Live update news
শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।   ঘটনার পর ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণের সময় তিশা তাঁকে জোরে আঘাত করেন, এতে তাঁর হাত রক্তাক্ত হয়। বিষয়টি দেখে ইউনিটের কয়েকজন সদস্য কারণ জানতে চান বলেও উল্লেখ করেন তিনি।   সামিয়ার দাবি, অতীতে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তানজিন তিশা তাঁকে ফোন করে আপত্তি জানিয়েছিলেন। সেই পুরোনো ঘটনার জের ধরে বিরূপ আচরণ করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।   তিনি আরও বলেন, শেষ দিনের শুটিংয়ে একটি চড় দেওয়ার দৃশ্য ছিল। দৃশ্যের প্রয়োজনে তিনি আস্তে করে তিশার গালে হাত রাখেন, তবে পাল্টা প্রতিক্রিয়ায় তিশা তাঁকে জোরে আঘাত করেন। এতে তাঁর চোখে আঘাত লাগে এবং কথা বলতে সমস্যা হচ্ছে বলে দাবি করেন সামিয়া।   এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সামিয়া জানান, বিষয়টি অভিনয়শিল্পী সংঘকে জানাবেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।   ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বা ইউনিটের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

২৩ মিনিট Ago
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) এক টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ দাবি জানায়।   আইডিএফ এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কম্পাউন্ড লক্ষ্য করে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতীতে এই কম্পাউন্ড ব্যবহার করতেন। মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিজ কম্পাউন্ডে নিহত হন বলে দাবি করা হয়েছে।   অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় একটি ক্ষেপণাস্ত্রের অংশ আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১ ঘন্টা Ago
ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন

দেশের সাধারণ যাত্রী বিশেষ করে শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। এখন থেকে ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা। মঙ্গলবার (৩ মার্চ) সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তবে কারিগরি প্রস্তুতির কারণে এই ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেছেন।   মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং যাতায়াত খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী শেখ রবিউল আলম জানান, "আমরা চাই সমাজের বিশেষ এই শ্রেণীগুলো যেন রাষ্ট্রীয় পরিবহন সেবা আরও সহজে গ্রহণ করতে পারে। তবে সফটওয়্যার আপডেট এবং টিকিট কাউন্টারগুলোর সমন্বয় করতে কিছুটা সময় প্রয়োজন হবে।" এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার শিক্ষার্থী ও প্রবীণ নাগরিকরা সরাসরি উপকৃত হবেন।   এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিয়েও আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে কঠোর মনিটরিং জোরদার করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সরকারের এই পদক্ষেপগুলো ঈদ মৌসুমে যাত্রী হয়রানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

১ ঘন্টা Ago
পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানে চলমান অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচি কনস্যুলেটের নির্ধারিত সব ভিসা সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। খবর আলজাজিরার। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।   রোববার (২ মার্চ) করাচিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা করাচির মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ১০ জন নিহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।   এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নিহত হন। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ওই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানানো হয়।   খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।   গত রোববার (১ মার্চ) বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার সেনাবাহিনী মোতায়েন করে এবং একাধিক এলাকায় তিন দিনের কারফিউ জারি করে।   সরকারি বিবৃতিতে জানানো হয়, সোমবার (২ মার্চ) ভোরের আগে গিলগিত-বালতিস্তান অঞ্চলের গিলগিত, স্কারদু ও শিগার জেলায় কারফিউ জারি করা হয়। এসব এলাকায় সংঘর্ষে অন্তত ১২ জন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।   উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, গিলগিতে সাতজন এবং স্কারদুতে ছয়জন প্রাণ হারিয়েছেন।   এ ছাড়া করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে যাওয়ার পথে আরও দুই বিক্ষোভকারী নিহত হন।   পরিস্থিতির অবনতি হওয়ায় ইসলামাবাদ দূতাবাস ও অন্যান্য কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।  

১ ঘন্টা Ago
ট্রেন ও মেট্রোরেলের
জাতীয়
ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন

দেশের সাধারণ যাত্রী বিশেষ করে শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। এখন থেকে ট্রেন ও মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা। মঙ্গলবার (৩ মার্চ) সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তবে কারিগরি প্রস্তুতির কারণে এই ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেছেন।   মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং যাতায়াত খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী শেখ রবিউল আলম জানান, "আমরা চাই সমাজের বিশেষ এই শ্রেণীগুলো যেন রাষ্ট্রীয় পরিবহন সেবা আরও সহজে গ্রহণ করতে পারে। তবে সফটওয়্যার আপডেট এবং টিকিট কাউন্টারগুলোর সমন্বয় করতে কিছুটা সময় প্রয়োজন হবে।" এই সিদ্ধান্তের ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার শিক্ষার্থী ও প্রবীণ নাগরিকরা সরাসরি উপকৃত হবেন।   এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিয়েও আশ্বস্ত করেছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে কঠোর মনিটরিং জোরদার করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। সরকারের এই পদক্ষেপগুলো ঈদ মৌসুমে যাত্রী হয়রানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৩, ২০২৬ 0
ফাইল ছবি | সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) এক টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ দাবি জানায়।   আইডিএফ এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কম্পাউন্ড লক্ষ্য করে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতীতে এই কম্পাউন্ড ব্যবহার করতেন। মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিজ কম্পাউন্ডে নিহত হন বলে দাবি করা হয়েছে।   অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় একটি ক্ষেপণাস্ত্রের অংশ আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত
শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকু পরিচালিত একটি নাটকের সেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সামিয়া।   ঘটনার পর ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম দিনের শুটিংয়ে একটি দৃশ্য ধারণের সময় তিশা তাঁকে জোরে আঘাত করেন, এতে তাঁর হাত রক্তাক্ত হয়। বিষয়টি দেখে ইউনিটের কয়েকজন সদস্য কারণ জানতে চান বলেও উল্লেখ করেন তিনি।   সামিয়ার দাবি, অতীতে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তানজিন তিশা তাঁকে ফোন করে আপত্তি জানিয়েছিলেন। সেই পুরোনো ঘটনার জের ধরে বিরূপ আচরণ করা হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।   তিনি আরও বলেন, শেষ দিনের শুটিংয়ে একটি চড় দেওয়ার দৃশ্য ছিল। দৃশ্যের প্রয়োজনে তিনি আস্তে করে তিশার গালে হাত রাখেন, তবে পাল্টা প্রতিক্রিয়ায় তিশা তাঁকে জোরে আঘাত করেন। এতে তাঁর চোখে আঘাত লাগে এবং কথা বলতে সমস্যা হচ্ছে বলে দাবি করেন সামিয়া।   এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে সামিয়া জানান, বিষয়টি অভিনয়শিল্পী সংঘকে জানাবেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।   ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বা ইউনিটের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

যুবদল নেতা
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে স্বজনরা তাঁর মরদেহ থানায় নিয়ে গেলে বিষয়টি সামনে আসে।   নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় ইউনিয়ন যুবদলের কার্যালয়ে তাঁকে ডেকে নিয়ে মারধর করা হয়।   অভিযুক্ত জহিরুল ইসলাম নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।   পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ইদ্রিস ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট ও মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হন জহিরুল।   পরিবারের দাবি, কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। ২৬ ফেব্রুয়ারি পাখিমারা বাজারে গেলে জহিরুল ও তাঁর সহযোগীরা তাঁকে ডেকে নিয়ে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে ব্যাপক মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।   স্বজনরা প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরে ঢাকায় নিয়ে যান। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফেরানো হয়। তবে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।   অভিযুক্ত জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ইদ্রিস তাঁর কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তবে তিনি বা তাঁর সহযোগীরা কোনো মারধর করেননি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।

জাহের আলভী। ছবি: সংগৃহীত
ইকরার আত্মহত্যা: ভিডিওতে ‘মব’ আতঙ্কের দাবি আলভীর

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর দাফনে না আসায় সমালোচনার মুখে পড়া ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভী ২৮ মিনিটের এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সোমবার রাত আটটার পর ফেসবুকে প্রকাশিত ওই ভিডিওতে দেশে না ফেরা, স্ত্রীর শেষযাত্রায় অনুপস্থিত থাকা এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ—এসব বিষয়ে কথা বলেন তিনি।   ভিডিওর শুরুতে আলভী বলেন, ঘটনার একপাক্ষিক বিবরণ দেখে তাঁকে বিচার করা হচ্ছে। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সবকিছু গুছিয়ে বলা তাঁর পক্ষে কঠিন বলেও উল্লেখ করেন তিনি। দাফনে উপস্থিত না থাকার বিষয়ে আলভীর দাবি, দেশে ফিরলে ‘মব’ বা গণআক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিল। তাঁর ভাষ্য, নেপাল থেকে ঢাকায় ফেরার টিকিট কেটে বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করলেও নিরাপত্তাঝুঁকির তথ্য পেয়ে ফিরে যান। ফোনে হুমকি পাওয়ার কথাও জানান তিনি।   আলভী বলেন, আইনগতভাবে জবাব দিতে তিনি প্রস্তুত ছিলেন; কিন্তু যদি সহিংসতার শিকার হন, তাহলে তাঁর সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি আরও দাবি করেন, ইকরার পরিবার তাঁকে শেষবার স্ত্রীর মুখ দেখতে দেয়নি।   ভিডিওতে তাঁদের ১৬ বছরের দাম্পত্য জীবনের কথাও তুলে ধরেন আলভী। তাঁর বক্তব্য, সম্পর্কের টানাপোড়েন আগে থেকেই ছিল এবং স্ত্রী তালাক চাইতেন। তবে সন্তানের কথা ভেবে তিনি বিচ্ছেদ চাননি। সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে আলভী বলেন, বাইরের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল হয়েছে। এ বিষয়ে তাঁর কাছে ‘প্রমাণ’ রয়েছে বলে দাবি করেন, যদিও বিস্তারিত পরে জানাবেন বলে জানান।   গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর DOHS–এর একটি বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।   ইকরার মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনা, অবহেলা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।   রোববার ময়মনসিংহের ভালুকায় ইকরার দাফন সম্পন্ন হয়। সেখানে আলভীর অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সোমবারের ভিডিও বার্তায় সেই সমালোচনার জবাব দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রবিবার (১ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানান। তবে ওই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ইরানের পাল্টা হামলাকে তিনি অকার্যকর ও পরিস্থিতি আরও অবনতির কারণ হিসেবে আখ্যায়িত করেন এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানান।   বিবৃতিতে তিনি বলেন, “ইরানে সাম্প্রতিক সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ সংঘাতের ভয়ংকর বিস্তারকে নির্দেশ করছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা তৈরি করেছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই।”   তিনি আরও বলেন, “অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এসব পদক্ষেপ উত্তেজনা বাড়াচ্ছে, সংলাপের পথ সংকুচিত করছে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে। একই সঙ্গে উপসাগরীয় ও আঞ্চলিক ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাও অকার্যকর এবং পরিস্থিতিকে আরও খারাপ করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগ বাড়াবে এবং মুসলিম বিশ্বজুড়ে অস্থিরতা গভীরতর করবে।”   ডা. শফিকুর রহমান বলেন, “আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামো উপেক্ষা করে রাষ্ট্রপ্রধান ও জাতীয় নেতাদের হত্যার প্রবণতা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। এ ধরনের কর্মকাণ্ড বিপজ্জনক নজির স্থাপন করে, বৈশ্বিক নীতিমালাকে দুর্বল করে এবং অঞ্চলকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ও আইনহীনতার দিকে ঠেলে দিতে পারে।”   তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের জনগণ ও বিশ্ববাসী আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ চায় না। তারা শান্তি, নিরাপত্তা ও মর্যাদা প্রত্যাশা করে। সংযম ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে পুরো অঞ্চল আরও বড় সংঘাতে জড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকিতে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়।”   বিবৃতির শেষাংশে জামায়াত আমির সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ এবং সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। পূর্ণাঙ্গ কনস্যুলার সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করে তাদের নিরাপত্তা ও কল্যাণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।   এই সংকটময় সময়ে রক্তপাত বন্ধ ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে ঐক্য, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও তিনি জোর দেন।

Advertisement
News stories

রাজনীতি

  • ছাত্র রাজনীতি
  • এনসিপি
  • জামায়াত
  • অন্যান্য দল
  • আওয়ামী লীগ
  • বিএনপি

Recommended news

Advertisement

Opinion

আন্তর্জাতিক

View more
ফাইল ছবি | সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
আবু জোবায়ের মার্চ ৩, ২০২৬ 0

তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) এক টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ দাবি জানায়।   আইডিএফ এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কম্পাউন্ড লক্ষ্য করে বিপুল পরিমাণ গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অতীতে এই কম্পাউন্ড ব্যবহার করতেন। মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিজ কম্পাউন্ডে নিহত হন বলে দাবি করা হয়েছে।   অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় একটি ক্ষেপণাস্ত্রের অংশ আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চীনের গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ, নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দাবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী কী অ/স্ত্র ব্যবহার করছে, খরচ কত হচ্ছে
আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৩, ২০২৬ 0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে গত শনিবারের হামলার পর। ওই দিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালায়। এতে দুই দেশের প্রকাশ্য সামরিক শত্রুতা নতুন করে উসকে ওঠে। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এই সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তাঁর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া এই যুদ্ধ কতদিন চালিয়ে যেতে পারবে ওয়াশিংটন? আর এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যয় কত?   ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আট মিনিটের একটি ভিডিও পোস্ট করে ইরানে ‘বড় যুদ্ধাভিযান’ শুরুর ঘোষণা দেন। পরে পেন্টাগন ‘এক্স’-এ জানায়, অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।   ট্রাম্পের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সংশ্লিষ্ট শিল্প ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অভিযান শুরুর পর থেকে ইরানের ১,২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পৃথক বিবৃতিতে বলা হয়, হামলায় ১১টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে।   এই অভিযানে বিমান হামলার পাশাপাশি সমুদ্র থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পারমাণবিক স্থাপনাগুলোতে সমন্বিত আঘাত হানা হচ্ছে। একই সঙ্গে প্রতিরক্ষা সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে।   ব্রাউন ইউনিভার্সিটির ২০২৫ সালের ‘কস্ট অব ওয়ার’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র প্রায় ২ হাজার ১৭০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন করদাতাদের প্রায় ৯৬৫ কোটি থেকে ১ হাজার ২০৭ কোটি ডলার ব্যয় হয়েছে। এতে যুদ্ধ ও সংঘাতসংক্রান্ত মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ১৩৫ থেকে ৩ হাজার ৩৭৭ কোটি ডলারে।   তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’র প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হয়েছে। সামরিক প্রস্তুতি যেমন যুদ্ধবিমানের অবস্থান পরিবর্তন, নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ একত্র করা এসব খাতে অতিরিক্ত প্রায় ৬৩ কোটি ডলার খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির হিসাবে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমানবাহী রণতরি পরিচালনায় প্রতিদিন প্রায় ৬৫ লাখ ডলার ব্যয় হয়। এর সঙ্গে সরঞ্জাম ক্ষতির ব্যয় যুক্ত হবে।   মার্কিন সেন্টকমের তথ্য অনুযায়ী, এই অভিযানে আকাশ, সাগর, ভূমি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে ২০টির বেশি অস্ত্রব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।   বি-১ ও বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত হচ্ছে। এছাড়া এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ ফ্যালকন যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এমকিউ-৯ রিপার ড্রোন নজরদারি ও আক্রমণে ব্যবহৃত হচ্ছে। লুকাস ড্রোন, এম১৪২ হিমার্স রকেট সিস্টেম এবং সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হচ্ছে। প্যাট্রিয়ট ও থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে। ইরানি ড্রোন মোকাবিলায় কাউন্টার-ড্রোন প্রযুক্তিও মোতায়েন রয়েছে।   বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন রয়েছে। পি-৮ পসেইডন টহল বিমান নজরদারিতে কাজ করছে। যুদ্ধসরঞ্জাম পরিবহনে সি-১৭ গ্লোবমাস্টার ও সি-১৩০ হারকিউলিস ব্যবহৃত হচ্ছে।   স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ক্রিস্টোফার প্রেবেল বলেন, পেন্টাগন যুদ্ধের বিস্তারিত ব্যয় প্রকাশ না করায় সুনির্দিষ্ট হিসাব করা কঠিন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রায় এক ট্রিলিয়ন ডলার; সেটি দেড় ট্রিলিয়নে উন্নীত করার প্রস্তাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আর্থিক ব্যয়ের চেয়ে বড় প্রশ্ন হলো—যুদ্ধ দীর্ঘায়িত হলে অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত কতটা টেকসই থাকবে।

বিপর্যয়ের চরম সীমায় তেহরান।
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ
আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৩, ২০২৬ 0

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA) এক উদ্বেগজনক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৭৪২ জনই নিরীহ বেসামরিক নাগরিক, যার মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে। এই পরিসংখ্যানটি বর্তমান পরিস্থিতির ভয়াবহতা ও যুদ্ধের নিষ্ঠুরতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি অভিযোগ করেছেন যে, পরিকল্পিতভাবে ইরানের ৯টি গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালানো হয়েছে। বিশেষ করে তেহরানের গান্ধী হাসপাতালে হামলার ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে তারা দাবি করেছে, হাসপাতালটি তাদের লক্ষ্যবস্তু ছিল না। বর্তমানে গান্ধী হাসপাতালের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় জরুরি বিভাগ ও রেড ক্রিসেন্টের কর্মীরা।

কাতার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার
আরাফাত ইবনে আব্দুল্লাহ মার্চ ৩, ২০২৬ 0

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত বিমান চলাচল সংকটের কথা বিবেচনা করে বড় ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার (Entry Visa) মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।   মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই সম্প্রসারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল বা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য প্রবাসীদের কোনো ফি প্রদান করতে হবে না এবং কোনো সরকারি দপ্তর বা সংশ্লিষ্ট বিভাগে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি বাড়তি কোনো আবেদন জমা দেওয়ারও বাধ্যবাধকতা রাখা হয়নি। মূলত বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে যারা যাতায়াত নিয়ে বিড়ম্বনায় পড়েছেন, তাদের স্বস্তি দিতেই কাতার সরকার এই মানবিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।   তবে যারা ২৮ ফেব্রুয়ারির আগেই ভিসার মেয়াদ শেষ করে আইন লঙ্ঘন করেছেন, তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, ওই নির্দিষ্ট তারিখের আগের সময়টুকুর জন্য প্রযোজ্য জরিমানা বা নিষ্পত্তির অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর থেকেই কেবল বর্ধিত এক মাসের মেয়াদ এবং ফি অব্যাহতির সুবিধাটি তাদের জন্য কার্যকর হবে। কাতারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ও ভ্রমণকারী বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Follow us

Trending

ছবি: সংগৃহীত।
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্চ ১, ২০২৬
আসিফ নজরুল Play Video
158 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
আমির খসরু Play Video
170 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
মসজিদুল হারামে খুতবা, তেলাওয়াত ও আজানের রোবট! Play Video
110 View আমেরিকা বাংলা ডেস্ক রিপোর্ট জানুয়ারী ১৯, ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্ব রাজনীতি
স্বাস্থ্য
বিনোদন

তথ্যপ্রযুক্তি
ক্যাম্পাস
আমেরিকা
শিক্ষা
Advertisement
ধর্ম
বিশেষ প্রতিবেদন
মতামত
অর্থনীতি
অপরাধ
লাইফস্টাইল
জাতিসংঘ
মিডিয়া
বাংলাদেশ
জাতীয়