Live update news
জ্বালানি সংকট মোকাবিলায় হোম অফিস চালু থাইল্যান্ড–ভিয়েতনাম

জ্বালানি সাশ্রয় এবং তেলের দামের অস্থিরতা সামাল দিতে সরকারি কর্মকর্তাদের জন্য হোম অফিস পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। মঙ্গলবার (১০ মার্চ) দেশ দুটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।   থাইল্যান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকার সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে। তাই যেসব ক্ষেত্রে দূর থেকে কাজ করা সম্ভব, সেখানে রিমোট ওয়ার্ক বা হোম অফিস ব্যবস্থা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।   এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।   গত সপ্তাহে ব্যাংকক কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের কাছে প্রায় দুই মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বজায় রাখতে আপাতত জ্বালানি তেল রপ্তানি স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ৩০ বাথের নিচে নির্ধারণ করে দেওয়া হয়েছে।   অন্যদিকে প্রতিবেশী ভিয়েতনামও জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশটি বিভিন্ন আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি কোম্পানিগুলোকে সুযোগ থাকলে কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতি দিতে উৎসাহিত করা হয়েছে।   হ্যানয়ের পক্ষ থেকে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন বা সাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।   মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে ভিয়েতনামে জ্বালানির দামও বেড়েছে। খবরে বলা হয়েছে, দেশটিতে পেট্রলের দাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে মঙ্গলবার বিভিন্ন ফিলিং স্টেশনে হাজারো মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।   বিশ্লেষকদের মতে, জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব সামাল দিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ধীরে ধীরে বিকল্প ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

৫১ মিনিট Ago
তেলের দাম সামাল দিতে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের

বিশ্ববাজারে  জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় কিছু তেল–সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি দেশের ওপর আরোপিত তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।   বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”   তিনি আরও বলেন, ভবিষ্যতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনই হবে না। তার ভাষায়, “তারপর কে জানে? হয়তো এতটাই শান্তি থাকবে যে আর নিষেধাজ্ঞা দিতে হবে না।”   একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, সম্প্রতি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি “খুব ভালো” ফোনালাপ করেছেন। তবে ঠিক কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।   খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল ক্রয়ের সুযোগ তৈরি হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ কমানোর চেষ্টা চলছে।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বৈশ্বিক তেলবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

৫৮ মিনিট Ago
ভয়াবহ সংকটে পাকিস্তান: ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের মুখে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে এক জরুরি ঘোষণায় ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ (War Austerity Plans) পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি সাশ্রয় করতে এখন থেকে সরকারি অফিসগুলোতে সপ্তাহে মাত্র ৪ দিন কাজ চলবে। এছাড়া আগামী দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিষ্ঠানগুলোকে তাদের অন্তত ৫০ শতাংশ কর্মী দিয়ে বাড়ি থেকে কাজ (Work from Home) করানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী দুই মাসের জন্য সকল সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। দেশের এই কঠিন সময়ে সংহতি প্রকাশ করে সংসদ সদস্যদের বেতনও ২৫ শতাংশ কাটার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

১ ঘন্টা Ago
ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তজনার মাঝে ইরাককে কোনো যুদ্ধের রণক্ষেত্র হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও’র সাথে এক ফোনালাপে তিনি হুশিয়ারি দেন যে, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালানো যাবে না। প্রধানমন্ত্রী সুদানি জোর দিয়ে বলেন, ইরাককে চলমান আঞ্চলিক দ্বন্দ্বে টেনে আনার যেকোনো চেষ্টা তিনি প্রত্যাখ্যান করছেন। যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের আকাশসীমায় বিভিন্ন দিক থেকে মিসাইল ও যুদ্ধবিমানের আনাগোনা বাড়ায় বাগদাদ এখন নিরাপত্তার বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো পক্ষই যেন ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক কার্যক্রম না চালায়। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই ইরাকের মাটিতে অবস্থানরত বিভিন্ন ইরান-পন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওই গোষ্ঠীগুলোও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকের অবস্থান এখন অত্যন্ত সংবেদনশীল।

১ ঘন্টা Ago
হাইফায় ভয়াবহ ড্রোন হামলা
আন্তর্জাতিক
হাইফা বন্দরের জ্বালানি সংরক্ষাণাগারে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের হাইফা বন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় শহরটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষাণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  বিবৃতিতে বলা হয়, হাইফার জ্বালানি অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  সম্প্রতি ইরানের নিজস্ব জ্বালানি সম্পদের ওপর চালানো হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ১০, ২০২৬ 0
পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি, জনমনে তীব্র অসন্তোষ

ইরানের ওপর সাম্প্রতিক হামলার জের ধরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা। গত এক সপ্তাহে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (AAA) এর তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এর সরাসরি প্রভাব পড়েছে মার্কিন পাম্পগুলোতে। ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে প্রতি গ্যালন গ্যাসের দাম ৫.২০ ডলারে পৌঁছেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। ভুক্তভোগী ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা তাদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পণ্য পরিবহন ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কা আরও প্রকট হয়েছে। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে সাময়িক বিপত্তি হিসেবে বর্ণনা করলেও, সাধারণ মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন।  বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এই সংকট দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি রয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি
ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তজনার মাঝে ইরাককে কোনো যুদ্ধের রণক্ষেত্র হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও’র সাথে এক ফোনালাপে তিনি হুশিয়ারি দেন যে, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালানো যাবে না। প্রধানমন্ত্রী সুদানি জোর দিয়ে বলেন, ইরাককে চলমান আঞ্চলিক দ্বন্দ্বে টেনে আনার যেকোনো চেষ্টা তিনি প্রত্যাখ্যান করছেন। যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের আকাশসীমায় বিভিন্ন দিক থেকে মিসাইল ও যুদ্ধবিমানের আনাগোনা বাড়ায় বাগদাদ এখন নিরাপত্তার বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো পক্ষই যেন ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সামরিক কার্যক্রম না চালায়। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই ইরাকের মাটিতে অবস্থানরত বিভিন্ন ইরান-পন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ওই গোষ্ঠীগুলোও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকের অবস্থান এখন অত্যন্ত সংবেদনশীল।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
ভয়াবহ সংকটে পাকিস্তান: ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের মুখে চরম বিপাকে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে এক জরুরি ঘোষণায় ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ (War Austerity Plans) পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি সাশ্রয় করতে এখন থেকে সরকারি অফিসগুলোতে সপ্তাহে মাত্র ৪ দিন কাজ চলবে। এছাড়া আগামী দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিষ্ঠানগুলোকে তাদের অন্তত ৫০ শতাংশ কর্মী দিয়ে বাড়ি থেকে কাজ (Work from Home) করানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী দুই মাসের জন্য সকল সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। দেশের এই কঠিন সময়ে সংহতি প্রকাশ করে সংসদ সদস্যদের বেতনও ২৫ শতাংশ কাটার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্রফি উন্মোচন
বাংলাদেশ - পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন! শুরু শিরোপার লড়াই।

ফয়জুল ইসলাম : ক্রিকেটপ্রেমীদের চোখ এখন একটাই প্রশ্নে—কার হাতে উঠবে এই ট্রফি? শুরু হয়ে গেলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। দুই দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে উন্মোচিত হলো সিরিজের কাঙ্ক্ষিত ট্রফি, আর সেখান থেকেই শুরু শিরোপার লড়াইয়ের উত্তেজনা। মাঠের পারফরম্যান্স, কৌশল আর লড়াই—সবকিছুর সমন্বয়ে নির্ধারিত হবে কে হবে শেষ হাসির মালিক। এখন দেখার বিষয়, টাইগারদের ঘরেই কি থাকবে ট্রফি, নাকি তা নিয়ে যাবে পাকিস্তান।

ডোনাল্ড ট্রাম্প
তেলের দাম সামাল দিতে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের

বিশ্ববাজারে  জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় কিছু তেল–সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি দেশের ওপর আরোপিত তেলসংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।   বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”   তিনি আরও বলেন, ভবিষ্যতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনই হবে না। তার ভাষায়, “তারপর কে জানে? হয়তো এতটাই শান্তি থাকবে যে আর নিষেধাজ্ঞা দিতে হবে না।”   একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, সম্প্রতি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি “খুব ভালো” ফোনালাপ করেছেন। তবে ঠিক কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।   খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল ক্রয়ের সুযোগ তৈরি হয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ কমানোর চেষ্টা চলছে।   বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অবস্থান বৈশ্বিক তেলবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
হাইফায় ভয়াবহ ড্রোন হামলা
হাইফা বন্দরের জ্বালানি সংরক্ষাণাগারে ইরানের ড্রোন হামলা
আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ১০, ২০২৬ 0

ইসরায়েলের হাইফা বন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় শহরটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষাণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনাবাহিনী। সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  বিবৃতিতে বলা হয়, হাইফার জ্বালানি অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই এই সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়েছে।  সম্প্রতি ইরানের নিজস্ব জ্বালানি সম্পদের ওপর চালানো হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত।
হরমুজ প্রণালিতে নিরাপদ থাকবে বাংলাদেশের জাহাজ, নিশ্চয়তা ইরানের
নিলুফা ইয়াসমিন মার্চ ১০, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বাংলাদেশের জ্বালানি আমদানিতে বড় স্বস্তি মিলেছে। হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল ও এলএনজি বাহী জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে বলে নিশ্চয়তা দিয়েছে ইরান।  বিশ্ববাজারের এই গুরুত্বপূর্ণ নৌ-করিডরে নিরাপদ চলাচলের বিষয়ে সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে প্রবেশের আগে জাহাজের আগাম তথ্য সরবরাহ করলে ইরান সেগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২ হাজার টন, যার বিপরীতে ৯ হাজার টন সরবরাহ করা হচ্ছে। এই সংকট কাটাতে সরকার জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে সরাসরি ৩ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে এবং চলতি সপ্তাহে আরও চারটি জাহাজে ১ লাখ ২০ হাজার ২০৫ টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ১ লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মজুত নিশ্চিত করতে জেলা প্রশাসকদের মাধ্যমে মোবাইল কোর্ট ও কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: অস্তিত্বের সংকটে এক রহস্যময় উত্তরাধিকারী
নিলুফা ইয়াসমিন মার্চ ১০, ২০২৬ 0

এক উত্তাল ও অনিশ্চিত সময়ে ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসলেন মোজতবা খামেনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় ‘সুপ্রিম লিডার’।   তবে এমন এক মুহূর্তে তিনি দায়িত্ব নিলেন, যখন ইরান তার ইতিহাসের কঠিনতম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে লিপ্ত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, বংশপরম্পরা ও রাজনৈতিক ধারাবাহিকতায় ৫৬ বছর বয়সী মোজতবা এখন তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বাবার ছায়া থেকে ক্ষমতার শীর্ষে মোজতবা খামেনি গত কয়েক দশক ধরে তার বাবার ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। ইরানের প্রভাবশালী ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে মনোনীত করার পরপরই কট্টরপন্থিরা রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেন। দেশটির সকল নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডারের প্রতি 'শেষ রক্তবিন্দু' দিয়ে অনুগত থাকার শপথ নিয়েছে। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত ক্ষেপণাস্ত্রের গায়েও লেখা ছিল, "আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা"। ব্যক্তিগত শোক ও প্রতিশোধের আগুন মোজতবার এই উত্থান কেবল রাজনৈতিক নয়, বরং অত্যন্ত ব্যক্তিগত। সাম্প্রতিক সেই ভয়াবহ হামলায় তিনি শুধু বাবাকেই হারাননি, হারিয়েছেন মা, স্ত্রী এবং এক সন্তানকেও। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। এই ব্যক্তিগত ট্র্যাজেডি তাকে আরও রহস্যময় ও প্রতিশোধপরায়ণ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ বিদ্রোহ ও আন্তর্জাতিক চাপ ক্ষমতা গ্রহণের শুরুতেই মোজতবাকে মোকাবিলা করতে হচ্ছে তীব্র অভ্যন্তরীণ বিরোধিতা। গত রাতেই তেহরানের রাজপথে "মোজতবার মৃত্যু চাই" স্লোগান শোনা গেছে। বিরোধীদের মতে, তার শাসনামলে ইরান আরও কট্টরপন্থি ও দমনমূলক হয়ে উঠবে। আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি উত্তপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবার নেতৃত্বকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বেশিদিন টিকবেন না। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী তাকে ‘সুস্পষ্ট লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছেন। রহস্যময় ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ গতিপথ মোজতবা খামেনি বরাবরই জনসমক্ষে আসতে অপছন্দ করেন। তার কোনো পাবলিক বক্তৃতার রেকর্ড নেই এবং তিনি কখনো আনুষ্ঠানিক সরকারি দায়িত্ব পালন করেননি। তবে ইসলামিক রেভুলিউশনারি গার্ড কোরের (IRGC) সাথে তার গভীর সম্পর্ক তাকে এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কেউ কেউ তাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ইরানি সংস্করণ’ হিসেবে দেখছেন—যিনি কি না কঠোর হাতে ক্ষমতা নিয়ন্ত্রণ করেও কিছুটা সামাজিক পরিবর্তনের আভাস দিতে পারেন। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিধ্বংসী যুদ্ধ এবং ভঙ্গুর অর্থনীতির মাঝে মোজতবা খামেনি ইরানকে কোন দিকে নিয়ে যান, এখন সেটিই দেখার বিষয়।

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি, নিশ্চিত প্রমাণ মেলেনি
ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি, নিশ্চিত প্রমাণ মেলেনি
নিলুফা ইয়াসমিন মার্চ ১০, ২০২৬ 0

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নেতানিয়াহু নিহত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন।   তবে এই দাবির পক্ষে কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে মূলত মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু ঘটনাস্থলেই নিহত হন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটার পরিচালনা করেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   তাসনিম নিউজের প্রতিবেদনে হামলার কোনো ভিডিও, ছবি বা নির্ভরযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি। বরং নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তার অনুপস্থিতি, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার সম্ভাব্য সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি কথিত ফোনালাপের উল্লেখসহ বিভিন্ন পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে।   এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। সরকারি রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন তিনি।   উল্লেখ্য, এর আগেও ইরানের কয়েকটি সংবাদমাধ্যম নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি করেছিল। গত ২ মার্চ কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ দাবিকে গুজব বলে

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
172 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
188 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
124 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
আইন-আদালত
Advertisement
শিক্ষা
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়