বিশ্ব

ইরানে বিদেশি গণমাধ্যমে তথ্য পাঠানোর অভিযোগে ২৫ জন গ্রেপ্তার

শাহারিয়া নয়ন প্রকাশ: মার্চ ২১, ২০২৬ ০:২৩
ইরানে সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার । ফাইল ফটো
ইরানে সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার । ফাইল ফটো

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ-এ সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রদেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের বরাত অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সংবেদনশীল স্থাপনার তথ্য ও চিত্র অবৈধভাবে বিদেশি গণমাধ্যমে পাঠিয়েছিল।

 

স্থানীয় প্রশাসন বলেছে, এই অভিযান দেশটির নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে সম্পন্ন করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি যে, এই ঘটনায় কোনো বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কি না।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

ছয় বছরের মেয়ের মৃত্যুর পর বাবারও মরদেহ উদ্ধার , একসঙ্গে দাফন করা হবে বাবা-মেয়েকে

অস্ট্রেলিয়ার সিডনিতে ছয় বছরের এক শিশুকন্যা ও তার বাবার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, পারামাট্টা নদীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ৪৭ বছর বয়সী মওলিক ধান্ধুকিয়া এবং তার ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।   স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সিডনির কনকর্ড এলাকার কাছে একটি নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। তার সঙ্গে ছিলেন ছয় বছর বয়সী কন্যা। কিছু সময় পর নদীতে জরুরি পরিস্থিতির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো।   আরও পড়ুন...টেক্সাসে স্বামীর গুলিতে স্ত্রী নিহত, পরে পুলিশের গুলিতে স্বামী নিহত; দুই শিশুকে   পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরের কিছু আগে মওলিক ধান্ধুকিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এরপর প্রায় সাত ঘণ্টা ধরে শিশুটির সন্ধানে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। উদ্ধারকারীরা শেষ পর্যন্ত বিকেল সাড়ে ৫টার দিকে শিশুকন্যার মরদেহ নদী থেকে উদ্ধার করেন। ঘটনার তদন্তে সহায়তার জন্য আশপাশের বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় একটি স্থাপনার সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে, আগামী শুক্রবার রাউস হিলের ক্যাসেলব্রুক ক্রেমেটোরিয়ামে বাবা ও মেয়ের যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শোকবার্তায় লেখা হয়েছে, “দুই কোমল ও সদয় আত্মা, যারা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তাদের আত্মার শান্তি কামনা করছি।” তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার আগে কয়েক দফা নৌকা ভাড়া করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। একবার তার স্ত্রী প্রীতিবেন ধান্ধুকিয়াও তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।   আরও পড়ুন...টেক্সাসে বিস্ফোরণের আগুনে পুড়েও বাড়ি ও নাতি-নাতনিদের বাঁচালেন এক সাহসী দাদা   পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যা তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন মওলিক ধান্ধুকিয়া। সেখানে তিনি ২০০৫ সালে জিমে ব্যায়াম করার সময় ঘাড়ে পাওয়া আঘাতের কারণে দীর্ঘদিন ধরে ভোগা শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন।   ওই পোস্টে তিনি লিখেছিলেন, ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথা তার জীবনের অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমআরআই পরীক্ষায় তার মেরুদণ্ডের ঘাড়ের অংশে স্নায়ুর ওপর চাপের বিষয়টি ধরা পড়ে বলেও তিনি উল্লেখ করেন। মওলিক ধান্ধুকিয়া পেশাগত জীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতেন। ২০২২ সাল থেকে তিনি সাউথ ইস্টার্ন সিডনি লোকাল হেলথ ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন সাপোর্ট বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেছেন।   এই ঘটনার পর পরিবারটির জন্য সহায়তা তহবিলও গঠন করেছেন স্বজন ও পারিবারিক বন্ধুরা। তহবিল সংগ্রহের আহ্বানে বলা হয়েছে, প্রীতিবেন ধান্ধুকিয়া একসঙ্গে তার স্বামী ও একমাত্র কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাকে আর্থিক ও মানসিক সহায়তা দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।   ▶️ ট্রাম্পের লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের   তহবিলের অর্থ শেষকৃত্যের ব্যয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং নিকট আত্মীয়দের যাতায়াত ও আবাসন খাতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট ক্রিস্টিন ম্যাকডোনাল্ড ঘটনাটিকে “পরিবার ও সমাজের জন্য এক গভীর ট্র্যাজেডি” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি এবং কোনো সম্ভাবনাই উপেক্ষা করা হবে না।” পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক সহিংসতার কোনো উপাদান ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।   ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাবা ও মেয়ের একসঙ্গে শেষকৃত্যের খবর আরও আবেগঘন পরিবেশ তৈরি করেছে। স্বজন ও পরিচিতজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্মরণ করে শোক প্রকাশ করছেন।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

Advertisement

বিশ্ব

View more
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ইরানের বড় কূটনৈতিক সাফল্য: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা ও শান্তি উদ্যোগকে ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, চুক্তির প্রতিটি ধারা ইরানের জাতীয় স্বার্থের অনুকূলে গঠিত হয়েছে এবং এর ইতিবাচক প্রভাব খুব শিগগিরই দৃশ্যমান হবে।   ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সমঝোতা স্মারকের প্রতিটি বিষয় দীর্ঘ ও বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। তিনি বলেন, “চুক্তির প্রতিটি ধারা ইরানের পক্ষে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার সুফল শিগগিরই জনগণের সামনে স্পষ্ট হবে।”   চুক্তির গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে তিনি কাতারে জব্দ থাকা প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের ইরানি তহবিল ফেরতের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই অর্থ ফেরত পাওয়াকে তেহরান একটি বড় অর্থনৈতিক সাফল্য হিসেবে দেখছে। যদিও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে এই অর্থ ছাড়ের প্রক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে কিছু ভিন্নমতও উঠে এসেছে।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, আলোচনার শুরুতে যেসব বিষয়ে যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছিল, শেষ পর্যন্ত তার অনেকগুলোই ইরানের অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার মতে, এই সমঝোতা ইরানের অবস্থানকে দুর্বল করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করেছে।   আসন্ন সুইজারল্যান্ড বৈঠক প্রসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করে তিনি বলেন, এই চুক্তির ফলে সবচেয়ে বেশি অসন্তুষ্ট থাকবেন নেতানিয়াহু। পেজেশকিয়ানের মতে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখতে পারে।   পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের প্রধান দাবি ছিল—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটতে চায় না এবং এটি তাদের রাষ্ট্রীয় নীতি ও ধর্মীয় নির্দেশনার অংশ। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চেয়েছিল এবং ইরান তা নথিভুক্ত করেছে।   এদিকে দুই দেশের চলমান আলোচনায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, জব্দ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকে এসব ইস্যু আরও বিস্তারিতভাবে আলোচিত হওয়ার কথা রয়েছে।   বিশ্লেষকদের মতে, এই চুক্তির প্রকৃত সফলতা নির্ভর করবে এর বাস্তবায়নের ওপর। বিশেষ করে তহবিল মুক্ত করা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পারমাণবিক ইস্যুতে স্থায়ী সমাধান নিশ্চিত করা গেলে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২১, ২০২৬ ৮:৫৮
লিতানি নদী পর্যন্ত অগ্রগতির দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংস’, লিতানি নদী পর্যন্ত অগ্রগতির দাবি ইসরায়েলের

যুদ্ধে ইরানকে বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি

জরিপে চমক: যুদ্ধে ইরানকে বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি ধ্রুব ও সম্পাদক জিসান

ছবি: মিডল ইস্ট আই
ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে পুনর্গঠন করছে

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ ও উত্তেজনা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনছে বলে এক বিশ্লেষণে দাবি করা হয়েছে। ব্রিটিশ ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই–এর ওই বিশ্লেষণে বলা হয়, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত শুধু সামরিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা আঞ্চলিক নিরাপত্তা কাঠামো, জোট রাজনীতি এবং কৌশলগত অংশীদারত্বে নতুন সমীকরণ তৈরি করছে।   বিশ্লেষণে বলা হয়, অতীতের মতোই বড় আকারের যুদ্ধ একাধিক ক্ষেত্রে পুরো অঞ্চলকে নতুনভাবে গঠন করতে পারে। উদাহরণ হিসেবে ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণ এবং ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের কথা উল্লেখ করা হয়, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছিল।   বর্তমান ইরান সংঘাতও একই ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। পাশাপাশি এটি আঞ্চলিক শক্তিগুলোকে নতুনভাবে সহযোগিতা ও সমন্বয়ের পথ খুঁজতে বাধ্য করছে।   বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরব, তুরস্ক, মিসর ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সমন্বয়ের প্রবণতা বাড়ছে। একই সময়ে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ভারত, গ্রিস, সাইপ্রাস ও ইথিওপিয়ার মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।   মার্কিন নেতৃত্বাধীন দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতাও এই যুদ্ধের মাধ্যমে সামনে এসেছে বলে বিশ্লেষণে দাবি করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ালেও তা সব সময় আঞ্চলিক সংঘাতের প্রভাব থেকে দেশগুলোকে রক্ষা করতে সক্ষম হয়নি।   উদাহরণ হিসেবে কাতারে ইরানের হামলার প্রসঙ্গ তুলে বলা হয়, ওই ঘটনায় দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সক্ষমতার একটি অংশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা অর্থনৈতিক চাপ তৈরি করে। তবে বিশ্লেষণে এটিও উল্লেখ করা হয় যে, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে যাচ্ছে না। বরং তারা নিরাপত্তার ক্ষেত্রে অতিরিক্ত অংশীদার ও বিকল্প কাঠামোর দিকে ঝুঁকছে।   অন্যদিকে ইসরায়েলের কৌশলগত অংশীদারত্ব নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় এসেছে। এতে বলা হয়, হর্ন অব আফ্রিকা থেকে পূর্ব ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে উঠছে।   সংযুক্ত আরব আমিরাতকে এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভারতকে আইটু-ইউটু এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করা হয়েছে।   ভারত ও ইসরায়েলের মধ্যে অস্ত্র বাণিজ্য বৃদ্ধির বিষয়ও বিশ্লেষণে উঠে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যের ভিত্তিতে বলা হয়, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের অংশ ছিল ইসরায়েলের অস্ত্র রপ্তানির একটি বড় অংশ।   এ ছাড়া গ্রিস, সাইপ্রাস, ইথিওপিয়া ও সোমালিল্যান্ডকেও পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে উল্লেখ করা হয়। লোহিত সাগর ও দক্ষিণ লোহিত সাগর অঞ্চলে নৌপথ নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলেও বিশ্লেষণে বলা হয়।   বিশ্লেষণে শেষ পর্যন্ত বলা হয়, মধ্যপ্রাচ্য সরাসরি দুটি কঠোর জোটে বিভক্ত হচ্ছে এমন ধারণা সঠিক নয়। বরং অঞ্চলটি নমনীয় ও আংশিকভাবে ওভারল্যাপ করা অংশীদারত্বের নেটওয়ার্কের দিকে এগোচ্ছে, যেখানে রাষ্ট্রগুলো পরিস্থিতি অনুযায়ী সহযোগিতা ও প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে।  

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২১, ২০২৬ ৬:৫৩
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার । ছবি: রয়টার্স-ফাইল

সোমবারই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

কোলাজ: আমেরিকা বাংলা

ভারতে মুসলিমদের নামাজের অনুমতি নেই, অথচ যোগাসনের জন্য সপ্তাহজুড়ে বন্ধ কলকাতার রেড রোড

ছবি: সংগৃহীত

ইরানে স্থল অভিযান হবে আত্মঘাতী মিশন: ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস

ছবি: সংগৃহীত
লেবানন সংঘাতই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে: ইরান

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লেবানন সংঘাতই প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।   বাঘাই বলেন, ‘লেবাননে জায়নিস্ট শাসনব্যবস্থা তাদের অঙ্গীকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। আজকের আলোচনায় এ বিষয়টিই প্রধান গুরুত্ব পাবে।’ খবর আলজাজিরার।   তিনি আরও জানান, বৈঠকে ইরানের জব্দ বা সীমাবদ্ধ করা সম্পদ উন্মুক্ত করার বিষয় এবং দেশটির তেল বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ইস্যুর বিষয়েও আলোচনা হবে।   সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২১, ২০২৬ ৫:২২
ছবি: সংগৃহীত

দেড় মাস পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

ছবি:  আল-জাজিরা

সুইজারল্যান্ডে পৌঁছালেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির

ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা গোমেজ

0 Comments