   তবে জুরির রায়ের পরও আইনি প্রক্রিয়া শেষ হয়নি। বাকলির আইনজীবী জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ওয়েশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে জুরির নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ বাকলি কবে হাতে পাবেন, তা পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সোর্স- ওয়েশ, কেসিসিআই, ফক্স ৩৫ অরল্যান্ডো, ব্রেভার্ড কাউন্টি আদালতের নথি, আলপিজার ল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৫:৪৩
প্রবাসজীবনে বদলে যায় সম্পর্কের যোগাযোগ

বিদেশে গেলেই কি সম্পর্কের দায় শুধু প্রবাসীর - অভিজ্ঞতা জানালেন শিকাগোপ্রবাসী ভারতীয় নারী

মিশিগানে আইসিইর থামানোর চেষ্টা থেকে পালিয়ে প্রাণ গেল অভিবাসী চালকের

মিশিগানে আইসিইর থামানোর চেষ্টা থেকে পালিয়ে প্রাণ গেল অভিবাসী চালকের

নেতানিয়াহুর হুঁশিয়ারি, জাতিসংঘে মামদানিকে প্রকাশ্যে জবাব দেওয়ার ঘোষণা

নেতানিয়াহুর হুঁশিয়ারি, জাতিসংঘে মামদানিকে প্রকাশ্যে জবাব দেওয়ার ঘোষণা

আমেরিকান এয়ারলাইন্সের পাইলট বেতনের স্ক্রিনশট ভাইরাল
আমেরিকান এয়ারলাইন্সের পাইলট বেতনের স্ক্রিনশট ভাইরাল, ডিজিট দেখে চোখ কপালে

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সে পাইলটদের আয় নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অভিজ্ঞতা, পদ, উড়োজাহাজের ধরন এবং সিনিয়রিটির ওপর নির্ভর করে একজন পাইলটের বার্ষিক আয় কয়েক লাখ ডলারে পৌঁছাতে পারে। ২০২৩ সালে অনুমোদিত পাইলটদের নতুন চুক্তিতে বেতন ও অবসর সুবিধায় বড় ধরনের উন্নতি করা হয়।    নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে আমেরিকান এয়ারলাইন্সের পাইলটদের বেতন কাঠামো তুলে ধরা হয়েছে। তবে পাইলটদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক বেতনের বদলে সাধারণত চুক্তিভিত্তিক ঘণ্টাপ্রতি পে রেট, মাসিক ক্রেডিট ঘণ্টা, পদ এবং উড়োজাহাজের ধরন অনুযায়ী মোট আয় নির্ধারিত হয়। ফলে একই এয়ারলাইন্সে কাজ করলেও সব পাইলটের আয় এক নয়।   ২০২৩ সালের চুক্তি অনুযায়ী আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ১৫ হাজার পাইলটের জন্য চার বছরে ৯ বিলিয়ন ডলারের বেশি বেতন ও অন্যান্য সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। চুক্তিতে বিভিন্ন ধাপে বেতন বৃদ্ধির পাশাপাশি পাইলটদের কোয়ালিটি অব লাইফ ও অবসর সুবিধার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।    বর্তমান পে স্কেলে প্রথম দিকে থাকা ফার্স্ট অফিসারদের ঘণ্টাপ্রতি আয় প্রায় ১১০ ডলারের বেশি হতে পারে। চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে এই হার উল্লেখযোগ্যভাবে বাড়ে। উড়োজাহাজের ধরন অনুযায়ী সিনিয়র ফার্স্ট অফিসারদের ঘণ্টাপ্রতি রেট ২০০ ডলারের বেশি হতে পারে। আর অভিজ্ঞ ক্যাপ্টেনদের ক্ষেত্রে উড়োজাহাজভেদে ঘণ্টাপ্রতি রেট ৩৬০ থেকে ৪০০ ডলারেরও বেশি হতে পারে। ২০২৬ সালের পে তথ্য অনুযায়ী ওয়াইডবডি উড়োজাহাজের ১২ বছর মেয়াদি ক্যাপ্টেনের রেট ঘণ্টায় প্রায় ৪৬৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।    তবে ঘণ্টাপ্রতি রেটকে সরাসরি সাধারণ চাকরির বার্ষিক বেতনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। এয়ারলাইন্স পাইলটদের আয় নির্ধারণে ক্রেডিট ঘণ্টা, রিজার্ভ ডিউটি, আন্তর্জাতিক ফ্লাইট, বিভিন্ন প্রিমিয়াম এবং অন্যান্য চুক্তিভিত্তিক সুবিধা হিসাব করা হয়। এর বাইরে পাইলটরা পার ডায়েম এবং অবসর সুবিধাও পেয়ে থাকেন।   আমেরিকান এয়ারলাইন্সের পাইলটদের অবসর সুবিধাও মোট পারিশ্রমিকের গুরুত্বপূর্ণ অংশ। কোম্পানির পাইলট চুক্তিতে নিয়োগকর্তার অবসর তহবিলে অবদান রাখার ব্যবস্থা রয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের পাইলট ইউনিয়ন অ্যালায়েড পাইলটস অ্যাসোসিয়েশন বর্তমানে প্রায় ১৬ হাজার পাইলটের প্রতিনিধিত্ব করছে।    বেতন বৃদ্ধির পাশাপাশি পাইলটদের জন্য হেলথ ইন্স্যুরেন্স, অবসর সঞ্চয়, পেইড ছুটি এবং ট্রাভেল সুবিধার মতো সুযোগও রয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের কর্মী সুবিধার নথিতেও পাইলটদের জন্য আলাদা অবসর ও ইন্স্যুরেন্স সুবিধার উল্লেখ রয়েছে।    যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে এয়ারলাইন পাইলটদের আয় সামগ্রিকভাবেই উচ্চ। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের ২০২৫ সালের তথ্য অনুযায়ী এয়ারলাইন পাইলট, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ারদের জাতীয় মধ্যম বার্ষিক মজুরি ছিল ২ লাখ ৩২ হাজার ১৪০ ডলার। তবে বড় এয়ারলাইন্সে দীর্ঘদিনের অভিজ্ঞ পাইলটদের আয় এই জাতীয় মধ্যমের চেয়েও অনেক বেশি হতে পারে।   আমেরিকান এয়ারলাইন্সে পাইলটদের উচ্চ আয়ের পেছনে শুধু দীর্ঘ কর্মঅভিজ্ঞতা নয়, সিনিয়রিটি ও উড়োজাহাজের ধরনও বড় ভূমিকা রাখে। বিশেষ করে বড় ওয়াইডবডি উড়োজাহাজের অভিজ্ঞ ক্যাপ্টেনদের পে রেট সবচেয়ে বেশি পর্যায়ে পৌঁছায়। ফলে পাইলটিং পেশায় প্রবেশের পর ক্যারিয়ারের শুরু এবং পরবর্তী পর্যায়ের আয়ের মধ্যে বড় পার্থক্য তৈরি হতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:২১
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ দেশে ফেরত পাঠানো হল খ্রিষ্টান যাজকে
গ্রিন কার্ড আবেদন রিজেক্ট, নিজ দেশে ফেরত পাঠানো হল খ্রিষ্টান যাজকে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন নাকচ হওয়ার পর হাইতিতে ফেরত পাঠানোর মুখে পড়েছেন ৩৩ বছর বয়সী খ্রিষ্টান যাজক মলিস অগাস্টাভে। পেনসিলভানিয়ায় গাড়ি থামিয়ে তাকে আটক করার পর থেকে তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। স্ত্রী ও দুই ছোট সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন অগাস্টাভেকে চলতি সপ্তাহেই হাইতিতে ডিপোর্ট করা হতে পারে বলে তার আইনজীবী ও অভিবাসন অধিকারকর্মীরা জানিয়েছেন।    নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার ইয়র্কে একটি গাড়ি থামানোর সময় ওয়েস্ট ম্যানচেস্টার পুলিশ বিভাগের সঙ্গে সমন্বিত অভিযানে আইসিই অগাস্টাভেকে আটক করে। এরপর তাকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। হাইতিতে ডিপোর্টেশনের জন্য ১৭ সেপ্টেম্বর তার একটি ফ্লাইট নির্ধারিত থাকলেও শেষ মুহূর্তে তাকে সেই ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়।    অগাস্টাভের স্ত্রী ওমারা নুনেজ যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের দুই সন্তান রয়েছে। আটক হওয়ার পর স্বামীকে মুক্ত করতে নুনেজ ও অভিবাসন অধিকারকর্মীরা প্রচারণা শুরু করেন। তাদের প্রচেষ্টার পর অগাস্টাভের আগের ডিপোর্টেশন সাময়িকভাবে ঠেকানো গেলেও এখন তার গ্রিন কার্ড আবেদন নাকচ হওয়ায় নতুন করে ডিপোর্টেশনের আশঙ্কা তৈরি হয়েছে।    অগাস্টাভে এর আগে হাইতিয়ান নাগরিকদের জন্য চালু থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএসের আওতায় ছিলেন। ট্রাম্প প্রশাসন জুলাইয়ের শেষ দিকে প্রায় ৩ লাখ ৫০ হাজার হাইতিয়ান নাগরিকের জন্য ওই সুরক্ষা কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নেয়। এরপর তার যুক্তরাষ্ট্রে থাকার আইনি অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়ে।    ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে অগাস্টাভের গ্রিন কার্ড আবেদন দ্রুত নাকচ করে দেওয়ার অভিযোগ তুলেছে তার পক্ষে থাকা অভিবাসন অধিকার সংগঠনগুলো। ওয়্যার আর কাসা এবং আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেডের প্রতিনিধিরা বলছেন, অগাস্টাভে দীর্ঘদিন ধরে পরিবার ও স্থানীয় কমিউনিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন যাজক হিসেবে কাজ করছিলেন। তাদের দাবি, গ্রিন কার্ড আবেদন নাকচের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।    অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অগাস্টাভের ইমিগ্রেশন ইতিহাসের ভিন্ন তথ্য তুলে ধরেছে। বিভাগের বক্তব্য অনুযায়ী, তিনি ২০১৬ সালের জুলাইয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ক্যালিফোর্নিয়ার সান ইসিড্রো এলাকায় বর্ডার প্যাট্রোলের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ২০১৮ সালের মার্চে একজন ইমিগ্রেশন জজ তার বিরুদ্ধে চূড়ান্ত ডিপোর্টেশন আদেশ দেন।    হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অগাস্টাভে ডিপোর্টেশন কার্যকর না হওয়া পর্যন্ত আইসিই হেফাজতেই থাকবেন। একই সঙ্গে বিভাগটি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ব্যক্তিদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য সিবিপি হোম অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে এবং স্বেচ্ছায় ডিপোর্টেশনের ক্ষেত্রে আর্থিক সহায়তা ও বিনামূল্যে ফ্লাইটের প্রস্তাবের কথা জানিয়েছে।    এদিকে অগাস্টাভের আইনজীবীরা তার ইমিগ্রেশন মামলা পুনরায় খোলার আবেদন করেছেন। বিষয়টি এখনো ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। তার পক্ষে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব লুইজিয়ানার ফেডারেল কোর্টেও হ্যাবিয়াস করপাস পিটিশন করা হয়েছে। তবে ওই আইনি প্রক্রিয়া চলার মধ্যেই তাকে ডিপোর্ট করা হতে পারে বলে তার সমর্থকেরা আশঙ্কা করছেন।    হেফাজতে থাকা অবস্থায়ও অগাস্টাভে অন্য বন্দিদের সঙ্গে ধর্মীয় সেবা ও প্রার্থনার কাজ চালিয়ে যাচ্ছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। তার স্ত্রী নুনেজ বলেছেন, স্বামীকে ছাড়া দুই সন্তানকে নিয়ে সংসার চালানো এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। তবে অগাস্টাভের ডিপোর্টেশন ঠেকানোর আইনি প্রচেষ্টা এখনো চলমান।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০:৪১
২০২৭ অর্থবছরে ১৭,৫০০ শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র

২০২৭ অর্থবছরে ১৭,৫০০ শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র, বড় অংশ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ

অভিবাসীদের নজরদারিতে নিয়োগ ১৪০ বিশ্লেষক

আইসিইর ১০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা, অভিবাসীদের নজরদারিতে নিয়োগ ১৪০ বিশ্লেষক

ওবামাকেয়ার স্বাস্থ্যবিমায় বড় ধরনের জালিয়াতির অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত

ওবামাকেয়ারে অনিয়মের অভিযোগ, ৭ লাখ ৬০ হাজার গ্রাহকের স্বাস্থ্যবিমা বাতিল করল ট্রাম্প প্রশাসন

0 Comments