সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের সমালোচকেরা 'শয়তানের প্রভাবে অন্ধ', মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১৩:০
ইরান যুদ্ধের সমালোচকেরা 'শয়তানের প্রভাবে অন্ধ', মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য
ইরান যুদ্ধের সমালোচকেরা 'শয়তানের প্রভাবে অন্ধ', মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি মন্তব্য করেছেন যে, এই যুদ্ধের সমালোচকেরা 'আধ্যাত্মিকতার অন্ধকারে' নিমজ্জিত এবং তারা শয়তানের প্রভাবে অন্ধ হয়ে গেছেন।

 

সম্প্রতি ইসরায়েলি ভাষ্যকার আমির সারফাতির সঙ্গে 'দ্য অ্যাঙ্কর পডকাস্ট'-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন, যা গত ২৩ অক্টোবর 'বেহোল্ড ইসরায়েল'-এর মাধ্যমে অনলাইনে প্রকাশিত হয়। আরকানসাসের সাবেক গভর্নর এবং একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান হিসেবে হাকাবি বরাবরই ইসরায়েলের একজন প্রভাবশালী সমর্থক।

 

সাক্ষাৎকারে আমির সারফাতি যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে ইউরোপীয় সরকারগুলোর মনোভাব সম্পর্কে হাকাবির কাছে জানতে চান এবং তাদের এই অবস্থানকে তিনি 'মানসিক সমস্যা' নাকি 'আধ্যাত্মিকতার সমস্যা' হিসেবে দেখেন বলে প্রশ্ন করেন, তখন হাকাবি সরাসরি একে একটি 'আধ্যাত্মিকতার সমস্যা' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'একজন রাষ্ট্রদূত এভাবে কথা বলছেন শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে।

 

কিন্তু আমি বিষয়টিকে আধ্যাত্মিকতার অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্ব হিসেবে মনে করি।' তার মতে, শয়তান তাদের হৃদয়কে অন্ধ করে দিয়েছে এবং তাদের চিন্তাভাবনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি আরও বিশ্বাস করেন যে, এখানে দৃশ্যমান ভূরাজনৈতিক বিষয়গুলোর বাইরেও আরও গভীর কিছু রয়েছে। ইরান কীভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হুমকি, তা নিয়ে আলোচনার সময় মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে সন্দিহান ইউরোপীয় সরকারগুলোরও তীব্র সমালোচনা করেন তিনি।

 

হাকাবির এই বিস্ফোরক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ধারার কয়েকজন ভাষ্যকার তাকে কূটনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। 'দ্য আমেরিকান কনজারভেটিভ'-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে মন্তব্য করেছেন যে, যুদ্ধের বিরোধিতাকারীদের সম্পর্কে একজন মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য করা মোটেও অনুচিত।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও হাকাবির 'শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে' মন্তব্যটি উদ্ধৃত করে তিনি লেখেন, 'হ্যাঁ, সত্যিই অদ্ভুত!' এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য ব্যবহারকারীরাও হাকাবিকে তার পদ থেকে অপসারণের দাবি তুলেছেন।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়কে ইরানকে পরাস্ত করতে ওয়াশিংটনের ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেখারচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের এই ধারাবাহিক পরাজয় কোনো সাময়িক ওঠানামার ফল নয়, বরং এটি শক্তিশালী ইরানের ইচ্ছাশক্তির কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের এক অনস্বীকার্য বাস্তবতা।

 

শেখারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র কৌশলগত হার, অভ্যন্তরীণ সংকট এবং যুদ্ধক্ষেত্রে পরাজয়ের শিকার হয়েছে, যা তাদের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ তার দলের নির্বাচনি পরাজয়ে ভূমিকা রেখেছে। তবে তা সত্ত্বেও তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষেই নিজের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
জার্মানির ইতিহাসে প্রথমবার নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার
জার্মানির ইতিহাসে প্রথমবার নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রোববার (৮ নভেম্বর) ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সালের নির্বাচনে জয়ী হয়ে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারেন ৬১ বছর বয়সী আইগনার।   আইগনার বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার বা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জার্মানির কনজারভেটিভ রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়াভিত্তিক হলেও দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   রাজনীতিতে আসার আগে আইগনার কারিগরি পেশায় কাজ করেছেন। ১৯৯৪ সালে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সংসদীয় রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্ট বুন্ডেসটাগের সদস্য নির্বাচিত হন। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সরকারের সময় ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে তিনি বাভারিয়া রাজ্য পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।   জার্মানির প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণ জনগণ সরাসরি ভোট দেন না। দেশটির বিশেষ নির্বাচনী পরিষদ ‘ফেডারেল কনভেনশন’ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। এই পরিষদে বুন্ডেসটাগের সব সদস্যের পাশাপাশি ১৬টি রাজ্যের সমসংখ্যক প্রতিনিধি অংশ নেন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ এই পরিষদে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচিত হবেন।   জার্মানির প্রেসিডেন্ট মূলত রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান। দেশটির সরকার পরিচালনার মূল দায়িত্ব চ্যান্সেলরের হাতে। তবে প্রেসিডেন্ট আইন স্বাক্ষর, মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিক নিয়োগ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রাখেন। স্টাইনমায়ার ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দুই মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী বছরের মার্চে তাঁর দায়িত্ব শেষ হচ্ছে।   সিএসইউ নেতা মার্কুস সোডার চলতি বছরের এপ্রিলেই আইগনারের নাম পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেছিলেন। পরে ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতারাও তাঁর প্রতি সমর্থন জানান। গ্রিন পার্টির কয়েকজন নেতাও তাঁর প্রার্থিতার পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে জানুয়ারির নির্বাচনে আইগনারের পক্ষে শক্তিশালী রাজনৈতিক সমর্থন তৈরি হয়েছে।   নির্বাচিত হলে আইগনার হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আধুনিক জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি হবেন দেশটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়া প্রথম সিএসইউ রাজনীতিক। জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে এই পরিবর্তন দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।   সংবাদসূত্র: আলজাজিরা, রয়টার্স, এএফপি, ডয়চে ভেলে, জার্মানির এআরডি।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ০:৩৫
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি

জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদের ভাগ পাবেন না তার মেয়েরা

জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদের ভাগ পাবেন না তার মেয়েরা, ৯৯ % শেয়ার দানের অঙ্গীকার

মুহূর্তে আটকে গেল আটজনের যাত্রা

যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরত পাঠানোর ফ্লাইট বাতিল, শেষ মুহূর্তে আটকে গেল আটজনের যাত্রা

আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণেও আটলান্টিক মহাসাগর
সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার মাত্র একজন

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০২৬ সালের ৮ নভেম্বর দেশটির সরকারি সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য প্রকাশিত হয়।   সেনেগালের লুগা অঞ্চলের কেবেমের উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন। স্থানীয়ভাবে ব্যবহৃত কাঠের তৈরি ছোট নৌকাটি সমুদ্রে দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে ৭ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে আরও মরদেহ উদ্ধার হলে ৮ নভেম্বর মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ায়।   উদ্ধার হওয়া ব্যক্তির বাইরে নৌকাটিতে থাকা অন্য যাত্রীদের পরিণতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   দুর্ঘটনার পর সেনেগালের প্রশাসন উদ্ধার কার্যক্রম ও মরদেহ শনাক্তের কাজ শুরু করে। দেশটির লুগা অঞ্চলের গভর্নর ন্দায়ে এনগেনার এমবোজ দুর্ঘটনাসংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তরুণদের নিজ দেশেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।   পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর সমুদ্রপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোসহ বিভিন্ন দেশ থেকে বহু মানুষ উন্নত জীবন, কর্মসংস্থান এবং নিরাপদ ভবিষ্যতের আশায় এই পথ বেছে নেন। কিন্তু দীর্ঘ সমুদ্রযাত্রা, প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।   অভিবাসন নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণেও আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর তথ্য উঠে এসেছে। মানবাধিকারকর্মীদের মতে, দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং উন্নত জীবনের প্রত্যাশা অনেক মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে যাত্রা করতে বাধ্য করছে।   স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ এই বিপজ্জনক পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। অনেক নৌকা গন্তব্যে পৌঁছাতে পারে না। মাঝসমুদ্রে নৌকা ডুবে গেলে কিংবা বিকল হয়ে গেলে যাত্রীদের উদ্ধার করাও কঠিন হয়ে পড়ে।   সেনেগালের উপকূলে সর্বশেষ এই নৌকাডুবির ঘটনা আবারও অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং নিরাপদ অভিবাসনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। উন্নত জীবনের প্রত্যাশায় ঘর ছাড়লেও অনেকের কাছে সেই যাত্রা শেষ হচ্ছে সমুদ্রের গভীরে, স্বজনদের কাছে না ফেরার এক বেদনাদায়ক পরিণতিতে।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১৭:৩৬
ইরান যুদ্ধের সমালোচকেরা 'শয়তানের প্রভাবে অন্ধ', মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য

ইরান যুদ্ধের সমালোচকেরা 'শয়তানের প্রভাবে অন্ধ', মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য

চাঁদে অভিযানের জন্য নতুন নভোচারী নিচ্ছে নাসা, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

চাঁদে অভিযানের জন্য নতুন নভোচারী নিচ্ছে নাসা, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দু র্ঘটনায় মহাসড়ক থেকে ছিটকে উল্টে গেল বাস, নি হত ২, আ হত ৩৩

ক্রোয়েশিয়ায় ভয়াবহ বাস দু র্ঘটনায় মহাসড়ক থেকে ছিটকে উল্টে গেল বাস, নি হত ২, আ হত ৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রাধিকার সৌদি-আমেরিকা কাউন্সিলের
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রাধিকার সৌদি-আমেরিকা কাউন্সিলের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যৌথ শিল্পপ্রকল্প গড়ে তোলা এবং কৌশলগত খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে ইউএস-সৌদি বিজনেস কাউন্সিল। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিলের শরৎকালীন পরিচালনা পর্ষদের বৈঠকে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও সৌদি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জ্বালানি, শিল্প উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, মহাকাশ ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পায়। ২৭ অক্টোবর বৈঠকটির বিস্তারিত প্রকাশ করে আরব নিউজ।   বৈঠকে কাউন্সিলের দুই সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সৌদি ব্যবসায়ী লুবনা ওলায়ান এবং যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেন ফ্রেজার নেতৃত্ব দেন। এতে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী ও শিল্প ও খনিজসম্পদমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এবং বিনিয়োগমন্ত্রী ফাহাদ আল-সাইফ অংশ নেন। কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী চার্লস হলাবও বৈঠকে উপস্থিত ছিলেন। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করা এবং বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করেন।   সৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ আল-সাইফ জানান, দেশটির বাজারে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সৌদি আরবে ৩৭১টি নতুন বিনিয়োগ লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২৬ সালে বৈঠকের সময় পর্যন্ত এই সংখ্যা প্রায় ৫৩০টিতে পৌঁছেছে। তিনি বলেন, সৌদি আরব এখন শুধু বিনিয়োগ আকর্ষণের পরিবর্তে বিনিয়োগের কার্যকারিতা বাড়ানো এবং ঘোষিত সুযোগগুলোকে বাস্তব ব্যবসায়িক প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।   বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যৌথ শিল্প উৎপাদন ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে মহাকাশ ও প্রতিরক্ষা খাতে শুধু পণ্য কেনাবেচা বা সরবরাহের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৌদি আরবে উৎপাদন সক্ষমতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন ফাহাদ আল-সাইফ। এ জন্য মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারত্ব এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জ্বালানি নিরাপত্তা, শিল্প উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতেও নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন সৌদি জ্বালানিমন্ত্রী।   সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশ দুটির মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৭ বিলিয়ন ডলার। এর মধ্যে সৌদি আরবের রপ্তানি ছিল প্রায় ১৭০ বিলিয়ন ডলার, যার বড় অংশ ছিল জ্বালানি তেল, সার ও জৈব রাসায়নিক পণ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের আমদানি ছিল ১৮৭ বিলিয়ন ডলারের বেশি। এসব পণ্যের মধ্যে যন্ত্রপাতি, যানবাহন ও চিকিৎসাসামগ্রী উল্লেখযোগ্য।   কাউন্সিলের সহসভাপতি লুবনা ওলায়ান বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। অন্যদিকে জেন ফ্রেজারও দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যিক অংশীদারত্ব সম্প্রসারণে ব্যবসায়ী নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দেন। কাউন্সিলের প্রধান নির্বাহী চার্লস হলাব জানান, বাণিজ্য ও বিনিয়োগের পথে বিদ্যমান বাধা চিহ্নিত করা, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো তাঁদের অন্যতম অগ্রাধিকার।   সংবাদসূত্র: আরব নিউজ, ইউএস-সৌদি বিজনেস কাউন্সিল।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১০:৯
২০২২ সাল থেকে ইউক্রেনকে ২১২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে পশ্চিমারা, শীর্ষে ইইউ

২০২২ সাল থেকে ইউক্রেনকে ২১২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে পশ্চিমারা, শীর্ষে ইইউ

বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার, এক দশকে প্রায় তিনগুণ

বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার, এক দশকে প্রায় তিনগুণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে তিনজনের  মৃ ত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে তিনজনের মৃ ত্যুদণ্ড কার্যকর

0 Comments