যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর এল-সায়েদের নতুন অফিসের প্রথম ঝলক, সঙ্গে স্ত্রীও
মিশিগান থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ মঙ্গলবার ক্যাপিটল হিলে তার ভবিষ্যৎ কর্মস্থলের প্রথম ঝলক সবার সামনে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুটি ছবির মধ্যে প্রথমটিতে তাকে নিজের নতুন অফিসের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং দ্বিতীয় ছবিটিতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে একটি সুন্দর ব্যক্তিগত মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "নতুন ঠিকানা" (New digs)।
গত ৪ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা। শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, 'সিনেট হার্ট অফিস বিল্ডিং'-এ অবস্থিত তার নতুন কক্ষের সামনে একটি নামফলক ঝুলছে, যেখানে লেখা—"সিনেটর-ইলেক্ট আবদুল এল-সায়েদ, মিশিগান, এসএইচ-৯০৩"।
আর দ্বিতীয় ছবিতে একটি ফেডারেল ভবনের মার্বেল পাথরের তৈরি বেলকনিতে হিজাব পরিহিতা স্ত্রীর সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
নির্বাচনে ঐতিহাসিক এই বিজয়ের সপ্তাহ না পেরোতেই নতুন কর্মস্থলের এমন ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পেশায় চিকিৎসক এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ এখন ওয়াশিংটনে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। আগামী জানুয়ারি মাসে বিদায়ী ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি।
মিশিগানের মতো একটি গুরুত্বপূর্ণ 'ব্যাটলগ্রাউন্ড' বা দোদুল্যমান অঙ্গরাজ্যে এল-সায়েদের এই বিশাল জয়কে প্রগতিশীল রাজনীতির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে একজন মুসলিম-আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে তার এই ঐতিহাসিক প্রবেশ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিসিম্মি শহরে পারিবারিক কলহের জেরে ঘরের ভেতর লুকিয়ে থাকা আতঙ্কিত শিশুদের একটি হাতে লেখা চিরকুটের সাহায্যে উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ অক্টোবর আন্দ্রে জেনার্ড স্মিথসন নামের এক ব্যক্তির সঙ্গে যুক্ত একটি পারিবারিক কলহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কিসিম্মি পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা। এ সময় পরিবারের অন্য সদস্যরা পুলিশকে জানান যে, ঘরের ভেতরে শিশুরা আটকে আছে এবং তারা নিজেদের প্রাণভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিশুদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পুলিশ একটি ড্রোনের সাহায্য নেয়। তল্লাশির একপর্যায়ে পুলিশ দেখতে পায়, একটি ঘরের ভেতর লুকিয়ে থাকা এক শিশু জানালার কাঁচে হাতে লেখা একটি চিরকুট ধরে আছে, যাতে বড় বড় অক্ষরে লেখা—‘HELP US’ (আমাদের বাঁচাও)। এই দৃশ্য দেখার পর পুলিশ দ্রুত উদ্ধার অভিযানের কৌশল নির্ধারণ করে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়। কিসিম্মি পুলিশ জানিয়েছে, তারা অত্যন্ত কৌশলে অভিযুক্ত স্মিথসনের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখে (Distracted) এবং ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে আটকে পড়া শিশুরা নিরাপদে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পর স্মিথসনও পুলিশের কাছে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখা বা ফলস ইমপ্রিজনমেন্ট (False imprisonment) এবং আগে থেকেই জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানার (Active warrant) ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে।
স্ত্রীর লা শ টুকরো টুকরো করে ফেলে এসে দুই বছর নিখোঁজের নাটক, আদালতে স্বীকারোক্তি স্বামীর
যুক্তরাষ্ট্রে ৮৫ থেকে ৯৯ বছর বয়সী প্রবীণদের টার্গেট করে ক্রেডিট কার্ড ও চেক চুরি, গ্রেপ্তার ১০
নিউইয়র্কে নিজের ছেলের ছু রি কা ঘাতে প্রাণ গেল ৬১ বছরের মায়ের, শোকে স্তব্ধ প্রতিবেশীরা
মিশিগান থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ মঙ্গলবার ক্যাপিটল হিলে তার ভবিষ্যৎ কর্মস্থলের প্রথম ঝলক সবার সামনে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দুটি ছবির মধ্যে প্রথমটিতে তাকে নিজের নতুন অফিসের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং দ্বিতীয় ছবিটিতে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে একটি সুন্দর ব্যক্তিগত মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "নতুন ঠিকানা" (New digs)। গত ৪ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতা। শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, 'সিনেট হার্ট অফিস বিল্ডিং'-এ অবস্থিত তার নতুন কক্ষের সামনে একটি নামফলক ঝুলছে, যেখানে লেখা—"সিনেটর-ইলেক্ট আবদুল এল-সায়েদ, মিশিগান, এসএইচ-৯০৩"। আর দ্বিতীয় ছবিতে একটি ফেডারেল ভবনের মার্বেল পাথরের তৈরি বেলকনিতে হিজাব পরিহিতা স্ত্রীর সঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। নির্বাচনে ঐতিহাসিক এই বিজয়ের সপ্তাহ না পেরোতেই নতুন কর্মস্থলের এমন ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পেশায় চিকিৎসক এবং সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ এখন ওয়াশিংটনে নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। আগামী জানুয়ারি মাসে বিদায়ী ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন তিনি। মিশিগানের মতো একটি গুরুত্বপূর্ণ 'ব্যাটলগ্রাউন্ড' বা দোদুল্যমান অঙ্গরাজ্যে এল-সায়েদের এই বিশাল জয়কে প্রগতিশীল রাজনীতির জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে একজন মুসলিম-আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে তার এই ঐতিহাসিক প্রবেশ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অসম্ভব: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে নারী শিল্পীকে পিটিয়ে হ ত্যা, মানসিক ভারসাম্যহীনতার কারণে অভিযুক্তের বিচার স্থগিত
যুক্তরাষ্ট্রে অবসর জীবনের খরচ মেটাতে ভরসা হতে পারে যে ১০টি আয়ের উৎস
পূর্বাভাস বা প্রত্যাশাকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে আবারও বৃদ্ধি পেয়েছে মূল্যস্ফীতি। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম গত মাসের তুলনায় ০.৪% বেড়েছে। যদিও সেপ্টেম্বর মাসে এই বৃদ্ধির হার ছিল ০.৬%, তবুও অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন অক্টোবরে তা ০.৩%-এ নেমে আসবে। প্রত্যাশার চেয়ে বেশি এই মূল্যস্ফীতির কারণে আগামী ডিসেম্বরেই কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেন) নতুন করে নীতিগত সুদের হার বাড়াতে পারে বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। অক্টোবর মাসে জ্বালানি, খাদ্য এবং আবাসন খাতের খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। তবে সেপ্টেম্বরে জ্বালানি খরচ ৫.২% বাড়লেও অক্টোবরে তা ০.৭%-এ নেমে আসায় কিছুটা স্বস্তি মিলেছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন সরকারের আরোপিত বিশ্বব্যাপী অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ বড় ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলে মার্কিন ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের প্রায় ৯০% বহন করতে বাধ্য হচ্ছেন। ফলে মার্কিন বাজারে সামগ্রিক পণ্যের দাম বাড়ছে। এছাড়া সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১০০ ডলার পেরিয়ে যাওয়ার প্রভাবও পড়েছে এ সূচকে। ফেডারেল রিজার্ভের বার্ষিক মূল্যস্ফীতি ২%-এর মধ্যে রাখার লক্ষ্য থাকলেও তা এখনও দূরবর্তী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৩.৭%-এ থাকার বিষয়টি বিবেচনায় রেখে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ২০২৭ সালের জন্য সামাজিক সুরক্ষা সুবিধায় ৩.৬% ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা প্রায় ৭ কোটি ২০ লাখ নাগরিকের ক্ষেত্রে কার্যকর হবে। তবে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় ফেড গভর্নর ক্রিস্তোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, ডিসেম্বরের পরবর্তী বৈঠকেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। সূত্র: বিবিসি।
ইরান যুদ্ধ যৌক্তিক হলে কেন নিজের ছেলেকে পাঠান না? সমালোচনার মুখে ট্রাম্পের নীতি
সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা, ক্যালিফোর্নিয়ায় নৌকার গোপন কক্ষ থেকে আটক ১৮ অভিবাসী