Live update news
হরমুজ প্রণালিতে মিত্র দেশগুলোর অনাগ্রহে অসন্তোষ প্রকাশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে কিছু মিত্র দেশের অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দেশ আগ্রহী হলেও অনেকেই এই কার্যক্রমে অংশ নিতে অনিচ্ছুক। আশ্চর্যজনক বিষয় হলো, এই অনাগ্রহীদের মধ্যে এমন দেশও আছে যেগুলোকে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সব ধরনের সহায়তা দিয়ে আসছে।   ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে ট্রাম্প জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দেশ ইতিমধ্যেই সহায়তার আশ্বাস দিয়েছে। তবে দীর্ঘদিনের মিত্র সত্ত্বেও অনেক দেশ কার্যক্রমে উৎসাহ দেখাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাদের সুরক্ষা ও সহায়তা প্রদান করেছে, কিন্তু সংকটের সময় তাদের সক্রিয়তা প্রত্যাশার তুলনায় কম।   এদিকে সোমবার কয়েকটি মার্কিন মিত্র দেশ জানিয়েছে, আপাতত তারা হরমুজ প্রণালি চালু রাখার জন্য কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না। ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে অন্তত ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে, তবে নতুন মাইন স্থাপন হয়েছে কিনা তা নিশ্চিত নন।   যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ওই নৌপথ দিয়ে জ্বালানি তেলসহ আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা। বিশ্লেষকরা মনে করছেন, মিত্রদের নির্লিপ্ততা ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

১ ঘন্টা Ago
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে জন্ম নেওয়া এক শিশু থেকে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম নেওয়া এই নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে পরিচিত।   বঙ্গবন্ধু কৈশোর থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ব্রিটিশ শাসনামলের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি নেন, প্রথম কারাবরণ ঘটে গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময়। পরে কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো নেতাদের সান্নিধ্যে এসে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। ১৯৪৬ সালে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া এবং ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক।   ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বঙ্গবন্ধুকে বাঙালির একমাত্র মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ৭ মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দানে তার কালজয়ী ভাষণ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে পুরো জাতিকে। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতারের আগে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয় অর্জনের সময়ও পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।   স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার সংগ্রামে লিপ্ত হন। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার মাধ্যমে তার স্বপ্নপথ থমকে যায়। পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু মোট ৪,৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন, যার মধ্যে আটটি জন্মদিন কেটেছে নিঃসঙ্গ কারাপ্রকোষ্ঠে।   ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু জন্মদিন উদযাপনে আড়ম্বর পছন্দ করতেন না। তিনি সাদামাটিভাবে পরিবারের সঙ্গে দিনটি কাটাতেন, আর রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীরাই নানা কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করতেন। আজ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে কৃতজ্ঞ জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।

২ ঘন্টা Ago
ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। বাকিদের মধ্যে ১৮০ জন ইতিমধ্যেই আবার দায়িত্বে ফিরেছেন।   মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানান, আহতদের মধ্যে পোড়া, ভয়জনিত মস্তিষ্কের আঘাত এবং শার্পনেলের আঘাতের ঘটনা রয়েছে।   আহতদের বেশিরভাগই ইরানের আত্মঘাতী ড্রোন হামলায় আহত হয়েছেন। চলতি সংঘর্ষের শুরুতে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।   সেন্ট্রাল কমান্ড বলেছে, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, এবং যুদ্ধে অংশ নেওয়া সেনাদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।   সূত্র: আলজাজিরা

২ ঘন্টা Ago
ইরান ইসরায়েলের লক্ষ্য করে নতুন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছোড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে।   মিসাইলের প্রভাবে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া তেলআবিবেও মিসাইল আছড়ে পড়ার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।   ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।   সূত্র: টাইমস অব ইসরায়েল

২ ঘন্টা Ago
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
তীব্র ক্ষমতার দ্বন্দ্ব পেরিয়ে যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতার কেন্দ্রে শুরু হয় তীব্র রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন। কয়েক দিনের সেই অস্থিরতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্য দিয়েই শেষ পর্যন্ত নতুন সর্বোচ্চ নেতা হিসেবে উঠে আসেন তাঁর ছেলে মোজতবা খামেনি।   মার্কিন সংবাদমাধ্যম The New York Times–এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে থেকে বিষয়টি সহজ বা পূর্বনির্ধারিত মনে হলেও বাস্তবে ইরানের ক্ষমতার অন্দরমহলে চলেছে তীব্র প্রতিযোগিতা। নতুন নেতা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় আলেমদের পরিষদ, সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়।   উত্তরসূরি নির্বাচনে গোপন বৈঠক ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের সাংবিধানিক দায়িত্ব রয়েছে ৮৮ সদস্যের আলেমদের পরিষদ Assembly of Experts–এর ওপর। পরিষদটি ৩ মার্চ একটি গোপন ভার্চুয়াল বৈঠকে বসে। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়া পর্যন্ত ভোট চলার কথা।   প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের হামলায় কুম শহরে পরিষদের সদর দপ্তরের আশপাশে ক্ষয়ক্ষতি হয়।   ক্ষমতার লড়াই: কট্টরপন্থী বনাম মধ্যপন্থী নতুন নেতা নির্বাচনকে ঘিরে ইরানের ক্ষমতার ভেতরে দুটি বড় শিবির তৈরি হয়। কট্টরপন্থী শিবিরে ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের প্রভাবশালী জেনারেলরা। তারা আলি খামেনির নীতির ধারাবাহিকতা বজায় রেখে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে ছিলেন এবং মোজতবা খামেনির পক্ষে অবস্থান নেন।   অন্যদিকে মধ্যপন্থী শিবিরের নেতারা নতুন নেতৃত্ব এবং তুলনামূলক নমনীয় নীতির পক্ষে যুক্তি দেন। তারা সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি–কে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আনেন। তবে সামরিক নেতৃত্বের শক্ত অবস্থান এবং প্রতিশোধের রাজনীতির কারণে শেষ পর্যন্ত পরিষদের অধিকাংশ সদস্য এমন একজন নেতার পক্ষে মত দেন, যিনি কঠোর অবস্থান বজায় রাখতে পারবেন।   শেষ পর্যন্ত জয় মোজতবার প্রথম দফা ভোটেই মোজতবা খামেনি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পান। পরে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে তাঁর নাম ঘোষণা বিলম্বিত করা হয়। এ সময় মধ্যপন্থীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ৮ মার্চ অনুষ্ঠিত আরেকটি বৈঠকে চূড়ান্ত ভোট গ্রহণ করা হয়। সেখানে ৮৮ সদস্যের মধ্যে ৫৯ জন মোজতবা খামেনির পক্ষে ভোট দেন। ফলে তিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন।   এরপর রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে।

শাহারিয়া নয়ন মার্চ ১৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ইরান ইসরায়েলের লক্ষ্য করে নতুন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছোড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে।   মিসাইলের প্রভাবে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া তেলআবিবেও মিসাইল আছড়ে পড়ার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।   ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।   সূত্র: টাইমস অব ইসরায়েল

ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। বাকিদের মধ্যে ১৮০ জন ইতিমধ্যেই আবার দায়িত্বে ফিরেছেন।   মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানান, আহতদের মধ্যে পোড়া, ভয়জনিত মস্তিষ্কের আঘাত এবং শার্পনেলের আঘাতের ঘটনা রয়েছে।   আহতদের বেশিরভাগই ইরানের আত্মঘাতী ড্রোন হামলায় আহত হয়েছেন। চলতি সংঘর্ষের শুরুতে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।   সেন্ট্রাল কমান্ড বলেছে, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, এবং যুদ্ধে অংশ নেওয়া সেনাদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।   সূত্র: আলজাজিরা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ (সংগৃহীত ছবি)
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ। বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২৮টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিল, যার মধ্যে ছিলেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অন্যান্য দেশের হাফেজরা।   প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং তৃতীয় স্থান পেয়েছেন থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান।   হাফেজ ইব্রাহীম বাংলাদেশের আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা পরিচালিত মাদরাসা উম্মুল কুরার ছাত্র। সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এই মাদরাসার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কুয়ালালামপুরে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দাতো ডা. হাসনিজাল হাসান। ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। এছাড়া সম্মাননা প্রদান করা হয় যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানকেও।

ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে মিত্র দেশগুলোর অনাগ্রহে অসন্তোষ প্রকাশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে কিছু মিত্র দেশের অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দেশ আগ্রহী হলেও অনেকেই এই কার্যক্রমে অংশ নিতে অনিচ্ছুক। আশ্চর্যজনক বিষয় হলো, এই অনাগ্রহীদের মধ্যে এমন দেশও আছে যেগুলোকে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সব ধরনের সহায়তা দিয়ে আসছে।   ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে ট্রাম্প জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দেশ ইতিমধ্যেই সহায়তার আশ্বাস দিয়েছে। তবে দীর্ঘদিনের মিত্র সত্ত্বেও অনেক দেশ কার্যক্রমে উৎসাহ দেখাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাদের সুরক্ষা ও সহায়তা প্রদান করেছে, কিন্তু সংকটের সময় তাদের সক্রিয়তা প্রত্যাশার তুলনায় কম।   এদিকে সোমবার কয়েকটি মার্কিন মিত্র দেশ জানিয়েছে, আপাতত তারা হরমুজ প্রণালি চালু রাখার জন্য কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না। ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে অন্তত ৩০টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে, তবে নতুন মাইন স্থাপন হয়েছে কিনা তা নিশ্চিত নন।   যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ওই নৌপথ দিয়ে জ্বালানি তেলসহ আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা। বিশ্লেষকরা মনে করছেন, মিত্রদের নির্লিপ্ততা ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

ছবি: সংগৃহীত
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে জন্ম নেওয়া এক শিশু থেকে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম নেওয়া এই নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে পরিচিত।   বঙ্গবন্ধু কৈশোর থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ব্রিটিশ শাসনামলের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি নেন, প্রথম কারাবরণ ঘটে গোপালগঞ্জ মিশন স্কুলে পড়ার সময়। পরে কলকাতার ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো নেতাদের সান্নিধ্যে এসে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। ১৯৪৬ সালে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া এবং ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক।   ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় বঙ্গবন্ধুকে বাঙালির একমাত্র মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। ৭ মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দানে তার কালজয়ী ভাষণ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে পুরো জাতিকে। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতারের আগে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ বিজয় অর্জনের সময়ও পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন।   স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার সংগ্রামে লিপ্ত হন। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার মাধ্যমে তার স্বপ্নপথ থমকে যায়। পাকিস্তান আমলের ২৪ বছরের মধ্যে বঙ্গবন্ধু মোট ৪,৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন, যার মধ্যে আটটি জন্মদিন কেটেছে নিঃসঙ্গ কারাপ্রকোষ্ঠে।   ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু জন্মদিন উদযাপনে আড়ম্বর পছন্দ করতেন না। তিনি সাদামাটিভাবে পরিবারের সঙ্গে দিনটি কাটাতেন, আর রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীরাই নানা কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন উদযাপন করতেন। আজ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে কৃতজ্ঞ জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর
শাহারিয়া নয়ন মার্চ ১৭, ২০২৬ 0

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। বাকিদের মধ্যে ১৮০ জন ইতিমধ্যেই আবার দায়িত্বে ফিরেছেন।   মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সোমবার (১৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানান, আহতদের মধ্যে পোড়া, ভয়জনিত মস্তিষ্কের আঘাত এবং শার্পনেলের আঘাতের ঘটনা রয়েছে।   আহতদের বেশিরভাগই ইরানের আত্মঘাতী ড্রোন হামলায় আহত হয়েছেন। চলতি সংঘর্ষের শুরুতে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।   সেন্ট্রাল কমান্ড বলেছে, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, এবং যুদ্ধে অংশ নেওয়া সেনাদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।   সূত্র: আলজাজিরা

ছবি: সংগৃহীত
ইরান ইসরায়েলের লক্ষ্য করে নতুন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে
শাহারিয়া নয়ন মার্চ ১৭, ২০২৬ 0

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছোড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে।   মিসাইলের প্রভাবে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এছাড়া তেলআবিবেও মিসাইল আছড়ে পড়ার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে।   ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।   সূত্র: টাইমস অব ইসরায়েল

অপ্রতিরোধ্য ট্রু প্রমিজ-৪ ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত
ইরানের ট্রু প্রমিজ–৪ অভিযান: মার্কিন ঘাঁটিতে ৫৬তম দফায় বড় হামলা
শাহারিয়া নয়ন মার্চ ১৭, ২০২৬ 0

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর ৫৬তম দফায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। আইআরজিসি জানিয়েছে, এ দফায় ইসরায়েলের কৌশলগত সামরিক অবকাঠামো, রাফায়েল ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।   আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান উৎসর্গ করা হয়েছে নিহত ইরানি সামরিক নেতা শহীদ কাসেম সোলেইমানি এবং দেশের সুরক্ষায় আত্মোৎসর্গকারী যোদ্ধাদের স্মরণে। খোররামশাহর–৪, এমাদ এবং গদরসহ আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সাউদার্ন রিজিয়ন সাপোর্ট কমান্ড এবং উত্তর দখলকৃত অঞ্চলে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত হানা হয়েছে। আইআরজিসির দাবি, প্রতিটি লক্ষ্যবস্তু অত্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করা হয়েছে।   এছাড়া ড্রোন ইউনিট ব্যবহার করে ইরবিলে অবস্থানরত কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। ইরানের অভিযোগ, এই গোষ্ঠীগুলোকে ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি পক্ষ ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে, এবং এর প্রতিক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।   এর আগে ট্রু প্রমিজ–৪-এর ৫৫তম দফায় ইরান ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁতিতেও হামলা চালিয়েছিল। খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সাম্প্রতিক হামলার ফলে মার্কিন বিমান ঘাঁটিগুলোর ৮০ শতাংশেরও বেশি রাডার ও গুরুত্বপূর্ণ স্থাপনা অকেজো হয়ে গেছে। বিশেষ করে আল-ধাফরা ঘাঁটিতে বিস্ফোরণের কারণে মার্কিন যুদ্ধবিমানগুলোকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।   সূত্র: আল-মায়াদিন

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভুয়া খবর করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ
শাহারিয়া নয়ন মার্চ ১৭, ২০২৬ 0

সংযুক্ত আরব আমিরাতে চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এতে ১৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন।   রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং গুজব প্রতিরোধের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-সামসি জানান, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে অনলাইনে কোনো ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   তদন্তের মাধ্যমে অভিযুক্তদের কার্যক্রম তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম দলটি বাস্তব ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়েছে যা দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। দ্বিতীয় দলটি এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে। তৃতীয় দলটি অনলাইনে শত্রুপক্ষের প্রশংসা করে বিভিন্ন তথ্য প্রচার করেছে।   আমিরাত প্রশাসন জানিয়েছে, এই কার্যক্রম দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অভিযুক্তরা দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে, এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।   প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যক্রম শুরু করেছে। পরিস্থিতির উত্তেজনা বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে।   সূত্র: এনডিটিভি

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
182 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
197 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
132 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়