প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আভাস
পূর্বাভাস বা প্রত্যাশাকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পেয়েছে মূল্যস্ফীতি। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম গত মাসের তুলনায় ০.৪% বেড়েছে। যদিও সেপ্টেম্বর মাসে এই বৃদ্ধির হার ছিল ০.৬%, তবুও অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন অক্টোবরে তা ০.৩%-এ নেমে আসবে।
প্রত্যাশার চেয়ে বেশি এই মূল্যস্ফীতির কারণে আগামী ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেন) নতুন করে নীতিগত সুদের হার বাড়াতে পারে বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে।
অক্টোবর মাসে জ্বালানি, খাদ্য এবং আবাসন খাতের খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। তবে সেপ্টেম্বরে জ্বালানি খরচ ৫.২% বাড়লেও অক্টোবরে তা ০.৭%-এ নেমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন সরকারের আরোপিত বিশ্বব্যাপী অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ বড় ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলে মার্কিন ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের প্রায় ৯০% বহন করতে বাধ্য হচ্ছেন। ফলে মার্কিন বাজারে সামগ্রিক পণ্যের দাম বাড়ছে।
এছাড়া সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১০০ ডলার পেরিয়ে যাওয়ার প্রভাবও পড়েছে এ সূচকে।
ফেডারেল রিজার্ভের বার্ষিক মূল্যস্ফীতি ২%-এর মধ্যে রাখার লক্ষ্য থাকলেও তা এখনও দূরবর্তী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৩.৭%-এ থাকার বিষয়টি বিবেচনায় রেখে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ২০২৭ সালের জন্য সামাজিক সুরক্ষা সুবিধায় ৩.৬% ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা প্রায় ৭ কোটি ২০ লাখ নাগরিকের ক্ষেত্রে কার্যকর হবে।
তবে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় ফেড গভর্নর ক্রিস্তোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরের পরবর্তী বৈঠকেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।
সূত্র: বিবিসি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreপূর্বাভাস বা প্রত্যাশাকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পেয়েছে মূল্যস্ফীতি। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম গত মাসের তুলনায় ০.৪% বেড়েছে। যদিও সেপ্টেম্বর মাসে এই বৃদ্ধির হার ছিল ০.৬%, তবুও অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন অক্টোবরে তা ০.৩%-এ নেমে আসবে। প্রত্যাশার চেয়ে বেশি এই মূল্যস্ফীতির কারণে আগামী ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেন) নতুন করে নীতিগত সুদের হার বাড়াতে পারে বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। অক্টোবর মাসে জ্বালানি, খাদ্য এবং আবাসন খাতের খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। তবে সেপ্টেম্বরে জ্বালানি খরচ ৫.২% বাড়লেও অক্টোবরে তা ০.৭%-এ নেমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন সরকারের আরোপিত বিশ্বব্যাপী অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ বড় ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলে মার্কিন ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের প্রায় ৯০% বহন করতে বাধ্য হচ্ছেন। ফলে মার্কিন বাজারে সামগ্রিক পণ্যের দাম বাড়ছে। এছাড়া সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১০০ ডলার পেরিয়ে যাওয়ার প্রভাবও পড়েছে এ সূচকে। ফেডারেল রিজার্ভের বার্ষিক মূল্যস্ফীতি ২%-এর মধ্যে রাখার লক্ষ্য থাকলেও তা এখনও দূরবর্তী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৩.৭%-এ থাকার বিষয়টি বিবেচনায় রেখে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ২০২৭ সালের জন্য সামাজিক সুরক্ষা সুবিধায় ৩.৬% ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা প্রায় ৭ কোটি ২০ লাখ নাগরিকের ক্ষেত্রে কার্যকর হবে। তবে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় ফেড গভর্নর ক্রিস্তোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরের পরবর্তী বৈঠকেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। সূত্র: বিবিসি।
ইরান যুদ্ধ যৌক্তিক হলে কেন নিজের ছেলেকে পাঠান না? সমালোচনার মুখে ট্রাম্পের নীতি
সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা, ক্যালিফোর্নিয়ায় নৌকার গোপন কক্ষ থেকে আটক ১৮ অভিবাসী
নিউ জার্সিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন দুই পাইলট
যুক্তরাষ্ট্রজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম বা মিজেলস। চলতি বছর দেশটিতে ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংখ্যা। বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এ বছর হাম-সংশ্লিষ্ট আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যের এক শিশুও রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় টিকাদান নিশ্চিত করার পাশাপাশি রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির ৬ নভেম্বর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ৪৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে মোট ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জন আন্তর্জাতিক ভ্রমণকারী রয়েছেন। দেশটিতে এ বছর নতুন করে ৪৩টি প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের প্রায় ৯৬ শতাংশ কোনো না কোনো প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে আক্রান্তদের প্রায় ৯৬ শতাংশ টিকা নেননি অথবা তাঁদের টিকাদানের তথ্য জানা যায়নি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের হাম শনাক্ত হয়েছিল। অর্থাৎ চলতি বছরের প্রথম ১০ মাসেই আগের পুরো বছরের তুলনায় দ্বিগুণের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে মৃত্যুর সংখ্যা নিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের হিসাবে পার্থক্য রয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, পেনসিলভানিয়ায় ছয়জন, নিউইয়র্কে একজন এবং উইসকনসিনে একজনের হাম-সংশ্লিষ্ট মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে সিডিসির কেন্দ্রীয় হিসাবে এখনো চারজনের মৃত্যুর তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মৃত্যুর তথ্য যাচাই ও পর্যালোচনা চলমান থাকায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। উইসকনসিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেখানে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা ১৯৯০ সালের পর অঙ্গরাজ্যটিতে প্রথম হামজনিত মৃত্যু। নিউইয়র্কের স্টোনি ব্রুক চিলড্রেনস হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্ড্রু হ্যান্ডেল এবিসি নিউজকে জানিয়েছেন, সংক্রমণ কমে আসার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তাঁর মতে, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। আক্রান্ত একজন ব্যক্তি টিকা না নেওয়া ১৮ জন পর্যন্ত মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি কিংবা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়াতে পারেন। এমনকি তিনি একটি কক্ষ ছেড়ে চলে যাওয়ার পরও ভাইরাসটি বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত সংক্রামক অবস্থায় থাকতে পারে। ফলে সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না এসেও অন্যরা আক্রান্ত হতে পারেন। হামের লক্ষণ কীভাবে চিনবেন? সিডিসির তথ্য অনুযায়ী, হাম ভাইরাসের সংস্পর্শে আসার সাধারণত ৭ থেকে ১৪ দিনের মধ্যে রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। প্রথম দিকে জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা দেয়। জ্বর কখনো ১০৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে। পরে মুখ ও মাথার চুলের গোড়ার কাছ থেকে লালচে ফুসকুড়ি শুরু হয়ে ধীরে ধীরে শরীরের নিচের দিকে ছড়িয়ে পড়ে। কোনো কোনো রোগীর গালের ভেতরের অংশে ছোট সাদা বা নীলচে দাগও দেখা দিতে পারে, যা কোপলিক স্পট নামে পরিচিত। সাধারণত শরীরে ফুসকুড়ি ওঠার আগেই এসব দাগ দেখা যায়। চিকিৎসকেরা সতর্ক করেছেন, হামকে সাধারণ সর্দি-জ্বর মনে করে অবহেলা করা বিপজ্জনক হতে পারে। সংক্রমণের কারণে কানে প্রদাহ, ডায়রিয়া, পানিশূন্যতা ও নিউমোনিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ, খিঁচুনি এবং মৃত্যুর ঝুঁকিও রয়েছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকেন। খুব অল্প বয়সে হাম আক্রান্ত কিছু শিশুর পরবর্তী জীবনে বিরল কিন্তু মারাত্মক স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে। শিশুদের সুরক্ষায় কী করবেন অভিভাবকেরা? সিডিসি জানিয়েছে, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এমএমআর টিকা। এই টিকা হাম, মাম্পস ও রুবেলা—তিনটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রে শিশুদের সাধারণত ১২ থেকে ১৫ মাস বয়সে প্রথম ডোজ এবং ৪ থেকে ৬ বছর বয়সে দ্বিতীয় ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। দুই ডোজ এমএমআর টিকা হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগাম একটি ডোজ দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে এক বছর বয়সের পর নিয়মিত আরও দুই ডোজ প্রয়োজন হয়। চিকিৎসকেরা আরও জানিয়েছেন, কোনো শিশুর জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে তাকে স্কুল বা ডে-কেয়ারে পাঠানো উচিত নয়। হামের সন্দেহ হলে সরাসরি হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে না গিয়ে আগে ফোন করে জানাতে হবে, যাতে অন্য রোগীদের সংক্রমণের ঝুঁকি কমানো যায়। শ্বাসকষ্ট, পানিশূন্যতা, অস্বাভাবিক দুর্বলতা কিংবা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। অন্যদিকে হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা নেই, তাঁদের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে এমএমআর টিকা অথবা নির্দিষ্ট পরিস্থিতিতে ছয় দিনের মধ্যে ইমিউন গ্লোবুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যুক্তরাষ্ট্রে ২০০০ সালে স্থানীয়ভাবে হামের ধারাবাহিক সংক্রমণ নির্মূলের স্বীকৃতি পাওয়া গিয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় রোগটি আবারও বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠেছে। সিডিসির হিসাবে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মধ্যে এমএমআর টিকাদানের হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ, যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাই নয়, শিশুদের সময়মতো টিকাদান এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সতর্কতা মেনে চলাও জরুরি। সংবাদসূত্র: এবিসি নিউজ, এবিসি ১৩ হিউস্টন, সিডিসি, রয়টার্স, উইসকনসিন ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেস।
ক্যালিফোর্নিয়ায় আইসের হাতে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মুক্তির নির্দেশ আদালতের
টেক জায়ান্ট ও ধনকুবেরদের বিরুদ্ধে লড়াই হতে যাচ্ছে মার্কিন রাজনীতির ভবিষ্যৎ
যুক্তরাষ্ট্রে অনলাইন টিকটক শপের নিয়ন্ত্রণে চীনা কর্মকর্তাদের বাড়ছে প্রভাব, ফাঁস হওয়া নথিতে অবিশ্বাস্য তথ্য
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করা ১ লাখ ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী গত শিক্ষাবর্ষে কোনো না কোনো সময়ে স্থায়ী আবাসনহীন অবস্থায় ছিল। অর্থাৎ শহরের প্রতি আটজন সরকারি স্কুলশিক্ষার্থীর একজনের স্থায়ী বাসস্থান ছিল না। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত অলাভজনক সংস্থা অ্যাডভোকেটস ফর চিলড্রেন অব নিউইয়র্কের নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আগের বছরের তুলনায় আবাসনসংকটে থাকা শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও টানা ১১ বছর ধরে এক লাখের বেশি শিক্ষার্থী এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। নিউইয়র্কের আবাসনসংকট শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের ওপর কতটা প্রভাব ফেলছে, নতুন এই পরিসংখ্যান তা আবারও সামনে এনেছে। মার্কিন সংবাদমাধ্যম স্পেকট্রাম নিউজ এনওয়াই১ এবং চকবিটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটির প্রায় ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী স্থায়ী আবাসন ছাড়া জীবন কাটিয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ১ লাখ ৫৪ হাজারের বেশি। অর্থাৎ এক বছরে প্রায় ১০ শতাংশ কমেছে। মূলত সিটির শেল্টারে বসবাসকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ কমে যাওয়ায় সামগ্রিক পরিসংখ্যানে এই পরিবর্তন এসেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সংখ্যার এই পতনকে আবাসনসংকট সমাধানের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, আবাসনসংকটে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫০ হাজার ৭০০ জন বা ৩৭ শতাংশ কোনো না কোনো সময়ে সিটির শেল্টারে থেকেছে। আরও প্রায় ৮১ হাজার ১০০ জন বা ৫৮ শতাংশ নিজেদের বাসস্থান হারিয়ে আত্মীয়স্বজন কিংবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করেছে। বাকি শিক্ষার্থীরা হোটেল, মোটেল কিংবা অন্যান্য অস্থায়ী আশ্রয়ে থেকেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা আইন অনুযায়ী, শুধু রাস্তায় বসবাসকারী নয়, স্থায়ী ও পর্যাপ্ত বাসস্থান না থাকায় অন্যের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া শিক্ষার্থীরাও গৃহহীনতার হিসাবে অন্তর্ভুক্ত হয়। নিউইয়র্কের পাঁচটি বরোর মধ্যে ব্রঙ্কসে আবাসনসংকটে থাকা শিক্ষার্থীর হার সবচেয়ে বেশি। সেখানকার প্রায় প্রতি ছয়জন শিক্ষার্থীর একজন স্থায়ী আবাসনহীন ছিল। ম্যানহাটনে এই হার প্রায় প্রতি সাতজনে একজন। অন্যদিকে স্ট্যাটেন আইল্যান্ডে প্রায় প্রতি ২০ জনে একজন শিক্ষার্থী এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্কুল ডিস্ট্রিক্ট অনুযায়ী, সাউথ ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট ৯, ব্রুকলিনের ব্রাউনসভিলের ডিস্ট্রিক্ট ২৩ এবং বুশউইকের ডিস্ট্রিক্ট ৩২-এ প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজনের বেশি স্থায়ী আবাসনসংকটে ছিল। তুলনামূলকভাবে কুইন্সের বেসাইড, ফ্রেশ মেডোজ ও জ্যামাইকা এস্টেটস এলাকার ডিস্ট্রিক্ট ২৬-এ এই হার ৫ শতাংশের নিচে। আবাসনসংকটের সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি ও পরীক্ষার ফলাফলে। অ্যাডভোকেটস ফর চিলড্রেনের আগের শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে শেল্টারে বসবাসকারী প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থী দীর্ঘমেয়াদি অনুপস্থিতির সমস্যায় পড়েছিল। অর্থাৎ তারা শিক্ষাবর্ষের অন্তত ১০ শতাংশ ক্লাসে অনুপস্থিত ছিল। একই সময়ে শেল্টারে থাকা প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজনকে শিক্ষাবর্ষ চলাকালে স্কুল পরিবর্তন করতে হয়েছে। ২০২৫ সালের পরীক্ষার ফলে দেখা যায়, শেল্টারে থাকা তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মাত্র ২৭ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ভাষা ও পাঠদক্ষতার পরীক্ষায় নির্ধারিত মান অর্জন করতে পেরেছে। অন্যদিকে শেল্টারে বসবাসকারী শিক্ষার্থীদের মাত্র ৫৯ শতাংশ নির্ধারিত সময়ে হাইস্কুল শেষ করতে পেরেছে, যেখানে সিটিজুড়ে এই হার ছিল প্রায় ৮১ শতাংশ। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাতায়াত নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শেল্টারে আশ্রয় পাওয়া প্রায় ৩৭ শতাংশ পরিবারকে এমন বরোতে রাখা হয়েছে, যেখানে তাদের সন্তানদের স্কুল অবস্থিত নয়। ফলে অনেক শিশুকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। অ্যাডভোকেটস ফর চিলড্রেনের লার্নার্স ইন টেম্পোরারি হাউজিং প্রজেক্টের পরিচালক জেনিফার প্রিঙ্গল জানিয়েছেন, শেল্টারে যাওয়ার পর একটি শিশুর জন্য স্কুলবাসের ব্যবস্থা হতে সাধারণত এক মাসের বেশি সময় লেগে যায়। এতে পড়াশোনার পাশাপাশি অভিভাবকদের কাজ ও স্থায়ী বাসস্থান খোঁজার চেষ্টাও ব্যাহত হয়। এদিকে নিউইয়র্ক সিটির স্কুলস চ্যান্সেলর কামার স্যামুয়েলস জানিয়েছেন, অস্থায়ী আবাসনে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্থিতিশীল রাখতে শিক্ষা বিভাগ অন্যান্য সরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছে। শেল্টারে বসবাসকারী পরিবারগুলোর জন্য কিছু নিয়ম শিথিল করা হয়েছে এবং যেসব এলাকায় শেল্টারের সংখ্যা বেশি, সেখানে শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, সংকট মোকাবিলায় এখনো অনেক কাজ বাকি। অন্যদিকে অ্যাডভোকেটস ফর চিলড্রেনের কর্মকর্তারা বলেছেন, স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি স্কুল পরিবহন ও শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা জরুরি। তাঁদের মতে, আবাসনসংকটের কারণে শিশুরা যাতে শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না পড়ে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সংবাদসূত্র: অ্যাডভোকেটস ফর চিলড্রেন অব নিউইয়র্ক, স্পেকট্রাম নিউজ ।
ইরান যুদ্ধ বন্ধ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক, ট্রাম্পের ওপর চাপ
এইচএসসির আগেই এমআইটিতে ভর্তির সুযোগ, কোটি টাকার স্কলারশিপ রাজশাহীর ফায়েজের