ইন্ডিয়ানা ও ওহাইও প্রাইমারিতে জয়: নির্বাচনী লড়াইয়ে চমক ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা এবং ওহাইও অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে আবারও নিজের রাজনৈতিক দাপট প্রমাণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ সালের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই নির্বাচনকে ট্রাম্পের জনপ্রিয়তার লিটমাস টেস্ট হিসেবে দেখা হচ্ছিল, যেখানে বড় জয় পেয়েছেন তার সমর্থিত প্রার্থীরা।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল সেই রিপাবলিকান আইনপ্রণেতারা, যারা জেলা পুনর্নির্ধারণ বা 'রিস্ট্রিক্টিং' পরিকল্পনায় তার বিরোধিতা করেছিলেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ট্রাম্প সমর্থিত চ্যালেঞ্জারদের কাছে ধরাশায়ী হয়েছেন একাধিক অভিজ্ঞ রিপাবলিকান সিনেটর। বিশ্লেষকদের মতে, এটি দলের ভেতরে ট্রাম্পবিরোধীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা।
অন্যদিকে, ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদে রিপাবলিকান দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন বিবেক রামাস্বামী। প্রযুক্তি খাতের এই উদ্যোক্তা এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রামাস্বামী এখন মূল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের মুখোমুখি হবেন। ওহাইওতে সিনেট নির্বাচনেও ডেমোক্র্যাটদের পক্ষে সহজ জয় পেয়েছেন শেরড ব্রাউন, যা আগামী দিনে ওহাইওতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ানা এবং ওহাইও-র এই ফলাফল প্রমাণ করে যে রিপাবলিকান পার্টির ওপর ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনো অটুট। বিশেষ করে দলের ভেতরের বিদ্রোহীদের হটিয়ে ট্রাম্প অনুসারীদের এই জয় আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreটেক্সাসের অস্টিনে আইসিই কর্মকর্তাদের গুলিতে আহত ভেনেজুয়েলার নাগরিক উইলবার রাফায়েল গার্সেস পেরেজ দাবি করেছেন, গুলি চালানোর আগে কর্মকর্তারা নিজেদের পরিচয় দেননি। তার ভাষ্য অনুযায়ী, উত্তর অস্টিনে ডোরড্যাশের খাবার ডেলিভারি দেওয়ার সময় একটি চিহ্নবিহীন গাড়ি তার গাড়িতে ধাক্কা দেয় এবং পরে আইসিই কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালান। ২০ সেপ্টেম্বরের ওই ঘটনায় গুরুতর আহত পেরেজকে হাসপাতালে নেওয়ার পর আইসিই হেফাজতে নেওয়া হয়। পেরেজের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে বুঝতে পারেননি যে চিহ্নবিহীন গাড়িটি আইসিই কর্মকর্তাদের। তার দাবি, গাড়িটি তার গাড়ির পাশে দুইবার ধাক্কা দেয়। এরপর তিনি ইউটার্ন করে গাড়ি থামানোর চেষ্টা করেন। একটি ফ্রিওয়ের নিচে গাড়ি থামানোর পর তিনি বুঝতে পারেন, পেছনে থাকা গাড়িটি তাকে থামানোর চেষ্টা করছে। তখন গাড়িটির নীল ও লাল আলো এবং সাইরেন চালু করা হয় বলে তিনি জানান। পেরেজ বলেন, তিনি কর্মকর্তাদের কাছে যানজটের মধ্যে না থেমে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় গাড়ি থামানোর সুযোগ চেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, একজন কর্মকর্তা তাকে সেখানে থামতে নিষেধ করার পরই তিনি পিঠে গুলির আঘাত অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা মেরুদণ্ডের খুব কাছে থাকা বুলেটটি অপসারণ করেননি বলে পেরেজ জানিয়েছেন। ঘটনার সময় ২৮ বছর বয়সী পেরেজ ডোরড্যাশের হয়ে খাবার ডেলিভারি করছিলেন। তার আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ এবং ডোরড্যাশ বিষয়টি নিশ্চিত করেছে। ২০ সেপ্টেম্বর দুপুরের কিছু আগে উত্তর অস্টিনে যুক্তরাষ্ট্রের ১৮৩ নম্বর হাইওয়ে ও অ্যান্ডারসন স্কয়ার এলাকার কাছে গুলির ঘটনা ঘটে। অস্টিন ট্রাভিস কাউন্টি জরুরি চিকিৎসা বিভাগের কর্মকর্তারা জানান, পেরেজকে গুরুতর কিন্তু স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পেরেজের আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে দক্ষিণ টেক্সাসের পিয়ারসালে অবস্থিত আইসিই ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি শরীরে বুলেট থাকা অবস্থায় পর্যাপ্ত চিকিৎসা ও ব্যথানাশক না পাওয়ার অভিযোগ করেছেন। পরে একজন নার্স তাকে একটি ওষুধ দেন বলে তিনি জানান। তবে ঘটনার বিষয়ে আইসিই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বক্তব্য পেরেজের বর্ণনা থেকে ভিন্ন। হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, পেরেজের বিরুদ্ধে চূড়ান্ত অপসারণের আদেশ ছিল এবং গুলিবর্ষণের ঘটনাটি হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এফবিআইয়ের সহায়তায় তদন্ত করছে। পেরেজের আইনজীবীরা বলেছেন, তিনি ২০২৪ সালে সিবিপি ওয়ান ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অ্যাসাইলামের আবেদন করেছিলেন এবং তার বৈধ ওয়ার্ক পারমিট ছিল। তার ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। অস্টিন পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ওই অভিযানে বা গুলিবর্ষণে জড়িত ছিলেন না। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ ও টেক্সাস রেঞ্জার্সের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন। তিনি আইসিইর অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি স্বাধীনভাবে ঘটনাটি পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন। পেরেজের বক্তব্য এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হলেও গুলি চালানোর ঠিক আগে কী ঘটেছিল, কর্মকর্তারা কখন নিজেদের পরিচয় দিয়েছিলেন, গাড়িতে ধাক্কা দেওয়ার পরিস্থিতি কী ছিল এবং কেন গুলি চালানো হয়েছিল, এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো পাওয়া যায়নি। ফেডারেল তদন্তের পাশাপাশি স্থানীয় পর্যায়েও ঘটনাটি নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলির ঘটনায় দোষী সাব্যস্ত মার্কিন নাগরিক
ট্রাম্প ও আইসিই কর্মকর্তাদের হত্যার হুমকি নিউইয়র্কের যুবকের, আদালতে দোষ স্বীকার
জোহরান মামদানি সঙ্গে হঠাৎ গ্রেসি ম্যানশনে গোপন বৈঠকে ট্রাম্প, আলোচনার বিষয়বস্তু নিয়ে ধোঁয়াশা
টেক্সাসের অস্টিনে আইসিইর এক কর্মকর্তার গুলিতে আহত ভেনেজুয়েলার নাগরিক উইলবার রাফায়েল গার্সেস পেরেজ জানিয়েছেন, তার শরীরে এখনো একটি বুলেট আটকে আছে এবং তিনি তীব্র ব্যথায় ভুগছেন। ২০ সেপ্টেম্বর রোববারের ওই ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আইসিই হেফাজতে নেওয়া হয়। সোমবার ফেডারেল ডিটেনশন সেন্টার থেকে আইনজীবীদের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৮ বছর বয়সী পেরেজ। পরে কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার জানান, তাকে চিকিৎসার জন্য একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সোমবার কথা বলার সময় পেরেজ স্প্যানিশ ভাষায় জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা ভালো নয় এবং তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। তার আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, গুলিটি মেরুদণ্ডের খুব কাছাকাছি আটকে থাকায় চিকিৎসকেরা সেটি অপসারণ করেননি। ঘটনার সময় পেরেজ ডোরড্যাশের হয়ে খাবার ডেলিভারি করছিলেন বলে তার আইনজীবী এবং ডোরড্যাশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অস্টিনের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের ১৮৩ নম্বর হাইওয়ে ও অ্যান্ডারসন স্কয়ার এলাকার কাছে রোববার দুপুরের আগে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ডেল সিটন মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে হাসপাতাল থেকে তাকে আইসিই হেফাজতে নেওয়া হয়। পেরেজের বর্ণনা অনুযায়ী, একটি চিহ্নবিহীন এসইউভি তার গাড়ির পাশে ধাক্কা দেওয়ার পর তিনি বুঝতে পারেন, সেটি আইসিই কর্মকর্তাদের গাড়ি। তিনি গাড়ি থামানোর চেষ্টা করেন এবং নিরাপদ জায়গায় থামার সুযোগ চান বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, এরপর একজন আইসিই কর্মকর্তা তাকে গুলি করেন। তবে গুলি চালানোর ঠিক আগে কী ঘটেছিল এবং আইসিই কর্মকর্তারা কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তা এখনো তদন্তাধীন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এফবিআইয়ের সহায়তায় ওই কর্মকর্তার গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। বিভাগের বক্তব্যে বলা হয়েছে, পেরেজ ভেনেজুয়েলার নাগরিক এবং তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে অপসারণের চূড়ান্ত আদেশ ছিল। তবে পেরেজের আইনজীবীরা সরকারি এই বর্ণনার সঙ্গে দ্বিমত জানিয়েছেন। পেরেজের আইনজীবীদের দাবি, তিনি ২০২৪ সালে সিবিপি ওয়ান অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং অ্যাসাইলামের জন্য আবেদন করেন। তাদের ভাষ্য অনুযায়ী, পরে ইমিগ্রেশন কোর্টের শুনানির নোটিশ পুরোনো ঠিকানায় যাওয়ায় তিনি ওই শুনানিতে উপস্থিত হতে পারেননি। আইনজীবীরা আরও বলেছেন, পেরেজের বৈধ ওয়ার্ক পারমিট ছিল। তার ইমিগ্রেশন স্ট্যাটাস এবং অপসারণের আদেশের বিষয়ে সরকারি নথিতে কী রয়েছে, সেটিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়ার পর পেরেজকে প্রায় দুই ঘণ্টা দূরের পিয়ারসালের সাউথ টেক্সাস আইসিই প্রসেসিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি পর্যাপ্ত ব্যথানাশক ও চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন। পেরেজের ভাষ্য অনুযায়ী, ডিটেনশন সেন্টারে তিনি একটি ঠান্ডা কক্ষে মেঝেতে রাত কাটান। পরে একজন নার্স তাকে একটি ওষুধ দেন। ঘটনার পর কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি ঘটনার সঙ্গে সম্পর্কিত ভিডিও ও প্রমাণ সংরক্ষণ এবং আইসিইর অভিযানে নির্ধারিত নিয়ম ও প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তার কার্যালয় জানিয়েছে, তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও আইসিইর কাছে ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। এদিকে অস্টিন পুলিশও ঘটনাটি নিয়ে তথ্য সংগ্রহ করছে। তবে গুলিবর্ষণের সময় অস্টিন পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন না। ফলে পেরেজের গাড়ির সঙ্গে ফেডারেল কর্মকর্তাদের গাড়ির সংঘর্ষ কীভাবে হয়েছিল, গুলি চালানোর আগে কী নির্দেশ দেওয়া হয়েছিল এবং ঠিক কোন পরিস্থিতিতে আইসিই কর্মকর্তা গুলি চালান, এসব প্রশ্নের উত্তর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি পরিষ্কার নয়। সোমবার সন্ধ্যায় কংগ্রেসম্যান গ্রেগ ক্যাসার জানান, পেরেজকে গুলিবিদ্ধ হওয়ার চিকিৎসার জন্য একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে তার শরীরে থাকা বুলেট অপসারণ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার ফেডারেল তদন্তের পাশাপাশি পেরেজের চিকিৎসা এবং আইসিই হেফাজতে তার অবস্থার বিষয়টিও এখন আলোচনায় রয়েছে।
প্রায় ৪ ঘণ্টা বিমান চালিয়ে আকাশে মোনালিসার ছবি আঁকলেন মার্কিন পাইলট
চুল প্রতিস্থাপনের পর অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া, ডিমের মতো ফুলে গেল যুবকের মাথা
হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’, তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধের পর নতুন উদ্যোগ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন একটি বিল আইনে পরিণত হলে লাখো বাড়ির মালিককে বাড়তি হোমওনার্স অ্যাসোসিয়েশন (এইচওএ) ফি দিতে হতে পারে। অ্যাসেম্বলি বিল ২০৫০ অনুযায়ী, আবাসিক কমিউনিটিগুলোর এইচওএকে ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও বড় ধরনের সংস্কার ব্যয়ের জন্য ৩০ বছরের রিজার্ভ তহবিল পরিকল্পনা করতে হবে। বিলটি ইতোমধ্যে অঙ্গরাজ্যের আইনসভায় পাস হয়েছে এবং এখন গভর্নর গ্যাভিন নিউসমের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল অনুযায়ী, কোনো এইচওএর ৩০ বছরের আর্থিক হিসাবের কোনো পর্যায়ে রিজার্ভ তহবিল শূন্যের নিচে নেমে যাওয়ার আশঙ্কা থাকলে ২০৩২ সাল থেকে প্রতিষ্ঠানটিকে প্রতি বছর তার মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ রিজার্ভ তহবিলে রাখতে হবে। এই অর্থ ভবিষ্যতে ভবন মেরামত, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য বড় ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে কোনো এইচওএর বর্তমান বাজেট থেকে এই অতিরিক্ত অর্থ সংরক্ষণ করা সম্ভব না হলে বাড়ির মালিকদের কাছ থেকে বিশেষ মূল্যায়ন বা ‘স্পেশাল অ্যাসেসমেন্ট’ হিসেবে অতিরিক্ত অর্থ নেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে অনেক বাসিন্দার নিয়মিত এইচওএ ফি বাড়তে পারে। ঠিক কতটা বাড়তে পারে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। ক্যালিফোর্নিয়ায় এই নিয়মের প্রভাব বড় হতে পারে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যের প্রায় এক-চতুর্থাংশ পরিবার হোমওনার্স অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত কমিউনিটিতে বসবাস করে এবং তাদের নিয়মিত ফি দিতে হয়। ইতোমধ্যে বীমা, রক্ষণাবেক্ষণ ও ভবন সংস্কারের ব্যয় বাড়ায় অনেক কমিউনিটিতে এই ফি বেড়েছে। বিলটির সমর্থকেরা বলছেন, নতুন নিয়মের ফলে এইচওএগুলো ভবিষ্যতের বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য আগে থেকেই অর্থ জমাতে পারবে। এতে হঠাৎ করে বিপুল অঙ্কের বিশেষ চাঁদা বা মূল্যায়ন আরোপের প্রয়োজন কমতে পারে। কমিউনিটি অ্যাসোসিয়েশনস ইনস্টিটিউটের ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ অ্যাকশন কমিটির আইনবিষয়ক সহসভাপতি রবার্ট ডেনিকিলো সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, এই বিল মূলত বাড়ির মালিকানার প্রকৃত ব্যয়কে নিয়মিত বাজেটের মধ্যে আনার চেষ্টা করছে। অন্যদিকে বিলটির সমালোচকেরা আশঙ্কা করছেন, পর্যাপ্ত সীমা ও নিয়ন্ত্রণ না থাকলে এটি বাড়ির মালিকদের ওপর দ্রুত অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করতে পারে। কনজিউমার ফেডারেশন অব ক্যালিফোর্নিয়া বিলটির বিরোধিতা করে বলেছে, রিজার্ভ তহবিল রাখা প্রয়োজন হলেও ফি কতটা এবং কত দ্রুত বাড়ানো যাবে, তার ওপর যুক্তিসংগত সীমা থাকা দরকার। সংগঠনটির নির্বাহী পরিচালক রবার্ট হেরেল সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, বাসিন্দাদের আর্থিক সুরক্ষার জন্য আরও কিছু নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। তার মতে, এইচওএ বোর্ডের সিদ্ধান্তের কারণে বাড়ির মালিকরা যেন অপ্রত্যাশিতভাবে বড় আর্থিক চাপের মুখে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। ক্যালিফোর্নিয়ায় বর্তমানে কোনো এইচওএ ভোট ছাড়াই একটি অর্থবছরে নিয়মিত ফি সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। নতুন বিলটি পাস হলে ভবিষ্যতের রিজার্ভ সংক্রান্ত প্রয়োজন মেটাতে এর বাইরে বিশেষ মূল্যায়নের ব্যবস্থাও কার্যকর হতে পারে। কনডোমিনিয়াম মালিকদের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী বছর থেকে ফ্যানি মে কনডোমিনিয়াম অ্যাসোসিয়েশনগুলোর বার্ষিক বাজেটের ১৫ শতাংশ রিজার্ভে রাখার শর্ত আরোপ করতে যাচ্ছে, যা বর্তমানে ১০ শতাংশ। তবে গবেষক নাথান গোডিনের মতে, নিয়মিতভাবে কিছুটা বেশি অর্থ জমা রাখা ভবিষ্যতের বাড়ির মালিকদের ওপর বড় সংস্কার ব্যয়ের চাপ স্থানান্তর ঠেকাতে পারে। তিনি সান ফ্রান্সিসকো ক্রনিকলকে বলেন, বর্তমান মালিকদের সময়ের সঙ্গে ব্যয় ভাগ করে নেওয়া হলে ভবিষ্যতে কোনো নতুন মালিককে হঠাৎ বড় অঙ্কের বিশেষ মূল্যায়নের মুখে পড়তে হবে না। অ্যাসেম্বলি বিল ২০৫০ এখনো আইনে পরিণত হয়নি। গভর্নর গ্যাভিন নিউসমের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এতে স্বাক্ষর করা অথবা ভেটো দেওয়ার সময়সীমা রয়েছে। তাই নতুন নিয়মে বাড়ির মালিকদের ফি ঠিক কতটা বাড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র: সান ফ্রান্সিসকো ক্রনিকল, নিউইয়র্ক পোস্ট
ইন-এন-আউট বার্গারের ম্যানেজারদের বার্ষিক আয় ২ লাখ ডলার
নিউইয়র্কে ভুয়া চিকিৎসকের অ্যান্টি-এজিং ইনজেকশন নিয়ে তরুণীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে হত্যার অভিযোগ