সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫৭
তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত
তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত

পৃথিবীর বুকে রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নিয়ে বৈরিতা থাকলেও মহাকাশের শূন্যতায় এক বিরল ঐক্যের সুর তুললেন উর্দু ও ফারসি ভাষার কালজয়ী কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে ইকবালের কবিতা আবৃত্তি ফিরিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মহাকাশ ইতিহাসের পুরোনো স্মৃতি।

 

গত বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ চীনা সহকর্মীর সঙ্গে অবস্থানকালে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি বিখ্যাত শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন জিশান আলী। পরনে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা খচিত নীল ফ্লাইট স্যুট, আর ওজনশূন্য পরিবেশে নিজেকে সামলে নিয়ে তিনি আবৃত্তি করেন— ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারাদের ওপারেও অগণিত জগৎ রয়েছে, আর ভালোবাসার পরীক্ষা এখনো অনেক বাকি।’ তার আবৃত্তি শেষে করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন মহাকাশচারীরা।

 

তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা ধ্বনিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের দুই নভোচারীর মহাকাশ অভিযানেও জড়িয়ে ছিলেন এই কবি।

 

১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালুট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ‘উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’ জবাবে রাকেশ শর্মা দ্বিধাহীন চিত্তে ইকবালের ১৯০৪ সালে রচিত ‘তারানা-ই-হিন্দ’ কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)।

 

এর এক দশকেরও বেশি সময় পর ১৯৯৭ সালের ১৯ নভেম্বর মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। সে সময় মহাকাশে থাকা কল্পনার সঙ্গে কথোপকথনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ঠিক সেই পঙ্‌ক্তিটিই আবৃত্তি করেছিলেন, যা প্রায় তিন দশক পর তিয়ানগং স্টেশনে শোনালেন পাকিস্তানের জিশান আলী। গুজরাল বলেছিলেন, ‘তারাদের ওপারেও জগৎ রয়েছে। আপনি এখন তা নিজ চোখে দেখছেন, কেমন অনুভব করছেন?’ জবাবে কল্পনা বলেছিলেন, ‘এ এক দারুণ বিশেষ অনুভূতি... আপনি যা বলছেন তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে।’ ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান এই নভোচারী।

 

১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই মনীষী দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। উর্দু ও ফারসি ভাষায় তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য উপমহাদেশে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। ইরানেও তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমান জনপ্রিয়।

 

১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এই কবি। ভৌগোলিক বিভাজনের আগেই প্রয়াত হওয়া এই কবির পঙ্‌ক্তি আজও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে ভারত ও পাকিস্তানের মানুষকে একই আবেগে যুক্ত করে চলেছে।

 

সূত্র: আল জাজিরা

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত
পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

পৃথিবীর বুকে রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নিয়ে বৈরিতা থাকলেও মহাকাশের শূন্যতায় এক বিরল ঐক্যের সুর তুললেন উর্দু ও ফারসি ভাষার কালজয়ী কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে ইকবালের কবিতা আবৃত্তি ফিরিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মহাকাশ ইতিহাসের পুরোনো স্মৃতি।   গত বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ চীনা সহকর্মীর সঙ্গে অবস্থানকালে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি বিখ্যাত শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন জিশান আলী। পরনে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা খচিত নীল ফ্লাইট স্যুট, আর ওজনশূন্য পরিবেশে নিজেকে সামলে নিয়ে তিনি আবৃত্তি করেন— ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারাদের ওপারেও অগণিত জগৎ রয়েছে, আর ভালোবাসার পরীক্ষা এখনো অনেক বাকি।’ তার আবৃত্তি শেষে করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন মহাকাশচারীরা।   তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা ধ্বনিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের দুই নভোচারীর মহাকাশ অভিযানেও জড়িয়ে ছিলেন এই কবি।   ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালুট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ‘উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’ জবাবে রাকেশ শর্মা দ্বিধাহীন চিত্তে ইকবালের ১৯০৪ সালে রচিত ‘তারানা-ই-হিন্দ’ কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)।   এর এক দশকেরও বেশি সময় পর ১৯৯৭ সালের ১৯ নভেম্বর মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। সে সময় মহাকাশে থাকা কল্পনার সঙ্গে কথোপকথনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ঠিক সেই পঙ্‌ক্তিটিই আবৃত্তি করেছিলেন, যা প্রায় তিন দশক পর তিয়ানগং স্টেশনে শোনালেন পাকিস্তানের জিশান আলী। গুজরাল বলেছিলেন, ‘তারাদের ওপারেও জগৎ রয়েছে। আপনি এখন তা নিজ চোখে দেখছেন, কেমন অনুভব করছেন?’ জবাবে কল্পনা বলেছিলেন, ‘এ এক দারুণ বিশেষ অনুভূতি... আপনি যা বলছেন তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে।’ ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান এই নভোচারী।   ১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই মনীষী দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। উর্দু ও ফারসি ভাষায় তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য উপমহাদেশে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। ইরানেও তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমান জনপ্রিয়।   ১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এই কবি। ভৌগোলিক বিভাজনের আগেই প্রয়াত হওয়া এই কবির পঙ্‌ক্তি আজও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে ভারত ও পাকিস্তানের মানুষকে একই আবেগে যুক্ত করে চলেছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫৭
ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত

শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ শুরু হওয়ার কয়েক হাজার বছর আগেই মানুষ মাটি দিয়ে নিপুণ ভাস্কর্য তৈরি করত এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই শিল্পচর্চা পৌঁছে দিত—সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ১৫ হাজার থেকে ১২ হাজার বছর আগের নাট্যুফিয়ান (Natufian) সংস্কৃতির তৈরি ছোট ছোট মাটির মূর্তিতে প্রাপ্তবয়স্ক ও শিশুর আঙুলের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা প্রাচীন যুগে হাতে-কলমে শিক্ষা বা 'অ্যাপ্রেন্টিসশিপ'-এর (শিক্ষানবিশি) বিরল প্রমাণ পেয়েছেন।   আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান (PLOS ONE)-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমান ইসরায়েলের তিনটি প্রত্নতাত্ত্বিক এলাকা—আইনান-মালাহা (Eynan-Mallaha), হায়োনিম টেরেস (Hayonim Terrace) এবং এল-ওয়াদ টেরেস (el-Wad Terrace)—থেকে সংগৃহীত প্রায় ৪০ কিলোগ্রাম মাটি ও ধ্বংসাবশেষের খণ্ড পরীক্ষা করে গবেষকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর অনেকগুলোই কয়েক দশক আগে খননের সময় সংগৃহীত হয়েছিল।   মূর্তিতে ওভারল্যাপিং আঙুলের ছাপ গবেষকেরা ১৫৪টি মাটির মূর্তি ও খণ্ডাংশ পরীক্ষা করেছেন; এর মধ্যে ১৫টি মূর্তিতে পাখি, স্তন্যপায়ী প্রাণী, গজেল হরিণ এবং মানুষের অবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা গেছে, আর বাকি ১৩৯টি খণ্ডাংশ অন্যান্য ভাস্কর্যের অংশ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে কৌতূহল জাগিয়েছে এসব ভাস্কর্যে লেগে থাকা আঙুলের ছাপ।   আইনান-মালাহা থেকে পাওয়া একটি মানবাকৃতির ক্ষুদ্র মূর্তির পেছনে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। আণুবীক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ছাপটি সম্ভবত একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক নারীর, আর তার ওপর পড়েছে ১৫ বছরের কম বয়সী একটি শিশুর ছোট আঙুলের ছাপ। কাদা নরম থাকা অবস্থাতেই হাতবদলের এই ক্রম ইঙ্গিত দেয় যে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মূর্তিটি গড়ার সময় শিশুটিকে হাতে ধরে শেখাচ্ছিলেন বা কাজটি তার হাতে তুলে দিয়েছিলেন।   এ ছাড়া একটি ক্ষুদ্র পাখির মূর্তিতে ১০ বছরের কম বয়সী শিশুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আরেকটি মাটির সিলিন্ডারে অপেক্ষাকৃত বড় শিশুর দুটি আঙুলের ছাপ রয়েছে—একটি কাদা ভেজা থাকা অবস্থায় গড়ার সময় এবং অন্যটি লালচে মাটির প্রলেপ মসৃণ করার সময় পড়েছিল। গবেষকদের মতে, এটি লাল মাটির প্রলেপ বা 'এনগোব' (engobe) ব্যবহারের প্রাচীনতম প্রমাণগুলোর একটি, যা ১৫ হাজার বছর পুরনো।   পাখির ভঙ্গি ও প্রাকৃতিক জ্ঞান শনাক্ত হওয়া ১৫টি মূর্তির মধ্যে ১১টিই পাখির আদলে গড়া। কোনোটিতে পালকের সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে, আবার কোনো পাখির মাথা নিচের দিকে ঝুঁকিয়ে একপাশে বাঁকানো অবস্থায় রাখা হয়েছে। গবেষকদের ধারণা, প্রজনন মৌসুমে হাঁস বা জলচর পাখির প্রণয়ঘটিত আচরণ বা ভঙ্গি ফুটিয়ে তোলার জন্যই এমন রূপ দেওয়া হয়েছিল।   গবেষণার প্রধান সমন্বয়ক ড. লরেন্ট ডেভিন এবং তাঁর সহগবেষকেরা মনে করছেন, এসব মূর্তি কেবল নিছক খেলনা বা সাজসজ্জার সামগ্রী ছিল না। দৈনন্দিন ব্যবহারের চেয়ে বিশেষ ঋতু বা আচার-অনুষ্ঠানে এগুলোর ব্যবহার বেশি হয়ে থাকতে পারে। এর মাধ্যমে প্রকৃতির আচরণ, ঋতু পরিবর্তন এবং প্রাণীজগতের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং গল্প বলার মতো সাংস্কৃতিক চর্চাও যুক্ত ছিল।   প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে এবং কৃষিকাজ শুরু করে (নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড), তখনই মাটির ভাস্কর্য ও শিল্পচর্চার বিস্তার ঘটে। কিন্তু নাট্যুফিয়ান জনগোষ্ঠী কৃষির প্রসারের হাজার হাজার বছর আগেই যে উন্নত মানের মাটির ভাস্কর্য তৈরি ও যৌথভাবে চর্চা করত, এই আবিষ্কার সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র: জেডএমই সায়েন্স।  

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫৭
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন।   অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে।   ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।   গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন।   শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি।   সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়।   এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৫:১৬
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...