আন্তর্জাতিক

ইরান ও হিজবুল্লাহকে নেতানিয়াহুর নতুন হুমকি

তাবাস্সুম মার্চ ১৩, ২০২৬ 0
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহর ওপর নতুন করে হামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি বিমান হামলার কারণে ইরান আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তেহরানের রেভুল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এবং বাসিজ প্যারামিলিটারি বাহিনীসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শক্তি বড় ধরনের আঘাতের সম্মুখীন হয়েছে।

 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যে হামলার পরিকল্পনা করছে, তার বিপরীতে লেবাননে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে জানান, কোনো সন্ত্রাসী সংগঠনের নেতার জন্যই তিনি ‘জীবনবীমা’ ঘোষণা করবেন না। ইসরাইলের পরবর্তী সামরিক পরিকল্পনা কী, সে সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে ইরান ও হিজবুল্লাহ এখন আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই।

 

নেতানিয়াহুর এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাকে আরও উসকে দিচ্ছে। তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, যেকোনো ধরনের হুমকির মোকাবিলায় ইসরাইল তার সামরিক তৎপরতা জারি রাখবে। ইরানের নতুন নেতৃত্বের অধীনে হিজবুল্লাহর যেকোনো পাল্টা পদক্ষেপকে কঠোরভাবে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

অভিবাসন নীতিতে কঠোরতা: এবার মেইনে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ঘোষণা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা আরও স্পষ্ট হচ্ছে। সর্বশেষ মেইন (Maine) অঙ্গরাজ্যে ফেডারেল ইমিগ্রেশন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে Department of Homeland Security (ডিএইচএস)।   ডিএইচএসের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, “Operation Catch of the Day” নামে এই বিশেষ অভিযানের মাধ্যমে রাজ্যটিতে অবস্থানরত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। অভিযানটি পরিচালনায় ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় রয়েছে।   কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের প্রধান লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংস বা গুরুতর অপরাধে যুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা। ডিএইচএস আরও জানায়, আইন মেনে বসবাসকারী বা অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের লক্ষ্যবস্তু করা হবে না।   তবে মানবাধিকার ও অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এ ধরনের অভিযানে ভয় ও অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং নিরপরাধ মানুষও হয়রানির শিকার হতে পারেন। এ নিয়ে তারা স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।   বিশ্লেষকদের মতে, মেইনে এই অভিযান শুরুর মাধ্যমে ফেডারেল সরকারের অভিবাসন আইন প্রয়োগ আরও বিস্তৃত পরিসরে জোরদার হলো। এর প্রভাব স্থানীয় অভিবাসী কমিউনিটির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলেও পড়তে পারে।  সূত্র: ABC News

ভিসা নিয়ে বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে তীব্র কর্মী সংকট মোকাবিলায় ২০২৬ অর্থবছরে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত প্রায় ৬৪ হাজার ৭১৬টি এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   রয়টার্সের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে বলা হয়, দেশীয় শ্রমিকের ঘাটতির কারণে যেসব মার্কিন নিয়োগকর্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, মূলত তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছাতে যাচ্ছে।   নতুন এই সিদ্ধান্তে নির্মাণ শিল্প, হোটেল ও রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এসব খাতে দীর্ঘদিন ধরেই দক্ষ স্থানীয় কর্মীর অভাবে বিদেশি শ্রমিক আনার দাবি জানিয়ে আসছিলেন নিয়োগকর্তারা।   ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখতে এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় শ্রমঘাটতি মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।   তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও রয়েছে। অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর আশঙ্কা, বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক প্রবেশ করলে মার্কিন নাগরিকদের মজুরি কমে যেতে পারে।   এ বিষয়ে পেন্টাগন ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের উন্নয়ন প্রকল্প এবং পর্যটন খাত সচল রাখতে এই মুহূর্তে বিদেশি শ্রমিকের বিকল্প নেই। ফেডারেল রেজিস্টারের তথ্যানুযায়ী, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকরের বিশেষ বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এবং এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

Advertisement

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত

ইরাকের আকাশসীমায় মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।   সেন্টকম জানায়, পশ্চিম ইরাকের একটি স্থানে বিমানটি বিধ্বস্ত হয় শুক্রবার দুপুর ২টার দিকে। বিমানটিতে মোট ছয়জন ক্রু ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সংখ্যা চার। বাকি দুইজন ক্রুর অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   সেন্টকমের একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, বিমান বিধ্বস্তের কোনো প্রমাণ শত্রুপক্ষের হামলা বা মার্কিন বাহিনীর গুলির কারণে হয়নি। তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।   উদ্ধার কার্যক্রম এখনো চলমান। সংস্থাটি নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে।

শাহারিয়া নয়ন মার্চ ১৩, ২০২৬ 0
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসনে মিনাবে ওই স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হয়। ছবি: এপি

ইরানে নিহত শিক্ষার্থীদের জন্য চীনের অনুদান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের জন্য মেডিকেল বোর্ডের নির্দেশ

ছবি: সংগৃহীত

ড্রোন হামলা নিখুঁতভাবে শনাক্ত করতে রাডারে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে চীন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরান ও হিজবুল্লাহকে নেতানিয়াহুর নতুন হুমকি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহর ওপর নতুন করে হামলার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি বিমান হামলার কারণে ইরান আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তেহরানের রেভুল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এবং বাসিজ প্যারামিলিটারি বাহিনীসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শক্তি বড় ধরনের আঘাতের সম্মুখীন হয়েছে।   সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যে হামলার পরিকল্পনা করছে, তার বিপরীতে লেবাননে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে জানান, কোনো সন্ত্রাসী সংগঠনের নেতার জন্যই তিনি ‘জীবনবীমা’ ঘোষণা করবেন না। ইসরাইলের পরবর্তী সামরিক পরিকল্পনা কী, সে সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে ইরান ও হিজবুল্লাহ এখন আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই।   নেতানিয়াহুর এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাকে আরও উসকে দিচ্ছে। তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, যেকোনো ধরনের হুমকির মোকাবিলায় ইসরাইল তার সামরিক তৎপরতা জারি রাখবে। ইরানের নতুন নেতৃত্বের অধীনে হিজবুল্লাহর যেকোনো পাল্টা পদক্ষেপকে কঠোরভাবে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাবাস্সুম মার্চ ১৩, ২০২৬ 0
সংযুক্ত আরব আমিরাতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবিটি গত ৩ মার্চ তোলা। ছবি: সংগৃহীত

ওমানে ড্রোন হামলায় দুই প্রবাসী শ্রমিক নিহত

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের হামলার আশঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করল এফবিআই । ছবি: রয়টার্স

ইরানে যুদ্ধের ১২ দিনে ধ্বংস ২৪ হাজারের বেশি বেসামরিক স্থাপনা: ইরনা

সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ৫ বাংলাদেশ

মালদ্বীপে সেহরি রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ৫ বাংলাদেশি

সংগৃহীত ছবি
ভূমিকম্পে কাঁপল তুরস্ক, ভয়ে রাস্তায় হাজারো মানুষ

তুরস্কের মধ্যাঞ্চলে একটি মাঝারি শক্তির ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৫ ধরা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।   দেশের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র তোকাত অঞ্চলের নিকশার শহরে ছিল। ভূমিকম্পটির গভীরতা প্রায় ৬.৪ কিলোমিটার।   স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয় এবং আশেপাশের কয়েকটি প্রদেশেও এটি টের পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে কোনো বড় ক্ষতির তথ্য নেই।   হাবারতুর্কের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা ঠান্ডা থাকা সত্ত্বেও বাইরে বা গাড়িতে অপেক্ষা করেছেন, কারণ তারা ভয়ে বাড়িতে ফিরে যেতে সাহস পাচ্ছিলেন না।   তুরস্ক ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে একাধিক সক্রিয় ফল্ট লাইন রয়েছে, তাই দেশটিতে নিয়মিত কম্পন ঘটে।

নিলুফা ইয়াসমিন মার্চ ১৩, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।

প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করছে যুক্তরাষ্ট্র, গোপন তথ্য ফাঁস

বিস্ফোরণে কাঁপল দুবাই

বিস্ফোরণে কাঁপল দুবাই

ছবি: সংগৃহীত।

৫ যাত্রী নিয়ে ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

0 Comments