Live update news
ড. ইউনূস ত্রয়োদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সদস্যদের অভিনন্দন জানালেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকার, ডেপুটি স্পিকার ও সকল সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজ উন্নয়নকর্মী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ মার্চ) ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।   জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিবেশনের সূচনা বক্তব্য শোনার পর প্রফেসর ইউনূস বলেন, ত্রয়োদশ সংসদ দেশের সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদের কার্যকর অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

৭ মিনিট Ago
খামেনির স্ত্রী জীবিত, মৃত্যুর খবর ‘ভিত্তিহীন’: ইরানি গণমাধ্যম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর সঠিক নয় বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ।   বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, খামেনির স্ত্রীর মৃত্যুর বিষয়ে যে খবরগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি এখনো জীবিত রয়েছেন।   এর আগে যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় তাঁর স্ত্রীও নিহত হয়েছেন।   তবে ফার্স নিউজের দাবি, এসব তথ্য সঠিক নয় এবং মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তিনি সাধারণত জনসম্মুখে খুব কমই উপস্থিত হন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপনকারী সদস্যদের একজন হিসেবে পরিচিত।   এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার দেওয়া তাঁর প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।   স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় আলী খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে ও নাতি–নাতনিও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম জনসম্মুখের ভাষণে মোজতবা খামেনি চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে তিনি তেহরানের অবস্থান তুলে ধরেন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়টিও উল্লেখ করেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

২৬ মিনিট Ago
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চট্টগ্রামের সাতজন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।   চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–কে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আরিফ উর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ২৬ (১) ও ২৬ (২) ধারায় আনা অভিযোগ গ্রহণ করেছেন।   মামলায় অভিযুক্ত সাত সাংবাদিক হলেন—দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ।   মামলার অভিযোগে বলা হয়, গত ৪ মার্চ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন চট্টগ্রাম প্রেসক্লাবে এলে বাদী সাংবাদিক পরিচয়দানকারীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাঙচুর এবং নারী আন্দোলনকারীদের লাঞ্ছনার অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে হামলার অভিযোগ জানিয়ে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। পরবর্তী সময়ে অভিযুক্ত সাংবাদিকেরা ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।   তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, গণমাধ্যমে হামলা বা ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা নেই। নারী আন্দোলনকারীদের লাঞ্ছনার বিষয়েও সাংবাদিকেরা অবগত নন। বরং গত ৪ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের সময় সংঘবদ্ধভাবে কিছু ব্যক্তি পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি।   তিনি আরও বলেন, ওই ঘটনার প্রতিবাদ করায় রিদুয়ান সিদ্দিকী ও তাঁর সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে শারীরিক হামলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।   অন্যদিকে মামলার বাদী রিদুয়ান সিদ্দিকী বলেন, তিনি কাউকে হুমকি দেননি। বরং অভিযুক্ত এক সাংবাদিক তাঁর বিরুদ্ধে ফেসবুকে নেতিবাচক পোস্ট ও মন্তব্য করছেন। এর আগে গত ১৫ জানুয়ারি রিদুয়ান সিদ্দিকী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ছাত্রদলে যোগ দেন। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর।   এদিকে সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের একাধিক সংগঠন। তারা দ্রুত মামলাটি প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।   এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

৩৫ মিনিট Ago
নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ইরানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ ট্রাম্পের

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরান জাতীয় ফুটবল দলকে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে।   বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান জাতীয় দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।   আগামী জুন–জুলাইয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আটলান্টায় অনুষ্ঠিত এক বৈঠকেও ইরান প্রতিনিধিদল অংশ নেয়নি।   তবে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।   অন্যদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সাম্প্রতিক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।   তবে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা বা ইরান ফুটবল ফেডারেশন।  

৪০ মিনিট Ago
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শাহারিয়া নয়ন মার্চ ১৩, ২০২৬ 0
চট্টগ্রাম আদালত ভবন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা নাকচ আদালতের

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি শেষে এই সিদ্ধান্ত জানান। আদালত সূত্রে জানা গেছে, জালাল হোসেন নামে এক ব্যক্তি দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি গ্রহণের আবেদন জানিয়েছিলেন। অভিযোগপত্রে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদকে প্রধান আসামি এবং আব্দুল কাদেরকে ২ নম্বর আসামিসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে মহানগর ম্যাজিস্ট্রেট নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে অভিযোগটি আমলে নেওয়ার মতো কোনো উপাদান না পেয়ে তা খারিজ করে দেন। মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে ছিলেন আবু বকর মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, রিফাত রশিদ ও হাসিব আল ইসলাম। এদিকে মামলার আবেদনের বিষয়টি ছড়িয়ে পড়লে ২ নম্বর আসামি আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, বিগত সরকারের আমলেও তিনি একইরকম মামলার আসামি হয়ে জেল খেটেছেন। তবে বর্তমান সময়ে এমন অভিযোগে তিনি বিস্ময় প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে গত বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকারি হিসেবে ৮৪৪ জন এবং জাতিসংঘের হিসেবে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল, যার মধ্যে পুলিশ সদস্য নিহতের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।

জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা
রাঙামাটিতে এনসিপিতে বড় ধস: জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমার পদত্যাগ

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর দলত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার খোদ জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান। এর আগে গত ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব উজ্জ্বল চাকমাসহ সাতজন এবং ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির ৮৪ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছিলেন। নেতাকর্মীদের এই ধারাবাহিক প্রস্থানের ধারায় এবার শীর্ষ নেতার সরে দাঁড়ানো দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বিপিন জ্যোতি চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, পার্বত্য অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। তবে সাংগঠনিক পর্যায়ে ধারাবাহিক অসহযোগিতা, কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে সমন্বয়ের অভাব এবং দলের ভেতরে উপদলীয় কোন্দল তৈরি হওয়ায় তার পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, ১১ মার্চ থেকেই তিনি সকল দলীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিপিন জ্যোতি চাকমা জানান, তিনি এখনো দাপ্তরিকভাবে পদত্যাগপত্র জমা দেননি, তবে আজকের মধ্যেই তা কেন্দ্রে পাঠিয়ে দেবেন। এদিকে জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম শোয়াইব বিষয়টিকে 'ব্যক্তিগত সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, এনসিপির পার্বত্য অঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, বিপিন জ্যোতি চাকমা এর আগেও একবার পদত্যাগের ঘোষণা দিয়ে ফিরে এসেছিলেন। তিনি কোনো আঞ্চলিক বা রাজনৈতিক চাপে এই সিদ্ধান্ত নিচ্ছেন কি না, তা খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
খামেনির স্ত্রী জীবিত, মৃত্যুর খবর ‘ভিত্তিহীন’: ইরানি গণমাধ্যম
শাহারিয়া নয়ন মার্চ ১৩, ২০২৬ 0

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর সঠিক নয় বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ।   বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, খামেনির স্ত্রীর মৃত্যুর বিষয়ে যে খবরগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি এখনো জীবিত রয়েছেন।   এর আগে যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় তাঁর স্ত্রীও নিহত হয়েছেন।   তবে ফার্স নিউজের দাবি, এসব তথ্য সঠিক নয় এবং মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। তিনি সাধারণত জনসম্মুখে খুব কমই উপস্থিত হন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত জীবনযাপনকারী সদস্যদের একজন হিসেবে পরিচিত।   এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার দেওয়া তাঁর প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।   স্থানীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে হওয়া হামলায় আলী খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে পুত্রবধূ, জামাতা, মেয়ে ও নাতি–নাতনিও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম জনসম্মুখের ভাষণে মোজতবা খামেনি চলমান যুদ্ধে নিহত ইরানিদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বিবৃতিতে তিনি তেহরানের অবস্থান তুলে ধরেন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকার বিষয়টিও উল্লেখ করেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

ছবি: সংগৃহীত
হাদি হত্যার আসামিদের ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল
শাহারিয়া নয়ন মার্চ ১২, ২০২৬ 0

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুলেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।  বৃহস্পতিবারের এই ব্রিফিংয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তর, ডিজিএফআই প্রধানের ভারত সফর এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারতের বর্তমান অবস্থান উঠে আসে। হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো কিংবা বাংলাদেশি তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া সংক্রান্ত প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান জয়সওয়াল। তিনি জানান, এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে যে বিবৃতি দিয়েছে, তার বাইরে নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ, বিষয়টি বর্তমানে আইনি বা রাজ্য সরকারের প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এদিকে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধানের ভারত সফর প্রসঙ্গে তিনি নিশ্চিত করেন যে, তিনি ভারতে এসেছিলেন। রাইসিনা ডায়ালগের ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ বা আলোচনা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। সবচেয়ে আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে জ্বালানি সরবরাহ নিয়ে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ জানিয়েছে, তা বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মোদী সরকার। জয়সওয়াল জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ একই ধরণের অনুরোধ করেছে। ভারতের নিজস্ব চাহিদা এবং শোধনাগারের সক্ষমতা যাচাই করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ২০০৭ সাল থেকে নুমালিগড় শোধনাগার হয়ে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। ২০১৭ সালের দ্বিপাক্ষিক চুক্তির ধারাবাহিকতায় এই সুসম্পর্ক বজায় রাখতে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন। গত বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং বাংলাদেশের জ্বালানি মন্ত্রীর বৈঠকেও এই সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির
শাহারিয়া নয়ন মার্চ ১২, ২০২৬ 0

হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।   বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।   ইরানের পাশে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী খামেনি বলেন, হুতি বিদ্রোহী–সহ ইয়েমেনের মিত্র গোষ্ঠীগুলোও তাদের ‘দায়িত্ব পালন করবে’। পাশাপাশি ইরাক–এর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও ইরানকে সহায়তা করতে প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।   বক্তৃতায় ইরানের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন মোজতবা খামেনি। তিনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী দেশকে পরাধীনতা ও বিভক্তির হাত থেকে রক্ষা করেছে।   তিনি বলেন, “দেশ যখন চাপের মুখে এবং আক্রান্ত, তখন যারা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, সেই যোদ্ধাদের আমি ধন্যবাদ জানাই।”   নতুন সর্বোচ্চ নেতা আরও বলেন, “আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।” মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে   মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কেবল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে এবং এই হামলা চলতে থাকবে।   গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।   সূত্র: Al Jazeera

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ গুরুত্বের সাথে বিবেচনা করছে ভারত
শাহারিয়া নয়ন মার্চ ১২, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্বজুড়ে যখন জ্বালানি নিরাপত্তার শঙ্কা বাড়ছে, ঠিক তখনই বাংলাদেশের জন্য স্বস্তির খবর নিয়ে এলো প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, তা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ইতিবাচক মনোভাবের কথা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা ও মালদ্বীপও একই ধরনের অনুরোধ করেছে। বর্তমানে ভারতের অভ্যন্তরীণ চাহিদা এবং শোধনাগারগুলোর সক্ষমতা যাচাই করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে জয়সওয়াল বলেন, ২০০৭ সাল থেকে ভারতের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। ২০১৭ সালে দুই দেশের মধ্যে হওয়া আনুষ্ঠানিক চুক্তির অধীনে বর্তমানে সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানির চাহিদা তুলে ধরা হয়। ভারতের এই ইতিবাচক সাড়া এ অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
175 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
191 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
126 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়