সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৬:৫৩
ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন
ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে তাঁর ক্যানসার শনাক্ত হয়েছে বলে জানা থাকলে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতেন না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

 

১১ নভেম্বর প্রকাশিত সাময়িকী পিপলের সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন বলেন, তখন যদি তিনি বুঝতে পারতেন যে শারীরিক দুর্বলতার পেছনে ক্যানসার দায়ী, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না। তাঁর ভাষায়, ক্যানসারে আক্রান্ত ৮০ বছর বয়সী একজন ব্যক্তির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।

 

২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কয়েক মাস পর বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, রোগটি তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছিল। এটি ক্যানসারের একটি গুরুতর পর্যায়।

 

সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। সাম্প্রতিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক এবং রোগটি আগের অবস্থানের বাইরে আর ছড়িয়েছে বলে পরীক্ষায় দেখা যায়নি। তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করছেন এবং পরিবারের সদস্যদের সহায়তা পাচ্ছেন।

 

২০২৪ সালের জুনে তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। বিতর্কে বাইডেনের দুর্বল উপস্থিতির পর তাঁর বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। কয়েক সপ্তাহ পর তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান। শেষ পর্যন্ত নির্বাচনে ট্রাম্প জয়ী হন।

 

নতুন সাক্ষাৎকারে বাইডেন ওই বিতর্ককে নিজের নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর একমাত্র কারণ হিসেবে দেখেননি। তিনি দাবি করেন, দায়িত্ব পালনের সক্ষমতা তাঁর ছিল এবং অভিজ্ঞতার কারণে তিনি নিজেকে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য মনে করতেন।

 

সাক্ষাৎকারে নিজের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সাবেক প্রেসিডেন্ট। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক রাজনৈতিক পদক্ষেপের আশঙ্কা থেকেই ছেলেকে ক্ষমা করেছিলেন।

 

বাইডেনের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনে তাঁর অংশগ্রহণ, শারীরিক সক্ষমতা এবং নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

উল্লেখ্য, বাইডেনের ক্যানসার শনাক্ত হওয়ার তথ্য প্রথম প্রকাশিত হয় ২০২৫ সালের মে মাসে। তাঁর সাম্প্রতিক বক্তব্যে নতুন করে উঠে এসেছে, অসুস্থতার বিষয়টি আগে জানা থাকলে তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।

 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন
ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে তাঁর ক্যানসার শনাক্ত হয়েছে বলে জানা থাকলে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতেন না। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতা ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।   ১১ নভেম্বর প্রকাশিত সাময়িকী পিপলের সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন বলেন, তখন যদি তিনি বুঝতে পারতেন যে শারীরিক দুর্বলতার পেছনে ক্যানসার দায়ী, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন না। তাঁর ভাষায়, ক্যানসারে আক্রান্ত ৮০ বছর বয়সী একজন ব্যক্তির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।   ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কয়েক মাস পর বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, রোগটি তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছিল। এটি ক্যানসারের একটি গুরুতর পর্যায়।   সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। সাম্প্রতিক পরীক্ষার ফল আশাব্যঞ্জক এবং রোগটি আগের অবস্থানের বাইরে আর ছড়িয়েছে বলে পরীক্ষায় দেখা যায়নি। তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করছেন এবং পরিবারের সদস্যদের সহায়তা পাচ্ছেন।   ২০২৪ সালের জুনে তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। বিতর্কে বাইডেনের দুর্বল উপস্থিতির পর তাঁর বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। কয়েক সপ্তাহ পর তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানান। শেষ পর্যন্ত নির্বাচনে ট্রাম্প জয়ী হন।   নতুন সাক্ষাৎকারে বাইডেন ওই বিতর্ককে নিজের নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর একমাত্র কারণ হিসেবে দেখেননি। তিনি দাবি করেন, দায়িত্ব পালনের সক্ষমতা তাঁর ছিল এবং অভিজ্ঞতার কারণে তিনি নিজেকে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য মনে করতেন।   সাক্ষাৎকারে নিজের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সাবেক প্রেসিডেন্ট। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক রাজনৈতিক পদক্ষেপের আশঙ্কা থেকেই ছেলেকে ক্ষমা করেছিলেন।   বাইডেনের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনে তাঁর অংশগ্রহণ, শারীরিক সক্ষমতা এবং নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।   উল্লেখ্য, বাইডেনের ক্যানসার শনাক্ত হওয়ার তথ্য প্রথম প্রকাশিত হয় ২০২৫ সালের মে মাসে। তাঁর সাম্প্রতিক বক্তব্যে নতুন করে উঠে এসেছে, অসুস্থতার বিষয়টি আগে জানা থাকলে তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন হতে পারত।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৬:৫৩
ভুল ইনজেকশনে চিরতরে পঙ্গু ৭৮ বছর বয়সী লিন্ডা গিলবার্ট I ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রে হাঁটুর অপারেশনে ভুল ইনজেকশন, চিরতরে হাঁটার ক্ষমতা হারিয়ে ১৫০ মিলিয়ন ডলারের মামলা

ডেট্রয়েটের বাসে উঠে পড়ল দুই ঘোড়া, ভাইরাল ভিডিও ঘিরে তদন্তে নেমেছে পরিবহন কর্তৃপক্ষ

ডেট্রয়েটের বাসে উঠে পড়ল দুই ঘোড়া, ভাইরাল ভিডিও ঘিরে তদন্তে নেমেছে পরিবহন কর্তৃপক্ষ

মর্মান্তিক ঘটনার শিকার তিন শিশু—অলিভার, ফেলিক্স ও ক্যালভিনের সাথে তাদের মা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় তিন ছেলেকে গুলি করে হ ত্যা, ম রদেহসহ বাড়িতে আগুন দিয়ে আ ত্মহত্যা বাবার

দীর্ঘ অভিযানে অবশেষে ধ্বংসস্তূপের নিচে শিশুসহ অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করলেন ব্রুকলিনের উদ্ধারকর্মীরা
দীর্ঘ অভিযানে অবশেষে ধ্বংসস্তূপের নিচে শিশুসহ অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করলেন ব্রুকলিনের উদ্ধারকর্মীরা

  নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার ১১ নভেম্বর স্থানীয় সময় বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি পাশের একটি নির্মাণাধীন জায়গার খননকাজ চলা অংশে ধসে পড়ে।   দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকে আছেন কি না, তা জানতে শুরু হয় ব্যাপক অনুসন্ধান। উদ্ধারকাজে অংশ নেন প্রায় ২৫০ জন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য। ব্যবহার করা হয় প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন এবং ভারী ও হাতে চালানো উদ্ধার সরঞ্জাম।   উদ্ধার অভিযানের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুকে জীবিত বের করে আনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একজন অন্তঃসত্ত্বা নারীও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন। তাঁদের উদ্ধারের খবর স্বজন ও স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি তৈরি করে।   নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেন। তবে ধ্বংসস্তূপের ভেতরে বিপজ্জনক ফাঁকা জায়গা এবং অস্থিতিশীল দেয়াল থাকায় অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হচ্ছে।   নিউইয়র্ক ফায়ার বিভাগের কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, প্রাথমিক হিসাবে ১৯ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, তাঁদের মধ্যে সাতজন শিশু। অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধারকাজ চলতে থাকায় হতাহত ও নিখোঁজ মানুষের সংখ্যা পরিবর্তিত হতে পারে।   ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল এবং ওপরের অংশে আবাসিক ইউনিট ছিল। পাশের খালি জায়গায় নতুন নির্মাণকাজের জন্য মাটি খোঁড়ার সময় ভবনটি ধসে পড়ে। নির্মাণকাজের সঙ্গে ভবনধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় স্থানীয় প্রশাসন রেডক্রসের সহযোগিতায় একটি সহায়তা কেন্দ্র চালু করেছে। আশপাশের ভবনগুলোর নিরাপত্তা পরীক্ষা করছেন নগর কর্তৃপক্ষের পরিদর্শকেরা।   এই দুর্ঘটনা শুধু কয়েকটি পরিবারের ঘরবাড়ি হারানোর ঘটনা নয়; ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবন বাঁচাতে উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টারও এক কঠিন পরীক্ষা। স্বজনদের অপেক্ষা, আহতদের চিকিৎসা এবং নিখোঁজদের সন্ধানে এখনো ব্যস্ত উদ্ধারকারী দল।   সূত্র:রয়টার্স,অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৬:৬
শিক্ষার্থী কমায় স্কুলের আয় কমছে, বাজেট সংকটে বন্ধ হচ্ছে আরও বহু বিদ্যালয় দেশজুড়ে

শিক্ষার্থী কমায় স্কুলের আয় কমছে, বাজেট সংকটে বন্ধ হচ্ছে আরও বহু বিদ্যালয় দেশজুড়ে

বাবাকে হারানোর পর চাচার আশ্রয়ে, আট বছরের শিশুকে হেফাজতে নিল অভিবাসন কর্তৃপক্ষ

বাবাকে হারানোর পর চাচার আশ্রয়ে, আট বছরের শিশুকে হেফাজতে নিল অভিবাসন কর্তৃপক্ষ

স্বাস্থ্যবিমা থাকার পরও চিকিৎসার খরচে সেবা নিতে পারছেন না বহু মার্কিন নাগরিক

স্বাস্থ্যবিমা থাকার পরও চিকিৎসার খরচে সেবা নিতে পারছেন না বহু মার্কিন নাগরিক

মেডিকেয়ারের নতুন যোগ্যতা যাচাই শুরু, কাগজপত্র না দিলে ২০২৭ সালে বন্ধ হতে পারে বিমা
মেডিকেয়ারের নতুন যোগ্যতা যাচাই শুরু, কাগজপত্র না দিলে ২০২৭ সালে বন্ধ হতে পারে বিমা

যুক্তরাষ্ট্রে মেডিকেয়ার স্বাস্থ্যবিমার যোগ্যতা যাচাইয়ে নতুন নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে সামাজিক নিরাপত্তা প্রশাসন (এসএসএ)। এর ফলে কিছু অভিবাসীর মেডিকেয়ার সুবিধা চালু রাখা নিয়ে নতুন করে যাচাই-বাছাই হবে। যাঁদের নাগরিকত্ব বা নির্ধারিত অভিবাসন-যোগ্যতার প্রমাণ প্রশাসন নিশ্চিত করতে পারবে না, তাঁদের কাছে নোটিশ পাঠানো হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে না পারলে তাঁদের মেডিকেয়ার কভারেজ ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে পারে।   ১০ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সামাজিক নিরাপত্তা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আইনের আওতায় মেডিকেয়ার পাওয়ার যোগ্যতার জন্য চারটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—যুক্তরাষ্ট্রের নাগরিক বা জাতীয়, বৈধ স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রিন কার্ডধারী, কিউবান-হাইতিয়ান প্রবেশকারী এবং কমপ্যাক্টস অব ফ্রি অ্যাসোসিয়েশনভুক্ত অভিবাসী। সংশ্লিষ্ট ব্যক্তিকে মেডিকেয়ারের অন্যান্য প্রচলিত যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।   প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই নতুন শর্ত মেডিকেয়ার আবেদন ও বিদ্যমান নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োগ শুরু হবে। যাঁদের যোগ্যতা নিশ্চিত করা যাচ্ছে না, তাঁদের নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। নোটিশ পাওয়া মানেই সঙ্গে সঙ্গে বিমা বন্ধ হয়ে যাওয়া নয়। নোটিশে উল্লেখ করা সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ থাকবে।   যাঁরা এমন নোটিশ পাবেন, তাঁদের প্রথম কাজ হবে চিঠিটি মনোযোগ দিয়ে পড়া। সেখানে কোন ধরনের প্রমাণ প্রয়োজন, কোথায় জমা দিতে হবে এবং শেষ তারিখ কবে—এসব নির্দেশনা দেওয়া থাকবে। নাগরিকত্ব বা অভিবাসন-যোগ্যতার প্রমাণ হিসেবে প্রশাসন যে নথি চাইবে, তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।   এসএসএ জানিয়েছে, প্রয়োজনীয় নথি অনলাইনে জমা দেওয়ার জন্য my Social Security অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। অ্যাকাউন্টে প্রবেশ করে ‘Upload Documents’ অপশন নির্বাচন করে কাগজপত্র পাঠানো সম্ভব। যাঁরা অনলাইনে জমা দিতে পারবেন না, তাঁরা স্থানীয় সামাজিক নিরাপত্তা কার্যালয়ে গিয়েও নথি জমা দিতে পারবেন।   সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ভেতর থেকে ১-৮৪৪-৫০৭-৭১৩১ নম্বরে এবং যুক্তরাষ্ট্রের বাইরে থেকে ৮৫৫-৫২২-৬৯৩৯ নম্বরে যোগাযোগের কথা জানিয়েছে প্রশাসন।   এদিকে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সেবা কেন্দ্র (সিএমএস) ১২ নভেম্বর প্রকাশিত তাদের সংবাদ বুলেটিনেও নতুন যোগ্যতার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, যাঁদের মেডিকেয়ার সুবিধা বন্ধ হওয়ার নোটিশ দেওয়া হবে, তাঁদের কভারেজ ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির আগে বন্ধ করা হবে না। তবে প্রত্যেকের ক্ষেত্রে চিঠিতে দেওয়া নির্দিষ্ট সময়সীমা ও নির্দেশনা অনুসরণ করা জরুরি।   এই পরিবর্তন নিয়ে অভিবাসী পরিবারগুলোর মধ্যে সচেতনতা প্রয়োজন। বিশেষ করে যেসব পরিবারে বয়স্ক সদস্য মেডিকেয়ারের ওপর নির্ভরশীল, তাঁদের ডাকযোগে আসা সরকারি চিঠি অবহেলা করা উচিত নয়। ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে সামাজিক নিরাপত্তা প্রশাসনের রেকর্ডও হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।   তবে একটি বিষয় পরিষ্কার—এই পরিবর্তন সামাজিক নিরাপত্তা অবসরভাতা বা অন্যান্য সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের যোগ্যতা ও প্রদানের নিয়ম পরিবর্তন করছে না বলে এসএসএ জানিয়েছে। অর্থাৎ মেডিকেয়ার স্বাস্থ্যবিমার যোগ্যতা যাচাই এবং সামাজিক নিরাপত্তা ভাতা দুটি আলাদা বিষয়।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসী পরিবারের উচিত নিজেদের মেডিকেয়ার নথি ও সরকারি চিঠি নিয়মিত পরীক্ষা করা। কারও যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সরাসরি সামাজিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজের পরিস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।   সংবাদ সূত্র: সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৪:৫৯
নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দীপাবলি উৎসবে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় পুলিশ সদস্যদের অংশগ্রহণ

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দীপাবলি উৎসবে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় পুলিশ সদস্যদের অংশগ্রহণ

ব্রঙ্কসে ১১টি সাশ্রয়ী ফ্ল্যাটের আবেদন চলছে, মাসিক ভাড়া শুরু মাত্র ১,৪৯৪ ডলার থেকে

ব্রঙ্কসে ১১টি সাশ্রয়ী ফ্ল্যাটের আবেদন চলছে, মাসিক ভাড়া শুরু মাত্র ১,৪৯৪ ডলার থেকে

বিমা থাকলেও চিকিৎসার খরচে বিপাকে মার্কিন পরিবার, বিনা মূল্যের ক্লিনিকে রাতভর অপেক্ষা রোগীদের

বিমা থাকলেও চিকিৎসার খরচে বিপাকে মার্কিন পরিবার, বিনা মূল্যের ক্লিনিকে রাতভর অপেক্ষা রোগীদের

0 Comments