সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বৃদ্ধ ডেলিভারি ড্রাইভারের কষ্ট দেখে কাঁদল আমেরিকা, অনুদান এল লাখ লাখ ডলার

Unknown প্রকাশ: মার্চ ২২, ২০২৬ ০:৪৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ৭৮ বছর বয়সী এক ডেলিভারি ড্রাইভারের সংগ্রামের গল্প পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওর পর সাধারণ মানুষের সহানুভূতিতে তার জন্য উঠেছে লাখ লাখ ডলার অনুদান।

 

জানা গেছে, রিচার্ড পুলি নামের এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ডোরড্যাশে ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করছেন। সম্প্রতি পূর্ব টেনেসির এক বাসিন্দার বাসার রিং ডোরবেল ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ৭৮ বছর বয়সী পুলি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে একটি স্টারবাকস অর্ডার পৌঁছে দিচ্ছেন। তার পরিশ্রম ও আন্তরিকতা দেখে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

 

ভিডিওটি পোস্ট করেন গ্রাহক ব্রিটানি স্মিথ। তিনি জানান, এত বয়সেও পুলির পরিশ্রম দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অন্যদেরও সাহায্যের জন্য আহ্বান জানান। পরে একটি অনলাইন ফান্ডরেইজার চালু করা হলে অল্প সময়ের মধ্যেই সেখানে প্রায় ৯৬৫ হাজার ডলার জমা পড়ে।

 

রিচার্ড পুলি জানান, তার স্ত্রী আগে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন, কিন্তু চাকরি হারানোর পর তাদের সংসারে আর্থিক সংকট শুরু হয়। স্ত্রীর চিকিৎসার খরচ ও নিয়মিত বিল পরিশোধ করতে গিয়ে তাকে আবার কাজ শুরু করতে হয়, যদিও তিনি অনেক আগেই অবসর নিয়েছিলেন।

 

এত বড় অঙ্কের অনুদান পাওয়ার পরও পুলি বলেন, তিনি এখনও কাজ ছাড়ার সিদ্ধান্ত নেননি। তার ভাষায়, যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন কিছু না কিছু কাজ করতে চান।

 

এই ঘটনাকে অনেকেই আমেরিকায় মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ মন্তব্য করে বলেছেন, একজন পরিশ্রমী বৃদ্ধের প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি এখনও বেঁচে আছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
ইরান ইস্যুতে বড় সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরান নিয়ে বড় সিদ্ধান্তের দ্বারপ্রান্তে ট্রাম্প, ‘পুরো দেশ উড়িয়ে দেওয়া’র হুঁশিয়ারি

ইরান নিয়ে বড় সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে না এলে তার সামনে তিনটি পথ রয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাওয়া, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেওয়া অথবা দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়া।   সাক্ষাৎকারে ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেন, তিনি এখন সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন এবং খুব শিগগিরই বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এ সময় তিনি প্রশ্ন করেন, কখন পুরো দেশকে ধ্বংস করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। এরপর তেহরানকে আচরণ পরিবর্তন করার সতর্কবার্তাও দেন।   ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের জন্য একটি পথ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো। আরেকটি হলো দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার পরিস্থিতির মধ্যে রাখা। তৃতীয় পথ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।   নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত সপ্তম মাসে প্রবেশ করেছে। এই সময়ে ট্রাম্প বারবার সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের সঙ্গে নতুন করে সমঝোতার পথে যাওয়ার সম্ভাবনার কথা বলেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধ শিগগির শেষ হতে পারে বলেও জানিয়েছেন।   এর আগে ১৭ সেপ্টেম্বর ট্রাম্প অ্যাক্সিওসকে বলেছিলেন, ইরান নিয়ে তার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। তখন তিনি ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে তা ধ্বংস করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তিনি বলেন, বিষয়টি একটি বড় সিদ্ধান্ত এবং যেকোনো কিছু ঘটতে পারে।   রোববারের বক্তব্যে ট্রাম্প কূটনৈতিক পথের সম্ভাবনাও পুরোপুরি বাদ দেননি। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি তার বিবেচনায় থাকা তিনটি সম্ভাব্য পথের একটি হিসেবে উঠে এসেছে। ফলে তার বক্তব্যে একই সঙ্গে সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ এবং আলোচনার পথের কথা রয়েছে।   এদিকে ইরানও যুক্তরাষ্ট্রের নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। রোববার ইরানের সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন করে বড় কোনো হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও বলেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে চাপের কাছে নতি স্বীকার করবে না।   ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও আলোচনায় রয়েছে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও ট্রাম্প ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দিয়েছেন। তবে রোববার পর্যন্ত ইরান নিয়ে তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।   সূত্র: নিউইয়র্ক পোস্ট

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৫৯
রোগীদের ব্যথানাশক ওষুধ সরিয়ে নেওয়ার অপরাধে হাসপাতালের সাবেক কর্মীকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত

কলোরাডোয় রোগীদের ১৩৯ প্রেসক্রিপশন চুরির দায়ে হাসপাতালে কর্মীর ১৮ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় সুযোগ কোটজেন স্কলারশিপ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

নিউইয়র্কের কার্ডিওলজিস্ট ডা. মঞ্জুর মোর্শেদ টানা চতুর্থবারের মতো ক্যাসল কনলি টপ ডাক্তারের স্বীকৃতি পেলেন। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশি কার্ডিওলজিস্ট ডা. মঞ্জুর মোর্শেদ, টানা চতুর্থবার ‘টপ ডাক্তার’ স্বীকৃতি

ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য দীর্ঘ শর্তের তালিকা প্রকাশ করে আলোচনায় আসা প্রযুক্তি খাতের নির্বাহী ব্রুক লেব্লাঁ। ছবি: সংগৃহীত
প্রেমিক হতে চাইলে মানতে হবে একের পর এক শর্ত, টেক নারীর তালিকা ভাইরাল

সান ফ্রান্সিসকোর প্রযুক্তি অঙ্গনের ২৯ বছর বয়সী নির্বাহী ব্রুক লেব্লাঁর ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে প্রকাশ করা দীর্ঘ ‘নন-নেগোশিয়েবল’ তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১৮ সেপ্টেম্বর এক্সে দেওয়া পোস্টে তিনি নিজের পছন্দের পুরুষের বয়স, ব্যক্তিত্ব, আর্থিক মানসিকতা, পেশা এবং পারিবারিক পরিকল্পনা নিয়ে একাধিক শর্ত তুলে ধরেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসার পর তালিকাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।    লেব্লাঁ নিজের পোস্টে ৩৫ থেকে ৪২ বছর বয়সী একজন পুরুষকে পছন্দের তালিকায় রেখেছেন। তার ভাষায়, ওই ব্যক্তির সুস্থ ও আত্মবিশ্বাসী পুরুষসুলভ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, রসবোধ ও সহজ-স্বাভাবিক মানসিকতা থাকা উচিত। পাশাপাশি তিনি এমন একজন সঙ্গী চান, যার মধ্যে পরিবারকে আর্থিকভাবে সহায়তা ও নিরাপত্তা দেওয়ার মানসিকতা থাকবে। প্রযুক্তি খাতে কাজ করেন এমন পুরুষের প্রতিও তার বিশেষ পছন্দের কথা তিনি উল্লেখ করেছেন।    তার তালিকায় আরও ছিল দয়ালু, উদার ও চিন্তাশীল হওয়ার মতো ব্যক্তিগত গুণ। একই সঙ্গে তিনি এমন একজন সঙ্গী চান, যার এখনো সন্তান নেই এবং ভবিষ্যতে পরিবার গঠনের বিষয়ে নির্দিষ্ট আগ্রহ রয়েছে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই তালিকা তৈরি করেছেন বলে পরবর্তী পোস্টে জানান।    তালিকাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী তার প্রত্যাশাকে কঠোর ও অতিরিক্ত নির্দিষ্ট বলে মন্তব্য করেন। কেউ কেউ বলেন, এ ধরনের তালিকা একজন সম্ভাব্য সঙ্গীকে স্বাভাবিকভাবে জানার পরিবর্তে সম্পর্ককে একটি যাচাইয়ের প্রক্রিয়ায় পরিণত করতে পারে। আবার অন্যরা মনে করেন, একজন মানুষ নিজের সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের বৈশিষ্ট্য চান, সেটি প্রকাশ করার অধিকার তার রয়েছে। এসব প্রতিক্রিয়া মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত, কোনো আনুষ্ঠানিক জরিপের ফল নয়।    সমালোচনার জবাবে লেব্লাঁও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, একজন নারী নিজের চাওয়া সম্পর্কে কথা বললেই সেটিকে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই। নিজের দীর্ঘদিনের ডেটিং অভিজ্ঞতা থেকেই তিনি এই তালিকা তৈরি করেছেন বলেও জানান। অনলাইনে সমালোচনার মধ্যেও তিনি ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন জীবন এবং পরিবার গড়ার লক্ষ্য নিয়ে কথা বলেছেন।    বিষয়টি নিয়ে আলোচনার আরেকটি দিক হলো সান ফ্রান্সিসকোর প্রযুক্তি খাতকেন্দ্রিক ডেটিং সংস্কৃতি। প্রযুক্তি খাতে কর্মরত তরুণ পেশাজীবীদের বড় একটি অংশ শহরটিতে বসবাস করায় পেশা, জীবনযাপন, আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পারিবারিক পরিকল্পনা অনেকের সম্পর্কের পছন্দে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে লেব্লাঁর ব্যক্তিগত তালিকাকে পুরো শহরের ডেটিং সংস্কৃতির প্রতিনিধিত্বকারী হিসেবে দেখার মতো কোনো প্রমাণ প্রতিবেদনে নেই।   সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পছন্দ প্রকাশ করে আলোচনায় আসার ঘটনা নতুন নয়। তবে লেব্লাঁর পোস্টটি বিশেষভাবে নজর কাড়ে কারণ তিনি সম্ভাব্য জীবনসঙ্গীর বৈশিষ্ট্যগুলো বেশ বিস্তারিতভাবে প্রকাশ্যে লিখেছেন। ফলে এটি শুধু ব্যক্তিগত সম্পর্কের পছন্দের বিষয় না থেকে আধুনিক ডেটিং, ব্যক্তিগত প্রত্যাশা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মানদণ্ড প্রকাশের ধরন নিয়েও আলোচনার জন্ম দিয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৯:১৬
রোগীর চোখ পরীক্ষা করছেন একজন চিকিৎসক (প্রতীকী ছবি)

নিউইয়র্কে চোখের পরীক্ষা কোথায় করবেন, খরচ কত! জানুন

মাইকের গেমিং চ্যানেলের বিজ্ঞাপনে ১ লাখ ১৮ হাজার ডলার খরচ

৯ বছরের শিশুর ইউটিউব বিজ্ঞাপনে বাবার কোম্পানির ১ লাখ ১৮ হাজার ডলার খরচ

নিউ জার্সির জার্সি সিটির বাংলাদেশি রেস্তোরাঁ কড়াই কিচেন

বাংলাদেশি রেস্টুরেন্ট কড়াই কিচেনের নাম উঠল নিউইয়র্ক টাইমসের যুক্তরাষ্ট্রের সেরা ৫০-এ

টেক্সাসে পিকআপের পেছনে থাকা পানির ট্যাংকের ভেতর থেকে চার অভিবাসীকে উদ্ধার করে সীমান্তরক্ষীরা
পিকআপের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন চার অভিবাসী, মার্কিন নাগরিকসহ আ টক করল সীমান্তরক্ষী

টেক্সাসের ঈগল পাস এলাকায় একটি পিকআপ ট্রাকের পেছনে থাকা বহনযোগ্য পানির ট্যাংকের ভেতর থেকে চার অভিবাসীকে উ দ্ধার করেছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। ট্যাংকটি এমনভাবে বন্ধ ছিল যে ভেতরে থাকা ব্যক্তিদের নিজেদের বের হওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানিয়েছে সীমান্তরক্ষীরা।   সীমান্তরক্ষী এজেন্টরা একটি গ্রামীণ মহাসড়কে টহল দেওয়ার সময় ২০০৭ সালের একটি ফোর্ড পিকআপ ট্রাক থামান। তল্লাশির একপর্যায়ে ট্রাকের পেছনে থাকা ছোট একটি বহনযোগ্য পানির ট্যাংকের ভেতর চারজনকে আ টকে থাকা অবস্থায় দেখতে পান তারা। চারজনকে বের করে আনতে এজেন্টরা পাওয়ার টুল ব্যবহার করে ট্যাংকটি কেটে খোলেন। এরপর তাদের সেখান থেকে উ দ্ধার করা হয়। সীমান্তরক্ষীদের তথ্য অনুযায়ী, উ দ্ধার হওয়া চার ব্যক্তি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। পরে তাদের প্রক্রিয়াকরণের জন্য উভালডে সাউথ স্টেশনে নেওয়া হয়। পিকআপটির চালক ছিলেন ১৯ বছর বয়সী এক মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে মানব পাচারের অ ভি যোগ আনা হয়েছে। তবে গ্রে প্তার ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি বর্ডার পেট্রোল। ডেল রিও সেক্টরের প্রধান বর্ডার পেট্রোল এজেন্ট অ্যান্থনি গুড বলেন, পাচারকারীরা যাদের মানবপণ্য হিসেবে দেখে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয় না। কোনো বের হওয়ার ব্যবস্থা ছাড়া সীমিত জায়গার ওই ট্যাংকের ভেতর মানুষকে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সীমান্তরক্ষী এজেন্টরা দ্রুত পদক্ষেপ না নিলে ঘটনাটি আরও গুরুতর পরিণতি ডেকে আনতে পারত। তবে উ দ্ধার হওয়া চার ব্যক্তির পরিচয় বা তাদের নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বর্ডার পেট্রোল।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৫৮
সেপ্টেম্বরের এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষ, কট্টর সমর্থকদের মধ্যে ট্রাম্পের অনুমোদন কমেছে ৮ পয়েন্ট

টেক্সাসের আলামো এলাকায় আইসিইর অভিযান দেখতে গিয়ে দুই কিশোরকে আটকের অভিযোগ উঠেছে

আইসিইর অ ভি যা নের ভিডিও করছিল দুই কিশোর, এরপর আ টকের অ ভি যোগ

ওয়ালমার্টে হামলার সময় নজরদারি ক্যামেরায় কিশোরীর বাবা-মা

মেয়ের সঙ্গে বাগ বি তণ্ডার জেরে বৃদ্ধকে পি টিয়ে হ ত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

0 Comments