সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলো

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২৫, ২০২৬ ৬:১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ করেছে লাতিন আমেরিকার কয়েকটি দেশ। বুধবার (২৪ জুন) বিভিন্ন দেশের নেতারা ত্রাণ, উদ্ধার ও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

সবার আগে প্রতিক্রিয়া জানায় বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই দুর্যোগের সময়ে বলিভিয়ার জনগণ ভেনেজুয়েলার পাশে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভেনেজুয়েলা সরকারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে দেশটি প্রস্তুত।

 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কারাকাসে অবস্থিত ব্রাজিলীয় দূতাবাসকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভেনেজুয়েলার প্রয়োজনীয় মানবিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা যে ধরনের সহযোগিতা চাইবে, উরুগুয়ে তা দিতে প্রস্তুত।

 

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মানবিক সহায়তার বার্তা দিয়েছে আর্জেন্টিনাও। দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক মতভেদ থাকলেও প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আর্জেন্টিনা প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

 

ভেনেজুয়েলার এই সংকটময় সময়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সংহতি ও সহায়তার আশ্বাস আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

বিশ্ব

View more
ছোট একটি বিমানের সামনে খরগোশ চলে আসায় ২০ মিনিট উড্ডয়ন বন্ধ রাখে জার্সি বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাজ্যের জার্সি জার্সি বিমানবন্দরের রানওয়েতে খরগোশ, ২০ মিনিট বন্ধ ছিল বিমান চলাচল

যুক্তরাজ্যের জার্সি বিমানবন্দরের রানওয়েতে একটি খরগোশের উপস্থিতিতে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল উড়োজাহাজের উড্ডয়ন। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে ছোট্ট প্রাণীটি রানওয়েতে ঢুকে একটি ছোট উড়োজাহাজের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের কর্মীরা একটি বাক্স নিয়ে খরগোশটিকে ধরার চেষ্টা করেন। এ সময় রানওয়েতে অপেক্ষায় থাকা লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীরা উড়োজাহাজের জানালা দিয়ে পুরো ঘটনা দেখতে পান। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম আইটিভি নিউজ এ তথ্য জানিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে খরগোশটি রানওয়েতে চলে আসে। তখন একটি ছোট উড়োজাহাজের ঠিক সামনে গিয়ে থেমে যায় প্রাণীটি। নিরাপত্তার কারণে সেটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়নি। পরে বিমানবন্দরের একজন কর্মী বাক্স নিয়ে খরগোশটিকে ধরতে এগিয়ে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় প্রাণীটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।   এ সময় ব্রিটিশ এয়ারওয়েজের বিএ১৩৪৭ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। ওই বিমানের যাত্রী বেকি শিরান আইটিভি নিউজকে জানান, পাইলট যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে জানান, রানওয়েতে একটি খরগোশ থাকায় উড়োজাহাজের যাত্রা বিলম্বিত হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঘটনাটি দেখার কথাও বলেন তিনি। অপ্রত্যাশিত এই ঘটনায় যাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।   খরগোশটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইটে সামান্য বিলম্ব হয়েছে। ছোট্ট একটি প্রাণীর কারণে বিমানবন্দরের ব্যস্ত কার্যক্রম থেমে যাওয়ার ঘটনাটি যাত্রীদের কাছে বেশ ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে ওঠে।   সংবাদসূত্র: আইটিভি নিউজ

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ২৩:৫
চাকরির প্রস্তাব ছাড়াই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রিয়ায় গিয়ে কাজ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

বন্দিজীবনে কুরআন, বাইবেল ও বিভিন্ন ধর্মীয় বই পড়ছেন নিকোলাস মাদুরো। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো, দেখা করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পূর্ব লন্ডনের বাঙালি প্রার্থীদের নির্বাচনী রাজনীতি কাছ থেকে দেখেছিলেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাজ্যের বাঙালি প্রার্থীদের রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদ জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে নিরাপত্তা শঙ্কার জেরে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনা গুপ্তচরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদের গোপন সম্পর্ক, তদন্ত শুরু করল এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়ে থাকতে পারেন বলে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না। তবে সব ধরনের তথ্য পর্যালোচনা করা হবে।   এদিকে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই এবং এ জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই বার্তায় প্রতিষ্ঠানের কর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে পরিচালনা পর্ষদের তদন্তকে সমর্থন এবং পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছেন হুয়াং।   বিতর্কের সূত্রপাত গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে। সেখানে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে তথ্য সংগ্রহ করে বেইজিংয়ে পাঠাচ্ছিলেন। তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের কথাও প্রতিবেদনে উঠে আসে। রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই।   এই ঘটনায় আলোচনায় এসেছে মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রমও। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কিনে থাকে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সন্দেহ, মেগাস্পিডের মাধ্যমে চীনে এমন কিছু উন্নত প্রযুক্তির চিপ পৌঁছানোর চেষ্টা হয়ে থাকতে পারে, যেগুলোর রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ফলে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে সন্দেহভাজন ওই ব্যবসায়িক নির্বাহীর সম্পর্কের বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে এসেছে।   এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা চলতি মাসেই কংগ্রেসে জেনসেন হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছেন। তাঁদের মতে, চীনের কাছে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি ও তথ্য পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুয়াংকে একজন ভালো ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে হুয়াংয়ের সঙ্গে এখনো তাঁর কথা হয়নি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াং তদন্তে সহযোগিতা করছেন এবং তাঁর নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রধান নির্বাহী হিসেবে তাঁর দায়িত্ব পালনে আপাতত কোনো বিরতি আসছে না।   সংবাদসূত্র: রয়টার্স, এনভিডিয়া নিউজরুম

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ২০:১২
ইয়োহান পেট্রিকা, এল ভিয়েহো ও হুয়ানচোর তথ্যের জন্য পৃথক পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ভেনেজুয়েলার অপরাধী সংগঠনের তিন শীর্ষ নেতার খোঁজে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে জেদ্দা টাওয়ার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে জেদ্দা টাওয়ার, বাধা হতে পারে বৈরী আবহাওয়া

অনুসারীদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত ধর্মগুরু পল ম্যাকেঞ্জি, গ্রাফিক্স: আমেরিকা বাংলা

স্বর্গের লোভ দেখিয়ে অনাহারে ১৯০ শিশুর মৃত্যু, কেনিয়ায় ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য পেতে ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরানের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য দিলে ২০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তথ্যদাতাদের জন্য পুনর্বাসনের সুযোগও রাখা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা, সেখানে ব্যবহৃত সরঞ্জাম, কর্মী এবং বিশেষ করে দেশটির পারমাণবিক বিজ্ঞানীদের বিষয়ে তথ্য চেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।   শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা প্রকাশ করে। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ২০ মিলিয়ন ডলার দেওয়া হতে পারে। এসব তথ্যের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম স্থানান্তরের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে পুরস্কারের অর্থ নির্দিষ্ট নয়, তথ্যের গুরুত্ব ও মূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ এই পরিমাণ দেওয়া হবে।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মসূচিটির ওয়েবসাইটে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী পর্যায়ে পৌঁছাতে সাধারণত ৯০ শতাংশ বিশুদ্ধতার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী, ইরানই একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র, যারা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।   বিবৃতিতে আইএইএ-এর সুরক্ষা চুক্তি পালনের বিষয়টিও উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার ঘাটতির কারণে দেশটির সেন্ট্রিফিউজসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক সরঞ্জামের উৎপাদন ও মজুত সম্পর্কে ধারাবাহিক তথ্য পাওয়ার ক্ষেত্রে আইএইএ সমস্যায় পড়েছে বলে দাবি করা হয়েছে। এসব সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের লক্ষ্যেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।   এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। এমন দাবির পরও কর্মসূচি-সংশ্লিষ্ট তথ্যের জন্য পুরস্কার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ উদ্যোগের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী ধরনের তথ্যের ঘাটতি রয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।   সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) ও আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬ ২২:৬
বিজয় ভাষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ সম্বোধন করেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

‘জেডি, হাবিবি’ বলে ভাইস প্রেসিডেন্টকে খোঁচা, আরব বিশ্বে প্রশংসায় ভাসছেন আবদুল এল-সায়েদ

এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা

এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা

নাইকির পোশাক কেনা, বিক্রি ও পরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে লিবিয়ার দারুল ইফতা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

শিরক ও ইসরায়েলকে সমর্থনের অভিযোগে লিবিয়ায় নিষিদ্ধ হচ্ছে নাইকি

0 Comments