সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:৭
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টে শুরু হয়েছে ২০২৬ সালের ব্ল্যাক ফ্রাইডে বিক্রয় উৎসব। প্রযুক্তিপণ্য, গৃহস্থালি সামগ্রী, গেমিং ডিভাইস, খেলনা ও ফ্যাশন পণ্যে দেওয়া হচ্ছে বড় ধরনের ছাড়। কিছু জনপ্রিয় পণ্যের দাম অর্ধেকেরও বেশি কমানো হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রকাশিত এক কেনাকাটাবিষয়ক প্রতিবেদনে ওয়ালমার্টের এমন কিছু অফার তুলে ধরা হয়েছে, যেগুলোকে বাজারদর ও আগের মূল্য বিশ্লেষণ করে উল্লেখযোগ্য ছাড় হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল, নিনজা, শার্ক, নিনটেন্ডো, ভিজিও ও লেগোসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যে ছাড় পাওয়া যাচ্ছে।

 

৫০ ডলারের নিচেও মিলছে বিভিন্ন পণ্য

 

কম বাজেটে কেনাকাটা করতে চান এমন ক্রেতাদের জন্যও রয়েছে বেশ কিছু অফার।

 

- Beats Studio Pro হেডফোন: ২৯৯ ডলার থেকে কমে ৯৯ ডলার।

- Govee স্মার্ট ফ্লোর ল্যাম্প: ৯৯.৯৯ ডলার থেকে কমে ৪৯ ডলার।

- Crocs স্লিপার: ৩৯.৯৯ ডলার থেকে কমে ২৫ ডলার।

- LEGO Creator Red Panda: ১৫ ডলার।

- Astercook কাটিং বোর্ড সেট: ৪৯.৯৮ ডলার থেকে কমে ২১.৪৯ ডলার।

 

কত দিন চলবে ব্ল্যাক ফ্রাইডে সেল?

 

ওয়ালমার্টের ঘোষণায় বলা হয়েছে, এবারের মূল ব্ল্যাক ফ্রাইডে বিক্রয় কার্যক্রম ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। তবে সরাসরি দোকানে বিশেষ ব্ল্যাক ফ্রাইডে বিক্রি শুরু হবে ২৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টায়, স্থানীয় সময় অনুযায়ী।ওয়ালমার্ট প্লাস সদস্যরা নির্দিষ্ট কিছু অনলাইন অফারে সাধারণ ক্রেতাদের আগে কেনাকাটার সুযোগ পেয়েছেন। তবে অধিকাংশ ব্ল্যাক ফ্রাইডে অফার সবার জন্য উন্মুক্ত।

 

এদিকে ২৬ নভেম্বর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সব ওয়ালমার্ট স্টোর বন্ধ থাকবে। অনলাইনে কেনাকাটা চালু থাকবে। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে সাইবার মানডে বিক্রয় কার্যক্রম।

 

কেনাকাটার আগে যে বিষয়গুলো মনে রাখবেন

 

ওয়েশ ২ নিউজ জানিয়েছে, শুধু ব্ল্যাক ফ্রাইডে লেখা থাকলেই কোনো পণ্যকে সেরা অফার হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রকৃত ছাড় যাচাই করতে পণ্যের আগের দাম, অন্যান্য বিক্রেতার মূল্য এবং দীর্ঘমেয়াদি মূল্য ইতিহাস তুলনা করা প্রয়োজন।এ জন্য প্রতিবেদনটিতে কিপা (Keepa) ও ক্যামেলমার্ট (CamelMart)-এর মতো মূল্য পর্যবেক্ষণকারী টুল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

 

ওয়ালমার্টের নির্দেশনা অনুযায়ী, অফারগুলো নির্দিষ্ট পরিমাণ পণ্য মজুত থাকা পর্যন্ত কার্যকর থাকবে। সব পণ্য প্রতিটি দোকানে পাওয়া যাবে না এবং বিক্রয় উৎসবের অফারে সাধারণ মূল্য সমন্বয়ের নিশ্চয়তাও নেই।

 

সংবাদসূত্র

ওয়েশ ২ নিউজ, ওয়ালমার্টের অফিসিয়াল ওয়েবসাইট

876TR


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার দপ্তরে পুনর্বহাল হওয়া সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ ইলন মাস্কের। ছবি: সংগৃহীত
দুই ছেলেকে নিয়ে এনভিডিয়ার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলেন মাস্ক, কঠিন সময়ে বন্ধুর পাশে থাকার বার্তা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এনভিডিয়ার প্রধান কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির পুনর্বহাল হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বুধবার (২৫ নভেম্বর) দীর্ঘদিনের বন্ধু হুয়াংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর প্রতি সমর্থন জানান মাস্ক। এ সময় নিজের দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যান তিনি।   ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক ও হুয়াংয়ের সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এনভিডিয়ার দীর্ঘদিনের বিনিয়োগকারী ও বিইপি রিসার্চের প্রতিষ্ঠাতা বেন পুলাডিয়ান। ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।   জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মাস্ক। এনভিডিয়ার নেতৃত্ব থেকে হুয়াংয়ের সরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তাঁকে নিজের পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এমনকি হুয়াংকে দলে নেওয়ার সুযোগ পেলে সেটি সম্মানের বিষয় হবে বলেও জানিয়েছিলেন মাস্ক।   হুয়াংয়ের পুনর্বহালের পরও সমর্থন অব্যাহত রেখেছেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘সবাই আপনার সুসময়ে বন্ধু হয়। কিন্তু কঠিন সময়ে যারা পাশে থাকে, তারাই প্রকৃত বন্ধু।’ একই বার্তায় তিনি বলেন, ‘সুবিধাবাদী বন্ধুদের কোনো মূল্য নেই।’   উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ও বিভিন্ন অভিযোগ সামনে আসার পর গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তবে ২৩ নভেম্বর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাঁকে আবারও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরিয়ে আনে।   হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে প্রযুক্তি খাতের একাধিক প্রভাবশালী ব্যক্তির পাশাপাশি প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন মাস্কও। এবার সরাসরি সাক্ষাতের মাধ্যমে পুরোনো বন্ধুর প্রতি তাঁর সমর্থন আবারও সামনে এল।   সূত্র: দ্য ট্রিবিউন   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:৪৫
মেক্সিকোয় নির্বাসনের সাত মাস পর ডেনভারে জন্ম নেওয়া তরুণের মার্কিন নাগরিকত্ব স্বীকার করল প্রশাসন। ছবি: সংগৃহীত

ডেনভারে জন্ম নেওয়া মার্কিন নাগরিককে মেক্সিকোয় নির্বাসন: ৭ মাস পর পিছু হটল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু, অর্ধেকেরও কম দামে মিলছে জনপ্রিয় অনেক পণ্য

ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?

ফ্লোরিডায় তিন গাড়ি বিমা কোম্পানির গ্রাহকদের প্রায় ১৩ কোটি ডলারের বেশি রি-ফান্ডের সু্যোগ, কারা পাবেন এই অর্থ?

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে ১৫ দিনের পেইড টাইম অফ'সহ ৫১ দিন অবকাশ কাটানোর সুযোগ, দেখে নিন পুরো ক্যালেন্ডার

যুক্তরাষ্ট্রে চাকরিজীবীদের জন্য ২০২৭ সালে ছুটি কাটানোর দারুণ সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ব্যক্তিগত বেতনসহ ছুটি বা পেইড টাইম অফ (পিটিও) মিলিয়ে মাত্র ১৫ দিনের ছুটি ব্যবহার করে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব। এজন্য প্রয়োজন হবে আগে থেকেই পরিকল্পনা করে ছুটির আবেদন করা।    ২০২৭ সালের ফেডারেল ছুটির ক্যালেন্ডারে বেশ কয়েকটি ছুটি শুক্রবার ও সোমবার পড়েছে। ফলে এসব ছুটির আগে বা পরে মাত্র এক দিন পিটিও ব্যবহার করেই চার দিনের দীর্ঘ ছুটি কাটানো সম্ভব।যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) প্রকাশিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুসারে, নতুন বছরের প্রথম দিন, মার্টিন লুথার কিং জুনিয়র দিবস, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে, জুনটিন্থ, স্বাধীনতা দিবস, লেবার ডে ও কলম্বাস ডেকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে।   যেভাবে ১৫ দিনের ছুটিতে ৫১ দিন অবকাশ কাটাবেন   ২০২৭ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য পরিকল্পনাটি হলো:   জানুয়ারি   - ১ থেকে ৪ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৪ জানুয়ারি)। - ১৫ থেকে ১৮ জানুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১৫ জানুয়ারি)।   ফেব্রুয়ারি   - ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (১২ ফেব্রুয়ারি)।   মে   - ২৮ থেকে ৩১ মে: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৮ মে)।   জুন   - ১৮ থেকে ২১ জুন: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২১ জুন)।   জুলাই   - ২ থেকে ৫ জুলাই: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২ জুলাই)।   সেপ্টেম্বর   - ৩ থেকে ৬ সেপ্টেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৩ সেপ্টেম্বর)।   অক্টোবর   - ৮ থেকে ১১ অক্টোবর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (৮ অক্টোবর)।   নভেম্বর   - ১১ থেকে ১৫ নভেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (১২ ও ১৫ নভেম্বর)। - ২৫ থেকে ২৮ নভেম্বর: ৪ দিন ছুটি পেতে ১ দিন পিটিও (২৬ নভেম্বর)।   ডিসেম্বর   - ২৩ থেকে ২৭ ডিসেম্বর: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (২৩ ও ২৭ ডিসেম্বর)। - ৩০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ৩ জানুয়ারি: ৫ দিন ছুটি পেতে ২ দিন পিটিও (৩০ ডিসেম্বর ও ৩ জানুয়ারি)।   সব মিলিয়ে ১৫ দিনের পিটিও ব্যবহার করে ১২টি পৃথক ছুটির পর্বে মোট ৫১ দিন কর্মবিরতি উপভোগ করা সম্ভব।   যাঁদের জন্য প্রযোজ্য   এই পরিকল্পনা মূলত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত কর্মদিবস রয়েছে এমন চাকরিজীবীদের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেডারেল ছুটিগুলো পালন করে এবং কর্মীদের পিটিও ব্যবহারের সুযোগ দেয়, তাঁরাই এই পরিকল্পনার সুবিধা নিতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি প্রতিষ্ঠান ফেডারেল ছুটিতে কর্মীদের বেতনসহ ছুটি দেয় না। প্রতিষ্ঠানভেদে ছুটির নীতিমালা ও অনুমোদনের নিয়ম আলাদা। তাই আগে থেকেই নিজ প্রতিষ্ঠানের ছুটির ক্যালেন্ডার ও পিটিও নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।   উল্লেখ্য, এখানে ৫১ দিন বলতে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং পিটিও মিলিয়ে মোট কর্মবিরতির দিন বোঝানো হয়েছে। এটি ৫১ দিনের অতিরিক্ত বেতনসহ ছুটি নয়।   সংবাদসূত্র ফক্স ৪ নিউজ, ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্ট (OPM) 876TR

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৭:৫২
যুক্তরাষ্ট্র জুড়ে  ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

যুক্তরাষ্ট্র জুড়ে ১ হাজারের বেশি পুলিশ কর্মকর্তা নিয়োগ, প্রায় ১৫ কোটি ডলার বরাদ্দ বিচার বিভাগের

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতন: ভার্জিনিয়ায় মার্কিন শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত, চীনসহ ১৬ দেশ; বাংলাদেশের জন্য কি নতুন সুযোগ তৈরি হচ্ছে?

জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন
জন্মতারিখ পরিবর্তন ও ভাইকে বিয়ের অভিযোগ, ইলহান ওমরকে নিয়ে গ্র্যান্ড জুরি গঠন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের বিরুদ্ধে সম্ভাব্য অভিবাসন জালিয়াতির মামলার তথ্য-প্রমাণ পর্যালোচনায় ওয়াশিংটন ডিসিতে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি গঠন করা হয়েছে।    সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ডিসি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরোর কার্যালয় এবং মিনেসোটা ইউএস অ্যাটর্নি কার্যালয়ের কৌঁসুলিদের সংগৃহীত তথ্য-প্রমাণ এই গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা হচ্ছে। ১৯৯০-এর দশকে যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা ইলহান ওমর এবং তাঁর পরিবারের সদস্যদের অভিবাসন সংক্রান্ত নথিপত্রে সম্ভাব্য জালিয়াতির অভিযোগগুলোই মূলত এই তদন্তের কেন্দ্রবিন্দু।    পাশাপাশি ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো ইঙ্গিত দিয়েছেন যে, ফেডারেল কৌঁসুলিরা ওমর ও তাঁর স্বামী টিম মাইনেটের আর্থিক লেনদেনও খতিয়ে দেখছেন।   গত সোমবার (২৩ নভেম্বর) আদালতের নির্দেশে ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসভবনে গত মাসে চালানো ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির আংশিক গোপন নথিপত্র (সার্চ ওয়ারেন্ট) উন্মুক্ত করা হয়। প্রকাশিত ওই নথিতে দেখা গেছে, ফেডারেল তদন্তকারীরা ১৯৮০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ৪৬ বছরের সময়সীমায় সংঘটিত সম্ভাব্য অপরাধের প্রমাণ খুঁজছেন।    আদালতের এক নথিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন সরকারের ধারণা অনুযায়ী ইলহান কংগ্রেসে নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই কয়েক দশক ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তবে এই মামলার সঙ্গে তাঁর বর্তমান পেশাগত বা দাপ্তরিক জীবনের কোনো সম্পর্ক নেই। অপর এক নথিতে কৌঁসুলিরা জানান, বর্তমানে তাঁরা অভিযোগ গঠনের পূর্ববর্তী (প্রি-ইনডাইটমেন্ট) তদন্তের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তবে ঠিক কোন কোন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বা গ্র্যান্ড জুরি কবে নাগাদ অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়।   সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই অভিবাসন তদন্তে মূলত দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ২০০০ সালে ইলহান ওমরের বাবা যখন মার্কিন নাগরিকত্ব লাভ করেন, তখন নিজেও নাগরিকত্ব পাওয়ার সুবিধার্থে ওমর সরকারি নথিপত্রে তাঁর জন্মতারিখ এক বছর পরিবর্তন করে দিয়েছিলেন কি না। দ্বিতীয়ত, সদ্য পুনর্নির্বাচিত এই কংগ্রেসওম্যানের দ্বিতীয় বিয়ের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।    ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ নাগরিক আহমেদ নুর সাইদ এলমির সঙ্গে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন—যাঁকে ওমরের নিজের ভাই বলে সন্দেহ করা হয় এবং যিনি সাম্প্রতিক একাডেমিক গবেষণাপত্রে নিজেকে ‘সমকামী পুরুষ’ হিসেবে পরিচয় দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এলমির সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালেও ওমর অন্তত দুবার তাঁর প্রথম স্বামী আহমেদ হিরসির সঙ্গে যৌথভাবে আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।   গত ২১ অক্টোবর সংবাদমাধ্যম ‘এমএস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাইকে বিয়ে করেছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ইলহান ওমর বলেন, ‘আমার জানামতে না।’ নিজের বিরুদ্ধে আনা সব ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইলহান ওমর শুরু থেকেই দাবি করে আসছেন যে, রাজনৈতিকভাবে তাঁকে হয়রানি করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত শুরু করেছে।    উল্লেখ্য, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে (১২ অক্টোবর) ওমরের বাসভবনে ফেডারেল এজেন্টদের তল্লাশি এবং তাঁর স্বজনদের গ্র্যান্ড জুরি সমন জারির ঘটনায় মার্কিন রাজনৈতিক ও আইনি মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সংবাদসূত্র   নিউ ইয়র্ক পোস্ট 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৩:৭
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা! জেনে নিন আইইএলটিএস, প্রফেসর ম্যানেজ ও ফান্ডিংয়ের আবেদনের নিয়ম

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

২০২৫ সালে ভুল করে ডিপোর্ট করা গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছেন স্পেনে

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

বাংলাদেশে নার্সিং ডিগ্রি নিয়েছেন? নিউ ইয়র্কে বিনামূল্যে প্রশিক্ষণে বছরে আয় করতে পারেন ১ লাখ ডলার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...