সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে শীতকালীন হিটিং বিল গড়ে ৭.১ শতাংশ বাড়ার পূর্বাভাস, ঝুঁকিতে লাখো পরিবার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২০:৩৭
যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে ঘর গরম রাখার খরচ গড়ে ৭.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে NEADA। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে ঘর গরম রাখার খরচ গড়ে ৭.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে NEADA। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ২০২৬-২৭ সালের শীতে ঘর গরম রাখার খরচ গত বছরের তুলনায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। এতে একটি পরিবারের গড় ব্যয় দাঁড়াতে পারে ১ হাজার ২ ডলারে, যা ২০২৫ সালের তুলনায় ৬৬ ডলার বেশি। জাতীয় জ্বালানি সহায়তা পরিচালক সমিতি (NEADA) বুধবার প্রকাশিত নতুন পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। তবে সব পরিবারের ব্যয় একই হারে বাড়বে না। ঘর গরম করার জন্য কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে এবং পরিবারটি কোন অঞ্চলে বসবাস করছে, তার ওপর খরচের পার্থক্য নির্ভর করবে।

 

সবচেয়ে বেশি ব্যয়ের মুখে পড়তে পারেন হিটিং অয়েল বা ঘর গরম করার বিশেষ জ্বালানি তেলের ওপর নির্ভরশীল পরিবারগুলো। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ লাখ পরিবার এই জ্বালানি ব্যবহার করে। তাদের ক্ষেত্রে চলতি শীত মৌসুমে গড় ব্যয় ২০২৫ সালের ১ হাজার ৭৪৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৭৭ ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ একটি পরিবারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ২২৮ ডলার, যা ৭০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের যেসব বাড়িতে হিটিং অয়েল ব্যবহার করা হয়, সেসব পরিবার এই মূল্যবৃদ্ধির কারণে বেশি চাপে পড়তে পারে।

 

জ্বালানির ধরন অনুযায়ী ব্যয়ের চিত্রেও পার্থক্য রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বিদ্যুৎ ব্যবহার করে ঘর গরম করার খরচ ৬ শতাংশ বেড়ে গড়ে ১ হাজার ২১৫ ডলারে পৌঁছাতে পারে। প্রোপেন গ্যাস ব্যবহারকারীদের ব্যয় ৫ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৩৫০ ডলারে। অন্যদিকে ন্যাচারাল গ্যাস ব্যবহারকারীদের ক্ষেত্রে গত বছরের তুলনায় ব্যয় প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে শীতকালীন জ্বালানি ব্যয় ৮ দশমিক ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিল NEADA। পরে শীতকালে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে এবং ঘর গরম করার চাহিদা কমতে পারে, এমন আবহাওয়াগত পূর্বাভাস বিবেচনায় নিয়ে নতুন হিসাব করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। নিউইয়র্কসহ এই অঞ্চলে শীতকালীন ঘর গরমের গড় ব্যয় ১৬ দশমিক ৯ শতাংশ বা ২২১ ডলার বেড়ে ১ হাজার ৫৩২ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। গত শীতে এই অঞ্চলের গড় ব্যয় ছিল ১ হাজার ৩১১ ডলার। তুলনামূলক বেশি বিদ্যুতের দাম এবং হিটিং অয়েল ব্যবহারকারী পরিবারের সংখ্যা বেশি হওয়ায় অঞ্চলটিতে ব্যয়ের চাপ অন্য অনেক এলাকার তুলনায় বেশি হতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

 

এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর আর্থিক সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। NEADA-এর নির্বাহী পরিচালক মার্ক উলফের মতে, উচ্চ আয়ের পরিবারের কাছে বাড়তি জ্বালানি ব্যয় সাময়িক অসুবিধা মনে হতে পারে। কিন্তু সীমিত আয়ের পরিবারগুলোর জন্য এই বৃদ্ধি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক পরিবার ইতিমধ্যে বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধে পিছিয়ে পড়েছে। শীতের বাড়তি খরচ সামলাতে না পারলে তাদের সেবা বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি ছয়টি পরিবারের মধ্যে প্রায় একটি পরিবার ইউটিলিটি বিল পরিশোধে পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে তাদের বকেয়া বিলের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার। এদিকে ইরানকে ঘিরে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়ার কয়েকটি শোধনাগারে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব তেলের বাজারেও পড়ছে। পরিস্থিতি বিবেচনায় শীতের বাড়তি ব্যয় সামলাতে পরিবারগুলোর জন্য সহায়তা নিশ্চিত করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে NEADA। তবে আবহাওয়া ও আন্তর্জাতিক জ্বালানির বাজার পরিস্থিতির পরিবর্তনে প্রকৃত ব্যয়ের পরিমাণ পূর্বাভাস থেকে ভিন্ন হতে পারে।

 

সংবাদসূত্র: ন্যাশনাল এনার্জি অ্যাসিস্ট্যান্স ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (NEADA), দ্য ইন্ডিপেনডেন্ট, দ্য গার্ডিয়ান।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় এক নারীকে, যাঁকে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী বলে দাবি করেন এক ব্যক্তি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা নারী উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর ফ্ল্যাটবুশ এলাকার ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার খোলা খননস্থলে গিয়ে পড়ে। খবর পেয়ে নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের (FDNY) বিপুলসংখ্যক কর্মী উদ্ধারকাজ শুরু করেন। সর্বশেষ এবিসি৭ নিউইয়র্কের প্রতিবেদনে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।   দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে একাধিক মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুলায় ঢাকা এক নারীকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তি উদ্ধারকর্মীদের কাছে ছুটে গিয়ে জানান, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ভবনের ভেতরে ছিলেন। পরে উদ্ধার হওয়া নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন তিনি। তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় ও শারীরিক অবস্থা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রয়টার্স জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে।   দুর্ঘটনাস্থলটি ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ঠিকানায়। পাশেই ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে চলছিল নির্মাণকাজ। তিনতলা ভবনটির নিচতলায় একটি দোকান এবং ওপরের অংশে আবাসিক ইউনিট ছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভবনটি ১৯৩০ সালে নির্মিত হয়েছিল এবং এতে চারটি আবাসিক ইউনিট ছিল। ধসে পড়ার পর ভবনের ইট, কাঠ ও অন্যান্য নির্মাণসামগ্রী পাশের নির্মাণস্থলের খনন করা জায়গায় পড়ে যায়। এতে আশপাশের স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।   ধসের প্রভাবে পাশের ১৩২৩ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটিরও ক্ষতি হয়েছে। এর বাইরের দেয়ালের একটি বড় অংশ ভেঙে যাওয়ায় ভেতরের কয়েকটি কক্ষ বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে। তবে ভবনটি দাঁড়িয়ে ছিল। উদ্ধারকাজের পাশাপাশি নিউইয়র্ক সিটির ভবন বিভাগ আশপাশের স্থাপনাগুলোর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা হাতে খনন, কাটার যন্ত্র, ড্রোন ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ব্যবহার করেন।   এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এবিসি৭-এর সর্বশেষ প্রতিবেদনে চারজনের অবস্থা সংকটাপন্ন, ১২ জন স্থিতিশীল এবং একজন দমকলকর্মী সামান্য আহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ের প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। উদ্ধার অভিযান চলাকালে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানান। উদ্ধারকাজের সুবিধার্থে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ক্ল্যারেন্ডন রোড থেকে বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়।   এদিকে ধ্বংসস্তূপের সামনে স্ত্রীর সন্ধানে অপেক্ষা করা ওই ব্যক্তির উদ্বেগের দৃশ্য স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসে। তিনি পুলিশ ও সাংবাদিকদের বলেছিলেন, তাঁর স্ত্রী ভবনের ভেতরে রয়েছেন এবং তিনি অন্তঃসত্ত্বা। পরে তাঁকে উদ্ধারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। তবে ভবনটি কী কারণে ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্মাণকাজের সঙ্গে ভবনধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।   সংবাদসূত্র: এবিসি৭ নিউইয়র্ক, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২১:১৬
যুক্তরাষ্ট্রে আসন্ন শীতে ঘর গরম রাখার খরচ গড়ে ৭.১ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে NEADA। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে শীতকালীন হিটিং বিল গড়ে ৭.১ শতাংশ বাড়ার পূর্বাভাস, ঝুঁকিতে লাখো পরিবার

মিসিসিপির সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

১৫১ বছর পর পর যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কলম

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত গ্রেগরি ও ভেনেসা টোবিয়াস দম্পতি। কোলাজ: আমেরিকা বাংলা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃ ত্যু, অনাথ হলো ছোট শিশু

ভেটেরানস ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে পুষ্পস্তবক অর্পণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ভেটেরানস ডে-তে ইরান যুদ্ধে বিজয়ের দাবি ট্রাম্পের, দিলেন কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 'ভেটেরানস ডে' উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তিনি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করেন এবং তার প্রস্তাবিত 'মেমোরিয়াল আর্চ' বা বিশাল স্মৃতিসৌধটি ভেটেরানদের প্রতি উৎসর্গ করার ঘোষণা দেন। 'অজানা সেনার সমাধিতে' (Tomb of the Unknown Soldier) পুষ্পস্তবক অর্পণের পর ট্রাম্প দেশের সুরক্ষায় প্রাণ দেওয়া ভেটেরানদের জাতির 'পথপ্রদর্শক আলো' হিসেবে প্রশংসা করেন।   তবে তাঁর এই শ্রদ্ধা নিবেদনের ভাষণে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি কড়া হুঁশিয়ারিও ছিল। ক্যাপিটল হিলে নবনির্বাচিত ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠরা ট্রাম্প প্রশাসন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সমন জারি বা কারাবন্দী করার যে হুমকি দিচ্ছে, তার সরাসরি নাম উল্লেখ না করলেও ট্রাম্প স্পষ্ট বার্তায় বলেন, "আমরা কাউকে তাদের বাজে, নির্বোধ ও ভয়ানক আদর্শ দিয়ে আমাদের দেশের ক্ষতি করতে দেব না। আর সবাই জানে আমি কাদের কথা বোঝাতে চাইছি।"   বর্তমান বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইরানের সাথে যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প ভেটেরানদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা জিতেছি। এটি এখন শুধু সময়ের ব্যাপার যে আমরা কবে এর সমাপ্তি টানছি। আমি চাই আমাদের বিজয় যেন সম্পূর্ণ হয়, কেবল ৯৩ ভাগ নয়।" তিনি আরও জানান, সামরিক দিক দিয়ে এই যুদ্ধ কার্যত শেষ হলেও তেহরানকে অর্থনৈতিকভাবে একঘরে করার বর্তমান নীতি তিনি অব্যাহত রাখবেন; যার মধ্যে নৌ-অবরোধ এবং নতুন করে স্থলপথের বাণিজ্য বিচ্ছিন্ন করার উদ্যোগ রয়েছে।   ট্রাম্প আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি এবং লিংকন মেমোরিয়ালের মধ্যবর্তী স্থানে ২৫০ ফুট উঁচু যে 'মেমোরিয়াল আর্চ' নির্মাণের উদ্যোগ নিয়েছেন, সেটি নিয়েও কথা বলেন। তবে কেনেডি পরিবারের ৯ জন সদস্য সম্প্রতি এই উদ্যোগ আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, এই বিশাল স্থাপনার কারণে আর্লিংটনে তাদের আত্মীয়দের সমাধির ওপর ছায়া পড়বে। বর্তমানে একাধিক মামলার কারণে একজন ফেডারেল বিচারক এর নির্মাণকাজ স্থগিত রেখেছেন।   এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ভেটেরানস অ্যাফেয়ার্স সেক্রেটারি ডগ কলিন্স। সম্প্রতি প্রতিনিধি পরিষদে অভিশংসন থেকে বেঁচে যাওয়া যুদ্ধবিষয়ক সেক্রেটারি পিট হেগসেথকে সামনের সারিতে বসানো হয় এবং ট্রাম্প তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন, যা উপস্থিত ভেটেরানদের ব্যাপক করতালির জন্ম দেয়।   এছাড়া, অনুষ্ঠানে ১০৩ বছর বয়সী দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেটেরান জ্যাক মেয়ার্সকে বিশেষভাবে সম্মান জানানো হয়, যিনি মার্কিন সেনাবাহিনীর ৬৯২তম ট্যাঙ্ক ডিস্ট্রয়ার ব্যাটালিয়নের সর্বশেষ জীবিত সদস্য হিসেবে পরিচিত। সূত্রঃ  নিউইয়র্ক পোস্ট

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১৭:৫৪
নিউইয়র্কে নিহত জ্যাভিটস ফ্রিমপংয়ের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন I কোলাজ: আমেরিকা বাংলা

‘আমার একটাই সন্তান, আমি বিচার চাই’, ছেলের হত্যার বিচারে ঘানা থেকে নিউইয়র্কে ছুটে এলেন মা

'আমার ব্যাগে বোমা আছে!' বলে বিমানে ছিনতাইয়ের চেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে দুইবার বিতাড়িত অভিবাসী গ্রেপ্তার

'আমার ব্যাগে বোমা আছে!' বলে বিমানে ছিনতাইয়ের চেষ্টা, যুক্তরাষ্ট্র থেকে দুইবার বিতাড়িত অভিবাসী গ্রেপ্তার

প্রায় ৮০ বছর বয়সী প্রতিবন্ধী ভিয়েতনাম যুদ্ধের সাবেক মার্কিন সেনা এলটন স্টোভেল। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ভেটেরানের স্ত্রীকে আটক, ৮০ বছর বয়সে আইসিইর বিরুদ্ধে লড়াইয়ে সাবেক সেনা

কেটি জাকারিয়ার বিদায়ের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার দৌড়ে এগিয়ে বেন ফার্গুসন
কেটি জাকারিয়ার বিদায়ের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার দৌড়ে এগিয়ে বেন ফার্গুসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে হঠাৎ করেই সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন কট্টর রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার বেন ফার্গুসন (৪৫)। প্রেডিকশন মার্কেট ‘কালশি’ (Kalshi) এবং ‘পলিমার্কেট’-এর (Polymarket) পূর্বাভাস অনুযায়ী, ফার্গুসনই এখন এই পদের দৌড়ে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ফক্স নিউজের সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের অনেকেই ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জোরালোভাবে তার নাম সুপারিশ করেছেন।   গত মঙ্গলবার রাতে ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক শন হ্যানিটির শোতে অংশ নিয়ে ফার্গুসন নিজেও এই জল্পনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা না হলেও নিজের নাম যে জোরেশোরে উচ্চারিত হচ্ছে, তা তিনি জানেন।   নিজেকে কট্টর ট্রাম্প সমর্থক হিসেবে উল্লেখ করে ফার্গুসন বলেন, "ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্প ও তার ক্যাবিনেটের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে এমন একটি লড়াকু দল দরকার, যারা বিরোধীদের শক্ত হাতে মোকাবিলা করতে পারবে।" হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, মূলধারার গণমাধ্যমের তীব্র পক্ষপাতিত্বের বিরুদ্ধে সরাসরি সাহসের সঙ্গে লড়াই করার মতো মেরুদণ্ড ফার্গুসনের রয়েছে।   এই দৌড়ে ফার্গুসনের ঠিক পেছনেই রয়েছেন সিএনএনের রক্ষণশীল ভাষ্যকার স্কট জেনিংস। ট্রাম্পের প্রথম মেয়াদে শন স্পাইসারের পর থেকে হোয়াইট হাউসের এই পদে সব সময় নারীদেরই দেখা গেছে। তাই ফার্গুসন বা জেনিংস—যে-ই নিয়োগ পান না কেন, তা ট্রাম্প প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হতে চলেছে।   উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সদ্য নিয়োগ পাওয়া প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া চরম বিতর্কের মুখে মাত্র ৫ দিনেই চাকরি খুইয়েছেন। তার ১৪ মিনিটের একটি জগাখিচুড়ি প্রেস ব্রিফিং এবং জীবনবৃত্তান্ত নিয়ে প্রশ্ন ওঠার পরই তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই নতুন ও যোগ্য মুখের সন্ধানে রয়েছে ট্রাম্প প্রশাসন।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১৫:৫০
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী খুঁজছেন নিউইয়র্কের মেয়র মামদানি

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী খুঁজছেন নিউইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম জালিয়াতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ ঘোষণা, দেশজুড়ে ধরপাকড়

যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম জালিয়াতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ ঘোষণা, দেশজুড়ে ধরপাকড়

ফ্লোরিডায় দুর্ঘটনার নামে হাজার হাজার ডলার হাতানোর ফাঁদ, প্রতারক ধরতে পুলিশের ছদ্মবেশী অভিযান

ফ্লোরিডায় দুর্ঘটনার নামে হাজার হাজার ডলার হাতানোর ফাঁদ, প্রতারক ধরতে পুলিশের ছদ্মবেশী অভিযান

0 Comments