ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে একই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ পড়ানো হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে সভাপতিত্বের জন্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরবর্তীতে অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার চিকিৎসা চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার পদে নির্বাচনের সময় একমাত্র মনোনয়ন জমা পড়েছিল বলে অধিবেশনে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। মনোনয়নটি ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ডেপুটি স্পিকার পদেও একমাত্র মনোনয়ন জমা পড়ে বলে জানান তিনি। ওই মনোনয়নটি ছিল সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নামে। সংসদের সমর্থনের মাধ্যমে তাকেও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী স্পিকার জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা ও সংসদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে সংসদের অধিবেশনের সভাপতিত্ব করেন এবং সংসদ পরিচালনায় সহযোগিতা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। স্পিকারের আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার ( ) বেলা ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরু হওয়ার পরপরই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দেন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তবে এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউ উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতেই অধিবেশন শুরু করা হয়। পরে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান। সংসদের প্রথম বৈঠকের পরপরই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে একই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ পড়ানো হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে সভাপতিত্বের জন্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরবর্তীতে অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পর রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের নতুন হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে হঠাৎ বড় ধরনের উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে প্রায় ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। এটি প্রায় ৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তেলের বাজারে এই চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর ৩২টি সদস্য দেশ তাদের জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিমাণ তেল সংস্থাটির মোট সরকারি মজুতের প্রায় এক-তৃতীয়াংশ। অতীতে তারা যত বড় পরিমাণ তেল বাজারে ছেড়েছিল, তার তুলনায় এটিও প্রায় দ্বিগুণ। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রভাব কমাতে তারা তাদের কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে প্রায় ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে সরবরাহ করার পরিকল্পনা করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো মূল লক্ষ্যগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যখনই চাইব, এটি শেষ হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। ট্রাম্পের এ বক্তব্যের সঙ্গে বাস্তবতা মেলানো নিয়ে ভিন্ন মত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি গত বুধবার বলেন, এই যুদ্ধ কোনো সময়সীমা ছাড়াই চলতে পারে। রয়টার্স এবং দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কাৎজ জানিয়েছেন, যতদিন প্রয়োজন এবং ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার মধ্যে এই বিবৃতি মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলতে পারে। সূত্র: বিবিসি
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বক্তব্য দিন দিন বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী হয়ে উঠছে। ১০ মার্চ সিনেটে দেওয়া বক্তব্যে শুমার বলেন, ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসন একের পর এক ভিন্নমুখী বক্তব্য দিচ্ছে। এতে দেশবাসী ও আইনপ্রণেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের কংগ্রেসের সামনে প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার দাবিও জানান। তার এই মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের অংশ হিসেবে ইরানের ভেতরে আরও তীব্র হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুমার বলেন, একদিকে ট্রাম্প এমন মন্তব্য করেছেন যাতে মনে হয়েছে ইরানে অভিযান প্রায় শেষ। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আরও ভয়াবহ লড়াই সামনে আসছে। তিনি প্রশ্ন তোলেন—আসলে কোনটি সত্য? যুদ্ধ কি শেষের পথে, নাকি সবচেয়ে কঠিন সংঘাতের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র? তিনি অভিযোগ করেন, অনেক সময় পর্যাপ্ত তথ্য যাচাই না করেই ট্রাম্প তাৎক্ষণিক মন্তব্য করেন, যা পরে তার নিজের বক্তব্যেই খণ্ডিত হয়ে যায়। এদিকে একটি স্কুলে হামলার জন্য ইরানের টমাহক ক্ষেপণাস্ত্রকে দায়ী করে ট্রাম্প যে দাবি করেছেন, তারও তীব্র সমালোচনা করেন শুমার। ওই হামলায় ১৬৮ মেয়েশিশুসহ মোট ১৭৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুমার বলেন, ইরানের অস্ত্রভান্ডারে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে—ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ওই হামলা এবং বেসামরিক হতাহতের ঘটনায় পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি সতর্ক করেন, চলমান যুদ্ধ ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী-তে উত্তেজনা বাড়ার কারণে। শুমার আরও বলেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করছে। তাই প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কংগ্রেসের সামনে এসে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। তিনি বিশেষভাবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-কে কংগ্রেসের শুনানিতে ডাকার আহ্বান জানান।
রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্রে নকল করার চেষ্টা ধরা পড়ায় শিক্ষককে মারধর ও হেনস্তার অভিযোগে রাসেল মিয়া (৩৪) নামে একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আগারগাঁওয়ের নৌপরিবহন অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইডিয়াল এলএলবি কলেজের ফাইনাল পরীক্ষা চলাকালে তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে নকল রুখার চেষ্টায় শিক্ষার্থী রাসেল মিয়া ও অন্য এক শিক্ষার্থী শরিফুল ইসলাম হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনার পর অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে রাসেল মিয়াকে আইনের আওতায় এনেছে এবং মামলার অপর আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা বলেন, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হওয়ার সময়ই দুই শিক্ষার্থী হঠাৎ আমার ওপর হামলা চালায়। সহকর্মী ও কেন্দ্রের কর্মচারীরা আমাকে উদ্ধার করেন। পুলিশ এবং শিক্ষামন্ত্রীর দ্রুত পদক্ষেপের কারণে মামলা দ্রুত গ্রহণ করা হয়েছে।
লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ১০০টি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়, যার ফলে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার প্রভাব পড়ে উত্তর ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর হাইফা, গ্যালিলি অঞ্চল এবং গোলান মালভূমি জুড়ে। সংঘাত তীব্র হওয়ার পর চলতি মাসে এটিকে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা হিসেবে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একই সময়ে ইসরাইলি বাহিনীর দাবি, ইরান থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফলে উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ও লেবানন থেকে একযোগে ইসরাইলে হামলার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার মধ্যেই এবার বড় ধরনের রকেট হামলার ঘটনা ঘটল। সূত্র: টাইমস অব ইসরায়েল
মো: আবদুর রহমান মিঞা
মো: আবদুর রহমান মিঞা
ড. মাহরুফ চৌধুরী
লেবাননে ইসরায়েলের সামরিক হামলা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, সংঘাত এখন শুধু ইরানকে ঘিরে নয়, লেবাননেও বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এক বিবৃতিতে স্যান্ডার্স দাবি করেন, গত দুই সপ্তাহের কম সময়ে ইসরায়েলের হামলায় লেবাননে শতাধিক মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। তিনি অভিযোগ করেন, আবাসিক এলাকায় পূর্ব সতর্কতা ছাড়াই বোমা হামলা চালানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তিনি আরও বলেন, এই সংঘাতের কারণে লেবাননের বড় অংশের মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ঝুঁকি তৈরি করছে বলে তিনি সতর্ক করেন। মার্কিন এই সিনেটর বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি বা পরোক্ষ সমর্থন অব্যাহত রাখা উচিত নয়। তিনি সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, লেবানন, ইরান ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার রাতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা, এমনকি রাজধানী বৈরুতের কিছু অংশ থেকেও বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার জরুরি নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। গত সপ্তাহে ইরানের ওপর হামলার পর থেকে ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ জোরদার করে। এরপর থেকেই সীমান্তজুড়ে দুই পক্ষের মধ্যে নিয়মিত গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, কারণ ইরান, লেবানন ও ইসরায়েল জড়িয়ে পড়লে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো পক্ষই হামলা বন্ধের ইঙ্গিত দেয়নি।
মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের নতুন হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে হঠাৎ বড় ধরনের উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে প্রায় ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। এটি প্রায় ৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তেলের বাজারে এই চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর ৩২টি সদস্য দেশ তাদের জরুরি মজুত থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিমাণ তেল সংস্থাটির মোট সরকারি মজুতের প্রায় এক-তৃতীয়াংশ। অতীতে তারা যত বড় পরিমাণ তেল বাজারে ছেড়েছিল, তার তুলনায় এটিও প্রায় দ্বিগুণ। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রভাব কমাতে তারা তাদের কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে প্রায় ১৭২ মিলিয়ন ব্যারেল তেল বাজারে সরবরাহ করার পরিকল্পনা করেছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিক হারবার এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। তবে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের সব বাসিন্দা নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। দুবাই সরকারের গণসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে ভবনের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় ব্যবহৃত ড্রোনটি কোথা থেকে এসেছে বা কে এটি পরিচালনা করেছে—সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এদিকে এর আগে বুধবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ছোড়া হয়েছে। চলতি মাসের শুরুতে উত্তেজনা বাড়ার পর এটিকে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলার কারণে হাইফা শহরসহ গ্যালিলি ও গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। আইডিএফ জানিয়েছে, লেবাননের কয়েকটি কৌশলগত স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়। যদিও ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবুও হামলার তীব্রতায় পুরো অঞ্চলজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।