সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন সমীকরণ, যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক চুক্তিতে ইরানের জয়

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৮, ২০২৬ ১৮:৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সপরিবারে হত্যা এবং একই দিনে মিনাব শহরের একটি স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ১৬৮ জন শিশু শিক্ষার্থীকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যে তীব্র যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে যাচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রথমে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দেওয়া হলেও, অনেকটা অপ্রত্যাশিতভাবে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও ইসরাইলে পাল্টা আঘাত শুরু করে।

 

যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের ব্যয়বহুল রাডার সিস্টেম ইরানের স্বল্প মূল্যের ড্রোনের আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার পর অবশেষে মার্কিন প্রশাসন পিছু হটতে বাধ্য হয়েছে এবং ইরানের শর্ত মেনেই সমঝোতায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এই ঐতিহাসিক বিজয় পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ভূ-রাজনৈতিক প্রভাব ও আধিপত্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

 

যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আলোচনার টেবিলে রাখা ১৪ দফার একটি সমঝোতা প্রস্তাবে চলতি সপ্তাহের শুরুতেই সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তির ইলেকট্রনিক সংস্করণে সই করার মাধ্যমে তেহরানের চূড়ান্ত স্বীকৃতি নিশ্চিত করেন।

 

আজ সুইজারল্যান্ডের বুর্গেনস্টক শহরে এই অন্তর্বর্তী চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি প্রণয়নের লক্ষ্যে পরবর্তী রূপরেখা নিয়ে দুপক্ষ আলোচনা করবে। এই আনুষ্ঠানিক চুক্তি সই অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। এছাড়া মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশও এই আলোচনায় অংশ নেবে।

 

অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমে আসা চুক্তির খসড়া বিশ্লেষণ করে দেখা গেছে, এতে মূলত ইরানের দীর্ঘদিনের দাবিগুলোই প্রাধান্য পেয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ অর্থ অবমুক্ত করা হবে এবং দেশটির অর্থনৈতিক পুনর্বাসনের জন্য ৩ হাজার কোটি ডলারের একটি বিশেষ তহবিল গঠন করা হবে।

 

পাশাপাশি, মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য, ব্যাংকিং, বিমা ও পরিবহন খাতের ওপর থেকে সব ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অঙ্গীকার করেছে। এর বিপরীতে ইরান স্পষ্ট করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না এবং পরমাণু বিষয়ক বিস্তারিত আলোচনার বিষয়টি পরবর্তী সময়ের জন্য রাখা হয়েছে। এই চুক্তির ইতিবাচক প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ৩ ডলার কমে বর্তমানে ৭৮.৬৪ ডলারে নেমে এসেছে।

 

এদিকে ইরানের সাথে এই চুক্তি করায় মার্কিন অভ্যন্তরীণ politics বা রাজনীতিতে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সমালোচকদের ‘বোকা ও হিংসুক’ আখ্যা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মার্কিন শেয়ারবাজার যখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে এবং তেলের দাম কমছে, তখন এমন সমালোচনা স্রেফ নির্বুদ্ধিতা।

 

অন্যদিকে, এই চুক্তিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, কোনো চাপ বা হুমকিতে তাঁরা নিজেদের স্বাধীনতা ও মর্যাদাকে বিকিয়ে দেননি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে চুক্তি ঘোষণার পর লেবানন ও গাজায় ইসরাইলি সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও হামলা পুরোপুরি থামেনি এবং গতকালও দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আন্তর্জাতিক

View more
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত পাঠানো ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত
ইরানের তিন শর্তে যুদ্ধ বন্ধের বার্তা, ট্রাম্পের জবাবের অপেক্ষায় তেহরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাবিষয়ক প্রধান মোহসেন রেজাই বলেছেন, কাতারের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।   আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুদ্ধ বন্ধে আলোচনার জন্য কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীদের কাছেও আলোচনায় বসার জন্য তেহরানের শর্তগুলো জানানো হয়েছে।   ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে হামলা বন্ধ করা, জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া এবং নৌ অবরোধ তুলে নেওয়া। তেহরানের পক্ষ থেকে এসব শর্ত পূরণকেই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ হিসেবে তুলে ধরা হয়েছে।   রেজাই বলেন, ইরানের শর্ত মেনে যুদ্ধ থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের স্বার্থেই হবে। তিনি দাবি করেন, ট্রাম্পের হুমকি দিয়ে কোনো ফল পাওয়া যাবে না। তার বক্তব্য অনুযায়ী, ইরান দীর্ঘস্থায়ী বা চূড়ান্ত যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে।   ইরানের এই কর্মকর্তা আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতাগুলো তেহরানের জানা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, মার্কিন বিমান হামলা মোকাবিলার জন্য ইরান এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত।   সাক্ষাৎকারে রেজাই সাম্প্রতিক একটি সামরিক পরীক্ষার কথাও উল্লেখ করেন। তার দাবি, একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরান জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার কথা তুলে ধরে তিনি ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি জোর দিয়ে তুলে ধরেন।   রেজাই সতর্ক করে বলেন, ইরানের ওপর হামলা হলে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ওই অঞ্চলে থাকা মার্কিন স্বার্থের ওপর আরও শক্তিশালীভাবে আঘাত হানবে। তার বক্তব্যে যুদ্ধ চলতে থাকলে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাই উঠে এসেছে।   এদিকে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধও শেষ করার পক্ষে অবস্থান জানিয়েছে। রেজাই বলেন, তেহরান ওই সংঘাতের অবসান চায়।   রেজাইয়ের দাবি, হুথিরাও সৌদি আরবের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ফলে আঞ্চলিক সংঘাত কমানোর বিষয়টিও ইরানের বক্তব্যে গুরুত্ব পেয়েছে।   কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকার কথা জানিয়ে রেজাই বলেন, আলোচনার জন্য ইরানের অবস্থান ও শর্ত তাদের জানানো হয়েছে। এসব শর্ত যুক্তরাষ্ট্রের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।   এখন তেহরানের দৃষ্টি ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ার দিকে। ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র গ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান যোগাযোগের পরবর্তী ধাপ নির্ভর করছে ওয়াশিংটনের জবাবের ওপর।   সূত্র: আল জাজিরা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৩:২৬
ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে নিহত বাংলাদেশি দম্পতির দুই বছর বয়সী শিশু নাহিল। ছবি: সংগৃহীত

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশু নাহিল নিহত, আহত ৭

বিয়ের বড় অংকের বাজেট ও ঋণ নিয়ে পরিবারের সঙ্গে দ্বন্দ্বে পড়েছেন এক যুবক। ছবি: সংগৃহীত

বিয়েতে ৫০ লাখ রুপি খরচের দাবি, ৪৫ লাখ ঋণ নেওয়ার পরামর্শে বিপাকে যুবক

স্ত্রীর জন্য নতুন আইফোন ১৮ প্রো কিনতে সোনা বিক্রি করা দিল্লির সেই ব্যক্তি। ছবি: সংগৃহীত

'আজ টাকা আছে, আগে ছিল না', স্ত্রীর জন্য আইফোন ১৮ প্রো কিনতে স্বর্ণ বিক্রি

দুবাইয়ের সমুদ্রসৈকতে বিদেশি এক নারীর সঙ্গে সেলফিতে বাংলাদেশি প্রবাসী ইমরান হোসেন। ছবি: সংগৃহীত
দুবাইয়ের সমুদ্রে বিদেশিদের উত্যক্ত, বাংলাদেশি প্রবাসীর ভিডিও ঘিরে সমালোচনা

দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে বিদেশি এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ইমরান হোসেন নামে এক ব্যক্তিকে পানির মধ্যে ওই বিদেশির সঙ্গে ধাক্কাধাক্কির মতো আচরণ করতে দেখা যায়। পরে ঘটনাটি নিয়ে তিনি গর্ব প্রকাশ করছেন বলেও ভিডিওতে প্রতীয়মান হয়।   ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেক দর্শক ওই আচরণকে অনুপযুক্ত ও অসম্মানজনক হিসেবে মন্তব্য করেছেন। বিশেষ করে, পর্যটননির্ভর শহর দুবাইয়ের মতো জায়গায় এমন আচরণ পুরো বাংলাদেশি প্রবাসী কমিউনিটির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও অনেকে মন্তব্য করেন।   ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানিতে থাকা এক বিদেশি ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে ইমরান হোসেন তাকে ধাক্কা দেন। ঘটনাটিকে তিনি ইচ্ছাকৃতভাবেই করেছেন কি না, তা ভিডিওর বাইরে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে ভিডিওতে তার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।   অনেক দর্শক বলছেন, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনুমতি ছাড়া এ ধরনের শারীরিক আচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ কেউ ঘটনাটিকে মজা হিসেবে নেওয়ার সমালোচনা করেছেন এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন।   তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, ঘটনার আগে বা পরে কী হয়েছিল এবং সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তির সঙ্গে ইমরান হোসেনের কোনো পরিচয় বা পূর্ববর্তী যোগাযোগ ছিল কি না—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ভিডিওতে দৃশ্যমান অংশের বাইরে অতিরিক্ত কোনো দাবি নিশ্চিত তথ্য হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না।   সূত্র : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও অনলাইন প্রতিক্রিয়া

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:২
নারীর পাকস্থলী থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

নারীর পাকস্থলী থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি, স্বাক্ষর জাতিসংঘে

গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি, স্বাক্ষর জাতিসংঘে

কানাডায় ইহুদি পরিবারে বেড়ে ওঠা জ্যাকুলিনের ইসলাম গ্রহণের গল্প ফের আলোচনায়

কানাডায় ইহুদি পরিবারে বেড়ে ওঠা জ্যাকুলিনের ইসলাম গ্রহণের গল্প ফের আলোচনায়

সিমেন্টের বদলে মানুষের মল ব্যবহার, ৪২% বেশি শক্তিশালী কংক্রিট বানালেন ভারতীয় বিজ্ঞানীরা
সিমেন্টের বদলে মানুষের মল ব্যবহার, ৪২% বেশি শক্তিশালী কংক্রিট বানালেন ভারতীয় বিজ্ঞানীরা

সাধারণত সিমেন্ট উৎপাদনের সময় বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। দীর্ঘস্থায়ী এই পরিবেশগত সংকট কাটাতে এবার এক অভাবনীয় সমাধান নিয়ে এসেছেন ভারতের একদল গবেষক। তারা সিমেন্টের বিকল্প হিসেবে মানুষের মল ব্যবহার করে পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।   গবেষক দলটি পরীক্ষামূলকভাবে পরিশোধিত মল থেকে বিশেষ ধরনের 'বায়োচার' তৈরি করেছেন। পরবর্তীতে এই বায়োচারকে মিহি গুঁড়ো করে সিমেন্টের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয়। গবেষণার ফলাফলে দেখা গেছে, নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্টের মাত্র ১০ শতাংশ যদি এই বায়োচার দিয়ে প্রতিস্থাপন করা হয়, তবে কংক্রিটের ভেতরের শক্তি প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।   বিজ্ঞানীদের মতে, বায়োচারের ভেতরের সূক্ষ্ম ছিদ্রগুলো মূলত পানির আধার হিসেবে কাজ করে। এর ফলে কংক্রিট জমে ওঠার রাসায়নিক প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে সচল থাকে, যা কংক্রিটকে আরও মজবুত করে তোলে। এছাড়া এই বায়োচারে থাকা সিলিকাও সিমেন্টের ঘনত্ব বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।   গবেষকদের এই অভিনব উদ্ভাবন একদিকে যেমন দৈনন্দিন বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, তেমনি ভবিষ্যতে পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ প্রযুক্তি তৈরিতেও নতুন আশার আলো দেখাচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৫:১৮
সৌদি তেল সরবরাহ বন্ধে ইউরোপে নতুন সংকট, বিকল্পের সন্ধানে শোধনাগারগুলো

সৌদি তেল সরবরাহ বন্ধে ইউরোপে নতুন সংকট, বিকল্পের সন্ধানে শোধনাগারগুলো

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ভুটানের প্রধানমন্ত্রীকে ছবি:সংগৃহীত

জার্মানি যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি, ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কোহাটে পুলিশ কমপ্লেক্সের মসজিদের কাছে বোমা হামলায় নিহত অন্তত ১৬

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বো মা হা ম লা, নি হত অন্তত ১৬

0 Comments